Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে বিড়ি শিল্পকে কুটি শিল্প ঘোষণার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে ভোক্তা অধিকার রক্ষা ও বিড়ি শিল্পকে কুটি শিল্প ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিড়ি ভোক্তা কমিটি।

    মঙ্গলবার (১৪ মে) সকালে শহরের আরডি হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

    পরে তারা সংসদ সদস্যর বাসভবনের সামনের প্রধান সড়কে মানববন্ধন করেন।

    বক্তারা বলেন, বিড়ির উপর ট্যাক্স প্রত্যাহার চাই এবং বিড়ি শিল্পকে ভারতের ন্যায় কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবি জানান। বিদেশী বহুজাতিক কোম্পানির সিগারেট উপর ট্যাক্স বাড়ানোর দাবি জানান। এছাড়াও বক্তারা দেশী শিল্প সুরক্ষা আইন চালু, কোন সরকারি আমলা বিদেশী বহুজাতিক কোম্পানির পরিচালক না হওয়াসহ বেশ কয়েকটি দাবি স্থাপন করা হয়। পরে তারা সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের হাতে স্মারকলিপি তুলে দেন।

    জাতীয় পত্রিকার সম্পাদকরা রাজপথে কেন?

    এসময় এমপি আবু জাহির বিড়ি শিল্প রক্ষার জন্য কর্মসূচি পালনকারীদের দাবিগুলো সংসদে উপস্থাপন করার আশ্বাস দেন।

    মানববন্ধন বিড়ি ভোক্তা কমিটির সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতি বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি মো. আতিকুর রহমান, সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

  • আভ্যন্তরীন বোরো সংগ্রহের আওতায় হবিগঞ্জের ১৯ হাজার মেট্রিক টন ধান ও চাউল

    নিজস্ব প্রতিনিধিঃ সরকারের আভ্যন্তরীন বোরো সংগ্রহের আওতায় হবিগঞ্জ জেলায় প্রায় ১৯ হাজার মেট্রিক টন চাউল এবং ধান নেয়া হচ্ছে। ৯ উপজেলার ১০টি খাদ্য গুদামে এগুলো সরবরাহ করছে ৮৯টি রাইস মিল।

    মঙ্গলবার (১৪ মে) সকালে শহরের গরুর বাজার এলাকাস্থ খাদ্য গোদামে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, ব্যবসায়ী নেতা আলহাজ্ব আব্দুর রহমান, জেলা পারিষদের সদস্য নূরুল আমীন ওসমান, হুমায়ুন কবির রেজা, মিজানুর রহমান মিজান, কাউন্সিলর জাহির মিয়াসহ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

    জেলা খাদ্য কর্মকর্তা জানান, জেলার ১০টি খাদ্য গোদামে ১৫ হাজার ৬৩১ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হচ্ছে। এর মাঝে ৩৬ টাকা কেজি দরে ৯ হাজার ৬৩০ মেট্রিক টন সিদ্ধ চাউল এবং ৩৫ টাকা কেজি দরে ৬ হাজার ১ মেট্রিক টন আতব চাউল। এছাড়াও ২৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে ৩ হাজার ৬৫৪ মেট্রিক টন বোরো ধান। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই বোরো সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

    হবিগঞ্জে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে আজ বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। দেশের মানুষকে ভাত না খেয়ে আলু খাওয়ার পরামর্শ দিয়েছিল বিএনপি। তারা মানুষের শান্তি চায় না। বঙ্গবন্ধু কন্যা অস্বচ্ছল মানুষের তিনবেলা খাবার নিশ্চিত করেছেন। তার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। উদ্বোধনকালে ভাল মানের বোরো ধান-চাউল সংগ্রহ এবং সরবরাহে কৃষি কর্মকর্তা এবং মিল মালিকদের প্রতি আহবান জানান তিনি।

  • আজমিরীগঞ্জের টান বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

    আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জের টান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে ওই দুইটি প্রতিষ্ঠানের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

    সোমবার দিনগত রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    জানা যায়, ওই সময় টান বাজারের কাছন দেবের ওয়ার্কসপের দোকানে হঠাৎ করেই আগুণের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে মুহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এতে ওয়ার্কসপটি ও পার্শ্ববর্তী কৃষ্ণ দেবের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    আজমিরীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে মসজিদসহ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

    তাৎক্ষণিক স্থানীয় লোকজন প্রাণপণ চেষ্ঠা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। এদিকে, আগুণের ভয়াবহতা দেখে ওই সময় স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

  • শায়েস্তাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এক চিকিৎসকের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। এ সময় আহত হয়েছেন গৃহকর্তা।

    শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে পৌরসভার লেঞ্জাপাড়া এলাকায় ডা. নজরুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তিনি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক।

    গৃহকর্তা ডা. নজরুল ইসলাম জানান, রাতে ছয়জনের মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় তারা।

    বাহুবলে যানবাহনে ডাকাতি

    এসময় ডাকাতদের আঘাতে ডা. নজরুল আহত হলে তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন।

    শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, ওই বাড়ির পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বানিয়াচং উপজেলায় ১১ বছর বয়সী শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেছে বখাটে কিশোর। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    শুক্রবার (১০ মে) দিনগত রাত আটটায় উপজেলার পুকড়া ইউনিয়নের কাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি কাকুড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে মুখে গামছা বেঁধে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর ফেলে যায় একই গ্রামের মৃত আরজত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (১৭)। পরে ওই শিশু অসুস্থ অবস্থায় ঘরে এসে বসে থাকে। কিছুক্ষণ পর তার মামা বাড়িতে এসে রক্তক্ষরণের বিষয়টি দেখতে পান। একপর্যায়ে রাত ১২টায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

    শিশুটির স্বজনরা জানান, হাসপাতালে আসার পর গাইনী বিশেষজ্ঞ ডা. আরশেদ আলীর সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তিনি আসতে অপারগতা প্রকাশ করেন। প্রায় ১ ঘণ্টা পর ওই চিকিৎসকের বাসায় গিয়ে দীর্ঘক্ষণ ধরে অনুরোধ করার পর তিনি মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

    হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, শিশুটির রক্তক্ষরণ বন্ধ হচ্ছিলো না। অবস্থা বেগতিক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

    বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রাশেদ মোবারক বলেন, ঘটনাটি আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। দোষী ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ব্যাপারে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

  • হবিগঞ্জ সদর হাসাপাতালে নার্সের ভুল চিকিৎসায় প্রাণ গেল প্রসূতি ও ২ সন্তানের

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর হাসাপাতালে দায়িত্বহীন নার্সের ভুল চিকিৎসায় প্রাণ গেল এক প্রসূতি ও তার ২ সন্তানের। বিষয়টি নিয়ে কর্তব্যরত নার্সদের সাথে রোগীর-স্বজনদের হাতা-হাতির ঘটনাও ঘটেছে।

    শুক্রবার সকাল ১১ টায় হাসপাতালের গাইনী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    জানা যায়, বানিয়াচং উপজেলার মির্জাপুর গ্রামের রাখাল ঘোষের স্ত্রী শেফালী ঘোষ প্রসব ব্যথা নিয়ে গত ৭ মে সকালে হবিগঞ্জ সদর হাসাপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হন। এরপর থেকে ক্রমাগত তার শারিরীক অবস্থার অবনতি ঘটতে থাকে।

    একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শেফালীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু জনৈকা নার্স শেফালীকে স্বল্প খরচ ও সহজে নরমাল ডেলিভারী করে দেয়ার আশ্বাস দিয়ে সেখানেই ভর্তি রাখেন।

    হবিগঞ্জ শহরের বিভিন্ন ফামের্সিতে অতিরিক্ত মূল্য বিক্রি হচ্ছে ইনজেকশন

    শুক্রবার সকালে ওই নার্স তাকে ডেলিভারী করার চেষ্টা করলে সে ও তার ২ নবজাতক মারা যায়। এ সময় ওই নার্সের সাথে স্বজনদের হাতা-হাতির ঘটনাও ঘটে। পুরো হাসপাতাল জুড়ে শুরু হয় হট্রগোল। পরে অবস্থা বেগতিক দেখে ওই নার্স হাসপাতাল থেকে সটকে পড়ে।

    এ ব্যাপারে নিহত শেফালীর স্বামী রাখাল ঘোষ অভিযোগ করে বলেন, ‘আমরা আইনের আশ্রয় নিব। দালালের কুপরামর্শ ও আনাড়ী নার্সের ভুল চিকিৎসার কারনেই শেফালী ও তার ২ নবজাতকের মৃত্যু হয়েছে’।

  • লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

    লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তি সিরাজ মিয়া (৭০) মারা গেছে।

    শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।

    নিহত সিরাজ মিয়া উপজেলার সন্তোষপুর গ্রামের আজিজ মিয়ার পুত্র।

    লাখাই থানার (ওসি) এমরান হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের নিহত সিরাজ মিয়ার পুত্র মাহবুবের সাথে খলায় ধান মাড়াইয়ের মেশিন রাখাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় একই গ্রামের ছুরুক মিয়ার।

    এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিরাজ মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।

    লাখাই উপজেলায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    শুক্রবার দুপুরে আহত সিরাজ মিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে সিলেট নেয়ার পথে মারা যায় সে।

    ওসি আরো জানান, এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।