Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে ভেজাল ডিটারজেন্ট কারখানা সিলগালা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালে ভেজাল ডিটারজেন্ট প্যাকেজিং কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি’র নেতৃত্বাধীন র‌্যাবের একটি দল শহরে ধূলিয়াখাল এলাকায় এ অভিযান চালায়।

    এসময় ১ হাজার প্যাকেট ও ৫০ কেজি খোলা ডিটারজেন্ট জব্দ করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানা মালিক পালিয়ে যায়।

    র‌্যাব জানায়-বিকেলে সাইনবোর্ড বিহীন ওই প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, রিন ডিটারজেন্ট সদৃশ প্যাকেটে ভেজাল পাউডার প্যাকেজিং করা হচ্ছে।

    প্যাকেটের গায়ে বিএসটিআই এর অনুমোদন সীল, ইউনিলিভালের মতো মনোগ্রাম ও মূল্য ৬০ টাকা নির্ধারিত রয়েছে। মেয়াদের তারিখও স্পষ্ট করে ছাপানো। দেখে বুঝার উপায় নেই এগুলো ভেজাল ডিটারজেন্ট।

    হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রাসনা শারমিন মিথি ঘটনার সত্যাত স্বীকার করে জানান, নকল কারখানায় অবৈধভাবে ডিটারজেন তৈরী করা হতো। এখানে অবৈধভাবে তৈরী বিএসটিআই নকল সিল ও ইউনিভালের নকল মোড়ক পাওয়া গেছে।

    তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তবে যেখানে ভেজাল খাদ্য কিংবা নকল কারখানা পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে

  • কোরআন প্রতিযোগিতায় সিলেটে প্রথম তরিকুল

    নিজস্ব প্রতিনিধিঃ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগের প্রথম হয়েছেন বাহু্বলের মোঃ তরিকুল ইসলাম।

    তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের মোঃ আবদুস শহিদ মিয়ার ছেলে।

    তিনি দশ পারা গ্রুপে সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তিনি মাদ্রাসায়ে আনওয়ারে মাদিনা ফদ্রখলা বাহুবল হবিগঞ্জ মাদরাসার ছাত্র।

    ১৬ ই মার্চ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

    আনওয়ারে মাদিনা ফদ্রখলা ছাত্র সংখ্যা ১৫০ জন, হিফজ বিভাগের ছাত্র সংখ্যা ৫৬ জন। তিন জন শিক্ষক দ্বারা পরিচালিত মাদ্রাসাতে নুরানী এবং নাহবেমীর পর্যন্ত ক্লাস রয়েছে।

    মোঃ তরিকুল ইসলাম যাতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে পারে সে জন্য তিনি সবার কাছে দুআ চেয়েছেন।

  • মাধবপুরে সুফিয়া আক্তার হেলেনের মত বিনিময় সভা

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য ও পৌরসভার নারী কাউন্সিলরদের নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নারী প্রার্থী এডভোকেট সুফিয়া আক্তার হেলেন মত বিনিময় সভা করেছে।

    আজ মঙ্গলবার সকালে মাধবপুর বাজারের একটি হোটেলে কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এতে সেলিনা আক্তার, ইসরাত জাহান ডলি, শ্যামলী রানী দেব সহ প্রায় ২০ জন নারী জনপ্রতিনিধি বক্তব্য রাখেন।

  • হবিগঞ্জ ছাত্রলীগের ছয়টি শাখা কমিটি অনুমোদন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ছয়টি শাখা কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার  রাতে ছয়টি শাখা কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।

    শাখাগুলো হল-

    1. হবিগঞ্জ সদর উপজেলা,
    2. শায়েস্তাগঞ্জ উপজেলা,
    3. শায়েস্তাগঞ্জ পৌরসভা,
    4. আজমিরীগঞ্জ উপজেলা,
    5. বৃন্দাবন সরকারি কলেজ ও
    6. আজমিরীগঞ্জ সরকারি কলেজ।

    হবিগঞ্জ সদর উপজেলা শাখায় রিয়াজ উদ্দন জুনায়েদকে সভাপতি, গিয়াস উদ্দিন চৌধুরী সুজাতকে সাধারণ সম্পাদক মোঃ সুজন আহমেদকে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।

    শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রসনজিত দেবকে সভাপতি, মোঃ কামরুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক ও মোঃ সুমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।

    আজমিরীগঞ্জ উপজেলায় মোঃ মিলোয়ার হোসেনকে সভাপতি ও তোফাজ্জল হোসেন অনিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    শায়েস্তাগঞ্জ পৌর শাখায় হাবিবুর রহমান বিলাল কে সভাপতি, শরিফ উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক ও আশিকুর রহমান উদয়কে সাংগঠনিক সম্পাদক (১) করা হয়েছে।

    বৃন্দাবন সরকারি কলেজ শাখায় শেখ আবু মোঃ ফরহাদকে আহবায়ক, সাখাওয়াত হোসেন সেতুকে যুগ্ম আহ্বায়ক (১) করা হয়েছে।

    আজমিরীগঞ্জ সরকারি কলেজ শাখায় ইমন আহমেদকে সভাপতি, মহিন উদ্দীনকে সাধারণ সম্পাদক ও পায়েল রায়কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়েছে।

    জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন- বৃন্দাবন সরকারি কলেজ শাখায় ৩ মাসের জন্য আহ্ববায়ক কমিটি ও অন্য কমিটিগুলো ১ বছরের জন্য পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

  • রাশেদ হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর বাজারের ব্যবসায়ী রাশেদ মিয়া (৩৫) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এক ঘাতক।

    রোববার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ঘাতক সৈয়দ মিয়া (২৮) এ জবানবন্দি দেয়।

    সোমবার বিকেলে মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারী রাতে মাধবপুর পৌর সভার পূর্ব মাধবপুর গ্রাম থেকে মিন্নত আলীর ছেলে সৈয়দ আলীকে গ্রেফতার করে তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল।

    রোববার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দেন। ঘাতক জবানবন্দিতে উল্লেখ করেন ক্রিকেট খেলা নিয়ে জনৈক যুবকের সাথে বাজী ধরে ২০ হাজার টাকা জিতে যায় ব্যবসায়ী রাশেদ।

    পর দিন ২৭ নভেম্বর বাজীতে হেরে যাওয়া ওই যুবক নেশা করার জন্য রাশেদের কাছে ৫ হাজার টাকা চায়। কিন্তু টাকা দিতে রাশেদ অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে রাশেদ ওই যুবককে একটি থাপ্পর মারে। এর প্রতিশোধ নিতে ১নং ওয়ার্ড কাউন্সিলর রফু মিয়া ব্যবসায়ী রাশেদকে হত্যার পরিকল্পনা করতে সৈয়দ মিয়াকে দায়িত্ব দেয়।

    পরে ১৩/১৪জনের একটি দল রাশেদকে ২৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পাড়া এলাকায় ব্যবসায়ী রাশেদকে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করলে ১ ডিসম্বের রাতে সে মারা যায়। রাশেদের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ৩ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন ধৃত সৈয়দ মিয়াকে আটকের পর তার দেয়া তথ্য মতে পৌর কাউন্সিলর রফু মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় কাউন্সিলর সৈয়দ মিয়া ও রফু মিয়া কারাগারে রয়েছে। এর আগে এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরো ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে মাধবপুর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • পাটজাত দ্রব্য ব্যবহার না করায় রাইছ মিলের মালিককে জরিমানা

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পণ্যের মোড়কে পাটজাত দ্রব্য ব্যবহার না করায় রাইছ মিলের মালিককে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে।

    সোমবার দুপুরে উপজেলার মীরনগর নামক স্থানে আদনান রাইছ মিলে অভিযান পরিচালনা করে পাটজাত দ্রব্য ব্যবহার না করায় রাইছ মিলের মালিক আব্দুল মন্নাফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় অভিযান কালে পাট অধিদপ্তরের প্রধান পরিদর্শক মোঃ সোয়েব নাঈম উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন সঙ্গে ছিলেন।

  • হবিগঞ্জে নাট্যোৎসব ও বই মেলা শুরু

    নিজস্ব প্রতিনিধিঃ ‘নাটকে বর্ণমালায় জাগরণ’ এই শ্লোগানে হবিগঞ্জে ৫ দিন ব্যাপী নাট্যোৎসব ও বই মেলা শুরু হয়েছে। চলবে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত।

    হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ১৭ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নাট্যোৎসব ও বই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

    প্রতিদিন দুপুর ২ টার দিকে শুরু হয় বই মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমী মঞ্চে একটি নাটক মঞ্চায়ন হবে বলে জানায় জেলা প্রশাসন।