Category: হবিগঞ্জ

  • বাহুবল পাবলিক লাইব্রেরীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের ঐতিহ্যবাহী বাহুবল পাবলিক লাইব্রেরীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) লাইব্রেরী অডিটরিয়ামে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার শুরু হয়।

    বাহুবল পাবলিক লাইব্রেরীর সভাপতি ও বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে  সাধারন সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল কিন্ডারগার্ডেন এসোসিয়শনের সভাপতি প্রভাষক আইয়ূব আলী, পুওর কেয়ার কুইক রেসপন্স টিমের কো অর্ডিনেটর কাদির চৌধুরী বাবুল প্রমূখ।

    বাহুবলে ভূমিহীন আন্দোলনের উপজেলা কমিটি গঠন

    ইফতারে সকল কার্যকরি কমিটির সদস্য ও দাতা সদস্যদের নিয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব মহুর্তে মোনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়।

    ইফতার শুরুর আগ মুহূর্তে উপজেলা চেয়ারম্যান ১৫ হাজার টাকার নগদ অনুদান প্রদানের আশ্বাস দেন।

  • হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দুই দালালের কারাদণ্ড

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে নারীসহ দুই দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৫ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন বিথী তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান কেন।

    এর আগে বুধবার দুপুরে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান ও হাসপাতালের তত্বাবধায়ক ডা. রতীন্দ্র চন্দ্র দেবের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে আটক করা হয়।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের সরুফা আক্তার (৩৬) ও শহরের ইনাতাবাদ এলাকার সিরাজ মিয়া (৪০)।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন বিথী জানান, আটককৃত দুই জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দালাল চক্রের তালিকাভুক্ত সদস্য। তারা দীর্ঘদিন যাবত হাসপাতালে আসা রোগীদের সাথে প্রতারণা করে এবং বিভিন্নভাবে তাদের প্রলোভন দিয়ে রোগীদের হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেত। আর তার বিনিময়ে তারা তাদের ভাগের টাকা আদায় করে নিত।

    সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ দালাল নির্মূলে একটি কমিটি গঠন করে দালালদের একটি তালিকা প্রণয়ন করে। এরই ধারাবাহিকতায় দুই দালালকে আটক করে পুলিশ।

    হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ২৭ উন্নয়ন প্রকল্প

    পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সিরাজুল ইসলামকে এক মাসের ও স্বরুপা আক্তারকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

  • হবিগঞ্জের রিচিতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

    সদর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জে রাস্তায় ধান রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ ঘংঘর্ষ চলে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী নোয়াবাদ গ্রামের মলাই মিয়া (৬০) গ্রামের রাস্তায় কিছু কাটা ধান রাখেন। বুধবার বেলা ১১টার দিকে এই গ্রামের স্বপন মিয়া (২৮) ও কামরুল মিয়াসহ (৩০) চারজন ধান ভাঙানোর মেশিন নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় ধান রাখার কারণে মেশিন নিতে অসুবিধা হওয়ায় স্বপ্ন ও কামরুল প্রতিবাদ করে। এ নিয়ে মলাই মিয়ার সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হন।

    খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
    পরে গুরুত্বর আহত অবস্থায় মলাই মিয়া (৬০), স্বপন মিয়া (২৮), সোহেল মিয়া (৩৫), মিলান বেগম (৪০), মোস্তফা আলী (১৫), ছানু মিয়া (৩০), গুণি মিয়া (৬০), কামরুল মিয়া (৩০), আল আমীন (১৮), উজ্জ্বল মিয়া (১৭), সামছু মিয়া (৩০), ফুল্লাস বেগম (৩০), হায়দার আলীসহ (৩৬) অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

    বানিয়াচঙ্গে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

    হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এছাড়া পূণরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

  • বাহুবলে সমালোচিত উপজেলার সহকারী প্রকৌশলীর আবারো বদলী

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলের সমালোচিত উপজেলার সহকারী প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আবারো বদলী করা হয়েছে।

    মঙ্গলবার ( ১৪ মে) প্রধান প্রকৌশলী মো: খলিলুর রহমান স্বাক্ষরিত একটি পত্রে নারায়নগঞ্জ অঞ্চলের তত্বাবধায় প্রকৌশলীর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসাবে বদলী করা হয়েছে। এই আদেশ জনস্বার্থে জারী করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হইবে।

    এর আগে গত ৬ মে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী হিসাবে বদলী করা হয়।

    অবশেষে ময়মনসিংহে শাস্তিমূলক বদলী করা হয়েছে। বদলীর আদেশ শুনে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বাহুবলের সুশীল ব্যক্তিবর্গ স্বস্থি প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার তার বদলীর আদেশ শুনে দিনভর ছিল তাকে নিয়ে আলোচনায় মুখর।

    সর্ব প্রথম গত ২১ এপ্রিল শাস্তিমূলক বদলী হিসাবে ময়মনসিংহ বদলী করা হয়।

    প্রসঙ্গত, উপজেলা সহকারী প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী বাহুবলে যোগদানের পর থেকে নানা অনিয়ম দুর্নীতি, দায়িত্বে অবহেলা, স্টাফ-ঠিকাদার উপকারভোগীদের সাথে অসৌজন্যমূলক ব্যবহার, অফিসে অনুপস্থিতি, দেরী করে অফিসে আসা, রাতভর গান-বাজনা নিয়ে মগ্ন থাকা, নেশাগ্রস্থ হওয়া প্রভৃতি কারণে মানুষ অতিষ্ট হয়ে উঠেছিল। ইতিপূর্বে তিনি নিজ অফিসের হিসাব রক্ষক মীর মাহবুবুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী হরিপদ দাসকে শারীরিকভাবে লাঞ্চিত করেন।

    বাহুবল উপজেলা প্রকৌশলীর বদলী নাটক

    সর্বশেষ গত ১৫ এপ্রিল সকাল ১১টারদিকে নিজ অফিসের সার্ভেয়ার মোঃ ওয়াহিদুজ্জামান দুলালকে অফিস কক্ষে আটকে রেখে বহিরাগত কয়েক সহযোগি নিয়ে শারীরিক ও মানুসিক নির্যাতন করেন। পরে দুলালকে স্থানীয় লোকজন ও কয়েক স্টাফের সহযোগিতায় তাকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীর দায়িত্ব কর্তব্যে অবহেলার কারণেই বাহুবলের অনেক উন্নয়নমূলক কার্যক্রম প্রায় থেমে ছিল। সম্প্রতি গোলাম মহিউদ্দিনের অনিয়ম দুর্নীতি দায়িত্বে অবহেলা ও চাকুরি বিধি পরিপন্থী কাজের জন্য হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবু জাকির সিকান্দর তাকে শোকজও করেন। তার বদলীর পর বাহুবলের উন্নয়ন প্রকল্প গুলোর আলোর মুখ দেখা যাবে বলে অনেকেই আশা প্রকাশ করেছেন। নাকি সব প্রকল্প অন্ধাকারে ডেকে যাবে এ নিয়ে সংশয়ে আছে পুরো উপজেলাবাসী।

  • চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান মোতাব্বির হোসেন আর নেই

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    বুধবার দুপুর আড়াইটায় মরহুমের গ্রামের বাড়ী উপজেলার বড়কোটা গ্রামের জনকল্যাণ হাইস্কুল মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

    এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ীতে অসুস্থ্যতা জনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

    মরহুমের ভাতিজা মোঃ জুয়েল মিয়া জানান- তিনি দীর্ঘদিন যাব দূরারোগ্য কঠিন রোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন আগেও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    তিনি উপজেলা আওয়ামীলীগে সাবেক সহসভাপতি। গ্রাম্য সালিশ-বিচারক হিসেবেও জেলাজুড়ে ছিল তার পরিচিতি। এলাকায় ‘মোতাব্বির চেয়ারম্যান’ হিসেবে সুখ্যাতি ছিল।

    মাধবপুরে বিএনপি প্রার্থীদের তালিকা চুড়ান্ত

    মোতাব্বির চেয়ারম্যান ব্যক্তি জীবনে ৪ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

  • হবিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণে অনিয়মের মিলেছে সত্যতা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণে অনিয়মের চিত্র দুদকের অনুসন্ধানে মিলেছে সত্যতা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় ব্যস্ত ঠিকাদারী প্রতিষ্ঠান। নিজেদের রক্ষায় শুরু করেছেন বিভিন্নস্থানে দৌড়ঝাপ। তবে আগামী ২৮ মে আবারো ভবনের বিভিন্ন অংশে অনুসন্ধান চালাবে দুদক।

    সংবাদ প্রকাশের পর নিজেদের রক্ষা করতে ৩ ইঞ্চির ভিট লেভেল গাথুনির ভেতরের অংশে আরো ১০ ইঞ্চি দেয়াল নির্মাণ করে প্রতিষ্ঠানটি।

    জানা যায়, ২০১৪ সালে শহরের নিউ ফিল্ড মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত সভাবেশে জেলা সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জের অবহেলিত জন সাধারনের উন্নত চিকিৎসার জন্য ১শ শয্যার আধুনিক সদর হাসপাতালটিকে ২শ ৫০ শয্যায় উন্নীত করে একটি মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে।

    তাঁর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দাবি মেনে নিয়ে হাসপাতালটিকে ২শ ৫০ শয্যায় উন্নীত করে মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণা দেন।

    প্রধানমন্ত্রীর ঘোষণার পর দ্রুত অনুমোদন পেয়ে ২শ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও মেডিক্যাল কলেজ। আর এই হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য হবিগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের অধীনে চট্টগ্রামের ঠিকাদারী প্রতিষ্টান দেশ উন্নয়ন লিঃ ২০১৫ সালের শুরুর দিকে ১৭ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ২শ ৫০ শয্যা বিশিষ্ট ৬ তলা ভবনের নির্মাণ কাজ শুরু করে। ওই ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ।

    ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ভবন নির্মাণ কাজের দুর্নীতির বিষয়ে ২য় দফা তদন্তে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে মঙ্গলবার আবারো ভবনটিতে অনুসন্ধান চালায় প্রতিষ্ঠানটি।

    সেই সাথে বেশ কিছু স্থানে ভবন ভেঙ্গে পরিক্ষা-নিরিক্ষা করা হয়। আর ওই পরিক্ষাতেই বেড়িয়ে আশে ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনের মূল ভিট লেভেল দেয়ালে ১০ ইঞ্চির স্থলে ৩ ইঞ্চি কাজ করার অনিয়মটি।

    তবে তদন্তে রহস্য জনকভাবে বেড়িয়ে আসে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ১০ ইঞ্চির স্থলে ১৫ ইঞ্চি দেয়াল নির্মাণ করার বিষয়টি। এখানেও সাধারণ মানুষের মাঝে নতুন করে প্রশ্ন জাগে কোন স্বার্থে ঠিকাদারী প্রতিষ্টান দেশ উন্নয়ন লিঃ ৫ ইঞ্চি দেয়াল বেশি নির্মাণ করেছ।

    দুদকের উপ-পরিচালক অজয় কুমার সাহা বলেন, আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছ।

  • আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ

    আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

    গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার রসুলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    আজমিরীগঞ্জ থানার (ওসি) শেখ নাজুমুল হক জানান, ওই গ্রামের নুরুল হক ও আশরাফ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য বিরোধ চলে আসছিল। এছাড়াও উভয় পক্ষের কিছু লোকদের মধ্যে সম্প্রতি পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ২২ রাউন্ড রাবার বুলেট ও শর্টগান নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    নবীগঞ্জে জায়গা দখল নিয়ে সংঘর্ষ

    ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ সাড়াষি অভিযান চালাচ্ছে।