Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় মামলা

    বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মারধর ও ব্যালট ছিনতাই চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    সোমবার (১১ মার্চ) বেলা সোয়া ১২টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক।

    এর আগে রোববার রাতে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো. জাহির আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মারধর এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় মিজু চৌধুরী, হরমুজ আলী, হুমায়ুন রশীদ, আফজাল চৌধুরী ও আতাউর রহমানসহ ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

    ওসি রাশেদ মোবারক আরো জানান, মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আহত পুলিশ কনস্টেবলের জ্ঞান ফিরেছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানান তিনি।

    রোববার উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বেলা ১১টায় বানিয়াচংয়ের শাহপুর কেন্দ্রে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কনস্টেবল জামাল উদ্দিন ছুরিকাহত ও এক আনসার সদস্যসহ ছয় জন আহত হয়। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

    আহত পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে ঢাকার শেরে বাংলানগর নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

  • বাহুবলে ব্যালট পেপার চিনতাইয়ের ঘটনায় মামলা

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে উপেজলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার চিনতাই ও সরকারী কাকাজে বাধা দানের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

    রোববার (১০ মার্চ) রাতে মামলাটি দায়ের করেন রামপুর চা বাগান অফিস কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ। মামলার নং ০৪/১৯ ধারা ৪৪৭/৪৪৮/৩৩২/৩৫৩/১৮৬/৩৮২/৩৪ দ:বি:।

    মামলায় ব্যালট পেপার চিনতাই ও সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগ এনে বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরীকে প্রধান আসামী করে মামলাটি দায়ের করা হয়। মামলায় আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

    রোববার উপজেলা নির্বাচনে ভোটগ্রহন চলাকালিন সময়ের বেলা আড়াটার দিকে রামপুর বাগান কেন্দ্রে উপস্থিত হন আজমল হোসেন চৌধুরী। এ সময় তার সাথে থাকা নেতাকর্মীরা ভোট কোন প্রতিকে বেশি পড়ছে দেখতে চাইলে ভোট গ্রহন কর্মকর্তারা অস্বীকৃতি জানালে তাদের সামনে থাকা ৫শ ব্যালট পেপার চিনতাই করে নিয়ে যান তারা।

    পরে চাপের মুখে ওই চেয়ারম্যানসহ তার কর্মীরা চিনতাইকৃত ৫শ ব্যালট পেপারের মোড়া ফেরত দেন

    ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, তারা হুট করে এসে অব্যহৃত ৫শ ব্যালট পেপার চিনতাই করে নিয়ে যায়, পরে মোড়াগুলি ফেরত দিয়েছে, ভোট গ্রহনে আমাদের কোন সমস্যা হয়নি।

    বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • বাহুবলে স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক গ্রেফতার

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ধর্ষণের দায়ে অভিযুক্ত এক জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গ্রেফতারকৃত তোফায়েল মিয়া (২০) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাঘেরখাল গ্রামের আব্দুস সালামের ছেলে।

    শনিবার (৯ মার্চ) রাতে শহরের হবিগঞ্জ সড়কের বাস স্ট্যান্ড এলাকা থেকে তোফায়েল মিয়াকে গ্রেফতার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পরিকল্পিত ভাবে গণ ধর্ষণের কথা স্বীকার করে বলে র‍্যাব জানায়। জানা যায়, বই মেলায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে কথিত প্রেমিক, তার দুই বন্ধু ও এক পাহারাদার মিলে নির্জন পাহাড়ে নিয়ে গিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।

    র‍্যাব জানায়, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কথিত প্রেমিক মামুন সিএনজি অটো রিকশা যোগে উপস্থিত হয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এই ছাত্রীকে বই মেলায় যাওয়ার প্রস্তাব দেয়। এতে সে রাজি হলে তাকে নিয়ে অটো রিকশায় উঠে মামুন। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল তোফায়েল ও শিপন। সিএনজিতে উঠিয়ে মেলায় না নিয়ে অন্য দিকে নেওয়ার কারণ জানতে চাইলে মেয়েটিকে ওরা জাপটে ধরে। ওই কিশোরী চিৎকারের চেষ্টা করলে তোফায়েলসহ তার অপর দুই বন্ধু মুখ চেপে ধরে। পরবর্তীতে বৃন্দাবন চা-বাগান এলাকার পাশের নির্জন পাহাড়ি স্থানে ছাত্রীটিকে নিয়ে মামুনসহ অন্যরা পালাক্রমে ধর্ষণ করে তাকে। শেষে ধর্ষকেরাই তাকে তার বাড়ির কাছাকাছি পাশে একটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

    র‍্যাব আরও জানায়, এ কিশোরী ছাড়া আরও একাধিক তরুণীকেও প্রেমের ফাঁদে ফেলে গণ ধর্ষণের পরিকল্পনা ছিল তাদের।

    এ ব্যাপারে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম জানান, চরম পেশাদার মানসিকতা সম্পন্ন এ ধর্ষক আত্মগোপনের জন্য গত ২০ দিনে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দেওয়ার জন্য সে কোন মুঠোফোন ব্যবহার করা থেকেও বিরত থাকে। তবুও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং গুপ্তচর নির্ভর তথ্য ব্যবস্থার মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। এ সময় মামলার অন্যান্য আসামিকেও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

    উল্লেখ্য, এ ধর্ষণের ঘটনার তিন দিন পর ৪ ফেব্রুয়ারি ধর্ষিতা নিজে বাদী হয়ে ৫ জনকে আসামি করে বাহুবল থানায় মামলা দায়ের করেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ঘটনাটি ব্যাপক ভাবে আলোচিত হবার পর আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের ধরতে কোমর বেধে মাঠে নামে। তারই ধারাবাহিকতায় র‍্যাব কর্তৃক আসামি তোফায়েলকে আটক করা হয়।

  • হবিগঞ্জের ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচতি যারা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৪টি, বিদ্রোহী ২টি ও স্বতন্ত্র প্রার্থী ২ জন নির্বাচতি হয়েছে। রোববার রাতে উপজেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

    হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীকে ৩৫ হাজার ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক পেয়েছেন ২৮ হাজার ৪০ ভোট।

    লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার জানান, আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মুশফিউল আলম আজাদ নৌকা প্রতীকে ৩০ হাজার ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৯৮ ভোট।

    নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক সেলিম ঘোড়া প্রতীকে ৪৭ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ১১৩ ভোট।

    বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, এ উপজেলায় ২৩ হাজার ৪৮৩ ভোট ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল হাই নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট।

    বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার জানান, নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কাশেম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী ইকবাল হোসেন খান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ২৪২ ভোট।

    আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই উপজেলায় নৌকা প্রতীকে ২২ হাজার ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ মর্তুজা হাসান। আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ আলাউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৫৬২ ভোট।

  • মৌলভীবাজার পল্লী বিদ্যুতের চোরাই মালামাল উদ্ধার

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ৩১ লাখ টাকার মালামাল চুরির সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরাই জড়িত বলে জানিয়েছে পুলিশ। একই সাথে চুরি করা মালামাল লুকিয়ে রাখা হয়েছিল হবিগঞ্জের বাহুবল পল্লী বিদ্যুতের সাবস্টেশনে।

    বিষয়টি নিশ্চিত করে শনিবার (২ মার্চ) রাতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজন ধরা পড়েছে। উদ্ধার করা হয়েছে ২৮ লাখ টাকার বৈদ্যুতিক লাইনের মালামাল।

    প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১০ ফেব্রুয়ারি মৌলভীবাজার পল্লী বিদ্যুতের এজিএম আরিফ শাহরিয়ার ফায়াদ প্রায় ৩১ লাখ টাকার বৈদ্যুতিক মালামাল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পল্লী বিদ্যুতের প্রহরী রমজান মিয়াকে আটক করে।

    তার দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লী বিদ্যুতের প্রকৌশলী আবু রাহেলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পুলিশ হবিগঞ্জের বাহুবল উপজেলার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে অভিযান চালিয়ে চুরি যাওয়া ২৮ লাখ টাকার মালামাল উদ্ধার করে।

    ওসি বলেন, এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় মৌলভীবাজার পল্লী বিদ্যুতের প্রকৌশলী আবু রাহেল ও প্রহরী রমজানকে আসামি করা হয়েছে।

    তিনি জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে জড়িত অন্যদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

  • বাংলাদেশ আওয়ামী লীগের হাতে ধরে অর্জিত হয় মহান স্বাধীনতা – আবু জাহির

    লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাতে ধরে অর্জিত হয় মহান স্বাধীনতা। দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে এই আওয়ামী লীগের মাধ্যমেই। বিগত দশ বছরে বাংলাদেশকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে গেছে বর্তমান সরকার। এ দেশের বড় অর্জনগুলো হয়েছে আওয়ামী লীগের হাত ধরেই।

    রবিবার বিকেলে লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সামনের মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এমপি আবু জাহির আরো বলেন, গত দশটি বছর ধরে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। এবারো আপনারা আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছেন। আগামী দিনে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে চাই। লাখাই উপজেলাবাসীর চাওয়া-পাওয়া বাকী থাকবে না ইনশাল্লাহ।

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী ফারুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক মিয়া তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল হক নূর।

    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, শাহ একেএম সাদী, যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • হবিগঞ্জ বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

    হবিগঞ্জ নিউজঃ দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় হবিগঞ্জ জেলার ১০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

    রবিবার (৩ মার্চ) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    হবিগঞ্জে বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

    বহিষ্কৃতরা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম শাহজাহান, মনজুর উদ্দিন আহমদ শাহীন, হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এস লিয়াকত হাসান, বিএনপি নেতা ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক খালেদুর রশীদ ঝলক, বিএনপি নেতা ও হবিগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ জেলাধীন মাধবপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেত্রী ও বানিয়াচং উপজেলা মহিলা দলের আহবায়ক তানিয়া খানম, বিএনপি নেত্রী ও মাধবপুর উপজেলা মহিলা দলের আহবায়ক সুফিয়া আক্তার হেলেন, বিএনপি নেত্রী ও বাহুবল উপজেলা মহিলা দলের আহবায়ক নাদিরা খানম, বিএনপি নেতা ও লাখাই উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাউস আহমদ|

    এছাড়াও ঐ বিজ্ঞপ্তিতে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা নেতাকর্মীদের বহিষ্কার করার বিষয়ে উল্লেখ করা হয়