Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ রেনেসার উদ্যোগে পথ শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের সর্ব বৃহৎ ট্রেনিং ইনস্টিটিউট “রেনেসা ট্রেনিং ইনস্টিটিউট” কর্তৃক পথ শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেনেসার কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে এ সামগ্রী বিতরন করা হয়।

    রেনেসা ট্রেনিং ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের শাহিনের সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠানটি শুরু হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম ফজলুর রহমান।

    “Children’s Vision” এর উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং” কর্মসূচি পালন

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেকেএন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, দিশারী কেজি এন্ড হাই স্কুলের পরিচালক মিজানুর রহমান চৌধুরী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রথম যুগ্ন সাধারন সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, সিদ্দিকুর রহমান মাসুম।

  • সাতছড়ি চা বাগানে সামাজিক সচেতনতামূলক র‌্যালি

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানে সামাজিক সচেতনতামূলক এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার এফআইভিডিবি’রর শিশু সুরক্ষা প্রকল্পের আয়োজনে এ র‌্যলিটি অনুষ্ঠিত হয়। শিশু সুরক্ষা,জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা,মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনমনে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই র‌্যালির উদ্দেশ্য।

    র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেন- এফআইভিডিবি’র এমসিআই প্রজেক্টের কোঅর্ডিনেটর তাসমিয়া তারিফা চৌধুরী, একাউন্টস এন্ড এডমিন অফিসার তরিকুল ইসলাম, হবিগঞ্জ জেলার প্রজেক্ট অফিসার নাজমুল হোসেন,সহকারি প্রজেক্ট অফিসার ইউসুফ আলি ও অন্যান্য ব্যক্তিবর্গ ।

    র‌্যালীতে সাতছড়ি চা বাগানের পঞ্চায়েত প্রধান বাবু শ্যামলাল তাঁতী, সেক্রটারি রবীন তাঁতী, সাতছড়ি ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য বিপীন তাঁতী, পঞ্চায়েত সদস্য মিন্টু দাস ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

    আলোচনা সভাতে বক্তারা- শিশুর জন্ম, বেড়ে ওঠা, বিকাশের ধাপ, অধিকার ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। তাছাড়া জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা, নিয়মকানুন, বাল্যবিবাহ ও মাদকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন সবাই।

    সাতছড়ি জাতীয় উদ্যানে সাপ ও নেউল অবমুক্ত

    প্রজেক্ট অফিসার নাজমুল হোসেন তার বক্তব্যে বলেন, জাতীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পিছিয়ে পড়া এইসব চা বাগানের মানুষকে সঙ্গে নিতে হবে। নইলে সামগ্রিক উন্নয়নের সুফল আমরা পাবো না। তাছাড়া টেকসই উন্নয়নের জন্য স্থানীয় জনগণের সচেতনতা খুবই জরুরী।

    আলোচনা সভা শেষে উপস্থিত সবাই শপথ করেন যে,এই এলাকাতে আর কোন শিশু স্কুল থেকে ঝরে পড়বে না, কোন বাল্যবিবাহ হবে না। এলাকা হবে মাদক মুক্ত এবং শিশু বান্ধব।

    আলোচনা সভাটি সঞ্চালনা করেন এফআইভিডিবি’র সোস্যাল ওয়ার্কার আবদুল করিম। পুরো আয়োজনটির দায়িত্ব পালন করেন- সোস্যাল ওয়ার্কার আকবর হোসেন।

  • হবিগঞ্জে টমটম ছিনতাইকালে চালককে শ্বাসরোধে হত্যা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল নামকস্থানে টমটম ছিনতাইকালে চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে টমটম ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ মে) সকালে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এর আগে সোমবার রাত সাড়ে ১২ টায় এ ঘটনাটি ঘটে।

    পুলিশ জানায়- রাতের কোন এক সময় শহরের আনোয়ারপুর এলাকায় থেকে মাতাব আলীর পুত্র টমটম চালক সাবাজ মিয়াকে (২৫) শায়েস্তাগঞ্জ যাবার জন্য ভাড়া করে যাত্রীবেশি একদল ছিনতাইকারী। পথিমধ্যে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌছলে ছিনতাইকারী চালক সাবাজ মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে এবং টমটমটি নিয়ে যাওয়ার চেষ্টা করে।

    হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দুই দালালের কারাদণ্ড

    এ সময় টহলরত পুলিশ বিষয়টি আচ করতে পেরে একজনকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তিকে অপর দুইজনকে আটক করা হয়।

    জেলা সহকারি পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন- টমটম চালক হত্যার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে এবং শীঘ্রই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

  • হবিগঞ্জ জেলা জামায়াতের ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইয়াতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    সোমবার (২১ রমজান) এ ইফতার মাহফিলের আয়োজন করেন হবিগঞ্জ জেলা জামায়াত।

    জেলা শিবির সভাপতির পিতার ইন্তেকাল

    জেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী মহসিন আহমেদের পরিচালনায় ইফতারে অংশ গ্রহন করে ইয়াতিম শিশুরা।

  • চিনি আনতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র উজ্জল

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ২০ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র উজ্জল মিয়া (১৩)। বাজার থেকে চিনি আনতে গিয়ে সে নিখোঁজ হয়। উজ্জল কোথায় আছে,আদৌ বেঁচে আছে কি না তা জানেন না উজ্জলের মা-বাবা।

    উজ্জলের চিন্তায় তার আত্মীয়রা নাওয়া-খাওয়া হারাম করেছেন। উজ্ঝলের বাবার নাম তাহির মিয়া। তাদের বাড়ি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর গ্রামে। উজ্জলের জমজ ভাই নুরুল আমিন এ বিষয়ে থানায় গত ২৩ মে জিডি করেছে।

    নুরুল আমিন জানায়,তার জমজ ভাই উজ্জল স্থানীয় ‘ ইমাম আহম্মদ রেজা শাহ শামসু উদ্দিন সুন্নিয়া মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র। গত ৫ মে উজ্জল চিনি কিনে আনতে আমুরোড বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায়। উজ্জলকে এ বাড়ি ও বাড়ি খোঁজা খুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি।

    সিলেটে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

    নুরুল আমিন আরো জানায়, নিখোঁজ হওয়ার সময় উজ্জলের গায়ে লাল রঙের হাফ হাতা গেঞ্জি ও পরনে জিন্সের প্যান্ট ছিলো। উজ্জলের গায়ের রঙ শ্যামলা। উচ্চতা অনুমান ৪ ফুট। কোন হৃদয়বান ব্যক্তি উজ্জলের সন্ধান পেলে ০১৩০৯৬২৬৭৫০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

  • হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    নিজস্ব প্রতিনিধিঃ উন্নত প্রযুক্তির আওতায় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ও ডিজিটাল বাংলাদেশ গড়তে মেধার বিকাশ গঠনের লক্ষ্য নিয়ে হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

    অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরনে সোমবার (২৭ মে) সন্ধ্যায় ফলক উন্মোচন ও ফিতা কেটে সংশ্লিস্ট স্কুলের দ্বিতীয় তলার একটি কক্ষে ৫টি কম্পিউটার চালুর মাধ্যমে এই ল্যাবটির কার্যক্রম আনুষ্ঠানিক সুচনা করেন তিনি।

    এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মর্জিনা আক্তার, সংশ্লিস্ট স্কুলের শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন ও বিজ্ঞ এসিল্যান্ড সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ।

    কে হচ্ছেন শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান?

    তারপরপরই সংশ্লিস্ট স্কুল মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মুরাদ, এডিসি পাভেল, এডিসি মর্জিনা আক্তার ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ সংশ্লিস্ট স্কুলের শিক্ষক-কর্মচারীগণ অংশ নেন।

  • কে হচ্ছেন শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান?

    এম. এইছ. চৌধুরী জুনাইদ, শায়েস্তাগঞ্জঃ  হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান কে হচ্ছেন ? রাষ্ট  ঘোষিত  সর্বশেষ ৪৯২তম উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলা। হবিগঞ্জ জেলার অন্য ৮টি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও বাকি ছিল শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন। কোন ভাগ্যবান হচ্ছেন দেশের সর্বশেষ উপজেলা শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান? এ নিয়ে আলোচনার যেন শেষ নেই।

    অনেক প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৮ জুন পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপজেলার নির্বাচন। প্রথমবার নির্বাচিত চেয়ারম্যানের কলা কৌশলের উপরই নির্ভর করছে নতুন এ উপজেলার উন্নয়ন আর অগ্রগতির ধারা কেমন হবে। এমনটাই মনে করছেন শায়েস্তাগঞ্জ উপজেলার সাধারণ ভোটার এবং স্থানীয় সচেতন মহল। সবদিক ভেবেই যোগ্য প্রার্থী দেখে চেয়ারম্যান নির্বাচিত করতে চান সাধারণ মানুষ।

    স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠিতব্য এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নূরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমদ খান।

    তানভীর চৌধুরী নামে জনৈক ভোটার বলেন, প্রথমবার তাদের উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে এমন একজন প্রার্থী নির্বাচিত করতে চান যেন প্রথমবার নির্বাচিত চেয়ারম্যানকে, পরবর্তী চেয়ারম্যানরা অনুসরণ অনুকরণ করে কাজ করেন।

    বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ – আবু জাহির

    শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা হিসেবে সর্বকনিষ্ট হলেও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা এটি। কারণ হিসেবে বলা যায় এখানে রয়েছে ক্রমবর্ধমান একটি শিল্পাঞ্চল। সবাই মনে করেন জনবান্ধব যোগ্য ও সরকার ঘনিষ্ট একজন প্রার্থীকে নির্বাচিত করা প্রয়োজন।

    এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, তিনি সব সময়ই জনগণের সঙ্গে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের প্রয়োজনে নিজেকে ব্যস্ত রেখেছেন। এখনও তিনি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে শায়েস্তাগঞ্জে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। তাই তিনি নির্বাচিত হলে এ উন্নয়ন ধারাকে ধরে রেখে সকল উন্নয়ন কাজকে তরান্বিত করতে কাজ করবেন।