Close
Optional callout text
Hello World!

বানিয়াচং উপজেলায় ১১ বছর বয়সী শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেছে বখাটে কিশোর। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১০ মে) দিনগত রাত আটটায় উপজেলার পুকড়া ইউনিয়নের কাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি কাকুড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে মুখে গামছা বেঁধে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর ফেলে যায় একই গ্রামের মৃত আরজত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (১৭)। পরে ওই শিশু অসুস্থ অবস্থায় ঘরে এসে বসে থাকে। কিছুক্ষণ পর তার মামা বাড়িতে এসে রক্তক্ষরণের বিষয়টি দেখতে পান। একপর্যায়ে রাত ১২টায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

শিশুটির স্বজনরা জানান, হাসপাতালে আসার পর গাইনী বিশেষজ্ঞ ডা. আরশেদ আলীর সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তিনি আসতে অপারগতা প্রকাশ করেন। প্রায় ১ ঘণ্টা পর ওই চিকিৎসকের বাসায় গিয়ে দীর্ঘক্ষণ ধরে অনুরোধ করার পর তিনি মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, শিশুটির রক্তক্ষরণ বন্ধ হচ্ছিলো না। অবস্থা বেগতিক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. রাশেদ মোবারক বলেন, ঘটনাটি আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে। দোষী ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ব্যাপারে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

scroll to top