Category: হবিগঞ্জ

  • ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামির কারাগারে মৃত্য

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা কারাগারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি সিরাজ মিয়ার মৃত্যু হয়েছে।

    বুধবার (২৯ মে) সকালে সদর আধুনিক হাসপাতালের ডাক্তার মিঠুন রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান- সিরাজ মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান তিনি। তবে কী কারণে মারা গেছেন তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

    এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজাপ্রাপ্ত আসামী সিরাজ মিয়া।

    নিহত সিরাজ মিয়া হবিগঞ্জ শরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা।

    হবিগঞ্জে হলদে পাখি সম্প্রসারনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, গত ১৫ মে সদর আধুনিক হাসপাতালে দালালির অভিযোগে মিরাজ মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার এক মাসের সাজা হয়। মঙ্গলবার রাতে হঠাৎ করে সে অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিক সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে মনোনয়ন বৈধ ৭ প্রাথীর

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৭ প্রাথীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ভোটার তালিকায় গড়মিল থাকার কারণে ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ মে) দুপুরে মনোনয়ন পত্র যাচাই-বাচাই করা শেষে এ ঘোষণা দেয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান।

    তিনি জানান, গত ২৭ মে মনোনয়ন পত্র দাখিলের শেষে দিনে ৮ জন প্রাথী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তার মধ্যে মঙ্গলবার যাচাই বাছাই শেষে ৭ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

    বৈধ প্রার্থীরা হল, আওয়ামীলীগের দলীয় প্রার্থী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মর্ত্তুজ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, গাজী পারভেজ হাসান।

    অনিরাপদ খাদ্যের জন্য হবিগঞ্জে দুই হোটেলকে জরিমানা

    এছাড়াও ভোটার তালিকায় গড়মিল থাকার কারণে আব্দুল্লাহ আল কাফি ফুজায়েল-এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আপিলের সুযোগ রয়েছে। আগামী ২৪ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার ঘটনায় কোর্টে মামলা দায়ের

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার ঘটনায় ৩ জনকে আসামী করে কোর্টে মামলা দায়ের করেছেন ভিকটিমের মাতা মায়া বেগম।

    যাহা নারী ও শিশু নির্যাতন দরখাস্ত মামলা নং- ১১৫/১৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ)/৩০।

    আসামীরা হলেন- উপজেলার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র ওয়াসিম মিয়া (২৮), আলমগীর (২৩), মৃত আ: হাসিমের পুত্র হিরাজ মিয়া (২৫)।

    মামলার বিবরণে জানা যায়, মামলার বাদীনি মায়া বেগমের বাড়িতে ওয়াসীম মিয়ার আসা-যাওয়ার সুবাদে মায়া বেগমের কন্যার প্রতি আসামী ওয়াসিমের কুনজর পড়ে। মায়া বেগম ঘটনা টের পেয়ে ওয়াসিম মিয়াকে তার বাড়িতে আসতে বারণ করলে ওয়াসিম মিয়া এতে ক্ষীপ্ত হয়ে সময়-সুযোগের অপেক্ষা করতে থাকে।

    গত ১৩ মে সোমবার রাত সাড়ে ৭টার দিকে মায়া বেগমের বাড়িতে তার স্বামী না থাকার সুযোগে ও ঘরের দরজা খোলা পেয়ে ওয়াসিম মিয়া মায়া বেগমের বসতঘরের উত্তরের রুমে প্রবেশ করিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার জন্য ঝাপটাইয়া ধরিয়া ভিকটিমকে ধর্ষণের চেষ্টা চালায়।

    ভিকটিমের ঘুম ভাঙ্গিয়া গেলে শোর চিৎকারে লোকজন এগিয়ে আসতে থাকলে আসামী ওয়াসিম পালানোর সময় সাক্ষী সুমা আক্তার তাকে আটকানোর জন্য চেষ্টা করলে এসময় ওয়াসিমের শোর চিৎকারে আসামী আলমগীর ও হিরাজ মিয়া ঘটনাস্থলে এসে ভিকটিমকে ও বাদীনি মায়া বেগমকে এলোপাতারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করিয়া ওয়াসিমকে জোরপূর্বক ছিনাইয়া নিয়া পালিয়ে যায়।

    এ ঘটনায় ভিকটিমের মাতা মায়া বেগম বাদী হইয়া গত ২০ মে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পাইকুড়া গ্রামের মৃত কুদরত আলীর পুত্র ওয়াসিম মিয়া (২৮), আলমগীর (২৩), মৃত আ: হাসিমের পুত্র হিরাজ মিয়া (২৫)কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন।

    একবছরে হবিগঞ্জ জেলায় ২৬ হাজার ৯৯৫ মামলা নিষ্পত্তি

    কোর্টে মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীনি মায়া বেগমকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন মামলার বাদীনি মায়া বেগম।

    চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জে হলদে পাখি সম্প্রসারনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে হলদে পাখি সম্প্রসারনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা গার্ল গাইড এসোসিয়েশন এই মতবিনিময় সভার আয়োজন করে।

    হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা খাতুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।

    গার্ল গাইড সিলেটের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌস আরা কামাল, সিলেটের জেলা কমিশনার সাহানা জাফরিন রোজী, আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম, গার্ল গাইড জেলা কমিশনার নাছিমা আক্তার খানম, কোষাধ্যক্ষ বীথিকা রায় ও সদস্য জেসমিন আরা খানম ও বেবী সূত্রধর।

    প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী ও আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবিগঞ্জ জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখির দল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    প্রতিটি স্কুলের দল হবে ১২ থেকে ২৪জনকে নিয়ে। একজন শিক্ষক হলদে পাখি রাইডার (বিজ্ঞ পাখী) হিসাবে দায়িত্ব পালন করবেন। শীঘ্রই হলদে পাখি রাইডার এর মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় নির্বাচিত ২০টি স্কুলের শিক্ষক ও অবিভাবকরা অংশগ্রহণ করেন।

    হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা খাতুন বলেন, শিক্ষার্থীরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম তাদেরকে সফল হতে সহায়তা করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলদে পাখি সম্প্রসারনের জন্য বিশেষ গুরুত্ব প্রদান করেছেন।

  • মাধবপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ আহত ২০

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর মাধবপুর উপজেলায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

    মঙ্গলবার (২৮ মে) দুুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামকস্থানে এ দূঘর্টনা ঘটে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

    মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাকিবুল ইমসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী মডার্ন পরিবহনের যাত্রীবাহী একটি বাস রতনপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি বালু বাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী অজ্ঞাতনামা মহিলা (৩৫) মারা যায়।

    খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতলে প্রেরন করেন।

    আজ হবিগঞ্জসহ সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী দূঘর্টনার সত্যতা নিশ্চিত করে বলেন- হতাহতদের পরিচয় এখানো জানা যায়নি।

  • মাধবপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মাধবপুর পৌরসভার ৪ হাজার ৬শত ২১ জন অসহায় দুঃস্থ ও গরীবদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৮ মে) সকালে মাধবপুর পৌরসভায় বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান।

    মাধবপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান, কাউন্সিলর বিশ্বজিত দাস প্রমুখ।

  • মাধবপুরের নবাগত ইউএনও তাসনূভা নাশতারান

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন তাসনূভা নাশতারান।

    তিনি ২৯ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উর্ত্তীণ হন। এর আগে তিনি নরসিংদী ও গাজীপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

    মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

    তার জন্মস্থান কুমিল্লা জেলা সদরে ও ছাত্রজীবন কেটেছে ঢাকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি প্রথম মাধবপুরে যোগদান করেছেন।