Category: হবিগঞ্জ

  • লাখাইয়ের মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে হবিগঞ্জের লাখাইয়ের চাঞ্চল্যকর মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামি মোখলেছকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

    সোমবার ভোর ৫টার দিকে নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল কাজী শামশের উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    গ্রেফতার মোখলেছ নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার মৃত চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্র ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনসহ নানা অপরাধে ছয়টি মামলা রয়েছে।

    সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন বলেন, গ্রেফতার মোখলেছকে জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৫ মার্চ মা ও মেয়ে একসঙ্গে ঢাকা থেকে হবিগঞ্জ লাখাইগামী একটি যাত্রীবাহী বাসযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় বিকল হয়ে যায়।

    এ সময় ঘটনার মূলহোতা মোখলেছ (৩৬) ও তার সহযোগী দেলোয়ার হোসেন (৩০), শফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫) ও মো. আলমগীর (৪০) মা ও মেয়েকে অন্য একটি বাসে উঠিয়ে দেয়ার কথা বলে ফুঁসলিয়ে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুট মিলের মধ্যে পরিত্যক্ত কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় নির্যাতনের শিকার মা ও মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যান।

    তিনি আরও জানান, এ ঘটনায় নির্যাতিতরা গত ১৬ মার্চ শিবপুর থানায় গণধর্ষণ মামলা (মামলা নং-১৭, তারিখ ১৬/০৩/২০১৯) করেন। পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন ও শফিককে গ্রেফতার করে। এ ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল উক্ত ঘটনার মূল হোতা মোখলেছ ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ গ্রেক্ষিতে সোমবার ভোরে নরসিংদীর মাধবদী পৌর এলাকায় অভিযান চালিয়ে মোখলেছকে গ্রেফতার করা হয়। তাকে নরসিংদীর শিবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

  • মাধবপুরে কিশোরী উদ্ধার, কলেজছাত্রী নিখোঁজ

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে তালাবদ্ধ অবস্থায় অন্ধকার নিজস্ব  থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার শাহপুর গেইটঘর একটি কলোনীর অন্ধকার কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।

    উদ্ধারের পর কিশোরীর পিতা উপজেলার লোহাইদ গ্রামের ইউনুছ মিয়া মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন- উপজেলার ভান্ডারুয়া গ্রামের কাসেম আলীর ছেলে জসিম উদ্দিন গত ১৫ মার্চ রাতে তার কিশোরী কন্যাকে বাড়ি থেকে অপহরণ করে নেয়। অনেক স্থানে খোঁজেও তার কোন সন্ধান না পেয়ে তিনি মাধবপুর থানায় বিষয়টি অবগত করেন। পরে সোমবার বিকেলে পুলিশ শাহপুর গেইটঘর এলাকায় একটি গোপন কক্ষে নিয়ে তাকে উদ্ধার করে

    এ ব্যাপারে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) লিটন ঘোষ জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করেছে। তবে অভিযুক্ত জসিম ও তার সহযোগীরা ঘটনারস্থল থেকে পালিয়ে যায়।

    এদিকে, মাধবপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ২য় ছাত্রী বর্ষের রুপা গৌড় নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রীর পিতার অভিযোগ তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেলে তিনি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    নিখোঁজ কলেজছাত্রী উপজেলার সুরমা চা বাগান এলাকার সুকুমার গৌড়-এর কন্যা ও মাধবপুর ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।

    তিনি অভিযোগে উল্লেখ করেন- উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের কর্মচারি পিষুস পান তাতীঁর ছেলে রুপিত পানতাতীঁ তাঁর কলেজ পড়–য়া মেয়েকে গত ১৬ মার্চ অপহরণ করে। এর পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

    এ ব্যাপারে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আজিজ নাইম বলেন, অভিযুক্তের বাড়ি ঘরে কাউকে পাওয়া যায়নি। কলেজছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ সক্রিয় রয়েছে।

  • হবিগঞ্জে ট্রাক চাপায় ট্রাক চাপায় সিএনজি চালক নিহত

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা শহরের এমএ মোতালিব চত্ত্বরে ট্রাক চাপায় হাফিজুর রহমান (২৫) নামে সিএনজি চালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন।

    আজ বিকাল সাড়ে ৪ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের জিন্নাত উল্লার ছেলে।

    হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, হবিগঞ্জ বাইপাস সড়ক দিয়ে কামড়াপুরের দিকে যাচ্ছিল অটোরিক্সাটি। উল্লেখিত স্থানে অটোরিক্সার সামনে থাকা একটি ট্রাক হঠাৎ হার্ড ব্রেক করেলে ট্রাকের সাথে ধাক্কা খায় অটোরিক্সা। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দিলে চালক গুরুতর আহত হন।

    সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

    এসআই আব্দুর রহিম আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক এবং অটোরিক্সা আটক রয়েছে। তবে অটোরিক্সাটি যাত্রীবিহীন ছিল বলেও নিশ্চিত করেন তিনি।

  • চুনারুঘাটে এ. জেড. টি কিন্ডারগার্টেনের শিক্ষা সফর সম্পন্ন

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুনারুঘাটের সিকান্দরপুর গ্রামের এ. জেড. টি কিন্ডারগার্টেনের আয়োজনে শ্রীমঙ্গলে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

    রবিবার দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলার বধ্যভূমি ও চিড়িয়াখানায় উক্ত বনভোজনের আয়োজন করা হয়।

    বনভোজনের শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথিদের মধ্যে যারা ছিলেন- কিন্ডারগার্টের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ তরফদার, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সুমন তরফদার, পরিচালক স্বপন তরফদার,

    আশার শাখা ব্যবস্থাপক রিপন তরফদার, কাউছার চৌধুরী, শিক্ষক জুনায়েদ আহমদ, পিয়াংকা দেব, খাইরুন্নেছা, লিজু, কামরুন নাহার ও ইয়াসমিনসহ অনেকই।

  • হবিগঞ্জে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

    নিজস্ব প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে অর্ধশতাধিক সংগঠন।

    রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা শহরের টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে একে একে শ্রদ্ধা জানায় সরকারি-বেসরকারি অর্ধশতাধিক প্রতিষ্ঠান।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্য, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কদ্দুছ আলী সরকার, হবিগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আবু জাকের মোহাম্মদ সিকান্দার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপ প্রচার সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।

    এর আগে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আলমগীর হোসাইন সাইফী। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

    পুষ্পস্তবক অর্পণের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, উন্নত রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে মেধা, মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা বিকাশে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ প্রয়োজন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশূ দিবস পালন

    চৃুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশূ দিবস পালন করা হয়েছে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বের হয় এক বর্ণাঢ্য র‌্যালী।

    র‌্যালী শেষে সকাল ১০টায স্থানীয় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মোস্তফা মোর্শেদ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মাসুদ মোস্তফা, মাথ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আঃ গাফ্ফার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ মোদাবিব্র আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, যুগ্ন সম্পাদক আনোয়ার আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স অফিসার খায়ের উদ্দিন মোল্লাহ, মোতহির চৌধুরী, এমদাদ চৌধুরী, আঃ সামাদ মাষ্টার প্রমুখ।

    পরে চিত্রাংক, রচনা, উপস্থিত বক্তৃতা ও গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এদিকে দুপুরে স্থানীয় সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

  • হবিগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদযাপিত

    নিজস্ব প্রতিনিধি: প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত অধিদপ্তরের জেলা কার্যালয়ের দায়িত্বে থাকা তিন জন সহকারী পরিচালক বাজার তদারকি কার্যক্রম চালিয়েছেন ৭৫০ টিরও বেশি দোকানে। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের কারণে এসব প্রতিষ্ঠান থেকে আদায় করা হয়েছে প্রায় ২৯ লক্ষ টাকা জরিমানা। পাশাপাশি শুধু অভিযোগ দায়ের করে জরিমানার ২৫% হিসেবে ভুক্তভোগীরা পেয়েছেন প্রায় ৮৬ হাজার টাকা।

    শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

    তিনি জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের প্রধান প্রধান বাজার থেকে শুরু করে প্রত্যুন্ত অঞ্চলের হাটবাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিভিন্ন সভা-সেমিনার, গণশুনানী, পথসভার মাধ্যমে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। তিনি জানান, ভোক্তা অধিকার সম্পর্কে জানানোর উদ্দেশ্যে এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় ২০ হাজার লিফলেট, পোস্টার, পাম্পলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। পাশাপাশি কোন অভিযোগকারী অভিযোগ দায়ের করলে তা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে অভিযোগকারীকে জারিমানা টাকার ২৫ শতাংশ হিসেবে পুরস্কারও প্রদান হচ্ছে। আগামীতে এসব কার্যক্রম আরো জোরদার করা হবে বলেও জানান সহকারী পরিচালক।

    দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রাশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সভাপতি তার বক্তব্যে বলেন, ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়নের পর থেকে ভোক্তা অধিকার রক্ষায় হবিগঞ্জ জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একযোগে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজারে মূল্য তালিকা প্রদর্শন, ভেজাল ও নকল মুক্তকরণ, ভোক্তাদের সঙ্গে সকলধরণের প্রতারণা বন্ধ এবং স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করেত হবিগঞ্জ জেলা প্রশাসন দৃড় প্রতিজ্ঞাবদ্ধ।

    তিনি আরো বলেন, প্রশাসনের তদারকি কার্যক্রমের পাশাপাশি ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।

    তিনি বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে সচেতনতার বিকল্প নাই। আলোচনায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম বন্ধ করতে মোবাইল কোর্ট ও অভিযান অব্যহত থাকবে। এসময় তিনি ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

    আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রুহুল হাসান শরীফ, রফিকুল ইসলাম চৌধুরী তুহিন, আলমগীর হোসেন, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌদুরীসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।