Home জাতীয়হবিগঞ্জে বিড়ি শিল্পকে কুটি শিল্প ঘোষণার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ

হবিগঞ্জে বিড়ি শিল্পকে কুটি শিল্প ঘোষণার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ

by Habiganj News
০ comments

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে ভোক্তা অধিকার রক্ষা ও বিড়ি শিল্পকে কুটি শিল্প ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিড়ি ভোক্তা কমিটি।

মঙ্গলবার (১৪ মে) সকালে শহরের আরডি হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে তারা সংসদ সদস্যর বাসভবনের সামনের প্রধান সড়কে মানববন্ধন করেন।

বক্তারা বলেন, বিড়ির উপর ট্যাক্স প্রত্যাহার চাই এবং বিড়ি শিল্পকে ভারতের ন্যায় কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবি জানান। বিদেশী বহুজাতিক কোম্পানির সিগারেট উপর ট্যাক্স বাড়ানোর দাবি জানান। এছাড়াও বক্তারা দেশী শিল্প সুরক্ষা আইন চালু, কোন সরকারি আমলা বিদেশী বহুজাতিক কোম্পানির পরিচালক না হওয়াসহ বেশ কয়েকটি দাবি স্থাপন করা হয়। পরে তারা সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের হাতে স্মারকলিপি তুলে দেন।

জাতীয় পত্রিকার সম্পাদকরা রাজপথে কেন?

এসময় এমপি আবু জাহির বিড়ি শিল্প রক্ষার জন্য কর্মসূচি পালনকারীদের দাবিগুলো সংসদে উপস্থাপন করার আশ্বাস দেন।

মানববন্ধন বিড়ি ভোক্তা কমিটির সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতি বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি মো. আতিকুর রহমান, সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

You may also like