Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধিঃ ‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’-কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

    শনিবার সকালে জেলা সঞ্চয় অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

    র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল।

    জনতা ব্যাংক হবিগঞ্জের এজিএম মর্তুজ আলীর সভাপতিত্বে এবং জেলা সঞ্চয় অফিসের সাবেক সহকারি পরিচালক দিপ্তী রানী মোদকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপি কর্মকর্তা বীরেন্দ্র কুমার দেব।

  • ‘মিরপুর প্রেসক্লাব’-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের ‘মিরপুর প্রেসক্লাব’-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

    গত শুক্রবার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়।

    এতে সংগীতানুষ্ঠান, কুইজ প্রতিযোগীতা, মধ্যাহ্নভোজ, পুরস্কার বিতরন ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগসহ নানা চিত্ত বিনোদন অন্তর্ভুক্ত ছিল।

    এ ছাড়াও বনভোজনে ক্লাব সদস্য ও সম্মানিত অতিথিদের মধ্যে সামাজিক সংগঠন ‘দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন’-এর সৌজন্যে টি-শার্ট বিতরণ করা হয়।

    বনভোজনে ক্লাব সদস্যদের পাশাপাশি মিরপুর এলাকার ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

    উল্লেখ্য, ‘মিরপুর প্রেসক্লাব’ প্রতিষ্ঠিত হবার পর এ নিয়ে দ্বিতীয়বারের মত বনভোজন অনুষ্ঠিত হল।

  • চুনারুঘাটের অসহনীয় যানজট নিরসনে রাস্তায় ইউএন ও ওসি

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট বাজারের অসহনীয় যানজট নিরসনে রাস্তায় নামলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল ও থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান। এসময় অবৈধ স্থাপনা সরানোর জন্য শেষ বারের মতো সতর্ক করা হয়। অবৈধ পার্কিং ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন ধরণের যানবাহন আটক করা হয়।

    শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলা ও থানা প্রশাসনের উদ্যোগে যানজট মুক্ত করার অভিপ্রায়ে ঝটিকা অভিযানের ফলে স্বস্তি পেয়েছেন পথচারীরা।

    দীর্ঘদিন ধরে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধভাবে ছোট-বড় স্থাপনা ও অপরিকল্পিত পার্কিং করার কারণে লেগে থাকতো অসহনীয় যানজট।

    এদিকে মালবাহী ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে লোড-আনলোড করার ফলেও দিনকে দিন বাড়ছিল এ অসহ্য যানজট। এ যাজটের ফলে স্কুল-কলেজের শিক্ষর্থী ও পথচারী সাধারণ মানুষের চলাফেরা দুর্বিষহে পর্যবশিত হচ্ছিল।

    চুনারুঘাট উপজেলা ও থানা প্রশাসনের এই অভিযানের ফলে শহরের যানজট অনেকটাই কমেছে। এমন অভিযান অব্যাহত থাকলে চুনারুঘাট বাজার যানজট মুক্ত হবে এমনটাই ধারণা করছেন সচেতন মহল।

    সাধারণ মানুষের ভোগান্তি দূর করার কল্পে উক্ত অভিযানকে সাধুবাদ জানিয়েছে পৌরবাসীসহ উপজেলার সর্বস্তরের জনগণ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল বলেন, “চুনারুঘাটের কয়েকটি সমস্যার মধ্যে শহরের যানজট একটি অসহনীয় ব্যাধি। এ সমস্যা নিরসনে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে। তবে এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। চুনারুঘাট পৌরশহরকে পরিচ্ছন্ন শহরে রূপান্তর, যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

    চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, যানজট ও ফুটপাত দখলমুক্ত করার জন্যই আজকের এ অভিযান। তবে সকলকে সচেতন হতে হবে। সচেতনতাই যানজট মুক্ত করার বিশেষ পন্থা।

  • হবিগঞ্জে ট্রাক্টরচাপায় এক শিশুর মৃত্যু

    হবিগঞ্জ সদর প্রতিনিধিঃ হবিগঞ্জের ধুলিয়াখাল-মিরপুর সড়কের পুলিশ লাইনের সামনে ট্রাক্টরচাপায় মুন্না মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

    মুন্না ধুলিয়াখাল এলাকার দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে।

    সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

    স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মুন্না রাস্তার পাশ দিয়ে হাটছিল। এসময় একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে।

    হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • ২২ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক

    স্টাফ রিপোর্টারঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোডে হাইওয়ে থানা পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করা হয়।

    বুধবার সন্ধ্যা সাঁড়ে ছয়টার দিকে এ অভিযানে গাঁজাসহ পিকআপ গাড়ির চালক ইমন মিয়াকে (২০) আটক করা হয়। সে মাধবপুর উপজেলার কমলপুর এলাকার বাসিন্দা।

    সরাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হোসেন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি পিকআপ গাড়ি করে মহাসড়ক দিয়ে গাঁজাসহ ঢাকামুখী যাবে। পরে সন্দেহজনক অবস্থায় সন্ধ্যার দিকে একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ২ বস্তায় কমবেশি ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পিকআপ গাড়ির চালক মাদক পাচারকারি ইমন মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।

  • মাতৃভাষার জন্য দীর্ঘ দিন কারারুদ্ধ ছিলাম – ভাষা সৈনিক জাকারিয়া

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌরসভা আয়োজনে বইমেলার দ্বিতীয় দিনে ভাষা সৈনিক জাকারিয়া চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

    অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। সংবর্ধনাকালে ভাষা সৈনিক ও দৈনিক মানবকন্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া চৌধুরীর নবীগঞ্জ পৌর-মেয়রকে ধন্যবাদ জানিয়ে এ ধরণের সৃষ্টিশীল উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ১৯৪৮ সাল থেকে একটু একটু করে বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয়। কিন্তু এতে সফলতা আসেনি। ১৯৫২ সালে সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর অসামান্য অবদানে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে আন্দোলন করে সফলতা আসে।

    শতকরা ৫৬ জনের মুখের ভাষা বাংলাকে উপেক্ষা করে ঊর্ধুকে আমাদের উপর চাপিয়ে দিয়েছিলো মোহাম্মদ আলী জিন্নাহ। আর সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদল ছাত্রকে নিয়ে তার মুখ বরাবর প্রতিবাদ করেছিলেন। এর মধ্য দিয়েই মূলত ভাষা আন্দোলনের সৃষ্টি হয়। ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাঁরা চির অমর। তাদের ঋণ কখনো শোধ করার নয়।

    তিনি আরো বলেন, ২০ ফেব্র“য়ারি ১৪৪ ধারা জারি হলে ভঙ্গ করা হবে কি না এ নিয়ে কোন স্থির সিদ্ধান্ত নিতে পারিনি। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ২১ ফেব্র“য়ারি সকাল ১১টার দিকে ছাত্র সমাবেশে ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন এ্যাডভোকেট গাজীউল হক। গাজীউল হকের বক্তব্য উদ্বুদ্ধ হয়ে ছাত্র-ছাত্রীরা প্রাদেশিক পরিষদ ভবনের দিকে এগিয়ে গেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আম বাগানে পুলিশ ছাত্রদের উপর টিয়ারসেল, গুলি চালালে রফিক, জব্বার, বরকত ও সালাম নিহত হন। কিন্তু তার আগেই পুলিশ আমাকে গ্রেফতার করে লালবাগ থানায় যায়। তারপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারারুদ্ধ করে রাখে। মাতৃভাষার জন্য দীর্ঘদিন কারারুদ্ধ ছিলাম।

    জাকারিয়া খান চৌধুরী বলেন, অনেকেই মনে করেন একুশে ফেব্র“য়ারি ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল। কিন্তু তার চেয়ে বেশি প্রতিবাদ মুখর হয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে সারা বাংলাদেশে ২২ ফেব্র“য়ারি থেকে টানা ৫ দিন হরতাল পালিত হয়েছিল।

    নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্যানেল মেয়র (১) এটিএম সালাম ও বইমেলা উদযাপন কমিটির সদস্য পৃথ্বীশ চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, বিশিষ্ট প্রাবন্ধিক ও কবি তাহমিনা বেগম গিনি, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেক হোসেন।

    এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী, কবি নিলুফা ইসলাম নিলু, সমাজসেবক আহমদ ঠাকুর রানা, কবি আব্দুল মোহিত রাসেল প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, দৈনিক মানবকণ্ঠের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর চৌধুরী, কাস্টমস অফিসার কবি মো. গোলাম কিবরিয়া, কবি আফতাব আল মাহমুদ, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, কবি প্রতিমা বনিক, কবি আবু তাহের চৌধুরী, কণ্ঠশিল্পী বিন্দু সূত্রধর, কবি এমএ ওয়াহিদ লাভলু, মাওঃ আব্দুল রকিব হক্কানী, মোঃ আবুল কালাম মিঠু, সাহেল আহমেদ, ওয়াহিদুজ্জামান জুয়েল, সাংবাদিক মুহিবুর রহমান, সাংবাদিক ছনি চৌধুরীসহ কবিসাহিত্যিক-শিল্পী-সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন মাওলানা কাজী হাসান আলী এবং পবিত্র গীতাপাঠ করেন ধনঞ্জয় দেবনাথ।

    প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, ভাষা সৈনিক যখন বক্তব্য রাখছিলেন তখন কার্জন হলের আওয়াজ আমার কানে আসছিল। সে সময়ের ঢাকার রাজপথের মিছিলের শব্দ আমার কানে এসে লাগছিল।

    তিনি আরও বলেন- পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী-সহ পৌর পরিষদ ‘অমর একুশে বইমেলা-২০১৯ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে সৃজনশীল পেশায় নিয়োজিত করেছেন।

    সভাপতির সমাপনী বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, সকলের সহযোগিতা থাকলে পৌরসভার উদ্যোগে বইমেলার মতো সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি প্রধান অতিথি, সংবর্ধিত ব্যক্তিত্ব ও বিশেষ অতিবৃন্দকে অনুষ্ঠানে এসে সফল ও সার্থক করেছেন উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

    আলোচনা পর্বের পর কয়েকজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন সভার অতিথিবৃন্দ ও সভাপতি। পরে সারেগামা সংগীত একাডেমীর শিল্পীবৃন্দের কণ্ঠে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    উল্লেখ্য গতকাল বিশিষ্ট শিশু সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম উদ্বোধক ও স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলা ২০১৯ উদ্বোধন করেন।

  • “Children’s Vision” এর উদ্যোগে “ফ্রি ব্লাড গ্রুপিং” কর্মসূচি পালন

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ যদি হই রক্তদাতা, জয় করব মানবতা… এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, স্বেচ্ছায়রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের” আয়োজন করে মানবিক সংগঠন “Children’s Vision.

    ২১ শে ফেব্রুয়ারি সকাল ১০ টায় মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে সংগঠনের পরিচালক ফাহিম চৌধুরীর পরিচালনায় এবং সহকারী পরিচালক তোফায়েল আহমেদের সঞ্চালনায় “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প” এর উদ্বোধন করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা  জনাব জসিম উদ্দিন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  জনাব মাহবুবুর রহমান, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক প্রভাষক জনাব আইয়ুব আলী, প্রভাষক কবির উদ্দিন ও অন্যান্য শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ।

    ফ্রি ব্লাড গ্রুপিং ক্যম্পে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করে দেয়া হয়। ব্লাড গ্রুপিং পরিচালনা করেন ডাঃ মহৎ দেব, মেডিক্যাল স্টুডেন্ট মোজাহিদুল ইসলাম চৌধুরী আসিফ।

    প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী পরিচালক জহিরুল ইসলাম লিমন, ইকরামুল
    ইসলাম ইমরান, তারেক হাসান,হাবিবুর রহমান সৌরভ। নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্নব বড়ুয়া, মুহিবুর রহমান রাব্বি, রুপম দাস,রিয়াদ আহমেদ,সুভ্র দত্ত, মঞ্জুরুল আশরাফ, শাহ আলম, তামিম মাহমুদ চৌধুরী, জাহিদ হাসান, রাহিদুল ইসলাম, হাফিজুর  রহমান শাওন প্রমুখ।

    উল্লেখ্য ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানবিক এই সংগঠনটি সমাজের ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছে।