Category: হবিগঞ্জ

  • নাইজেরিয়ায় গভর্নরের স্ত্রীর ইসলাম গ্রহন

    নাইজেরিয়ার ওগান রাজ্যের গভর্নর ইবিখুনলের স্ত্রী ফার্স্ট লেডি ওলুফানসো আমুসোন খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।

    সিনেটর আমুসোন ২০১১ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন। পরে একই বছরের মে মাসে রাজ্যের চতুর্থ নির্বাচিত গভর্নর হিসেবে শপথ নেন। নাইজেরিয়ার ‘অ্যাকশন কংগ্রেসের’ হয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

    ওলুফানসো বলেন, ‘প্রথম ব্যক্তি হিসেবে আমি আমার মাকে এ সিদ্ধান্ত জানাই। তাকে বলি, ‘আমি একজন মুসলিমকে বিয়ে করতে চাই’। এটা শুনে প্রথমেই তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করেন,

    কেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন: এ সম্পর্কে সম্প্রতি নাইজেরিয়ার সংবাদমাধ্যম ‘ভ্যানগার্ড’কে দেয়া সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন। সাক্ষাৎকারে গভর্নর-পত্নী স্পষ্ট করেছেন কেন একজন একনিষ্ঠ খ্রিস্টান থেকেও তিনি একজন মুসলিমকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

    ‘আমি বিষয়টি আমার বাবাকে বলেছি কিনা’ এবং আমি তাকে বললাম ‘না’ এবং এতে আমি তার মাঝে ‘দুষ্ট হাসি’ দেখতে পাই।’ তিনি বলেন, ‘কিন্তু আজকে আমার মা এবং আমার স্বামী আমাকে তাদের ভাল বন্ধুর চেয়েও বেশি পছন্দ করেন।’

    ওলুফানসো আরো বলেন, ‘যখন আমি আমার বাবাকে এ বিষয়ে বলেছিলাম, তখন তিনি বললেন, ‘আচ্ছা ঠিক আছে, আমাদের শুধু এই সম্পর্কে প্রার্থনা করতে হবে। কিন্তু যেকোনো ভাবেই হোক, পরে তারা আমাকে খুব আঘাত করে। আমার স্বামী আল্লাহকে বিশ্বাস করেন। আমি বলব, আমার স্বামী আমার চেয়েও বেশি ধার্মিক।’

    ‘তিনি প্রকৃতপক্ষে আল্লাহর একজন মুমিন বান্দা। আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাসের বলেই তিনি মনে করেন ‘সবকিছুই সম্ভব’ এবং যখন আপনি কাউকে অধিক প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখবেন তখন আপনাকে তার বিশ্বাসের উপর ভিত্তি করে এটা দেখতে হবে; আল্লাহকে চ্যালেঞ্জ করে নয়।

    আল্লাহকে বলতে হবে, ‘আমি তোমার উপর ঈমান এনেছি’ এবং তাকে (আল্লাহ) স্পষ্ট বুঝার জন্য আপনাকে বার বার চেষ্টা করতে হবে।’ তিনি বলছিলেন।

    তিনি বলেন, ‘স্বামীর বিশ্বাস থেকেই আমার বিশ্বাস শুরু হয়েছে। তার ইসলামের বিশ্বাসের প্রতি আমার বিশ্বাস আছে এবং তার বিশ্বাসের প্রতি আমার বিশ্বাস স্থাপন সহজ করে দিয়েছে যে জিনিসিটি সেটি হচ্ছে আল্লাহর প্রতি একাগ্রতা।

    তার এই দৃঢ় একাগ্রতার কল্যাণে মহান আল্লাহ তাকে কখনো ব্যর্থ করেনি এবং আমি জানি যে, আমার স্বামী আল্লাহ ব্যতীত অন্য কিছুতে বিশ্বাস করে না।’ যা হোক, তার স্বামীর পক্ষ থেকে তাকে ইসলামে ধর্মান্তরের ব্যাপারে ইচ্ছাকৃত কোনো প্রয়াস ছিল না বলে তিনি জানান।

    তিনি বলেন, ‘আমি মুসলিম রীতিতে প্রার্থনা করি কারণ আমাদের মধ্যে বন্ধনটা অত্যন্ত দৃঢ়। আমি আমার সন্তানদের যখন বলব, ‘প্রার্থনা করার সময় হয়েছে’। ওই সময় আমি যদি ভিন্ন উপায়ে প্রার্থনা করি তখন বাচ্চারা বলবে, ‘মা আপনি আমাদের সঙ্গে প্রার্থনা করেন না কেন? তাহলে বাবার প্রভু কি ভাল প্রভু নন?’

  • টানা তিন মাস যাবৎ বেতন না পাওয়ায় স্ট্রোক করেছেন সরকারী কর্মকর্তা

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ টানা তিন মাস যাবৎ বেতন না পাওয়ায় স্ট্রোক করেছেন সরকারী কর্মকর্তা। হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রকেশল অফিসের ওয়ার্ক এসিস্ট্যান্ড টানা তিন মাস যাবৎ বেতন না পাওয়ায় স্ট্রোক করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। দুটি ছোট বাবুকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছিল তার।

    বৃহস্পতিবার ( ২ মে বিকাল) সাড়ে তিনটায় উপজেলা উপজেলা প্রকেশল অফিসে দায়িত্বপালন করা কালীন সময় হঠাৎ তিনি অজ্ঞান হয়ে মাঠিতে লুঠে পড়েন। তাৎক্ষনিক সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    উপজেলা প্রকৌশলী অফিসের ওয়ার্ক এসিস্ট্যান্ট শরীফ হোসেন টানা তিন বাস যবৎ বেতন না পেয়ে স্ত্রী সন্তানদের নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন। সর্বশেষ আজ সকালে তার ছোট বাবু দুধ নিয়ে বাসায় যাওয়ার কথা বললে তিনি টাকা নেই বলে ছোট বাবুকে বুঝিয়ে অফিসে চলে আসেন। বাবুকে দুধ তথা বাসা ভাড়ার টাকা কোথা থেকে ম্যানেজ করবেন এই টেনশনেই তিনি স্ট্রোক করেন।

    শরীফ হোসেনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সে ৬ বছর যাবৎ বাহুবল উপজেলা প্রকৌশলী অফিসের ওয়ার্ক এসিস্ট্যান্ট পদে কর্মরত।

    ৮ মাসেও হস্তান্তর হয়নি মুক্তিযোদ্ধা ভবন

    সিলেট হাসপাতালে যাওয়ার পথে এ্যাম্বুলেন্স থেকে তার স্ত্রী জান্নাতুল ফেরদাউস জানান, উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী তিন মাস যাবৎ বেতন বন্ধ করে রেখেছেন। তার স্বামীর বদলী হয়েছে নেত্রকোনায়। কিন্তু উপজেলা প্রকৌশলী দুই মাস যাবৎ তার এলপিসি না দেওয়ায় সে নতুন করে বেতন তুলতে পারছেন না। তার পুষ্প ও শ্রদ্ধা নামের দুটি অবুঝ সন্তার রয়েছে। তিনি মাস তার বাপের বাড়ি থেকে টাকা এনে বাসা ভাড়া ও খাবার চালিয়ে যাচ্ছিলেন।

    তিনি কেঁদে কেঁদে বলেন, আমার ছোট বাবুনী শ্রদ্ধা বাবার কাছে দুই দিন ধরে দুধ আনতে বলছে। তার বাবার হাতে টাকা না থাকায় দুধ আনতে পারেনি। রাতে যখন সে খালি হাতে বাসায় ফিরে তখন বাবুটা অনেক কেঁদে রাতে শুয়ে পড়ে। আজ বৃহস্পতিবার সকালেও দুধ নিয়ে বাসায় যাওয়ার জন্য বলে সে। তখন শরীফ তা চোঁখের পানি ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে অফিসে চলে যায়।

    উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বদলী করা হলেও তিনি বাহুবল চাড়ছেন না।

    এ বাপারে উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

  • হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ২৭ উন্নয়ন প্রকল্প

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ২৭ উন্নয়ন প্রকল্প। এগুলোর মধ্যে রয়েছে আরসিসি রাস্তা, পুকুর ঘাটলা, কার্পেটিং রাস্তা ও ড্রেন।

    বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ৮টি উন্নয়ন প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বাকী প্রকল্পগুলোর উদ্বোধন করা হবে আগামী রবিবার।

    উদ্বোধন শেষে পৃথক সমাবেশে বক্তৃতাকালে এমপি আবু জাহির বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি উন্নয়নের জন্য। আপনারা আমাকে তিনবার ভোট দিয়ে উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। আমিও জনগণের কাজ নিয়েই ব্যস্ত থাকি সারাক্ষণ। সর্বোচ্চ উন্নয়ন করাই হচ্ছে আমার লক্ষ্য।

    তিনি আরো বলেন, বিএনপি নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচিত হয়। এরপর নিজের ভাগ্যের উন্নয়নে ব্যস্ত থাকে। যেমনটা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়ও। এ সময় তিনি হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ বাস্তবায়ন এবং শীঘ্রই কৃষি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা হবে উল্লেখ করে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, যোগাযোগ ক্ষেত্রে বর্তমান সরকার যুগান্তকারী উন্নয়ন সম্পাদন করেছে। এই সরকারের কারণে উন্নতি হয়েছে জনগণের জীবনমানের।

    শতকরা ৫৬ জনের মুখের ভাষা বাংলাকে উপেক্ষা করে ঊর্ধুকে চাপিয়ে দিয়েছিল – আবু জাহির

    উন্নয়ন কাজের উদ্বোধনকালে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাস, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পৌর কাউন্সিলর জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, শেখ উম্মেদ আলী শামীম, সহকারী প্রকৌশলী (প্রকল্প) নিরূপম দেবসহ কমকর্তারা উপস্থিত ছিলেন।

    বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় লোকজন এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানা। পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ইউজিপ-৩ প্রকল্পের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে।

  • মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) তরুণীর মৃত্যু

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক তরুণীর মৃত্যু হয়েছে।

    বুধবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার শাহপুর ও তেলিয়াপাড়া এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

    মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম সাজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা-থেকে সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শাহপুর ও তেলিয়াপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছলে মেয়েটি কাটা পড়ে। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

  • নবীগঞ্জে দিনে-দুপুরে বৃদ্ধকে কুপিয়ে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে দিনে-দুপুরে বৃদ্ধকে কুপিয়ে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। দেবপাড়া ইউপির সদরঘাট মাঝপাড়া গ্রামে জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দিনে-দুপুরে ঐ বৃদ্ধকে কুপিয়ে এক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার (১ মে) বিকালে বৃদ্ধা আজিম উল্লার মেয়ে সেলিনা বাদী হয়ে ছয় জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় বৃদ্ধা আজিম উল্লাকে আশংকাজন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ১০

    জানাযায়, উপজেলার দেবপাড়া ইউপির সদরঘাট মাঝপাড়া গ্রামের রিফাত উল্লার পুত্র আজিম উল্লা(৭৫) গত শনিবার দুপুরে পাশের বাড়ির সামিত মিয়ার কাছে জমাকৃত এক লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের আবু সালেহ, নাসির, জসিম, নোমান, রোমেলগংরা হামলা করে, প্রবীণ বৃদ্ধ আজিম উল্লাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহত বৃদ্ধাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নিবো।

  • টাংকলরী শ্রমিক ইউনিয়নের মিরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা ট্রাক ও টাংকলরী শ্রমিক ইউনিয়নের মিরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (পহেলা মে) বেলা ১১ টায় শ্রমিক দিবস উপলক্ষে বাহুবল উপজেলার মিরপুরে এ সভা অনুষ্টিত হয়।

    সংগঠনের সভাপতি আব্দাল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সমুজ আলী রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, সায়েস্তাগন্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অাসকার অালী, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান চৌধুরী সাহেদ, মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন লিয়াকত,লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু,যুগান্তর বাহুবল প্রতিনিধি ছিদ্দিকুর রহমান মাসুম,শ্রমিক নেতা ফারুক আহমদ, সিএন জি শ্রমিক ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদিন যুব সংহতি নেতা ফরিদ মিয়া,মিরপুর ব্যাকস এর প্রচার সম্পাদক রোবেল সরকার প্রমুখ বক্তব্য রাখেন,পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

  • চুনারুঘাটের সামাদ মাষ্টার আর নেই

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ চুনারুঘাটের সামাদ মাষ্টার আর নেই। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ডিসিপি হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপি’ র সহ সভাপতি আলহাজ্ব আব্দস  সামাদ মাস্টার(৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    বুধবার (১ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা সমরিতা হাসপাতাল পান্থপথ চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।
    মৃতু কালে তিনি ছেলে, মেয়ে নাতী নাতনী সহ আত্তীয় স্বজন রেখে গেছেন। তিনি চুনারুঘাট উপজেলার রহমতাদ গ্রামের বাসীন্দা।