Close
Optional callout text
Hello World!

টাংকলরী শ্রমিক ইউনিয়নের মিরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা ট্রাক ও টাংকলরী শ্রমিক ইউনিয়নের মিরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (পহেলা মে) বেলা ১১ টায় শ্রমিক দিবস উপলক্ষে বাহুবল উপজেলার মিরপুরে এ সভা অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি আব্দাল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সমুজ আলী রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, সায়েস্তাগন্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অাসকার অালী, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান চৌধুরী সাহেদ, মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন লিয়াকত,লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু,যুগান্তর বাহুবল প্রতিনিধি ছিদ্দিকুর রহমান মাসুম,শ্রমিক নেতা ফারুক আহমদ, সিএন জি শ্রমিক ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদিন যুব সংহতি নেতা ফরিদ মিয়া,মিরপুর ব্যাকস এর প্রচার সম্পাদক রোবেল সরকার প্রমুখ বক্তব্য রাখেন,পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

scroll to top