Category: হবিগঞ্জ

  • পর্যটনকে কাজে লাগিয়ে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করতে পারে বাংলাদেশ – এলিজা

    নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী বলেন,পর্যটনকে কাজে লাগিয়ে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করতে পারে বাংলাদেশ।

    বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ ও পর্যটনের গুরুত্ব কে তুলে ধরার জন্য ৩৩ তম জেলা সিরাজগঞ্জ ভ্রমণ শেষে ১৬ ফেব্রুয়ারী, শনিবার সিলেট বিভাগের ৪ টি জেলা ভ্রমনের উদ্দেশ্যে বের হয়েছেন।

    হবিগঞ্জ এর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সরেজমিনের ঘুরে দেখার পাশাপাশি লিখিত তথ্য, লোককথা, স্থিরচিত্র ও ভিডিওগ্রাফির মাধ্যমে তথ্য সংগ্রহ করছেন তিনি।

    হবিগঞ্জের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে উপমহাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং, কমলারানীর সাগরদিঘি, রাজবাড়ী, বিথাঙ্গল আখড়া সহ নানা ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেছেন । ১৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের স্থাপনা গুলো ঘুরে মৌলভিবাজারের উদ্দেশ্যে রওনা করবেন।

    ব্যক্তিগত উদ্যোগে “কোয়েস্ট” (QUEST) নামক এই প্রজেক্ট এর আওতায় ৬৪ জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে ভ্রমন করে তথ্য সংগ্রহের পাশাপাশি স্থানীয়ভাবে হেরিটেজ পর্যটনের ব্যাপারে উদ্বুদ্ধ করছেন স্থানীয়দের।

    বাংলাদেশের ‘ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া’র সহকারী অধ্যাপক এলিজা এ পর্যন্ত বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের ৩৩ টি জেলার প্রত্নতাত্ত্বিক তথ্য সংগ্রহের কাজ সমাপ্ত করেছেন।

    ৫ম তম বিভাগ সিলেটের প্রথম জেলা হবিগঞ্জ দিয়ে সুরু হয়ে ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ভ্রমনের মধ্য দিয়ে শেষ হবে সিলেট বিভাগের হেরিটেজ ট্যুর।

    শিক্ষা ছুটিতে নেদারল্যান্ডস এর ‘দ্য হেগ ইউনিভার্সিটি অফ এপ্লায়েড সায়েন্স’ এ অধ্যয়নরত এই পর্যটকের গবেষণার বিষয়ও ‘বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে হেরিটেজ ট্যুরিজমের গুরুত্ব’ । বাংলাদেশ ছাড়াও তিনি ইতোপূর্বে বিশ্বের ৪৬ দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিভ্রমণ করেছেন।

    এশিয়ার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রয়েছে তাঁর ২ টি তথ্যবহুল প্রকাশনা, ‘এলিজা’স ট্রাভেল ডায়েরী’ ও ‘এলিজা’স ট্রাভেল ডায়েরী-২’ ।

    এছাড়াও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে তিনি ‘ঢাকা ট্রিবিউন’ ও ‘এনটিভি অনলাইন’ সহ অন্যান্য পত্রপত্রিকায় নিয়মিত লিখছেন।

    এলিজা মনে করেন বিশ্ব ভ্রমণের এই অভিজ্ঞতা বাংলাদেশে ‘হেরিটেজ ট্যুরিজম’ প্রসারের ক্ষেত্রে কাজে লাগবে।

    বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যা সঠিকভাবে সংরক্ষণ করলে শিক্ষা – গবেষণার পাশাপাশি দেশে পর্যটনশিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন ।

    বানিয়াচং এর ঐতিহাসিক স্থান গুলো পরিদর্শনকালে কথা বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি এস এম খোকনের সাথে। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য আল আমিন খান।

    এসময় তিনি ৬৪টি জেলায় বৃহৎ পরিসরের কাজটি সম্পাদনের ব্যাপারে প্রশাসন, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

  • হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি

    বিশেষ প্রতিনিধিঃ ফাগুনের প্রথম সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে ছিল ব্যাপক শিলাবৃষ্টি। এতে শিলাবৃষ্টি যেন তাণ্ডব চালিয়েছে ফসলি ক্ষেতে।

    রোববার (১৭ ফেব্রুযারি) সকালে থেমে থেমে জেলা সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রোববার ভোরে বানিয়াচং উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। শিলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।

    বানিয়াচং উপজেলা প্রতিনিধি জানান, রোববার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে এ শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে ঘরবাড়ির টিনের চালাসহ ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

    শিলাবৃষ্টিতে ঘরের চালা ফুটো হয়ে গেছে, ক’দিন আগে ধানের চারা রোপণ তাও নষ্ট হয়ে গেছে। পেয়াজ, রসুন, গম, পেয়াজ বীজ, আর ভুট্টার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারো কারো ফসল ঘরে তোলাই যাবে না। এতো শিলা পড়েছে যে গাছের পাতা পর্যন্ত ঝড়ে গেছে, মাটিতে শিলার স্তূপ পড়ে আছে।

    জেলা সদরে প্রচুর বৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে ইঠভাটায়। কাচা ইট ঠিকমত পলিথিন দিয়ে না ঘুরার কারনে অনেক ইট নস্ট হয়ে গেছে।

  • বাহুবলে আবারো শুরু অবৈধ বালু উত্তোলন

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগাম্বর ছড়ায় আবারো অবৈধভাবে স্থানীয় একটি প্রভাবশালী মহল কর্তৃক বালু উত্তোলন ও পাচার কার্য চালিয়ে যাচ্ছে। ফলে নিয়ম বহির্ভূত বেআইনীভাবে বালু উত্তোলন করায় ব্যক্তি মালিকানাধীন জমি ধসে ছড়ায় বিলিন হতে যাচ্ছে।

    এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী দক্ষিণ ভবানীপুর গ্রামের লাল বানু নামে এক মহিলা। জানা যায়, দীর্ঘদিন যাবৎ স্থানীয় আব্দানারায়ণ গ্রামের বাসিন্দা মৃত হাজী তোতা মিয়ার পুত্র হাবিবুর রহমানের নেতৃত্বে কতিপয় লোক দিগাম্বর ছড়ায় বালু উত্তোলন করে যাচ্ছে। ওই বালু উত্তোলনের ফলে বৃন্দাবন টি.ই মৌজার জেএল-২৮, ডিপি খতিয়ান-৮৬, দাগ-০৫ প্রায় ২একরের অধিকা চারা জমি ছড়ায় বিলিন হয়ে পড়েছে।

    ইতিপূর্বেও ওই মহলটি বালু উত্তোলন করায় অভিযোগের ভিত্তিতে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন প্রায় ৫ মাস পূর্বে ৩০/০৮/২০১৮ ইং তারিখে সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে হাতে নাতে বালু উত্তোলনকারী হাবিবুর রহমানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে {মামলা নং ১১২ (বাহু-১)/১৮} ৫০ হাজার টাকা জরিমানা করেন। কিছু দিন বন্ধ রাখার পর আবারো জনসম্পদের অনিষ্টকারী হাবিবুর গংরা বালু উত্তোলনে লিপ্ত হয়ে পড়েছে।

    এতে নিরীহ লাল বালুর একমাত্র ওই জমিগুলো চরম ক্ষতির সম্মুখীন হয়ে পড়ায় সর্বস্ব হারানোর উপক্রম হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকেই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরী বলে স্থানীয়রা দাবী জানান।

  • পইলে রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার থেকে করাঙ্গী নদীর বাঁধ পর্যন্ত ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।

    শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ তিনি। মেরামত কাজ শেষে হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

    ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পইল নতুন বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আবু জাহির। বিগত দশ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়াও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি।

    স্থানীয়রা জানান, এই রাস্তাটি খারাপ থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন পইল ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এছাড়াও ফসল গড়ে উঠানোর সময় যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তেন স্থানীয় কৃষকরা। অবশেষে ৭২ লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটির উন্নয়ন কাজ সম্পন্ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আগামী জুন মাসের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ দুর্ভোগের অবসান ঘটবে বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী প্রকৌশলী।

    এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আলী, সাধারণ সম্পাদক সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক, বিপ্লব, ঠিকাদার তাজুল ইসলাম, আলাউদ্দিন আলম, খুরশেদ আলী, নুরুল হুদা, আপন আলী, বিরাম উদ্দিন মেম্বার, দুদু মেম্বার, বিশিষ্ট মুরুব্বী উমর আলী, যুবলীগ নেতা নানু মল্লিক, আবু মিয়া, শাহাবুদ্দিন, ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া, আল আমীনসহ নানা শ্রেণি পেশার লোকজন।

  • নবীগঞ্জে জায়গা দখল নিয়ে সংঘর্ষ

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে জায়গা দখল নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    রোববার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নবীগঞ্জ থানার এস.আই (উপ-পরিদর্শক) সামছুল ইসলাম জানান, ওই গ্রামের নাজির মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামে আলী আহমদ ও তার লোকজনের । এনিয়ে উভয় পক্ষ বাকবিতন্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

    সংঘর্ষে আহতদের মধ্যে আলেকজান বিবি (৫০), জাকারিয়া (১০), শাহ আহমদ (২৯), রিনা বেগম (৪০), লিপিয়া বেগম (৩০), শাহাব উদ্দিন (২৭), বশির মিয়া (৪৫), রাফিয়া বেগম (৩৫), আছিয়া বেগম (৪০), সৈয়দুন নেচ্ছা (৪০) ও দিলারা বেগম (৩০) কে সিলেট, নবীগঞ্জ ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এস.আই সামছুল আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে পুণরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • গনতন্ত্রের জন্য সকলকে কাজ করতে হবে – শেখ সুজাত

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির কর্মী সমাবেশ স্থানীয় বিএনপির দলীয় কার্যল্যয় অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভেদা ভেদ সৃষ্টি না করে গনতন্ত্রের জন্য সকলকে কাজ করতে হবে ।

    তিনি আরো বলেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম জোরধার করতে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান তিনি।

    রোববার (১৭ ফেব্রুয়ারী) পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র নেতা আব্দুল আলীম ইয়াছিনী ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপের পরিচালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরী, মুশফিকুজ্জামান, আলহাজ রুহুল আমিন রুফু, জয়নাল আবেদিন, পৌর কাউন্সিলর সুন্দর আলী, পৌর বিএনপির নেতা ছালিক আহমেদ চৌধুরী, সাইফুর রহমান মালিক, লুৎফুর রহমান মাখন, এতে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদল নেতা মুহিদ চৌধুরী, পরান আহমেদ ছানু, ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান জুয়েল, শিপন চৌধুরী,সাহেদ আহমেদ, প্রমুখ।

    সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আহাদ চোধুরী, আরমান মিয়া, ফজলুুল হক, নুরুল গনি, হিমাংশু সরকার ভজন, জিপেশ গোপ, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, পৌর সেচ্ছাসেবক দলের এটিএম জাকিরুল ইসলাম, শাহনুর আলম, পৌর ছাত্রদলের সাবেল আহমেদ, খালেদ আহমেদ সাব্বিরুল হক রুয়েল, আঃ হাদি, মনজুর ঋদ্দিন সোহেল, নয়ন আহমেদ,শাহিন আহমেদ প্রমুখ।

    পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন, আপোষহীন জন নেন্ত্রী সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়ার আর্দশের সকল সৈনিক সহ পৌর ইউনিটের সকল স্তরের নেতাকর্মীকে কাজ করার আহবান জানান।

    সভায় পবিত্র কোরআন তেলায়ত করেন পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম ও পবিত্র গীতা পাট করেন পৌর বিএনপির প্রচার সম্পাদক রশময় শীল।

    কর্মী সমাবেশে পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান লেবু পিতা আলহাজ তাজবক্স মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

  • হবিগঞ্জ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক।

    বাঙালি জাতির মুক্তির ইতিহাসের সাথে সম্পৃক্ত রয়েছে নৌকা। এই প্রতীকে ভোট দিলে জনগণের স্বার্থ আদায় হয়। দেশের উন্নয়ন হয়। তাই জনগণের স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করুন।

    শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এমপি আবু জাহির আরো বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ছিল জনগণের বহু কাক্সিক্ষত। এই বিজয়ের কারণে অব্যাহত রয়েছে উন্নয়নের ধারা। এই অগ্রগতিকে আরো বেগবান করতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকার প্রার্থীদের বিজয়ী করার বিকল্প নেই। এ সময় দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে আওয়ামী লীগ ও সকল সহযোগী নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

    সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুল আহাদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবালের পরিচালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    বর্ধিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোত্তালিব, হাজী সফর আলী, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।