Close
Optional callout text
Hello World!

হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি

বিশেষ প্রতিনিধিঃ ফাগুনের প্রথম সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে ছিল ব্যাপক শিলাবৃষ্টি। এতে শিলাবৃষ্টি যেন তাণ্ডব চালিয়েছে ফসলি ক্ষেতে।

রোববার (১৭ ফেব্রুযারি) সকালে থেমে থেমে জেলা সদর সহ উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রোববার ভোরে বানিয়াচং উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। শিলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।

বানিয়াচং উপজেলা প্রতিনিধি জানান, রোববার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে এ শিলাবৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে ঘরবাড়ির টিনের চালাসহ ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

শিলাবৃষ্টিতে ঘরের চালা ফুটো হয়ে গেছে, ক’দিন আগে ধানের চারা রোপণ তাও নষ্ট হয়ে গেছে। পেয়াজ, রসুন, গম, পেয়াজ বীজ, আর ভুট্টার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারো কারো ফসল ঘরে তোলাই যাবে না। এতো শিলা পড়েছে যে গাছের পাতা পর্যন্ত ঝড়ে গেছে, মাটিতে শিলার স্তূপ পড়ে আছে।

জেলা সদরে প্রচুর বৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে ইঠভাটায়। কাচা ইট ঠিকমত পলিথিন দিয়ে না ঘুরার কারনে অনেক ইট নস্ট হয়ে গেছে।

scroll to top