Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটে ১০ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় বালুভর্ত্তি ৩টি ট্রাক জব্দ করা হয় এবং বিপুল পরিমান পাইপ নষ্ট করা হয়।

    মঙ্গলবার দুপুরে খোয়াই নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করেন তিনি।

    স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল খোয়াই নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এ খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবাল এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার খোয়াই নদীর পাকুড়িয়া থেকে নরপতি ঘরগাও এলাকায় সাড়াশি অভিযান চালান।

    এসময় নদীর অভ্যান্তরে থাকা অবৈধ ভাবে বালূ উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেন এবং বিপুল পরিমান পাইপ নষ্ট করেন। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। এছাড়া নদী এলাকা থেকে বালুভর্ত্তি ৩টি ট্রাক জব্দ করে নিয়ে আসেন। তাকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার দারাগা মোঃ হানিফ মিয়াসহ একদল পুলিশ।

    এদিকে গত কয়েকদিন ধরে উপজেলার র্পুবাঞ্চলে চুনারুঘাট-সাটিয়াজুরী সড়ক দিয়ে অবাধে বালু পরিবহনের কারণে সড়ক ধেবে যায়। এ নিয়ে সোমবার গাজীগঞ্জ ও চাটপাড়া এলাকার লোকজন সড়কটি বন্ধ করে দেয়।

    বাহুবলের নতুন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল ঘটনাস্থল থেকে বালুভর্ত্তি ট্রাক জব্দ করে ইউপি মেম্বারের জিম্মায় দেন।

  • বাহুবলের নতুন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) হিসেবে যোগদান করবেন আয়েশা হক। তিনি বৃহস্পতিবার নাগাদ (১৩ জুন) বাহুবল উপজেলায় যোগদানের কথা রয়েছে।

    বিসিএস ২৮ তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ শিশু একাডেমির উপ-পরিচালক, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) সহকারী পরিচালক, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার, কুমিল্লার লাকসামে সহকারী কমিশনার (ভূমি) ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ছিলেন। এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে যোগ দেন।

    সর্বশেষ তিনি ফেঞ্চুগঞ্জের ইউএনও হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে বাহুবলে যোগদান করছেন।

    ওই কর্মকর্তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজপ্রসাদ গ্রামে।

    বিবাহিত জীবনে তিনি এক সন্তানের জননী। উনার হাসবেন্ড আলী আব্বাস মোহাম্মদ খোরশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

    উনার গ্রামের বাড়ি চট্রগামের আনোয়ারা উপজেলায়।

  • হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ

    নিজস্ব প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে।

    সোমবার (১০ জুন) সকাল ১০টায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্ধ দেন। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে প্রচারণায় নেমে পড়েন। এছাড়াও তাদের কর্মী সমর্থকদেরও প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

    প্রতীক পাওয়া প্রার্থীরা হল,

    আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান (নৌকা),

    নৌকা
    পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান (নৌকা)

     

    নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারিকেল গাছ),

    নারিকেল গাছ
    নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু (নারিকেল গাছ)

     

    এম ইসলাম তরফদার তনু (মোবাইল ফোন),

    মোবাইল ফোন
    এম ইসলাম তরফদার তনু (মোবাইল ফোন)

    মোঃ মর্তুজ আলী (চামচ),

    মোঃ মর্তুজ আলী চামচ
    মোঃ মর্তুজ আলী (চামচ)

    সৈয়দ কামরুল হাসান (জগ),

    সৈয়দ কামরুল হাসান জগ
    সৈয়দ কামরুল হাসান (জগ)

    আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • জমে উঠেছে শায়েস্তাগঞ্জের নির্বাচনি প্রচার প্রচারণা

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জমে উঠেছে নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ১ম নির্বাচনের প্রচার প্রচারণা। উপজেলাবাসীর মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পোস্টার ও প্রচারণা সামগ্রীতে ছেয়ে গেছে পাড়া-মহল্লায় থাকা গাছের ডাল , টিনের চাল ইত্যাদি।

    শায়েস্তাগঞ্জ, নুরপুর ও ব্রাহ্মণডুরা এই ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ৩জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান মহিলা পদেও ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

    জানা গেছে, আওয়ামীলীগ মনোনীত আব্দুর রশিদ তালুকদার ইকবাল- দলীয় প্রতীক নৌকা, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলী আহমেদ খান- ঘোড়া এবং নুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল-আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন ।

    সরজমিনে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, নিরপেক্ষ সাধারণ লোকজন মনে করেন ভোটের মাঠে উপরোক্ত ৩ জন প্রার্থীরই দলীয় ছাড়াও রয়েছে ব্যক্তিগত পরিচিতি। যে কারনে, তাদের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

    এ নির্বাচনে “চশমা” প্রতীক নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপি নেতা সৈয়দ তানবীর আহমেদ জুয়েল, “টিউবওয়েল” প্রতীক নিয়ে আওয়ামীলীগ নেতা বদরুল আলম দিপন, তালা প্রতীক নিয়ে খন্দকার শফিক মিয়া সরদার, “মাইক” প্রতীক নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান ও মোঃ আব্দুল মতিন মাস্টার “বই” প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

    এ ছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগ নেত্রী সাবেরা সুলতানা হ্যাপী “কলস” প্রতীক, মমতাজ ইদ্রিস ডলি “প্রজাপতি” প্রতীক, রুবিনা আক্তার “ফুটবল” প্রতীক, পারভিন আক্তার “হাঁস” প্রতীক ও মুক্তা আক্তার “পদ্মফুল” প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

    শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার জানান, “অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

  • শায়েস্তাগঞ্জে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকাসক্ত ও নেশাগ্রস্থ স্বামী, তার স্ত্রী মুক্তিরাণী দাসকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। তারা উপজেলার পুর্ববড়চর গ্রামের বাসিন্দা।

    সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হপাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    শায়েস্তাগঞ্জ থানার (ওসি) আনিছুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মুক্তিরাণী দাস প্রাণ আরএফএল কোম্পানীর কর্মী। সে তার স্বামী কিশোর দাসসহ উপজেলার অলিপুর এলাকায় বসবাস করতো।

    সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে ওই দিন তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে স্বামী কিশোর দাস তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপূরি কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।

    লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হপাসাতালে প্রেরণ করেন। ওই দিন রাত সাড়ে ৯ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হপাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    এ ব্যাপারে ওসি আনিছুজ্জামান আরও জানান, নিহত মুক্তা রানী দাসের পরিবারের দাবী তার স্বামী নেশাগ্রস্থ ছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। পুলিশ তাকে আটক করতে অভিযান চালাচ্ছে।

  • শায়েস্তাগঞ্জ উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামকস্থানে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।

    সোমবার রাত ৯টার দিকে সিলেট হাসপাতালে মারা যান তিনি।

    শায়েস্তাগঞ্জে লুটপাট ও ছিনতাইয়ের মামলায় আসামীর জামিন না-মঞ্জুর

    নিহত নারী উপজেলার পূর্ববড়চর গ্রামের মুক্তি রানী দাস। তিনি আরএফএল কোম্পানীতে চাকুরী করতেন এবং স্বামী অলিপুরে ভাড়া বাসায় বসবাস করতেন।

    শায়েস্তাগঞ্জে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতি

    শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

  • হবিগঞ্জ শহরে বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় একটি বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন জ্বলছে। অথচ বিষয়টি জানেন না জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

    এদিকে হবিগঞ্জ জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া ফোন নাম্বারে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

    ব্যবসায়ীরা জানান, হঠাৎ করেই হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন জ্বলতে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া নাম্বারের বার বার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বার বারই নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

    তাহিরপুরে বাঁধ নির্মাণে পুকুরচুরি

    এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল ফাত্তাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।