Home বাহুবলহবিগঞ্জের বাহুবলে অবৈধ টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা

হবিগঞ্জের বাহুবলে অবৈধ টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা

by Habiganj News
০ comments

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে অবৈধ টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলার পুটিজুরি ইউনিয়নের গোলগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টিলাকাটায় ব্যবহৃত এসকাবেটর মেশিন জব্দ করেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে এসকাবেটরের মালিক আব্দুল মতিনকে আটক করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

You may also like