Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে ঘাদানিকের মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন

    নিজস্ব প্রতিনিধিঃ ২৫ মার্চ, ভয়াল কাল রাত্রি। ৭১’সালের এই রাতে অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তানী বাহিনী কর্তৃক বাংলার নীরিহ মানুষের ওপর চালানো নারকীয় নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ ও আন্তজার্তিক স্বীকৃতির পাওয়ার দাবীতে সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ দুর্জয় স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্বলন করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ হবিগঞ্জ জেলা শাখা।

    সংশ্লিস্ট সংগঠনের আহবায়ক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সদস্য সচিব সংস্কৃতিকর্মী ইয়াসিন খান, কন্ঠ শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, কন্ঠ শিল্পী আবুল ফজল, সাংবাদিক টিপু চৌধুরী, সংস্কৃতিকর্মী পার্থ রায় প্রমুখ ব্যক্তিবর্গ।

    আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া,বিজ্ঞ এডিএম নুরুল ইসলাম সহ অনেক গণমান্য ব্যক্তিবর্গ। এদিকে তার আগে একই দিন রাতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে দুর্জ স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করা হয়।

    এতেও ডিসি মাহমুদুল কবীর মুরাদ,উপ-সচিব মোঃ সফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, আইনজীবি মোহাম্মদ আলী পাঠান ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ অনেক প্রগতিমনা মানুষ অংশ নেন।

  • প্রেমিকের সাথে ঝগড়া করে প্রেমিকার আত্নহত্যা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরে প্রেমিকের সাথে ঝগড়া করে প্রেমিকা আত্নহত্যা করে। মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ৩ টার দিকে শহরের নিউ ফিল্ড মাঠে কৃষি শিল্প বানিজ্য মেলায় কীটনাশক খেয়ে আত্মহহন করে নাইমা আক্তার (২২) নামে এক কলেজ ছাত্রী।

    নাইমা আক্তার সদর উপজেলার রিচি গ্রামের বিলাত আলীর কন্যা এবং হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী। এ ঘটনায় শহরজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

    খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    নাইমার পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত জিয়াউর রহমান জানান, কলেজ ছাত্রী নাইমার সাথে একই গ্রামের লাল মিয়ার পুত্র কুদ্দুছ আলী (২৫) এর প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে নাইমা কলেজ শেষে বাণিজ্য মেলায় ঘুরতে যায়। এসময় সে তার প্রেমিক কুদ্দুছ আলীর সাথে মোবাইল ফোনে কথা বলে। এতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নাইমা মেলার ভেতরেই কিটনাশক জাতীয় ট্যাবলেট খায়। পরে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ওসি আরো জানান, নাইমার পরিবার এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। তবে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সম্পর্কে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • হবিগঞ্জে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের পৌর এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে শায়েস্তানগর বাজারের মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দ্বীপা স্টোরকে ১ হাজার টাকা জরিমানা এবং অসাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের অপরাধে একই বাজারের হযরত শাহজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    একই দিনে পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বাণিজ্যিক এলাকার বিরতি রেস্টুরেন্টকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

    অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

    এসময় শায়েস্তানগর ও চৌধুরী বাজারের কাছামাল ব্যবসায়ীদের ৭ দিনের মধ্যে বাজারে মূল্য তালিকা প্রদর্শনের সময়সীমা বেঁধে দেন সহকারি পরিচালক।

    তিনি বাজার কমিটির সভাপতি ও ব্যবসায়ীদেরকে ডেকে এনে এ আদেশ প্রদান করেন।

    তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি মূল্য তালিকা প্রদর্শন না করা হয় তবে বাজারের প্রত্যেক দোকানকে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় অভিযুক্ত করে অর্থদন্ড অারোপ করা হবে।

    উল্লেখ্য, এর আগে কয়েকবার মূল্য তালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

  • আজকের তরুণ প্রজন্মের জন্যই আগামীর উন্নত বাংলাদেশ – আবু জাহির

    নিজস্ব প্রতিনিধিঃ সংসদ কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আজকের তরুণ প্রজন্মের জন্যই আগামীর উন্নত বাংলাদেশ। এদের উপরই নির্ভর করে বাংলাদেশের আগামী পথচলা। তাই তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সেই ক্ষেত্রে নিজের এবং দেশের স্বার্থে ছাত্রছাত্রীদের সু-শিক্ষা নিশ্চিতে যার যার স্থান থেকে আন্তরিক থাকতে হবে। শুধু তাই নয়; উন্নত বিশ্বের ন্যায় তথ্য প্রযুক্তির শিক্ষায় ছেলেমেয়েকে আগ্রহী করতে হবে। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে এই বাংলাদেশ।

    মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টায় হবিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    এমপি আবু জাহির আরো বলেন, খেলাধূলা শিক্ষার্থীদের অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি আত্মাবিশ্বাস বাড়িয়ে দেয়। যে কারণে জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পর্যায়ে খেলাধূলা আয়োজনের ব্যবস্থা করে দিয়েছে। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলার আয়োজনে আমি ছুটে যাই ছেলেমেয়েদের উৎসাহ দেওয়ার জন্য। কারণ এটা আমার দায়িত্ব। মানুষের কাজ করতে পারলে নিজে শান্তি পাই।

    তিনি আরো বলেন, দশ বছর ধরে বর্তমান সরকার এসএসসি পর্যন্ত বিনামূল্যে বই প্রদান করে আসছে। যা অন্য কোনও সরকারি করেনি। শিক্ষকদের সম্মানী বৃদ্ধি, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করেছি আমরা। এখন শুধু শিক্ষার প্রতি অভিভাবকদের আন্তরিকতা প্রয়োজন। শুধু শিক্ষকের উপর ছেড়ে দিলেই হবে না; নিজের সন্তান বাড়ি থেকে বের হয়ে সঠিকভাবে বিদ্যালয়ে যাচ্ছে কি না, আবার সঠিক সময়ে ফিরছে কি না, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

    প্রধান শিক্ষিকা মোছাঃ রোকেয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল নাজমুল হক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য জিতু মিয়া, মহিবুর রহমান চৌধুরী, আব্দুল জলিল, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

    অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ সরওয়ার আলম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী নার্গিস আক্তার এবং গীতা পাঠ করে ঝুম্পা রানী পাল। শুরুতেই প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় কেবিনেট নির্বাচন বিজয়ী ছাত্রীরা।

    সহকারী শিক্ষক সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০টি ইভেন্টে ছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এর মাঝে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জন করেছে ৬০ জন। তাদেরকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে।

  • দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক আজাদ

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৫২নং দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে।

    বুধবার বেলা ১১টায় দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যামে নির্বাচন সম্পন্ন হয়েছে।

    মোট ভোটার সংখ্যা ১১জন এর মধ্যে ১১ ভোট পেয়ে সর্ব সম্মতিক্রমে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন কমিটির শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট সাংবাদিক এম,এ আহমদ আজাদ।

    উক্ত নির্বাচন পূর্ব সভায় সভাপতিত্ব করেন দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান বখত । বক্তব্য রাখেন,ইউপি সদস্য মোঃ হাসান আলী উস্তার,আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল চন্দ্র সরকার,দাতা সদস্য আক্কাছ মিয়া, স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল হান্নান,শিক্ষক সুমন দাশ গুপ্ত, জুনু রানী ধর,অভিভাবক সদস্য সোহাগ বখত,বাচ্চু মিয়া সরদার,শাহিন মিয়া, লতিফা বখত,শিক্ষানুরাগী সদস্য কলি বেগম প্রমূখ।

    সভায় সর্ব সম্মতিক্রমে সবার ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন,সাংবাদিক এম,এ আহমদ আজাদ,সহসভাপতি নির্বাচিত হন অভিভাবক সদস্য মোঃ লতিফা বখত।

    উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন সম্পন্ন হবার পর বক্তব্য প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশ করেন নব নির্বাচিত সভাপতি সাংবাদিক এম,এ আহমদ আজাদ।

  • চুনারুঘাটে গাঁজা, রামদা ও মোটরবাইক সহ আটক ২

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাসপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ২কেজি ভারতীয় গাঁজা, ১টি রামদা ও ১টি মোটরবাইক সহ দুইজনকে আটক করেছে বিজিবি।

    বিজিবি চিমটিবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান,  সোমবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে চিমটিবিল বিওপির হাবিলদার জাকিদুল ইসলামের নেতৃত্বে সীমান্তবর্তী এলাকা ১৯৭৩ পিলারের ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালান একদল বিজিবি।

    এ সময় বিজিবির আঁচ পেয়ে নিকটবর্তী ওয়াহিদের ঘরে প্রবেশ করে আটককৃতরা।

    বিজিবি স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে নিয়ে ওয়াহিদের ঘর তল্লাসি করে ২কেজি গাঁজা উদ্ধার করেন এবং সুন্দরপুর গ্রামের সহিদ মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া ( ৩০) ও মানিকভান্ডার গ্রামের হীরা মিয়ার পুত্র জুয়ের (৩২)কে আটক করেন। অপর একজন পালিয়ে যায়।

    পলাতক শাহিন মিয়া (৩২) চিমটিবিল খাসপাড়ার মৃতঃ শুকুর আলীর পুত্র।

    মঙ্গলবার বেলা ২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মঈন ইকবাল দুই অাসামী ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় তাদের সাথে থাকা মোবাইল সহ সকল মাদক ধ্বংস করে দেন।

  • মাধবপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

    সোমবার দুপুরে উপজেলার শাকুচাইল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    মাধবপুর থানার (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ওই গ্রামের সফিক মিয়া ও আব্দুল হাই মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় পক্ষের লোক দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

    গুরুতর আহতদের মধ্যে, মমিন মিয়া, তানভীর হোসেন, আনজব আলী, সামছুল ইসলাম, জানু মিয়া, তাজুল ইসলাম, মহি উদ্দিন, সাহিদ মিয়া, রানু মিয়া ও আব্দুল হাইকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।