Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন

    নিজস্ব প্রতিনিধিঃ ‘টেলিযোগাযোগে প্রমিতকরণের ক্ষেত্রে বৈষম্য হ্রাস’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন র‌্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

    শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

    বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল। আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

    প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আর না হলে আমরা পিছিয়ে যাবে। ৯০র দশকে সরকারের একটি সিদ্ধান্তহীনতার জন্য আমরা আন্তর্জাতিক সাবমেরিন নেটওয়ার্কে বিনামূল্যে যুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম। পরবর্তিতে বর্তমান মাননীয় প্রধান মন্ত্রীর দূরদর্শী উদ্যোগ এর জন্য আমরা সাবমেরিন ক্যাবলেই শুধু যুক্ত হইনি। এখন মহাকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে।

    হবিগঞ্জে ঈদকে সামনে রেখে কাপড়ের মূল্য দ্বিগুন

    তিনি তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে চলার আহবান জানান এবং শিক্ষার্থীদেরকে এ ব্যাপারে অযথা সময় নষ্ট না করে এর ভাল দিকগুলো গ্রহণের আহবান জানান।
    পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

  • অনিরাপদ খাদ্যের জন্য হবিগঞ্জে দুই হোটেলকে জরিমানা

    নিজস্ব প্রতিনিধিঃ রমজানে হবিগঞ্জ শহরের ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষাণ অধিদদপ্তর।

    শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে জিলাপীতে ক্ষতিকর রং ও রাসায়নিক মিশানোর অপরাধে উজানভাটি রোস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং ঢাকনাবিহীন খাদ্য দ্রব্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য খোয়াই হোটেলকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাছবাজারে অভিযান চালিয়ে ওজনে সঠিক না থাকায় ৫ টি দাড়ি-পাল্লা ধ্বংস করা হয়।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই রানার নতৃত্বে চৌধুরীবাজার ফাড়ি পুলিশের একটি টিম।

    সিলেটে দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

    এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে রমাজান মাসের প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

  • শায়েস্তাগঞ্জে রমজান মাসেও চলছে বিদ্যুতের ভেল্কিবাজি

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাসেও পল্লী বিদ্যুতের ভেল্কিবাজি চলছে দিনে-রাতে। রমজানের শুরুতে সহনীয় থাকলেও সম্প্রতি পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে লোকজন।

    একটু বাতাস বা বৃষ্টি হলেই শুরু হয় বিদ্যুতের ভেলকিবাজি, চলে রাতভর। প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় রোজাদার মুসল্লিদের তারাবিহ্ নামাজ আদায়ে যারপরনাই কষ্ট হচ্ছে।

    সব মিলিয়ে হপবিস শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের এই ভেল্কিবাজিতে অতিষ্ট শায়েস্তাগঞ্জ উপজেলার জনগণ। বর্ষা মৌসুমে আকাশে মেঘ জমতে দেখলেই শুরু হয় লোডশেডিং। আর একটু-আধটু বৃষ্টি হলে তো আর কথাই নেই, কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ নিরুদ্দেশ হয়ে যায়।

    এটা যেন তাদের অঘোষিত নিয়মেই পরিণত হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ থাক বা না থাক মাস শেষে মোটা অংকের বিদ্যুৎ বিল ধরিয়ে দিতে ভুল করেনা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

    প্রতিদিন সেহরি, ইফতার ও তারাবি নামাজ চলাকালীন সময়ে লোডশেডিং যেন রুটিন ওয়ার্ক হয়ে দাড়িয়েছে। দিনের বেলায় কমপক্ষেও ৭/৮ বার বিদ্যুতের লুকোচুরি খেলাতে ক্ষুব্ধ হয়ে উঠছে গ্রাহকরা। রমজান মাসের প্রচন্ড দাপদাহের বিদ্যুতের আসা-যাওয়া খেলায় লোকজন হাঁপিয়ে উঠছেন।

    এগুলো দেখার যেন কেউ নেই। সাধারণ লোকজনের এসব সমস্যা সমাধানের কোন মাধ্যম না থাকায় তারা অসহায় হযে পড়েছেন। লোকজনের মাঝে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে।

  • ফলের রাজা আম যেন থাকে বিষমুক্ত ও নিরাপদ

    এম এইচ চৌধুরী জুনাইদঃ গত ৯ এপ্রিল ২০১৯ তারিখে মহামান্য বাংলাদেশ হাইর্কোট কর্তৃক এক যুগান্তকারী রায়ে, ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে দেশের আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

    একই সঙ্গে ফলের রাজা আমের আড়তগুলোতে আমে রাসায়নিক মেশানো হচ্ছে কি না, তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাব সমন্বয়ে দল গঠনের নির্দেশ দিয়েছেন।

    বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু, রসালো নানান জাতের মৌসূমী আম। শহরে, গ্রামে গঞ্জের আনাচকানাচে বসবে আমের বাজার, আমের মেলা। আমাদের জাতীয় ফল কাঁঠাল হলেও সর্বমহলে আমের কদর সবচাইতে বেশী। আম কাঁঠালের মৌসূম মধুমাস জ্যৈষ্ঠে আমাদের সমাজে আম নাহলে আর চলেইনা।

    আমের মুকুল থেকে এর ব্যবহার শুরু হয়। ঝড়ে পড়া আমের মুকুল দিয়ে রান্না করা টক জাতীয় খাবার অতি সুস্বাদু ও মুখরোচক। কঁচি আমের চাটনী, আচারের কথা বলাই বাহুল্য। মৌসূমের শুরুতে তৈরীকৃত আমের আচার সারা বছরই খাওয়া যায় ঘরে অথবা বিভিন্ন অনুষ্ঠানে।

    গাছে পাকা আম বাজারে আসার পর থেকে আম ছাড়া আর এক দিনও চলে না। বিষেশ করে শিশুদের প্রিয় মৌসূমী ফল হলো আম। নিজের গাছের আম হোক কিংবা বাজার থেকে কেনা আমই হোক, আম খাওয়া চাই।

    এ সময় আত্মীয়তার সেতু বন্ধনে কিংবা রুগী দর্শন যেখানেই হোক আমের কদর সবার উপরে। বাড়িতে আসা অতিথি আপ্যায়নেও আম অপরিহার্য্য বস্তু। জামাই শশুরালয়ে যেতেও আমের প্রয়োজনীয়তা সবার আগে।

    আমাদের দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন যে ছুটি বরাদ্ধ আছে, গ্রাম গঞ্জের স্কুলগুলোতে কোমলমতি শিক্ষার্থীরা এ ছুটিকে এখনও আম কাঁঠালের ছুটিই বলে থাকেই পছন্দ করে।

    বাংলাদেশে অনেক প্রজাতির আম চাষ করা হয় জাতভেদে সেগুলোর নাম যেমন, ফজলি, ল্যাংড়া, আম্রপালি, গোপালভোগ, কাঁচামিঠা, হাড়িভাঙ্গা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী ইত্যাদি আরও অনেক। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বানিজ্যিক ভাবে প্রচুর পরিমাণে আম চাষ হয়ে থাকে।

    তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত থেকে উল্লেখযোগ্য পরিমানে আম আমদানী করতে হয় চাহিদার কারণে। দেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে এমন একটি বাড়িও খোঁজে পাওয়া যাবেনা যে বাড়িতে আমগাছ নাই।

    পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ আম, স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। তাই আম‘কে বলা হয় ফলের রাজা। আমে প্রচুর ভিটামিন ও ক্যালোরি রয়েছে । আমের ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধ করে। দাঁত, মাড়ি, ত্বক ও হাড়ের সুস্থতায়ও ভিটামিন সি প্রয়োজন।

    আমে আরও রয়েছে ভিটামিন বি-১ ও বি-২। আমে বিদ্যমান পটাশিয়াম রক্তস্বল্পতা দূর করে ও হৃদযন্ত্র সচল রাখতে সাহায্য করে। পাকাআম আঁশসহ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। পাকাআম রক্তে কোলেস্টেরলের ক্ষতিকর মাত্রা কমাতে সাহায্য করে।

    বিভিন্ন প্রজাতীর আমের আদ্যোপান্তের নীরিখে নিশ্চিত করে বলা যায় আম হচ্ছে ফলের রাজা, আমের রসে হয় রশনা তাজা। পাশাপাশি এই মধুমাসে আম আমাদের অপরির্হায্য একটি অন্যতম ফল।

    বাজারজাতকৃত আমে প্রত্যেক বছরই কিছু অর্থপ্সিু ব্যবসায়ী বিভিন্ন প্রকারের রাসায়নিক পর্দাথ মিশিয়ে বাজারে বিক্রি করে। ওই রাসায়নিক উপাদানগুলো মানবদেহের জন্য ক্ষতিকারক, জীবননাশী ও মরণঘাতি রোগ ক্যান্সারের সহায়ক।

    সম্প্রতি মহামান্য বাংলাদেশ হাইর্কোট এক যুগান্তকারী রায়ে, আমে রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে দেশে আমের বাগান গুলাতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

    এ বিষয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়ে ওই সমস্ত প্রবঞ্চক ব্যবসায়ীদেরকে এহেন গর্হিত কাজ থেকে বিরত রেখে মধুমাসে ফলের রাজা আমকে বিষমুক্ত ও সুরক্ষিত করে মহামান্য হাইর্কোটের আদেশ বাস্তবায়ন করবেন এটাই প্রত্যাশা আপামর জনসাধারণের।

  • সাংবাদিক তুহিন হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধিঃ দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন হত্যা চেষ্টা মামলার অন্যতম পলাতক আসামী তাছলিম আলম মেহেদীকে গ্রেফতার করেছে পুলিশ। তাছলিম আলম মেহেদী জেলার বানিয়াচঙ্গ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

    পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়ী থেকে ওয়ারেন্টমূলে মেহেদীকে গ্রেফতার করে সংশ্লিস্ট থানা পুলিশের একটি বিশেষ টীম এবং একই দিন দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (ভারপ্রাপ্ত) মোছাঃ শাহিনুর আক্তারের আদালতে তাকে সোর্পদ করা হয়।

    বিজ্ঞ বিচারক কাস্টরী ওয়ারেন্ট মূলে শিবির নেতা মেহেদীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

    প্রসঙ্গত, একটি সংবাদ বিগত ২০০৩ সালে দৈনিক জনকন্ঠে প্রকাশ হবার জের ধরে প্রথমে তৎকালীন জেলা ছাত্র শিবিরের সভাপতি মীর নুরুন্নবী উজ্জ্বল কর্তৃক টেলিফোনে সাংবাদিক তুহিনের ওপর এক সপ্তাহের মধ্যে হামলা ও হত্যার হুমকি প্রদান করা হয়।

    এমতাবস্থায় বেঁধে দেয়ার সময়সীমার মধ্যেই মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিগত ২০০৩ সালের ১ মার্চ রাতে শহরের শংকর বস্ত্রালয় সন্নিকটে প্রানে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক তুৃহিনের ওপর হামলা চালায় মীর নুরুন্নবী উজ্জ্বল, এম এ মজিদ ও জিলামুন্নবী ফয়সলের নের্তৃত্বে সংশ্লিস্ট এজহারভূক্ত সকল আসামীগণ।

    এতে সাংবাদিক তুহিন গুরুতর আহত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন। এসময় সাংবাদিক তুহিনের ব্যবহিৃত মোটর সাইকেলটি ভাংচুর করা সহ টাকা-পয়সা, জরুরী কাগজপত্র ও মোবাইল নিয়ে যায় তারা। পরবর্তীতে তুহিন সুস্থ হয়ে উন্নত চিকিৎসাও নেন এবং উপরোক্ত ৩ জন সহ সর্বমোট ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করেন।

    জ্ঞানহীন মানুষের হাতেই শুরু শিক্ষা ও সাক্ষরতা

    পুলিশ মামলাটির চার্জশীটও প্রদান করে। দীর্ঘ ১৬ বছরের মাথায় এসে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানিয়া কামালের আদালতে এমও এবং আইও সহ মামলাটির স্বাক্ষী ক্লোজড করা হয় এবং যুক্তিতর্কে যাবার আগে আসামী পরিক্ষার জন্য পরবর্তী তারিখ নির্ধারন করেন আদালত।

  • হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে রমজানের  তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ মে) জেলা পুলিশ লাইনে এ ইফতার মাহফিল শুরু হয়।

    ইফতার পূর্ব মুহুর্তে অালোচনা সভায় প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

    ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ অাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট অাব্দুল মজিদ খান, হবিগঞ্জ ১ অাসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

    সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

    শেষে পুলিশ লাইন মসজিদের ইমাম মাওলানা অাব্দুল কাইয়ূম দোয়া পরিচালনা করেন।

  • সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

    নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর পত্রিকার বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

    বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করে জেলা সাংবাদিক ফোরাম।

    জাতীয় গনমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাহুবল প্রেস ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    সংগঠনের সভাপতি শাকিল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী,  সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা সাংবাদিক ফোরামের সাবেক রাসেল চৌধুরী, দৈনিক প্রভাকর পত্রিকার সম্পাদক আব্দুল আলীম, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি চৌধুরী মোঃ ফরহাদ, কবি অপু চৌধুরী, সাংবাদিক রহমত আলী, কাজী সুজন প্রমুখ।