Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে ঘোড়া প্রতীক পেলেন সৈয়দ পরিবারের চার প্রার্থী

    ১০ মার্চ হবিগঞ্জের আটটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই নির্ধারিত তারিখ আজ প্রতীক বরাদ্দের দিনে চারটি উপজেলায় ঘোড়া প্রতীক পেলেন সৈয়দ পরিবারের চার প্রার্থী। যা এলাকায় সাব হিসেবে পরিচিত।

    বুধবার (২০ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলায় প্রতীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসারগণ।

    হবিগঞ্জ সদর উপজেলায় ঘোড়া প্রতীক পেলেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (পইলের সাব), চুনারুঘাট উপজেলায় ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান (নরপুইতের সাব), বাহুবল উপজেলায় সৈয়দ খলিলুর রহমান (খলিল সাব) ও মাধবপুর উপজেলায় বতর্মান উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান (শাহজান সাব)।

    এদিকে জেলার চারটি উপজেলায় সৈয়দ পরিবারের চার প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। ভোটাররাও এ বিষয়টিকে নিয়ে এসেছেন আলোচনায় ।

    হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল জানান- সদর উপজেলায় ঘোড়া প্রতীক চেয়েছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, এই প্রতীকে অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁকেই বরাদ্দ দেয়া হয়েছে।

    সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক বলেন- ৪র্থ উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। এবারও জয়ের প্রতীক ঘোড়া চেয়ে পেয়েছি। ইনশাল্লাহ ঘোড়ার হবে জয়।

  • বাহুবলে ভূমিহীন আন্দোলনের উপজেলা কমিটি গঠন

    টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবলঃ হবিগঞ্জের বাহুবলে সিলেট বিভাগীয় ভূমিহীন আন্দোলনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

    বুধবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলা রেজিষ্ট্রার অফিসের সামনে এক সভা শেষে ১১ সদস্য বিশিষ্ঠি একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।

    কমিটি ওই দিনই আরো ৯ জন সদস্য কমিটিতে অন্তভূক্ত করেন।

    সৈয়দ আব্দুল মান্নানকে সভাপতি ও সোহেল আহমদ কুটিকে সাধারন সম্পাদক করে এ কমিটির করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো: এখলাছ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজল, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া খাতুন, সদস্য মনোয়ারা খাতুন, দিলারা বেগম, জ্যোৎন্সা আক্তার, সাঈদ আহমদ।

  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    হবিগঞ্জ নিউজঃ জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে ছয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    আবু ধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার সকাল সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

    মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৪ই ফেব্রুয়ারি মিউনিখে যান শেখ হাসিনা। জার্মানি সফর শেষে রোববার সকালে মিউনিখ থেকে আবু ধাবি পৌঁছান তিনি।

  • জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এমপি আবু জাহির

    নিজস্ব প্রতিনিধিঃ জাতিসংঘ ও আইপিইউ’র যৌথ আয়োজনে ‘পার্লামেন্টারী হিয়ারিং এট দি ইউনাইটেড নেশনস’ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গমন করেছেন সংসদ কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অ্যামিরেটস এয়াললাইন্স এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

    আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের উপ সচিব স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়।

    এমপি আবু জাহির ছাড়াও সম্মেলনে অন্যান্যের মাঝে যোগ দিবেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীন এমপি, আফম রুহুল হক এমপি, বেনজীর আহমেদ এমপি, মোঃ আব্দুস সোবহান মিয়া এমপি ও আহসান আদেলুর রহমান এমপি। এছাড়াও তাদের সাথে থাকবেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

    আগামী ২৬ ফেব্রুয়ারি এমপি আবু জাহির বাংলাদেশে আসার জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন বলে কথা রয়েছে।

    এছাড়াও যুক্তরাষ্ট্র অবস্থানকালে সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার এবং হবিগঞ্জ সদর সমিতির পৃথক দু’টি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

  • হবিগঞ্জে ২ চেয়ারম্যান ও ৩ ভাইস-চেয়ারম্যানের প্রার্থীতা প্রত্যাহার

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থী ও ৩ ভাইস-চেয়ারম্যান প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

    মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদ।

    চেয়াম্যান পদে প্রত্যাহারকারীরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলায় মোঃ স্বাধীন মিয়া ও বাহুবল উপজেলায় আওয়ামীলীগ নেতা আখতারুজ্জামান নাছির।

    ভাইস-চেয়ারম্যান পদে প্রত্যাহারকারীরা হলেন, চুনারুঘাট উপজেলায় কাজী এম.এ খালেক, বাহুবল উপজেলায় যুবলীগ নেতা মোহাম্মদ আলী ও আজমিরীগঞ্জ উপজেলায় মোঃ আব্দুল হাই।

    জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়,কাল বুধবার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

    উল্লেখ্য, আগামী ১০ মার্চ জেলার ৯ টি উপজেলার মধ্যে ৮ টিতে নির্বাচন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

  • মাধবপুরে বাল্য বিবাহের সহযোগীতা করায় মেয়ের পিতার কারাদন্ড

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরের ১৩ বছরের ছেলেকে এফিডেভিটের মাধ্যমে প্রাপ্ত বয়স্ক দেখিয়ে বিয়ে আয়োজন করায় কনের পিতাকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের।

    মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে মাধবপুর থানার এ এস আই আব্দুল ওয়াদুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিবাহ অনুষ্টানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

    এ সময় বিবাহের কনের পিতা ওই গ্রামের মৃত আলী রাজার ছেলে বিবাহ অনুষ্টানের আয়োজনকারী ফুরুক মিয়া (৪৫)কে ১বছরের জেল ও ৪০হাজার টাকা অর্থদন্ড করেন।

    উল্লেখিত জরিমান দিতে অপারগতা প্রকাশ করলে ফুরুককে থাকতে হবে আরো ৩ মাস কারাবন্ধি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান মাধবপুর উপজেলাটি বাল্য বিবাহ মুক্ত ঘোষিত হয়েছে কয়েক বছর পূর্বেই। এখানে বাল্য বিবাহ আয়োজন করায় তাদের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশে বই মেলার উদ্বোধন

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রতিবারের ন্যায় এবারও তিন দিন ব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলা চলবে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত।

    মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ মাঠে একুশে বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

    উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম।

    বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ডিএনআইর সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফারুকুর রশীদ ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. রশিদ আহমেদ প্রমুখ।