Category: হবিগঞ্জ

  • শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন (সদর-লাখাই ও শায়েস্তাঞ্জ) আসনের এমপি এবং হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    সোমবার সকাল ১১টায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক জরুরী সভায় তিনি এই নির্দেশ দেন।

    এমপি আবু জাহির বলেন, পৌরবাসীর দুর্ভোগ লাঘবের স্বার্থে প্রতিটি ড্রেন পরিস্কার করে দিতে হবে। এছাড়াও পুরাতন খোয়াই নদীসহ শহরের বিভিন্ন স্থানে সরকারি জায়গায় নির্মিত স্থাপনাগুলো দ্রুত অপসারণসহ প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা গ্রহণে কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

    জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এমপি আবু জাহির

    সভায় বিশেষ অতিথি’র বক্তৃতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রশাসনের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষকে সবধরণের সহযোগিতা প্রদান করা হবে বলে জানভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম ও হবিগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • চুনারুঘাটে ভারতের অবৈধভাবে চা পাতা জব্দ

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে ভারত থেকে অবৈধভাবে চা পাতা আমদানর সময় এক হাজার ৪শ’ ৭২ কেজি চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    সোমবার (১০ জুন) বেলা ১১টার দিকে মোবাইল ফোনের এক টেক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুর রশিদ।

    এর আগে সোমবার ভোরে উপজেলার সাতছড়ি এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

    লে. কর্ণেল মো. জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে একদল বিবিজি সদস্য সাতছড়ি জাতীয় উদ্যোনের ৫নং বাগানে অভিযান চালিয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চা পাতাগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

    হবিগঞ্জ পিবিআইর বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে বাণিজ্যে মেতে উঠার অভিযোগ

    এদিকে, একই সময় সেখান থেকে ৩০ বোতল ভারতীয় মদও জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

  • মেয়র প্রার্থী মিজানকে হরিপুরে দলমত নির্বিশেষে সমর্থন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছেন হরিপুর এলাকাবাসী।

    রোববার দিনগত রাত ৯টায় মিজানের সমর্থনে এলাকাবাসীর আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে এলাকার মুরুব্বিয়ান মিজানুর রহমান মিজানকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সভায় মেয়র প্রার্থী মিজান বলেন, আমি অতীতে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলাম। ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নিয়ে গত নির্বাচনেও অংশ নিয়ে আপনাদের ব্যাপক সাড়া পাই।

    জলাবদ্ধতামুক্ত হবিগঞ্জ শহর গড়াসহ পৌরবাসীর সবধরণের সুবিধা নিশ্চিতের প্রত্যয়ে এবারো আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাকে নির্বাচিত করলে সর্বস্তরের লোকজনের মতামতের ভিত্তিতে হবিগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করার লক্ষে কাজ করে যাব। এ সময় উপস্থিত নানা শ্রেণি-পেশার লোকজন দুই হাত তুলে তাকে সমর্থন এবং তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    পইলে রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

    হাজী মো: রমিজ আলীর সভাপতিত্বে ও মোঃ আজিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর জুনায়েদ আহমেদ, জেলা মৎসজীবী লীগের সভাপতি হাজী আব্দুর রহমান, আব্দুল হক, হাজী ফিরোজ আলী, হাজী মো: চান মিয়া, মালেক মিয়া, মগলা মিয়া, আনছব আলী, মন্নাফ মিয়া, আশরাফ আলী, নিমরত আলী, চনু মিয়া, মঞ্জুর আলী, জয়নাল আবেদীন, কাছুম আলী, কাইয়ুম মিয়া, আব্দুস ছাত্তার শাহ জালাল উদ্দিন জুয়েলনও আব্দুল আলীমসহ এলাকার লোকজন।

  • চুনারুঘাট উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

    চাটপাড়া গ্রামের মরহুম মাওলানা আব্দুল হান্নানের ২য় ছেলে আব্দুল ওয়াদুদ হাম্মাদ মিয়ার ঘরে রোববার (৯ই জুন) দিবাগত রাত আড়াইটায় ৮/১০ জনের একদল অস্ত্রধারী ডকাত হানা দিয়ে নগদ অর্থ,স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতরা ঘরের মূল দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।

    গৃতকর্তা আব্দুল ওয়াদুদের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,ডাকাতদল ঘরে প্রবেশ করে প্রথমে তাকে ও তাঁর স্ত্রী লুৎফা বেগমকে রামদা ও লোহার রড দিয়ে বেধরক মারপিট করে এবং তাদের দুই ছেলেকে রশি দিয়ে বেধে মারধর করে।

    ডাকাতদলের আঘাতে গৃহকর্তার বাম হাত কেটে যায় এবং গৃহকর্ত্রী লুৎফা বেগমের বাম হাত ভেঙ্গে যায়।এছাড়া ও উভয়ের শরীরের বিভিন্ন
    স্থানে এলোপাতাড়ি আঘাত করে মারাত্বকভাবে জখম করে।

    একপর্যায়ে লুৎফা বেগম শোরচিৎকার করতে থাকলে তাদের ওপর বন্ধুক ধরে তারা পালিয়ে যায়।

    মালামাল লুটের বিষয়ে জানতে চাইলে আব্দুল ওয়াদুদ বলেন,নগদ ৫ হাজার টাকা,স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

    চুনারুঘাট উপজেলার এলজিইডির পাকা রাস্তার বেহাল দশা

    খবর পেয়ে ভোর সাড়ে ৪ টায় চুনারুঘাট থানার এসআই হেলালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে গুরুতর আহত আব্দুল ওয়াদুদ ও তাঁর স্ত্রী চুনারুঘাট থানা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    সোসবার সকাল সাড়ে ৮টা এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

  • বাহুবলে সরকারী ধান ক্রয়ে কৃষকদের মন গড়া তালিকা

    সাঈদ আহমদঃ চলতি বছরের ব্যুারো মৌসুমে সরকারি গুদামে ধান ক্রয়ে নানা অনিয়ম লক্ষ্য করা গেছে বাহুবল উপজেলায়। এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা।

    সাতকাপন ইউনিয়ন পরিষদের দেয়া তালিকা বাদ দিয়ে নিজেদের তালিকাই চুড়ান্ত করেন উপজেলা কৃষি অফিসার ও উপ-সহকারী কৃষি অফিসার।

    জানা যায়, চলতি মৌসুমে ধান উৎপাদনকারী প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকার ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়। সারা দেশের ন্যায় বাহুবল উপজেলায়ও ধান ক্রয়ের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসন।

    নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে সেই আলোকে নির্দিষ্ট মনোনিত কৃষক থেকে ধান সংগ্রহ করার কথা।

    গত ২১ মে উপজেলা কৃষি অফিস অন্যান্য ইউনিয়নের ন্যায় ৩নং সাতকাপন ইউনিয়ন অফিসেও কৃষক তালিকা চেয়ে চিঠি দেয়া হয়। অনুসন্ধানে জানা যায়, যে তারিখে চিঠি দেয়া হয়েছে সেই তারিখেই উপজেলা কৃষি অফিস তাদের মন গড়াভাবে তালিকা তৈরী করে ইউএনও এর প্রতি স্বাক্ষর নিয়ে অনুমোদন করা হয়।

    কিন্তু সাতকাপন ইউনিয়ন পরিষদ কর্তৃক ভারসাম্যপূর্ণ পাঠানো তালিকার কেউই নেই। এ নিয়ে পরিষদের সকল সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    এ ব্যাপারে ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার বলেন- ‘কৃষি অফিস কর্তৃক তৈরী করা তালিকা মনগড়া এবং দুর্নীতির গন্ধ রয়েছে। এ তালিকা আমরা কোন অবস্থায় মেনে নেয়া হবে না। আমরা প্রয়োজনে আদালতের আশ্রয় নেব। এই অনিয়মের মূল হোতা উপ-সহকারী কৃষি অফিসার মাহবুব।’

    এমন সহমত পোষণ করেন ৬নং ওয়ার্ড মেম্বার আজিম উদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান সহ অনেকেই।

    সাতকাপন ইউনিয়নের কৃষি সুপারভাইজার মাহবুবের সাথে মুঠোফোনে কথার বলার চেষ্টা করলে তিনি মোবাইল রিসিপ করেননি।

    কৃষি অফিস কর্তৃক ৫২ জনের তালিকা পর্যালোচনায় দেখা গেছে ৯টি ওয়ার্ডের মধ্যে ২/৩টি ওয়ার্ডেরই অধিকাংশ কৃষকের নাম রয়েছে।

    ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী লোক-সঙ্গীত ভাটিয়ালি গান

    তালিকাভূক্ত অনেক কৃষকের সাথে আলাপ করে জানা গেছে অনেকে জানেই না তারা যে সরকারি খাদ্য গোদামে ধান বিক্রি করবে। এতে বুঝা যায়, তালিকার কৃষককে বশে এনে দুর্নীতির সুযোগ নিতে পারে একটি চক্র। আবার ধান ক্রয় কমিটির অন্যতম সদস্য কৃষক সদস্য। কিন্তু এতে কৃষকবিহীন কৃষক সদস্যও নেয়া হয়েছে।

  • অসামাজিক কার্যকলাপের দায়ে হবিগঞ্জের তিন আবাসিক হোটেলকে জরিমানা

    নিজস্ব প্রতিনিধিঃ অসামাজিক কার্যকলাপের দায়ে হবিগঞ্জের তিনটি আবাসিক হোটেলকে জরিমানা করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩০ মে) অভিযান চালিয়ে হোটেলগুলোকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানকালে হোটেল শাপলা থেকে এক যুবককে আটক করে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মো. আব্দুল খালেক।

    তিনি জানান- শহরের সিনেমা হল রোড এলাকার হোটেল শাপলায় অসামাজিক কার্যকলাপ চলার সুযোগ দেয়ায় মালিক মহিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবককে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    একই এলাকার সিহাব রেস্টুরেন্টের রেজিস্ট্রেশন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। মাঝে ওই হোটেল মালিককে ওয়ার্নিংও দেয়া হয়েছিল।

    অপরদিকে শ্মশানঘাট সড়কের রোজভিউ হোটেলকে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে আগেই রোজভিউ হোটেল কর্তৃপক্ষ সতর্ক হয়ে যায়।

    মাধবপুরে হাইওয়ে ইনকে ৩০ হাজার টাকা জরিমানা

    অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা ও আনিসুর রহমান খান।

  • মিরপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি “মিরপুর প্রেসক্লাব” র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ রমজান) মিরপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক দিদার এলাহী সাজুর ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

    জাতীয় গনমাধ্যম সপ্তাহ উপলক্ষে বাহুবল প্রেস ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সৈয়দ জামিল, কাদির চৌধুরী বাবুল, আনোয়ার হোসেন সজল, নুর উদ্দিন সুমন, কমল দেব, হাবিবুর রহমান, দেবাশিষ চক্রবর্তী, গোলাম মোস্তফা শৈবাল প্রমূখ।