Category: হবিগঞ্জ

  • বাহুবল উপজেলা প্রকৌশলীর বদলী নাটক

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় কর্মরত উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর বদলী নাটক নিয়ে এলাকায় নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর নানা বিতর্কিত কর্মকান্ড, অনৈতিক চলাফেরা, অফিসে প্রয়োজনীয় সময়ে না পাওয়া, নিজ অফিসের স্টাফদের সাথে অসৌজন্যমূলক আচরণ, অন্যান্য অফিসের স্টাফ কর্মকর্তাদের সাথে অমার্জিত ব্যবহার, বাহুবলের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়া, ঠিকাদারগণের সাথে দুর্ব্যবহার, মাতাল অবস্থায় থাকা, উচ্চ শব্দে গান বাজনা বাজানো ইত্যাদি বিস্তর অভিযোগ রয়েছে।

    ইতিপূর্বে তিনি প্রকৌশল অফিসের হিসাব রক্ষক মীর মাহবুবুল হককে শারীরিকভাবে লাঞ্চিত করেন। নিজ অফিসের সার্ভেয়ার ওয়াহিদুজ্জামান দুলালকে অফিস কক্ষে দরজা বন্ধ করে আটকে রেখে প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ তার কয়েক বহিরাগত নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এসময় স্থানীয় সাংবাদিকরাও অফিস কক্ষের দরজা বন্ধ দেখে হতবম্ব হন। এতে অনুমান করা হয় ভেতরে হয়ত কিছু একটা ঘটছে। এর কিছুক্ষণ পরই প্রকৌশলী সহ বহিরাগত কয়েক যুবক বেরিয়ে যান। এর পরই সার্ভেয়ার দুলালকে তার কয়েক সহকর্মী ও স্থানীয় কয়েকজন বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এসব অনিয়মের রেকর্ড সৃষ্টিকারী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গত ২১ এপ্রিল এলজিইডি অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে (স্মারক-৩০২১, তাং ২১/৪/১৯) বদলীর আদেশ দেয়া হয়। আদেশ অনুযায়ী ময়মনসিংহ তত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করার কথা।

    বাহুবলে ৮ মাসেও হস্তান্তর হয়নি মুক্তিযোদ্ধা ভবন

    কিন্তু হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবু জাকির সিকান্দর তাকে (স্মারক-৭০১, তাং ৫/৫/১৯ ইং) ছাড়পত্র দেন। সাধারণ নিয়ম হচ্ছে বদলীকৃত ব্যক্তি বর্তমান কর্মস্থলের ছাড়পত্র পেলে তিনি নতুন কর্মস্থলে যোগদান করারই কথা। কিন্তু মহিউদ্দিনের বেলায় ঘটল এর ব্যতিক্রম। ছাড়পত্র দেয়ার পরদিন (স্মারক-৩৩৫০, তাং ৬/৫/১৯ ইং) আবারো প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ পূর্বের বদলীর আদেশ পরিবর্তন করে তাকে মৌলভী বাজার জেলা কমলগঞ্জ উপজেলায় বদলীর নতুন আদেশ দেন। তবে এ আদেশ আগামী ১লা জুলাই থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। একেই বলে ‘বদলী নাটক’।

    এদিকে ইতিপূর্বে হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবু জাকির সিকান্দর গত এপ্রিল মাসে (স্মারক-৫৯০, তাং ১০/৪/১৯) বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ‘দায়িত্বহীনতা, কর্তব্য কাজে অবহেলা’র জন্য কৈফিয়ত তলব করেন। এই কারণ দর্শাও নোটিশেও উঠে আসে নানা অনিয়ম ও উন্নয়ন কাজে অব্যবস্থাপনা ও স্থবিরতা। এত কিছুর পরও বিধি লংঘন করে বদলীর আদেশ ও কর্মস্থল ছাড়পত্রের ২৪ ঘন্টা যেতে না যেতেই কর্মে যোগদান না করেই আবার বদলীর আদেশ বাতিল হয় কিভাবে? তা কি বিধি পরিপন্থী নয়? এ নিয়ে চলছে বাহুবলে নানা সমালোচনা।

  • হবিগঞ্জে ঈদকে সামনে রেখে কাপড়ের মূল্য দ্বিগুন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা শহরের কাপড়ের বিতানগুলিতে রমজানের ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা কাপড়ের মূল্য দ্বিগুন করে দিয়েছে।

    প্রতিটি দোকানে বোর্ড টানিয়ে লিখে রাখা হয়েছে  “এক দর”। ক্রেতাদের দর কষাকষির  কোন সসুযোগ নেই। পছন্দ হলেই নিতে হবে দ্বিগুন দামে। দুই হাজার টাকার একটি শাড়ী দ্বিগুন দাম বাড়িয়ে শাড়ীর গায়ে ব্যবসায়ীরা লিখে রেখেছেন চার হাজার টাকা।

    বিষয়টি হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের নজরে পড়লে তিনি অতিরিক্ত মুনাফা রোধে শহরের বিভিন্ন কাপড়ের দোকানে অভিযান চালান।

    বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযান চালান তিনি। অভিযান কালে শহরের ঘাটিয়া বাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে কাপড়ের মূল্য যাচাই করে দেখেন কিছু কিছু কাপড়ে একশ’ শতাংশ মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে।

    অর্থাৎ, ২ হাজার টাকায় কেনা কাপড়ের বিক্রয় মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। আবার একই কাপড়ের মূল্য একেক প্রতিষ্ঠানে একেক রকম। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী দুই দিনের মধ্যে মূল্য পূনঃনির্ধারণের শর্তে তাদেরকে সতর্ক করে দেন তিনি।

    হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

    এর আগে গত ২৯ এপ্রিল জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের সভাপতিত্বে জেলা বিশেষ আইনশৃংখলা সভায় কাপড় ব্যবসায়ীদের সাথে নিয়ে শহরের কাপড়ের বিতান গুলোতে ১-২ দুই হাজার টাকা মূল্যের কাপড় বিক্রিতে সর্বোচ্চ ২০%, ২-৫ হাজার টাকার মূল্যের কাপড় বিক্রিতে ১৫% ও ৫-১০ হাজার মূল্যের কাপড় বিক্রিতে ১০% লাভের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এছাড়াও সাধারণ ক্রেতাদের কাছ থেকে ওই লাভ্যাংশের অধিক মূল্য আদায় করা হলে বিপনীর ব্যবসায়ীদের কাপড় দ্রব্যদি ক্রয়ের মূল্য তালিকা দেখে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হবে সিদ্ধান্ত নেয়া হয়।

  • আজমিরীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে মসজিদসহ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

    আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জের বদলপুরে কালবৈশাখী ঝড়ে দু’টি গ্রামের শতাধিক কাঁচা, আধাপাকা, বনজ ও ফলদ গাছপালা বিধ্বস্ত হয়েছে। প্রচন্ড বাতাসে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুতের তার। এছাড়া সবজি ও ফসলের ব্যপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।

    গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার বদলপুরে কালবৈশাখী ঝড় বয়ে যায়। মাত্র ১৫ মিনিটের প্রচন্ড বাতাসে ওই ইউনিয়নের পিটুয়ারকান্দি ও বদলপুর গ্রামের দু’টি মসজিদ, শতাধিক কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়।

    অনেক ঘরের চালা ও বেড়া উড়ে যায়। ওই সব ঘরের লোকজন পরিবারের সদস্যদের নিয়ে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছে। বনজ ও ফলদ গাছ উপড়ে গেছে, হেলে পড়েছে অধিকাংশ গাছ ও বৈদ্যুতিক খুঁটি, লন্ডভন্ড হয়ে গেছে বৈদ্যুতিক তার ও গাছপালা।

    বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ড

    এতে করে সবজি ক্ষেত ও চলতি বোরো মৌসুমে কৃষিজমির পাকা ধানের ব্যপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও ওই কালবৈশাখী ঝড়ের পর থেকে এ পর্যন্ত বিদ্যুত না থাকায় অন্ধকারাছন্ন অবস্থায় ভূতুরে পরিবেশে বিরাজ করছে ওই এলাকা।

  • বাহুবলে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্য আটক

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকা থেকে চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

    বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় দুটি চোরাই মোটর সাইকেল জব্দ করা হয়।

    আটককৃতরা হল, বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র শাহাব উদ্দিন (৩৫) ও রুপশংকর গ্রামের আব্দুস শহীদের পুত্র সাইফুল ইসলাম (৩৪)।

    বাহুবলে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

    এসআই আব্দুল করিম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত চোরাই মোটর সাইকেল বেচা কেনার সাথে জড়িত। তারা জেলার বিভিন্ন স্থানে মোটর সাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার উল্লেখিত সময়ে তাদেরকে দুটি মোটর সাইকেলসহ হাতে নাতে আটক করা হয়েছে।

  • পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে নব-গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন

    নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চম ধাপে আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে নব-গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন । বৃহস্পতিবার ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। শায়েস্তাগঞ্জ ছাড়াও পঞ্চম ধাপে আরো ১৫টি উপজেলা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

    তিনি জানান, যে সব উপজেলায় নির্বাচন হবে ওই সব উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে, যাচাই বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ১৮ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

    শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ বরণ

    উপজেলাগুলো হলো, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের সদর, রাজবাড়ীর কালুখালী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর।

    এদিকে, নব-গঠিত এ উপজেলায় নির্বাচনকে ঘিরে ভোটারসহ সকলের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এছাড়াও ইতিমধ্যেই ভোটারদের মনজয় করতে মাঠে নেমে পড়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

  • চুনারুঘাট উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানিগাও ইউনিয়নের কোনাগাও গ্রামে এঘটনাটি ঘটে।

    নিহতরা হল- উপজেলার কুনাগাও গ্রামের মৃত আসরাফ মিয়ার শিশু কন্যা হাজেরা খাতুন (৯) ও ছোট বোন আয়েশা খাতুন (৭) । তারা দুইজনই রাণীগাওঁ ইসলামীয়া আরাবীয়া কওমি মাদ্রাসার ছাত্রী ছিল।

    পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা গেছে, তাদের মা বানেছা খাতুনের বিয়ে হয়েছিল সিলেট জেলায়, বানেছার স্বামী মারা যাওয়ার পর দুই শিশুকে নিয়ে বাবার বাড়ি বসবাস করে আসছিলেন। ঘটনার পুর্বে দুই শিশু খেলাধুলা করে পুকুরে গোসল করতে যায়, এসময় তারা সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সম্মুখস্থ সড়কের দুই পাশে আবর্জনার পাহাড়

    চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জে এক হাজার শিক্ষার্থী জঙ্গিবাদ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে এক হাজার শিক্ষার্থী জঙ্গিবাদ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জের জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে জঙ্গিবাদ, মাদক, যৌন হয়রানি, বাল্য বিবাহ, ধর্ষণকে লাল কার্ড ও দেশ প্রেম ও সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।

    পরে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সমাজের নানান সামাজিক সমস্যা নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন রাখেন। প্রশাসনের কর্মকর্তারাচ শিক্ষার্থীদের প্রশ্নের জবাব ও সমস্যা সমাধানে পরামর্শ দেন।

    মা বাবার চাপে অনেক মেয়ে বাল্য বিবাহের শিকার হয়, কি করলে প্রতিকার মিলবে এমন প্রশ্ন ছিলো দশম শ্রেনীর হ্যাপী আক্তারের।

    উত্তরে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন প্রথমে মা বাবাকে বুঝাতে হবে তাতে কাজ না হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউএনও, থানায় জানাতে হবে।

    দশম শ্রেনীর মুনিম প্রশ্ন করেন জঙ্গিবাদ কি করে দেশ থেকে নির্মুল করবো? উত্তরে পুলিশ সুপার বলেন জঙ্গিবাদে বেশিরভাগ তরুনরাই জড়িয়ে পরছে, তাদের ধূম সম্পর্কে ভুল ধারনা দিচ্ছে তাই সঠিক তথ্য জানতে ও জানাতে হবে এবং তোমাদের মত তরুনরাই জঙ্গিবাদের মোকাবেলা করতে ভূমিকা রাখতে হবে। এমন প্রায় শিক্ষার্থীদের ১৫ টি প্রশ্নের জবাব দেন পুলিশ সুপার।

    অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

    মাতৃভাষার জন্য দীর্ঘ দিন কারারুদ্ধ ছিলাম – ভাষা সৈনিক জাকারিয়া

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজু আহমেদ প্রমুখ।

    অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, ধুমপান অথবা মাদক সেবন না করতে এবং ছেলের ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করেন।

    শপথ পাঠ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

    অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেন লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা দক্ষিন জেলার সাধারণ সম্পাদক সোহরাব সজীব, হবিগঞ্জ প্রতিনিধি নাঈমুর রহমান, হৃদয়, রিয়াদ, অমিত প্রমুখ।