Category: হবিগঞ্জ

  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে এক যুবককে আটক

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট রেমা সীমান্তের তার কেটে অবৈধভাবে ভারতে প্রবেশকালে এক যুবককে আটক করেছে বিজিবি।

    আটক যুবক গাজিপুর ইউনিয়নের আলীনগর গ্রামের ফিরুজ মিয়ার ছেলে ইকবাল মিয়া (৩৫)।

    শুক্রবার সকালে গোপন সংবাদের বিত্তিতে খবর পেয়ে নায়েক সুবেদার মাহাবুব আলমের নেতৃত্বে একদল বিজিবি সীমান্তের মেইন পিলারের তার কাটার সময় ইকবাল মিয়াকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে দুপুরে ২টায় তাকে চুনারুঘাট থানায় সোপর্দকরা হয়।

    এ ব্যাপারে নায়েক সুবেদার মাহাবুব আলম বলেন, ইকবাল দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে গরু চুরি করে আসছে, আমরা তাকে আটক করেছি তার সহযোগীরা পালিয়ে যায়, আমরা তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

    চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা তাকে জেলহাজতে প্রেরণ করবো।

  • পারিবারিক কলহের জের ধরে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা

    শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নূরপুর গ্রামে রোহেনা আক্তার (২৮) নামে এক নারী পারিবারিক কলহের জের ধরে গলায় উড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।

    শুক্রবার সকাল ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোহেনা ওই গ্রামের মকসুদ মিয়ার স্ত্রী। তাদের দুইটি পুত্র সন্তান রয়েছে।

    এর আগে রাতের যেকোনো সময় পরিবারের লোকজনের অগোচরে রান্নার ঘরে বাশের তীরের সাথে গলায় উড়না দিয়ে আত্মহত্যা করে।

    রোহেনা আক্তার শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুর আহম্মদ গ্রামের মৃত রমিজ আলীর মেয়ে।
    নিহত রোহেনা আক্তারের ছয় বছরের বড় ছেলে জানান- পারিবারিক বিষয় নিয়ে রাতে মা-বাবার ঝগড়া হয়েছিল।

    শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোহেনা আক্তারের গলায় উড়না দিয়ে রান্না ঘরের বাশের সাথে ঝুলানো ছিল। তার জিহ্ববা বাহির করা এতে প্রাথমিকভাবে বুঝা যায় এটি একটি আত্মহত্যা।

  • বাহুবলে উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলল

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলল। অজ্ঞাত লাশটি কুমিল্লা জেলার সদর থানার ফতেহাবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে নজরুল ইসলাম। তিনি কসবা কুঠির বাজারে জাপান মোবাইল সার্ভিসিংয়ের মালিক।

    নিহতের স্ত্রীর ভাই করাঙ্গীনিউজ কে জানান, এক সপ্তাহ আগে তার একটি সন্তান হয়েছে। তার স্ত্রী শ্বশুরবাড়ীতে ছিল গত রোববার রাত শ্বরশুরবাড়ীতে থেকে সোমবার সকালে দোকানে কাজ আছে বলে বাড়ি থেকে বের হলে তিনি আর বাড়ি ফিরেনি।

    বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নিউজে লাশের ছবি দেখতে পেয়ে বিষয়টি তিনি জানতে পারেন। লাশ নিতে তারা কুমিল্লা থেকে বাহুবলের উদ্যোশ্য রওয়ানা হয়েছেন বলেও জানান।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বাহুবল থানার ভাদেশ্বর ইউনিয়নের পাহাড়ী এলাকা বালুছড়া নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

    পরে পুলিশ সামাজিক মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নিহতের ছবি ভাইরাল করেন। সর্বশেষ SP Habiganj ফেসবুক আইডি থেকে ছবি আপলোড় করলে নিহতের ছবি ভাইরাল হয়।

  • মাধবপুরে ১১তম গ্রেডের দাবিতে শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডের দাবিতে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

    আজ বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলা পরিষদ গেইটের সামনে প্রায় ৫০০ শত শিক্ষকের অংশগ্রহণে এই কর্মসুচি পালিত হয়।

    কল্যাণ সমিতির আহ্বানে এই মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে কর্মসুচিতে অংশগ্রহন করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির মাধবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

    মাধবপুরে ১১তম গ্রেডের দাবিতে শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন-২

    মানববন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক অনুপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রনি, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ সোলেমান মিয়া, শিক্ষক নেতা মিলাদ হোসেন ভুঞা।

    মাধবপুরে ১১তম গ্রেডের দাবিতে শিক্ষক কল্যাণ সমিতির মানববন্ধন-3

    আরও উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা আব্দুল মমিন ভুঞা, সৈয়দ সাইফুর রহমান, আবু কাউসার, মাহফুজ আহমেদ, আবু কাওছার পিন্টু, কামরুল হাসান, আশরাফুল হক, কাজি মনিরুল ইসলাম, নাজমুল হোসেন, সুরাইয়া আক্তার, আব্দুল হাসিম, সেলিনা আক্তার প্রমুখ। মানববন্ধব শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

  • দেবপাড়া বাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

    মোঃ সুমন আলী খাঁন, নবীগঞ্জঃ ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে নবীগঞ্জের দেবপাড়া বাজারে ব্যাঙের ছাতার মতো  অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। তাছাড়া ফুটপাতে জনসাধারণের চলাচলের পথে বিভিন্ন মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

    এসব দখলদারিত্বের কারণে সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার পরিবহনসহ সাধারণ যাত্রীদের। যার কারণে অনেক সময়ই ঘটে থাকে ছোট-বড় নানান দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করে আসছেন স্থানীয় বাসিন্দাসহ পথচারিরা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের দেবপাড়া বাজারের দু’পাশেই রয়েছে অবৈধ স্থাপনা। গড়ে উঠেছে টং দোকান, চা স্টল, ফলের দোকান, কাপড়ের দোকানসহ অন্যান্য পণ্য সামগ্রীর অবৈধ স্থাপনা।

    এছাড়াও মহাসড়কেই অবৈধ ভাবে সিএনজি পার্কিং করছেন সিএনজি চালকরা। যার কারণে রাস্তা বন্ধ হয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

    স্থানীয়রা জানান- মাঝে মাঝে দেখা যায়, প্রশাসনের লোকজন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেন। আবার কিছু দিন পরই রাস্তার পাশে গড়ে ওঠে দোকানপাট।

    অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে প্রতিদিন বিশেষ করে বিকেল বেলা তীব্র যানজটের সৃষ্টি হয়। যে কারণে স্থানীয় বাসিন্দাসহ পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

    স্থানীয়দের দাবী- মহাসড়কের দু’পাশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক পরিবহন ও জনপদ (সওজ) কর্তৃপক্ষসহ স্থানীয়  প্রশাসনের লোকজন। এই অভিযান মহাসড়কের দেবপাড়া বাজারে চালিয়ে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে হউক এবং সেই সাথে মহাসড়কেই অবৈধ ভাবে যাতে সিএনজি পার্কিং করা না হয় তার জন্য উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

  • মাধবপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু সাথী খাতুন (১৯) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সুজাপুর গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী।

    মঙ্গলবার দুপুরে শাহপুর এলাকার সাবেক মেম্বার নুরুল হাসানের ভাড়াটিয়া বাসা থেকে সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনা হত্যা না কি আত্মহত্যা এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

    সাথীর স্বামী সুলতান মাহমুদ মাধবপুর উপজেলার শাহপুর এলাকার শিল্প প্রতিষ্ঠান বাদশা কোম্পানির একজন কর্মচারী। স্বামী-স্ত্রী কোম্পানির পার্শ্ববর্তী নুরুল হাসানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বাস করে আসছিলেন।

    গৃহবধু সাথীর মামা হুমায়ুন কবির মঙ্গলবার সন্ধ্যায় জানান, সাথী ও সুলতান মাহমুদ সম্পর্কে খালাতো ভাই-বোন। তারা প্রায় ৮ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর কিছুদিন পরই সাথীকে নিয়ে তার স্বামী একসাথে বসবাস করছিলেন। সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগি হয়। রাতে খাওয়া দাওয়া শেষে দুজনেই শুয়ে পড়ে।

    রাতে কোন এক সময় সাথী ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।

    মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলে উদ্দিন জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সুলতান মাহমুদকে থানায় নিয়ে আসা হয়েছে।

  • হবিগঞ্জ শহরে একটি বসতঘর আগুনে পুড়ে ছাই

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরে একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

    মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত ভোররাতে শহরের মাহমুদাবাদ এলাকার গফুর মিয়ার ছেলে ইকবাল হোসেনদের বাসায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ওই পরিবারের দাবি আরও বেশি হলেও প্রায় ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা তার।

    সামছুল আলম আরও জানান, কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে জানা যায়নি। তবে বাসার ভেতরে একটি রান্নাঘর ছিল। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন দাবি করছেন- কে বা কারা এই আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে।