Category: হবিগঞ্জ

  • সাপ্তাহিক অভিযোগের মাধবপুর প্রতিনিধি জাকির হোসেন

    সাপ্তাহিক অভিযোগের মাধবপুর প্রতিনিধি জাকির হোসেন

    জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মোঃ জাকির হোসেন।

    শনিবার (২১ মার্চ ) জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্বাক্ষরিত এক চুক্তিপত্র অনুযায়ী অত্র প্রতিষ্ঠানের নিয়োগপত্র প্রদান করা হয়।

    জাকির হোসেন দেশ ও জনগনের কল্যানে সঠিক সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার প্রত্যয় ব্যাক্ত করেন ।

    জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকার সম্মানিত চেয়ারম্যান, প্রকাশক, সম্পাদক, বার্তা সম্পাদক সহ সাপ্তাহিক অভিযোগ পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও অনেক অনেক শুভ কামনা জানানো হয় ।

    সাংবাদিক জাকির হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার স্থায়ী বাসিন্দা বর্তমানে সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বসবাস করছেন।

  • মাধবপুরে গরু সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আহত ১

    মাধবপুরে গরু সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আহত ১

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর গ্রামে শুক্রবার বিকেলে গরু সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় অনুফা বেগম (৪০)নামে এক নারী গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আহত অনুফা জানান, শুক্রবার সন্ধ্যায় তার একটি গরু প্রতিবেশী বিল্লাল মিয়ার একটি সিম গাছ খেয়ে ফেলে। এ নিয়ে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লালের নেত্বত্বে কয়েকজন তার বাড়ি থেকে এসে আক্রমণ করে পিটিয়ে আহত করে ও ঘর ভাংচুর করে।

    এসময় অনুফার পরিরারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। ধর্মঘর গ্রামের কামাল মিয়ার স্ত্রী অনুফা গুরুতর আহত অবস্থায় মাধবপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।

  • করোনা প্রতিরোধে জেলা পুলিশের লিফলেট বিতরণ

    করোনা প্রতিরোধে জেলা পুলিশের লিফলেট বিতরণ

    করোনা ভাইরাস প্রতিরোধে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সদর থানা পুলিশ মোটর সাইকেলযোগে মহড়া দিয়েছে।

    গতকাল শুক্রবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম, বিপিএমের নির্দেশে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য থানা থেকে শহরের বিভিন্ন বাজার ও এলাকায় মোটরসাইকেলযোগে মহড়া দিয়ে লিফলেট বিতরণ করেন।

    লিফলেটে উল্লেখ করা হয়, সর্দি, কাশি মানেই করোনা সংক্রমণ নয়, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আবহাওয়া পরিবর্তন হলে সাধারণ ফূয়ের প্রাদুর্ভাব দেখা যায়। করোনা ভাইরাসের সাথে অনেক ক্ষেত্রেই আমরা সাধারণ রোগকে মিলিয়ে ফেলি।

    আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত ৮০ শতাংশ রোগী চিকিৎসা ছাড়াই সুস্থ হন।

    করোনা ভাইরাসের লক্ষণ হল, জ্বর, সর্দি, কাশি, গলা, নাক ও শরীর ব্যাথা, নাক বন্ধ, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ। এটি হাচি, কাশি, থুথু, লালা, কোলাকুলি, করমর্দন, স্পর্শ করাসহ বিভিন্ন কারণে ছড়ায়।

    করোনার প্রতিরোধ ও করণীয় : হাত, মুখ-নাক সাবান দিয়ে ধোয়া, ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলা, বিভিন্ন সুইচ স্পর্শ করা, ফ্রিজের পানি না খাওয়া, আইসক্রীম সহ বিভিন্ন শাক সবজি, মাংস সিদ্ধ করে খেতে হবে।

    মহড়া শেষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত দাম যাতে আদায় না করা হয় সেজন্য নির্দেশ প্রদান করেন সদর থানার ওসি। যদি কেউ এ আদেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • নবীগঞ্জের জায়েদ হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

    নবীগঞ্জের জায়েদ হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জায়েদ হোসেন (২২) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা নিহত জায়েদের বন্ধু। মূলত প্রেমে ব্যর্থ হওয়ার পর প্রতিশোধ নিতেই জায়েদকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    শুক্রবার (২০ মার্চ) নবীগঞ্জ থানা কমপাউন্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    এর আগে গত ৫ মার্চ সকালে নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রাম থেকে জায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের মা বাদী হয়ে থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

    পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউনিয়নের মো. ধনাই মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল মিয়া (২৬), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আউশকান্দি ইউনিয়নের মো. লাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) এবং মৌলভীবাজার জেলার ঘোড়াশাল গ্রামের জমসেদ মিয়ার ছেলে মো. রনি মিয়া (২৩)।

    গ্রেপ্তারকৃত আসামিরা নিজেদের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন এসপি (নবীগঞ্জ-বাহুবলের সার্কেল) পারভেজ আলম।

    তিনি বলেন, জাহেদ হোসেন শেরপুর বাজারে ব্যবসা করতেন। আর গ্রেপ্তারকৃতরা একে অপরের বন্ধু-বান্ধব। তারা প্রায়ই একে অপরের সাথে কথা বার্তা বলতো। এবং শেরপুর বাজারসহ বিভিন্ন জায়গায় আড্ডা দিত।

    তিনি আরও বলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউনিয়নের হ্যাপি আক্তার সুখী রিপন মিয়ার ফুপাত বোন। আর এই হ্যাপি আক্তার সুখীর সাথে মোহাম্মদ রুবেলের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় দুই বছর প্রেমের সম্পর্ক থাকাকালে হ্যাপি তার বড় মামাতো/খালাতো রত্না বোন রত্না বেগমের স্বামী রিপন মিয়ার বাড়িতে বেড়াতে আসে। জায়েদ ও রিপনের বাড়ি একই এলাকায় হওয়ায় হ্যাপির সাথে জায়েদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এতে করে রুবেলের সাথে হ্যাপির প্রেমের সম্পর্ক ধীরে ধীরে ভেঙ্গে যায়। অন্যদিকে হ্যাপির সাথে জায়েদের বিয়েও ঠিক হয়ে যায়। গত ৬ মার্চ পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হবার কথা ছিল।

    আসামিদের বরাত দিয়ে পুলিশের ও কর্মকর্তা আরও জানান, ঘটনার কিছুদিন পূর্বে পাওনা টাকা নিয়ে জায়েদের সাথে রুবেলে তর্কাতর্কি হয়। একই সাথে রুবেল প্রেমে ব্যর্থ হওয়া মেনে না নিতে পেরে জায়েদকে হত্যার পরিকল্পনা করে। এতে অন্যান্য আসামিদের সহযোগিতা নেয় সে।

    পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, গত ৪ মার্চ রাত ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে জায়েদ বাড়ি ফেরার সময় আসামিরা তার মোটরসাইকেল গতিরোধ করে। এরপর আসামিরা তাকে মাথায় উপর্যুপরি আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করে।

    এছাড়াও আসামিদের বিরুদ্ধে পৃথক রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

  • শায়েস্তাগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

    শায়েস্তাগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রোমান আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন একই পরিবারের আরও চার সদস্য। তাদের সবাইকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিয়াকত আলী জানান, “নুরপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে একই পরিবারের ৫ সদস্য হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নুরপুর এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও চারজন।”

    নিহত রোমান আহমদ
    নিহত রোমান আহমদ

    খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

  • মাধবপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

    মাধবপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

    মোঃ জাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

    ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) রাতে মাধবপুর পৌর শহরে পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেঁয়াজের আড়তদার লক্ষী ট্রেডাস ও মাধবপুর ট্রেডাস কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া পেঁয়াজের দাম বেশি না রাখার জন্যও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, পাইকারি ৪৫ টাকা ও খুচরা ৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন। কেউ অতিরিক্ত দাম নিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং অভিযান অব্যাহত থাকবে।

  • আজমিরীগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

    আজমিরীগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে অস্বাভাবিক মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি ও খাদ্য সামগ্রী মজুদ করার কারনে ৮ টি প্রতিষ্ঠানকে প্রায় আড়াই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    শুক্রবার দুপুর ২ ঘটিকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এসময় অস্বাভাবিক মূল্যে দ্রব্য বিক্রি, খাদ্য সামগ্রী মজুদ, লাইসেন্স ব্যতিত গ্যাস সিলিন্ডার বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশ ইত্যাদি অপরাধে ০৮ টি প্রতিষ্ঠানকে মোট ২,৪৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    এসময় মেহেদী হাসানকে ২০,০০০ টাকা, নেপাল মোদককে ২০,০০০ টাকা, বিমল মোদককে ২০,০০০ টাকা, অধীর চন্দ্র রায়কে ২০,০০০ টাকা, ব্রজেশ কুরিকে ৫,০০০ টাকা, সাইদুর রহমানকে ১০,০০০ টাকা, বিদ্যুত চন্দ্র দাসকে ১,০০,০০০ টাকা ও বিকাশ চন্দ্র মোদককে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    সহকারী কমিশনার ভূমি মোঃ মতিউর রহমান খান জানান, দেশে খাদ্য শস্যের সংকট নেই। কোন প্রকার গুজবকে পুজি করে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি করলে পরবর্তীতে আইনানুগ কঠিন শাস্তি প্রদান করা হবে। তিনি সকলকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানান।