Category: হবিগঞ্জ

  • জাতীয় গনমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাহুবল প্রেস ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে জাতীয় গনমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাহুবল প্রেস ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশব্যাপি ১ থেকে ৭ মে পর্যস্ত জাতীয় ৩য় গনমাধ্যম সপ্তাহ পালিত হচেছ ।

    এ কর্মসুচীর অংশ হিসেবে হবিগঞ্জের বাহুুবল প্রেসক্লাবের উদ্যোগে আজ ১লা মে সকাল ১০টায় এক বর্নাঢ়্য র‌্যালি বের করা হয়।

    র‌্যালিতে অংশ নেন বাহুুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুুর রহমান, সহকারী কমিশনার( ভূমি) রফিকুল ইসলাম, বাহুুবল মডেল থানার এস,আই কবির উদ্দিন ও মোস্তাফা মাজেদ, দৈনিক ইত্তেফাকের বাহুবল প্রতিনিধি ও বাহুুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, হবিগঞ্জ সংবাদের সম্পাদক সোহেল আহমদ কুটি, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আব্দুল আওয়াল তহবিলদার, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, বাহুুবল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি নুর উদ্দিন সুমন, দৈনিক আজকের হবিগঞ্জের প্রতিনিধি সাঈদ আহমদ, করাঙ্গী নিউজের প্রতিনিধি কমল হাজদা, নারী নেত্রী হাসিনা আক্তার, জাহির মিয়া তালুকদার প্রমুখ।

    বাহুবলে ‘সৃষ্টির জয়যাত্রা’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মেচন

    র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তারা গনমাধ্যম সপ্তাহ সহ মফঃস্বল সাংবাদিকদের ১৪ দফা দাবির স্বৃকৃতি প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানান।

  • আজ বুধবার (১ মে) মহান মে দিবস

    আজ বুধবার (১ মে) মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সংঘবদ্ধ সংগ্রামের অনন্য ইতিহাস গড়ার দিন। ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রম অধিকার প্রতিষ্ঠায় যে সকল শ্রমিক দৃঢ় প্রত্যয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং বিশ্বের সকল মেহনতি মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশের দিন আজ।

    মে দিবসে শ্রমিক-মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কর্মক্ষেত্রে শান্তি ও সুষ্ঠু কর্মপরিবেশের প্রয়োজনীয়তা অনুধাবন করে এ বছর মে দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি।’

    দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবছরের মতো এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হবে।

    বুধবার (১ মে) এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে যা দৈনিক বাংলা মোড়ে শ্রম ভবনের সামনে থেকে সকাল ৭টায় শুরু হয়ে রাজউক, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনের সড়ক হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হবে।

    দিবসটি পালনে বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

    মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের সম্মেলন অনুষ্ঠিত

    দিবসটি উপলক্ষে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ সাজানো হয়েছে। দিবসটির গুরুত্ব তুলে ধরে স্মরণিকা প্রকাশিত হয়। বৃহস্পতিবার (২ মে) বিকেল ৩টায় ‘কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠায় মালিক, শ্রমিক ও সরকারের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।দেশের বিভিন্ন জেলায় অবস্থিত শ্রম অধিদফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মাঠ পর্যায়ের যৌথ সমন্বয়ে এবং জেলা প্রশাসকদের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

    সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মে দিবসকে শ্রমিক সংহতি দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের স্বীকৃতি দিয়েছিলেন। তিনি দেশের মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।

    শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন, কমপ্লায়েন্স ও পারস্পরিক সম্পর্কের আইনগত ভিত্তি সুদৃঢ় করা, উৎপাদনশীতা বৃদ্ধি, দক্ষতার উন্নয়ন ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে গত অক্টোবরে আমরা বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ প্রণয়ন করেছি। এতে মোট ৮৭টি ধারা উপ-ধারায় সংশোধনী আনা হয়েছে।

    ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস

    এ সংশোধনের মাধ্যমে শ্রম আইনে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পদ্ধতি সহজ করা হয়েছে এবং শ্রমিকের ব্যক্তিগত নিরাপত্তা ও কারখানার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

    এছাড়া ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় শ্রম অধিদফতরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অনলাইন কার্যক্রম চালু করা হয়েছে।

    এই কার্যক্রমের আওতায় দেশের যেকোনও প্রান্ত থেকে শ্রমিকরা শ্রম দফতরে না এসেও ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রাপ্তির আবেদন করতে পারছেন। ফলে কাজের গতিশীলতা যেমন বেড়েছে তেমনি শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন পাওয়ার হারও বেড়েছে।

    হবিগঞ্জ পিবিআইর বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে বাণিজ্যে মেতে উঠার অভিযোগ

    সারা দেশে ২০১৮ সাল হতে মার্চ ২০১৯ পর্যন্ত মোট ৩৫২টি ট্রেড ইউনিয়নকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার রক্ষায় এ সম্পর্কিত প্রদেয় সেবার তথ্য প্রাপ্তির সহজলভ্যতায় শ্রম অধিদফতর ‘পাবলিকলি এক্সেসিবল ডাটাবেইজ’ চালু করেছে।’

  • ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস

    এমএইছ চৌধুরী জুনাইদঃ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রতি বছর মে মাসের ১ তারিখে উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে এ দিবসটি পালন করে থাকে।

    বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে ১ মে সরকারি ছুটির দিন এবং আরও অনেক দেশে এ দিনটি বেসরকারিভাবে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। মে দিবস পালনকারি শ্রমিকদের অনেকেই আবগত নয় এই দিবসটি কেন পালন করা হয়। এই দিবসটিকে কেন শ্রমিক দিবস বলা হয়?

    ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ১৮৮৬ সালের ১ মে তারিখে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে দৈনিক আট ঘন্টা কাজ ও ন্যায্য পারিশ্রমিকের দাবীতে শ্রমিকরা একত্রিত হয়েছিল। তখনকার দিনে কল-কারখানায় খেটে খাওয়া শ্রমিকদের গড়ে প্রতিদিন ১৬ ঘন্টা কাজ করতে হতো।

    এভাবে কাজ করে শ্রমিকদের স্বাস্থ্য হানির পাশাপাশি শ্রমজীবি শিশুরা হয়ে পড়েছিল অস্থিচর্মসার। তখনই দৈনিক ৮ ঘন্টা শ্রম নিশ্চিত করার দাবিতে শুরু হয় আন্দোলন।

    ওই বছরের ১ মে শ্রমিকদের ডাকা ধর্মঘট ও সমাবেশে প্রায় তিন লাখ মেহনতি মানুষ অংশ নিয়েছিল। আন্দোলনরত ক্ষুদ্ধ শ্রমিকদের নিবৃত্ত করতে গিয়ে একসময় পুলিশ শ্রমিকদের মিছিলে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পুলিশের গুলিতে ১১ জন নিরীহ শ্রমিক নিহত হন ও আহত হন অনেকেই। এ ঘটনায় গ্রেফতারও হন আরো অনেক শ্রমিক।

    পরবর্তীতে এক প্রহসনমূলক বিচার কার্য পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত শ্রমিকদের মধ্য থেকে ছয় জনকে আন্দোলনে সম্পৃক্ত থাকার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। পরে কারাগারের অমানবিক বন্দিদশা থেকে মুক্তি পেতে এক শ্রমিক নেতা আত্মহত্যার পথ বেছে নেন।

    এতে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভ আরো প্রকট আকার ধারণ করে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে তদানিন্তন যুক্তরাষ্ট্র সরকার আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল।

    ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে মে মাসের ১ তারিখকে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তৎপরবর্তী ১৮৯০ সালের ১ মে থেকে এ দিবসটি বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এই মে দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে সারা বিশ্বের শ্রমিকদের মাঝে ব্যাপক পরিবর্তন এনেছিল।

    এর পর মালিকপক্ষ ও শ্রমিকদের মাঝে গড়ে উঠা সুসম্পর্কের প্রভাবে শ্রমিকদের দৈনিক ১৬ ঘন্টা কাজের সময় হ্রাস পেয়ে ৮ ঘন্টা নির্ধারিত হয়। এতে সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা ও ন্যায্য মুজুরী নিশ্চিত করতে সক্ষম হয়।

    নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে আসায় মেহনতি মানুষগুলো মুক্তি পেতে শুরু করে শৃঙ্খলে আবদ্ধ জীবন থেকে। বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের আরেকটি নতুন অধ্যায়।

    আমাদের দেশ দক্ষিণ এশিয়ার একটি মধ্য আয়ের দেশ। দেশে শ্রমজীবি মানুষের সংখ্যাও অনেক, তাই এ দিবসটির মর্যদা রক্ষার্থে বাংলাদেশেও ১ মে সরকারী ছুটির দিন। এ দেশে সর্বস্তরের শ্রমিকরা মহা উৎসাহ ও উদ্দীপনায় মে দিবস পালন করে থাকে।

    শ্রমিক সংগঠনগুলো মে দিবসে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও কল্যাণমুখী কর্মসূচির আয়োজন করে থাকে। বাংলাদেশের শ্রমিকরাও এদিনটিকে আনন্দঘন পরিবেশে উদযাপন করে।

  • বাহুবল উপজেলার সংখ্যালঘুদের দখল হওয়া জমি উদ্ধার করেছে জেলা ও উপজেলা প্রশাসন

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মাত্র দুই কর্মদিবসে জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের সাটিয়াজুরি বাজারের পাশে রাজেন্দ্রপুর গ্রামের সংখ্যালঘুদের দখল হওয়া জমি উদ্ধার করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

    সোমবার সকালে জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল কবীর মুরাদের নির্দেশে বাহুবল ও চুনারুঘাটের দুই এসিল্যান্ড দখল হওয়া সম্পত্তিটি উদ্ধার করেন।

    দখল হওয়া সম্পত্তিটি বাহুবল ও চুনারুঘাটের সীমানা হওয়ায়র দুই উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করেছে।

    সংশ্লিষ্টরা বলেছেন, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের প্রাণেশ দেবের বাড়ির পাশের জমির একাংশ দখল করে মধ্যরাতে চুনারুঘাট উপজেলার রতিবল্লভপুরের কয়েকজন ভূমিদস্যু রাস্তা নির্মাণ করে। প্রায় তিন মাস ধরে এ ঘটনার প্রতিকার চেয়ে দ্বারে দ্বারে হাঁটলেও কোনো প্রতিকার পাননি প্রাণেশ দেবরা।

    এরপর ঘটনাটি প্রশাসনের নজরে আনেন সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য। পাশাপাশি জমি উদ্ধারের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় সুজন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হবিগঞ্জ জেলা শাখার মন্দির বিষয়ক সম্পাদক নিরঞ্জন সাহা, সংগঠনের উপজেলা শাখার সম্পাদক নিখিল সাহা, সাবেক সম্পাদক মিন্টু দে প্রবল জনমত গড়ে তোলেন।

    বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশে বই মেলার উদ্বোধন

    এরই পরিপ্রেক্ষিতে গত রোববার হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ নিজ দপ্তরে বাহুবল ও চুনারুঘাটের ইউএনও এবং এসিল্যান্ডদের নিয়ে বৈঠকে বসেন। সেই বৈঠকেই জেলা প্রশাসক জমি উদ্ধারে প্রশাসনিক নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক সোমবার দুই উপজেলার এসিল্যান্ড সরেজমিন গিয়ে বাঁেশের খূঁটির ওপর লালনিশান লাগিয়ে জমি উদ্ধার করে দেন। প্রশাসনের এমন কঠোরতা সকল ভূমিদস্যু পালিয়ে যায়।

    সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি উদ্ধার করে দেয়ার জন্য হিন্দু সংগঠনের নেতারা জেলা ও উপজেলা প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এভাবেই সবসময় যদি নির্যাতিতের পাশে দাঁড়ায় প্রশাসন তাহলে ভবিষ্যতে আর সংখ্যালঘুকে কেউনির্যাতন করতে সাহস পাবে না।

    বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেছেন, ভূমিদস্যুদের চিহ্নিত করা হয়েছে। এমনকী যারা এই ঘটনার নেপথ্যে ইন্ধন দিয়েছে তাদেরও চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ধরতে অভিযান চলছে। বাহুবলের এসিল্যান্ড মো. রফিকুল ইসলাম বলেছেন, আমার বাহুবল উপজেলায় সংখ্যালঘুর সম্পত্তি নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেব না।

    জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন, সংখ্যালঘুর সম্পত্তি কেউ দখল করে হজম করতে পারবে না। যারাই এ কাজ করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

  • ১৪ বছর কারাভোগ শেষে দেশে ফিরে গেল ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ সদস্য

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের জেলা কারাগারে ১৪ বছর কারাভোগ শেষে দেশে ফিরে গেল ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ সদস্য। মঙ্গলবার বেলা আড়াইটায় বাল্লা সীমান্ত দিয়ে কড়া পাহাড়ায় চুনারুঘাট থানা পুলিশ বাল্লা বিজিবির সহায়তায় তাদেরকে ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে।

    যুবকরা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার মনুঘাট থানা এলাকার সবিমোহন ত্রিপুরার ছেলে অন্তমোহন ত্রিপুরা (৩৭) শোভন দেববর্মার ছেলে মৃনাল কান্তি দেববর্মা(৩৫) ও রিয়াসাদে দেববর্মার ছেলে অয়নদয় দেববর্মা (৩৮)।

    পুলিশ জানায়, ২০০৩ সালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ত্রিপুরা রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৬ যুবককে অস্ত্রসহ আটক করে থানা পুলিশ। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

    আদালতে বিচার কার্যক্রম শেষে তাদের প্রত্যেককে ১৪ বছর কারাদন্ডের আদেশ। কারাভোগ শেষে তাদের ২ জনকে দুই মাস আগে সীমান্ত দিয়ে এবং একজনকে দেড় বছর আগে হাইকমিশনের মাধ্যমে ভারতে পাঠানো হয়।

    নাশকতা মোকাবেলায় চুনারুঘাট থানা পুলিশ এর চৌকস দলের বিশেষ মহড়া

    বাকী ৩ যুবককে আনুষ্ঠানিকতা শেষে গতকাল মঙ্গলবার পুলিশ জেলা কারাগার থেকে চুনারুঘাট থানা পুলিশের মাধ্যমে ভারতের ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করে। বেলা আড়াইটার দিকে কড়া পাহাড়ায় তাদেরকে চুনারুঘাট থানার এসআই আল আমিন ও হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাল্লা বিজিবির সহযোগিতায় ত্রিপুরার ধলই জেলার মনুঘাট থানার বি এস শুভেন্দ্র দেব এর কাছে হস্তান্তর করা হয়।

    একই সময়ে দুই মাস আগে ভারতে আটক বাংলাদেশি নাগরিক চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রঞ্জন খানকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। রঞ্জন দুই মাস আগে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় চুরির ঘটনায় গ্রেফতার হয়ে কারাভোগ করে কয়েকদিন আগে মুক্তি পায়। বিএসএফ রঞ্জনকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বলেছে।

    চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, পুলিশ-বিজিবি ও বিএসএফ মিলে উভয় দেশর নাগরিকদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে

    উল্লেখ্য্য, ৯০ দশক থেকে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ভারতীয় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কর্মীরা তৎপর ছিল। ২০০৫ সাল পর্যন্ত তারা সীমান্তের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে বসবাস করেছিল। একসময় উপজেলা সাতছড়ি এলাকা ছিল তাদের আশ্রয়স্তল।

    ২০০৫ সালের পর তারা পুলিশসহ বিভিন্ন বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে যায়। আবার অনেকেই তখন পুলিশসহ বিভিন্ন বাহিনীর হাতে ধরা পড়ে। পরবর্তীতে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে র‌্যাব কয়েক দফা অফিযান পরিচালনা করে তাদের রেথে যাওয়া বিপুল পরিমান নানা ধরনের মেশিনগানসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে।

  • নবীগঞ্জে রিকশা, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার গরীব, অসহায় মানুষের মধ্যে রিকশা, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি নর্থ ইস্ট, ইউকের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

    উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি পারভেজ আলম চৌধুরী।

    নবীগঞ্জ শিক্ষা প্রকৌশলী কর্মকর্তা মুহাইমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, মানবসেবামূলক সামাজিক সংগঠন সেবা আউশকান্দির প্রতিষ্ঠাতা পরিচালক শিহাব আহমেদ প্রমুখ।

    এ সময় বিভিন্ন ইউপি সদস্য ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রায় ৫০ জন গবীর অসহায় মানুষের মধ্যে রিকশা, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়।

  • জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনে হামলা ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনে হামলা ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা । শুধু ক্রীড়া সংস্থার কেন্টিননয় তার সাথে বেশ কয়েকটি দোকানে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে মুখোশধারী দূর্বৃত্তরা।

    হামলায় ক্রীড়া সংস্থার কর্মচারীসহ আহত হন ৬ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার রাত সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা যায়, হবিগঞ্জ শহরের শিরিশতলা এলাকায় জালাল স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনসহ ৪/৫ টি দোকানে উল্লেখিত সময়ে মোটর সাইকেল আরোহী ১৫/২০ জনের একদল মুখোশধারী দূর্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা-ভাংচুর চালিয়ে নগদ টাকা ও মালামাল লুটপাট করে পালিয়ে যায়।

    আজমিরীগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    এ সময় দূর্বৃত্তদের হামলায় জেলা ক্রীড়া সংস্থার কর্মচারী সেলিম, দোকান কর্মচারী আলাউদ্দিনসহ ৬ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।