Close
Optional callout text
Hello World!

মাধবপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

ভ্রাম্যমান আদালত

মোঃ জাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) রাতে মাধবপুর পৌর শহরে পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেঁয়াজের আড়তদার লক্ষী ট্রেডাস ও মাধবপুর ট্রেডাস কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া পেঁয়াজের দাম বেশি না রাখার জন্যও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, পাইকারি ৪৫ টাকা ও খুচরা ৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন। কেউ অতিরিক্ত দাম নিলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং অভিযান অব্যাহত থাকবে।

scroll to top