Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে দুই শূন্য শূন্য ছয়’র আয়োজনে বসন্তবরণ

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রকৃতির বিচিত্র রূপ বাংলার সংস্কৃতিকে বিশিষ্ট মর্যাদায় ভূষিত করেছে। বসন্ত এই রূপ বৈচিত্র্যেরই একটি অংশ।

    প্রাচীনকাল থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সম্প্রদায় ও জাতি-ধর্মের মানুষ নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তবরণ করে আসছে। বাঙালির জীবনযাপনে, আচার-আচরণে, পালা-পার্বণে বসন্তের প্রভাব অনেক। এক সময় ফাল্গুন-চৈত্র মাসে গ্রামের ঘরে ঘরে নানা উৎসব লেগে থাকত। ইট-কাঠ-পাথরের নগরগুলোতে এখন শত নাগরিক ব্যস্ততা। যে কারণে আমরা নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা থেকে দূরে সরে যাচ্ছি।

    শনিবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে দুই শূন্য শূন্য ছয়’র আয়োজনে বসন্তবরণ উপলক্ষে ও ঘুরি উৎসবের উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এমপি আবু জাহির আরো বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই আমাদের পরবর্তী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলা সম্ভব। এছাড়া সকল অপশক্তিকে রুখে দাঁড়াতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

    তিনি বলেন, দুই শূন্য শূন্য ছয় পরিবার প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। যা হবিগঞ্জ জেলার তরুণ প্রজন্মকে বাঙালি সংস্কৃতির চর্চায় আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানটিকে আরো বড় পরিসরে আয়োজনে অতীতের ন্যায় ভবিষ্যতেও সহযোগিতার আশ^াস প্রদান করেন এমপি আবু জাহির।

    সংগঠনের সভাপতি সাইফ আহছানের সভাপতিত্বে ও আশীষ দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।

    অনুষ্ঠানে দুই শূন্য শূন্য ছয়ের সাধারণ সম্পাদক পাভেল হাসানসহ নানা শ্রেণি-পেশার সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। পরে বসন্তবরণ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২২ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির।

  • দুদকের মাধবপুরের গণশুনানি নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হচ্ছে না

    প্রেস বিজ্ঞপ্তিঃ নিজস্ব দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ,হবিগঞ্জ এর উদ্যোগে আগামীকাল রবিবার (৩ মার্চ ২০১৯) মাধবপুর উপজেলা সদরে এক গণশুনানি অনুষ্ঠিত হবার কথা ছিল ।

    সংশ্লিষ্ট কার্যালয়ের নবাগত উপ-পরিচালক জনাব,অজয় সাহা জানান,অনিবার্য কারন বশত উক্ত দিনে গণ শুনানি অনুষ্ঠিত হচ্ছে না ।

    তবে আগামী ৬ মার্চ ১৯ খ্রিস্টাব্দ বুধবার এই গণ শুনানি পূর্ব নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে ।

    ফলে বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরে এমনকি জনপ্রতিনিধিদের মাধ্যমে নানা কাজে হয়রানী হওয়া ভুক্তভোগী জনসাধারণকে তথ্য-প্রমানের ভিত্তিতে অভিযোগ নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হতে অনুরোধ করা হল ।

    অনুরোধক্রমে –
    জনাব,অজয় সাহা (উপ-পরিচালক)
    পক্ষে
    রফিকুল হাসান চৌধুরী তুহিন
    (মেম্বার)
    জেলা দুর্নীতি প্রতিরে।ধ কমিটি (দুপ্রক)
    দুর্নীতি দমন কমিশন (দুদক)
    সমন্বিত জেলা কার্যালয়,
    হবিগঞ্জ।

  • বাহুবলে সাংবাদিক কুটির প্রতিক তালা’র পক্ষে গণ-জোয়ার

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ প্রথম ধাপে ১০ মার্চ জেলার বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনী মাঠে তালা প্রতিক নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল আহম্মদ কুটি।

    তিনি কর্মী সমর্থক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের কাছে দোয়া ও ভোট চাইছেন। তৃণমূলের লোকেরাও তাকে ভোট দেওয়ার আশ্বাস দিচ্ছেন। মাঠে এ অবস্থা দেখে প্রার্থী সোহেল আহম্মদ কুটি মহাখুশি।

    বাহুবলে সাংবাদিক কুটির প্রতিক তালা

    উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা, সাপ্তাহিক হবিগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক, বাহুবল প্রেসক্লাবের সহ সভাপতি ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সোহেল আহম্মদ কুটির দাবী তৃণমূল জনগণ তাকে ভোট দিবে। জয়ী হয়ে তিনি তৃণমূল মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

    তিনি বলেন, লোভকে ত্যাগ করেছি। চাই মানুষের ভালবাসা। মানুষের পাশে থেকে কল্যাণমূলক কাজ করে মনে তৃপ্তি পাই। পরিশেষে তিনি জানান, তাঁর প্রতিক তালার পক্ষে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে।

  • হবিগঞ্জের বাহুবলে অবৈধ টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে অবৈধ টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

    শনিবার সন্ধ্যায় উপজেলার পুটিজুরি ইউনিয়নের গোলগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টিলাকাটায় ব্যবহৃত এসকাবেটর মেশিন জব্দ করেন।

    পরে রাত সাড়ে ৯টার দিকে এসকাবেটরের মালিক আব্দুল মতিনকে আটক করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

  • বিএনপি-জামায়াত জ্বালাও-পুড়াও রাজনীতিতে বিশ্বাসী – এমপি আবু জাহির

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত জ্বালাও-পুড়াও রাজনীতিতে বিশ্বাসী। তারা বোমা দিয়ে মানুষ হত্যা করে। দেশের সম্পদ নষ্ট করে। আর আওয়ামী লীগ রাজনীতি করে সাধারণ মানুষের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইতোমধ্যে বর্তমান সরকার সারাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানেরা যদি অস্বচ্ছল মানুষের চিকিৎসার জন্য এগিয়ে আসেন, সেটা অত্যন্ত প্রসংশনীয়।

    শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজে ৫ শতাধিক লোককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। আর এই আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের আন্তরিকতা প্রয়োজন। এ সময় তিনি বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষের প্রতি প্রসংশা করেন এবং ধন্যবাদ জানান।

    কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ মীর মঈন উদ্দিন ইমন, ডাঃ মোঃ সাহেদুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, কলেজের দাতা সদস্য কাজী আব্দুল আউয়াল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমান, এটিএম আফজাল, রাহেল সরদার প্রমুখ।

    জহুর চান বিবি মহিলা কলেজের আয়োজনে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতাল।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী জানান, এই কার্যক্রমে শায়েস্তাগঞ্জের ৫ শতাধিক লোকজনকে চক্ষু চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর মধ্যে যাদের অপারেশনের প্রয়োজন তাদের তালিকা করে শীঘ্রই অপারেশন করা হবে। বাকী রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধও প্রদান করা হচ্ছে।

  • হবিগঞ্জে পানি ছাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে পানি ছাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর আনোয়ারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, ওই গ্রামের লেবু মিয়ার পুত্র জাকির হোসেনের সাথে বাড়িতে পানি ছাড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় একই এলাকার মৃত বারিক মিয়ার পুত্র শাহজাহান মিয়ার। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

    আহতদের মধ্যে, জাকির হোসেন, অভি আহমেদ, নবীর হোসেন, রাজিব আহমেদ, আদনাতুল, জয়নাল মিয়া, জিসান আহমেদ, সুমন আহমেদ, শাহজাহান, লিজা আক্তার, নিপা আক্তার ও ছালেকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ওসি আরও জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর মহিলা মেম্বার হিসেবে শপথ পাঠ করেছেন মায়ারুন আক্তার

    মোঃ সুমন আলী খাঁন, নবীগঞ্জঃ নবীগঞ্জে দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর সরকারিভাবে ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহন করেছেন মায়ারুন আক্তার। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলার দেবপাড়া ইউপির মহিলা সদস্য (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) হিসেবে মায়ারুন আক্তারকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান। নির্বাচনের প্রায় আড়াই বছর পর আইনী লড়াইয়ের মাধ্যমে ইউপি সদস্য হিসেবে শপথ পাঠ করেছেন তিনি।

    উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পূণরায় বিজয়ী হওয়ার পর মায়ারুন আক্তার এ প্রতিনিধির কাছে তার মনের প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন- আল্লাহ্’র অশেষ কৃপায় মহামান্য হাইকোর্টের রায় আমার পক্ষে আশায় আমি আল্লাহ্’র শুকরিয়া জানাই। অবশেষে সদস্য হিসেবে জনগণের কাজ করতে পারবো বলে আজ আমি প্রশাসনের কাছে চির কৃতজ্ঞ।

    উল্লেখ্য, ২০১৬ সালের ২৮মে দেবপাড়া ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ঐ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে মায়ারুন আক্তার এবং হোছনা বেগম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলাকালে ওই ৩টি ওয়ার্ডে কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু প্রিজাইডিং অফিসার ৮নং ওয়ার্ডের কেন্দ্র দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৯নং ওয়ার্ডের কেন্দ্র দিনারপুর আইনগাঁও মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনা হলেও কেন্দ্রে ফলাফল ঘোষণা করেননি।

    কেন্দ্র থেকে বের করে দেয়া হয় মায়ারুনের এজেন্টকে। কিন্তু এজেন্ট থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচনে প্রথমে মায়ারুন আক্তার বিজয়ী হিসেবে তার পক্ষে আনন্দ মিছিলও করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ রিটার্নিং অফিসার হোসনা বেগমকে বিজয়ী দেখিয়ে ফলাফল ঘোষণা করেন। এই ফলাফল চ্যালেঞ্জ করে মায়ারুন আক্তার বাদী হয়ে ২০১৬ সনের ৩০ জুন হবিগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনাল জজ আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-৩/২০১৬।

    মামলার বিবরণে জানা গেছে, বিজ্ঞ আদালত গত বছরের ১৬ মে ট্রাইব্যুনালের তত্বাবধানে ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ভোট পুনঃগণনা করা হয়। এতে প্রাপ্ত ভোট অনুযায়ী ৩টি কেন্দ্রে মায়ারুন আক্তার ১ হাজার ৬৬৮ ভোট এবং হোসনা বেগম ১ হাজার ৬৪৫ ভোট পান। এতে ২৩ ভোটের ব্যবধানে মায়ারুন আক্তারকে দেবপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসন-৩ (৭, ৮ ও ৯নং ওয়ার্ড) এ নির্বাচিত বলে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তানভীর আহমেদ মামলার রায় প্রদান করেন।

    পরে গত বছর মোছাঃ হোছনা বেগম ওই রায়ের বিরুদ্ধে নির্বাচনী আপীল ট্রাইব্যুনালে আরেকটি মামলা দায়ের করেন। নির্বাচনী আপীল মামলা নং ১/১৭। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে উভয় পক্ষের আইনজীবির সামনে পূনরায় ভোট গণনা করা হয়। প্রতিটি ভোট আলাদা আলাদা করে দেখা হয় এবং চুল ছেড়া বিশ্লেষন করে মায়ারুন আক্তার তাল গাছ প্রতিকে ৫ ভোট বেশি পান।

    পরে নির্বাচনী আপীল ট্রাইব্যুনাল হবিগঞ্জের বিজ্ঞ বিচারক ও যুগ্ম জেলা জজ ১ম আদালত সাইফুর রহমান সিদ্দিক ও নির্বাচনী আপীল ট্রাইব্যুনালের বিচারক এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া মায়ারুন আক্তারকে বিজয়ী ঘোষণা করে রায় প্রদান করেন।

    আদেশে উল্লেখ করা হয়, অত্র নির্বাচনী আপীল মোকদ্দমাটি প্রার্থী রেসপনডেন্ট পরে বিরুদ্ধে দোতরফা বিনা খরচায় নামঞ্জুর হয়। বিজ্ঞ নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত ১৬/০৫/১৭ইং তারিখে তর্কিত আদেশ এতদসঙ্গে বহাল ও বলবৎ করা হল।

    অত্র রায়ের অনুলিপি সহ নিম্ন আদালতের নির্বাচনী ৩/১৬ নং মোকদ্দমার সাথে নথী এবং সংশ্লিষ্ট বস্তাবন্ধ ব্যালট পেপার সমূহ সত্বর ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। আদেশের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা, জেলা নির্বাচন অফিসার, হবিগঞ্জ, নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার, ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ বরাবরে প্রেরণের জন্য আদেশে বলা হয়েছে। মায়ারুন আক্তারের মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবি জসিম উদ্দিন।