Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বৃদ্ধা নিহত

    নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে শিল্পী সূত্রধর (৩০)। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

    মঙ্গলবার (২ এপিল) রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। নিহত নীলু সূত্রধর ওই গ্রামের মৃত চানমনি সূত্রধরের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নীলু সূত্রধর এর স্বামী মারা যান বিগত ৭/৮বছর পূর্বে। তার একমাত্র পুত্র জীবন সূত্রধর ১৫/১৬বছর ধরে কুয়েত প্রবাসী। এক মাত্র পুত্রবধু হেপি সুত্রধরকে নিয়েই শাশুড়ি বাড়িতে থাকেন। গত ১০/১৫ দিন ধরে পুত্রবধু হেপি পিতার বাড়ী নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে অবস্থান করছেন। মা বাড়িতে একা থাকার কারনে তার ছোট মেয়ে মাধবপুর উপজেলার মনতলা স্বামীর বাড়ী থেকে পিতৃালয়ে আসেন।

    মঙ্গলবার রাত ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা নীলু সূত্রধরের ঘরে প্রবেশ করে মা মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হন। আহত ও নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। আশংকাজনক অবস্থায় মেয়ে শিল্পীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল মোঃ পারভেজ আলম চৌধুরী একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে ছুটে যান।

    এ ব্যাপারে পারভেজ আলম চৌধুরী জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নীল সুত্রধর নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে শিল্পী সুত্রধরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

  • দুর্জয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে ২৬ মার্চ মঙ্গলবার ভোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ ভোরে দুর্জয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক),সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নের্তৃবৃন্দ।

    এতে অংশ নেন, সংশ্লিস্ট জেলার দুদক উপ-পরিচালক অজয় সাহা, দুপ্রক সাধারন সম্পাদক আব্দুজ জাহের,আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটি এবং দুপ্রক সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন,এডভোকেট সামছুল হক ও মহসীন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

    এসময় তারা হবিগঞ্জ জেলা থেকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে যাবার অঙ্গীকার করে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর প্রাণহানি

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা শহরের রামপুর এলাকায় খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ঐশি আক্তার (১০) নামে এক শিশুর প্রাণহানি ঘটেছে।

    মঙ্গলবার বিকেল ৪ টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ঐশি বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের জহিরুল ইসলমের কন্যা। জহিরুল ইসলাম দীর্ঘদিন যাবত শহরের উত্তর শ্যামলী এলাকার বসবাস করেন।

    হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম জানান, ঐশি খোয়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় । পরে অন্য শিশুরা তার পরিবারের লোকজনদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্ঠা চালিয়ে উদ্ধার করে।

    পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল ইসলাম পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষনা করেন।

  • হবিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন । যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আজকের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

    মঙ্গলবার সকালে জালাল ষ্টেডিযামে কুচকাওয়াজের মধ্যদিয়ে দিনের অনুষ্ঠানামালা শুরু হয়। সকাল ৮টায় সারা বাংলাদেশে একযোগে জাতীয় সংগীতের সাথে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

    শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

    এতে অংশগ্রহণ করে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

  • হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।

    মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণের নিমতলায় এ সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আবু জাহির।

    স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল।
    বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।

  • বাহুবলের মিরপুরের শিক্ষার্থীদের উপর হামলা

    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন শেষ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল ও দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এ হামলায় ওই দুই বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

    মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে বাহুবল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

    এ হামলার সাথে জড়িত থাকার ঘটনায় দিননাথ সরকারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতে নাতে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

    জানা যায়, আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে আমন্ত্রন করে উপজেলা প্রশাসন। সেই আমন্ত্রনে মিরপুর থেকে উপজেলার শীর্ষ দুটি শিক্ষা প্রতিষ্ঠানও অংশ গ্রহন করেন। ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব সময়ই সব ক্যাটাগরীতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে।

    আজও বেশ কয়েকটি খেলায় তারা প্রথম ও দ্বিতীয় হয়। এক পর্যায়ে একটি বাঁশি বাজানোকে কেন্দ্র করে তাদের সাথে সানশাইন স্কুলের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বাহুবল সদরে অবস্থিত দিননাথ সরকারী হাই স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী জড়ো হয়ে মিরপুরের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় দুই প্রতিষ্ঠানে অন্ত:ত ২০ জন আহত হয়। হামলার সময় মিরপুরের শিক্ষার্থীরা বাড়ি আসার জন্য বাহুবল মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাড়িয়ে ছিল।

    তাৎক্ষনিক আহতদেরকে উদ্ধার করে বাহুবল হাসপাতাল সহ বিভিন্ন স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

    এ নিয়ে মিরপুর ও বাহুবলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

    এ বিষয়ে সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অধ্যক্ষ রণধীর চক্রবর্তী জানান, তারা আমাদের ছাত্রদের উপর অনেকবারই হামলা করেছে। যে কারনে আমরা ছাত্র ছাত্রীদের নিয়ে বাহুবল যেতে আগ্রহ প্রকাশ করিনা। স্বাধীনতা দিবস বলেই সেখানে গিয়েছিলাম।

    বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের মোবাইল ফোনে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বাশি নিয়ে তাদের মধ্যে হামলার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকায় অভিযোগে হাতে নাতে দিননাথ সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রকে আটক করেছি। আমি মিরপুরে আসছি, শিক্ষার্থীদের সান্তনা দিতে, প্রয়োজনে মামলা হবে।

    তবে ছাত্র আটকের বিষয়টি অস্বীকার করেছেন বাহুবল মডেল থানার ওসি মো: মাসুক আলী। তিনি বলেন, অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। কোন ছাত্রকে আটক করা হয়েছে এ বিষয়টি আমার জানা নেই।

  • চুনারুঘাটে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ যথা যোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে।

    আজ মঙ্গলবার প্রথম প্রহরে চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল ও চুনারুঘাট থানার পক্ষে অফিসার্স ইনচার্জ কেএম আজমিরুজ্জামান। এর পর বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, চুনারুঘাট প্রেস ক্লাব,সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন শেণী পেশার লোকজন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    বাংলাদেশ পুলিশ, আনসান -ভিডিপি,স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ প্রর্দন করেন। এর পর রয়েছে,বিভিন্ন ইভেন্ডের খেলা-ধুলা ও পুরুস্কার বিতরণ। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যথাক্রমে – উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক,সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র,প্রকৌশলী মিশু দত্ত,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পিপি এড.আকবর হোসেন জিতু,ওসি তদন্ত আলী আশরাফ,নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষে তার পুত্র জিল্লুল কাদির লস্কর,উপজেলা যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার হোসেন,প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম,রির্পোটাস ইউনিটি সভাপতি আবুল কালাম,সাংবাদিক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মুস্তাফিজুর রহমান রিপন, রুমন ফরাজী,খোকন আহমেদ, লুবন ও ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার প্রমুখ।