Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে আড়াই হাজার বিদেশ ফেরতের মধ্যে ৫৩ জন হোম কোয়ারেন্টাইনে

    হবিগঞ্জে আড়াই হাজার বিদেশ ফেরতের মধ্যে ৫৩ জন হোম কোয়ারেন্টাইনে

    হোম কোয়ারেন্টাইন মানছেন না হবিগঞ্জে ফেরা প্রবাসীরা। এনিয়ে জনসাধারনের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাড়ছে করোনা ঝুঁকি। এ অবস্থায় তৎপর হয়ে উঠেছে প্রশাসন। হোম কোয়ারেন্টাইন না মানায় ফ্রান্স ফেরত প্রবাসীর পরিবারকে করা হয়েছে জরিমানা।

    এ বিষয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম মোস্তফিজুর রহমান বলেন, “জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। ওই কমিটি নিয়মিত বৈঠক করছে এবং সার্বক্ষণিক বিষয়টির খোঁজ-খবর নিচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে আবারো কমিটির বৈঠক হওয়ার কথা।”

    জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, “গত ১ থেকে ১৭ মার্চ পর্যন্ত হবিগঞ্জে ২৫শত ৯৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। পুলিশ প্রতিনিয়ত এসব বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। তিনি জানান, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে যৌথভাবে কাজ করছেন তারা।”

    জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৩ জন বিদেশ ফেরত প্রবাসী। এদের মধ্যে লাখাই উপজেলার ফ্রান্স ফেরত এক প্রবাসী ও তার পরিবার হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ে করায় বৌভাত অনুষ্ঠান পন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এর পুর্বে দুপুরে শহরে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে জেলা প্রশাসক বলেন, “করোনায় আতংকিত না হয়ে জনসচেতনতা বাড়াতে হবে। করোনা আমাদের দেশে এখনও তেমন কোনো প্রভাব পড়েনি। তাই পুর্ব থেকেই সকল জনসাধারণকে সচেতন হতে হবে’। তিনি বলেন, ‘জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।”

    আরো পড়ুনঃ
    বাংলাদেশে প্রথম করোনায় মৃত্যু
    যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব ফ্লাইট বন্ধ
    শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

    এদিকে, জেলার বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে না বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। বিদেশ ফেরত যাত্রীরা হাট-বাজারসহ বিভিন্ন স্থানে যত্রতত্র করছেন ঘুরাঘুরি। এ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তাছাড়া প্রায় আড়াই হাজার বিদেশ ফেরত ব্যক্তিদের মধ্যে মাত্র ৫৩ জনের হোম কোয়ারেন্টাইন নিয়েও বিস্ময় প্রকাশ করছেন সচেতন মহল। তারা বলছেন, প্রকৃত অর্থে কোথাও হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে না।

    সচেতন মহলের দাবী, হোম কোয়ারেন্টাইন বিষয়ে পুলিশী তৎপরতা জোরদারসহ আইন না মানা ব্যক্তিদের জরিমানার আওতায় আনা জারুরি। পাশাপাশি সবার আগে প্রয়োজন চিকিৎসকদের ‘চিকিৎসা সরঞ্জাম’। তা না হলে চরম বিপর্যয় দেখা দিতে পারে।

  • ডিক্লারেশন হলো দৈনিক আমার হবিগঞ্জের

    ডিক্লারেশন হলো দৈনিক আমার হবিগঞ্জের

    হবিগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রতিক্ষিত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার ডিক্লারেশনসহ আনুষঙ্গিক কাগজপত্রাদি হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নিকট জমা দিয়েছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত।

    বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে ডিক্লারেশনসহ আনুষঙ্গিক কাগজপত্রাদি জমা দেন তিনি ।

    এডভোকেট সামায়ুন বখত চৌধুরীর উপস্থিতিতে এই সময় ডিসি কার্যালয়ে আরো ছিলেন দৈনিক আমার হবিগঞ্জ এর নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, নেক্সট প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক আছরারুল হক শাকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য মোহাম্মদ শিহাব উদ্দিন।

    ডিক্লারেসন দেওয়ার সময় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার সুশান্ত দাস গুপ্ত জানান, আসছে ২৬ মার্চ ২০২০ ইং পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হবে। পত্রিকাটি হবে ৮ পৃষ্টার; মূল্য নির্ধারণ করা হয়েছে তিন টাকা।

    উল্লেখ্য, ২০ মার্চ সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নতুন সাংবাদিকদের নিয়ে বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে একটি অভিষেক অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে।

  • মানবজমিনের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

    মানবজমিনের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

    দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা প্রত্যাহার ও কুড়িগ্রামের বাংলা ট্রিবিউন ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলাম কে নির্যাতনের ঘটনায় মাধবপুরে র্কমরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন ,প্রতিবাদ সভা ও মৌন মিছিল করেছে।

    বুধবার সকালে মাধবপুর প্রেসক্লাবের সামনে প্রায় ১ ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে সাংবাদিক রাজীব দেব রায় রাজু সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লষ্কর, সমকাল প্রতিনিধি মোঃ আইয়ুব খান,  বাংলাদেশের খবর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, আমাদের সময় প্রতিনিধি মোহা. অলিদ মিয়া, আমাদের নতুন সময় প্রতিনিধি বিকাশ রঞ্জন বীর, নয়া দিগন্ত প্রতিনিধি আবুল খায়ের, দৈনিক আয়না প্রতিনিধি বিল্লাল হোসেন খানঁ, জনকন্ঠ প্রতিনিধি শংকর পাল চৌধুরী, বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান, সাপ্তাহিক তথ্য বিচিত্রা প্রতিনিধি সৈয়দ শাহরুল ইসলাম সুমন, আমার সংবাদ প্রতিনিধি আলমগীর কবির, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি সুব্রত দেব , দৈনিক প্রভাকর প্রতিনিধি দুলাল সিদ্দিকী, অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভ্যানগার্ড বাংলাদেশ প্রতিনিধি আনিসুর রহমান মুক্তার, বিডি লাইভ টিভি প্রতিনিধি জাকির হোসেন, বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি লিটন পাঠান প্রমুখ।

  • শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন

    শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উদ্বোধন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। বেলুন উড়ান উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ও পায়রা উড়ান উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল ও পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।

    এর আগে শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌর পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

    মাধবপুরে মুজিব শতবর্ষ উদযাপন

    পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, পৌর সভার মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মোতাহার হোসেন, থানার ওসি (তদন্ত) আল মামুন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা আক্তার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল হক, সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুরসহ প্রমুখ।

  • মাধবপুরে মুজিব শতবর্ষ উদযাপন

    মাধবপুরে মুজিব শতবর্ষ উদযাপন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর এক’শ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসন নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধবপুরের সর্বস্থরের মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়।

    একে একে মাধবপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

    উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারাণ জানান, “সারা বিশ্বে করোনা ভাইরাসের জন্য বাংলাদেশে মুজিব শতবার্ষিকী স্বল্প পরিসরে করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে আমরা সীমিত ভাবে অনুষ্ঠান সাজিয়েছি।”

    তিনি আরো জানান, “মুজিব বর্ষ উপলক্ষে স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে মসজিদ, মন্দির ও গীর্জায় শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থণা করা হবে “

    অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারাণ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার, আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃমুসলিম, সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) কবীর উদ্দীন, অফিসার ইনচার্জ মাধবপুর থানা ইকবাল হোসেন, তদন্ত দস্তগীর আহম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ইশতিয়াক মামুন, কৃষি কর্মকতা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী, শিক্ষা কর্মকতা দ্বিজেন্দ্র আচার্য্য, বি আর ডিবি কর্মকতা মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, নির্বাচন কর্মকতা মনিরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকতা জান্নাত সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, চেয়ারম্যান ফারুখ পাঠান, আমার বাড়ি আমার খামারের সমন্বয়ক পারভীন আক্তার, তথ্য সেবা কর্মকর্তা নাসরিন সুলতানা, সুকোমল রায়, তাজুল ইসলাম, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান, শাহ মোঃ সেলিম, শ্রীধাম দাশ গুপ্ত, মিজানুর রহমান, আবুল কাসেম, সাকিবুল আলমসহ প্রমুখ।

  • ঢাকা-সিলেট রোডে সড়ক বিভাগের জায়গা দখল

    ঢাকা-সিলেট রোডে সড়ক বিভাগের জায়গা দখল

    ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপথ বিভাগের জায়গা দখল করে হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে অবৈধভাবে মাটি খনন করে মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে একটি চক্র লক্ষ লক্ষ টাকা। অনেকেই নানা অট্টালিকা ও স্থাপনা তৈরী করে কোটি কোটি টাকা মূল্যের সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করেছেন। এ যেন আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হওয়া।

    এসবের দেখার যেন কেউ নেই এমটাই অভিযগ সচেতন মহলের । নবীগঞ্জ উপজেলার ও ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি বাজারের উত্তর পূর্ব পার্শ্বে মিটাপুর গ্রামের নিকটে গত রবিবার দুপুরে সরে জমিনে পরিদর্শনকালে স্থানীয় সচেতন মহলের অনেকের সাথেই আলাপকালে অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, অভিযোগ করে বলেন এবং দেখা যায় প্রভাবশালী কুচক্রী মহল কর্তৃক অপকর্মের নানা চিত্র ।

    সম্প্রতি ঢাকা সিলেট মহা সড়ক ৬ লেনে উন্নীতকরণের সংবাদ পেয়ে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত এবং সীমানা পিলারের ভেতর থেকে মহাসড়কের নিকটবর্তী স্থান থেকে গভীর গর্ত করে মাটি খনন করে দালালদের নিকট মাটি বিক্রি করছেন আউশকান্দি ইউনিয়নের মিটাপুর গ্রামের আহাদ মিয়ার পুত্র ফরহাদ মিয়া ও রাজু মিয়া সহ তাদের একটি চক্র।

    তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যেন কারো নেই। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সহ উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে অনেকেই বিভিন্ন অট্টালিকা ও স্থাপনা তৈরী করে রাতারাতি লক্ষ লক্ষ টাকা কামাই করে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছেন।

    এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এ বিষয়ে হবিগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী’র সাথে মোটোফোনে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায় তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • নবীগঞ্জের ইকবাল মিয়ার রেষানলে নিরীহ ইয়াহিয়া

    নবীগঞ্জের ইকবাল মিয়ার রেষানলে নিরীহ ইয়াহিয়া

    নবীগঞ্জে লন্ডন প্রবাসীর রোষানলে পড়ে বিভিন্নভাবে হয়রাণী শিকার হচ্ছে এক নিরীহ বক্তি। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামে। জানা যায়, ওই গ্রামে মৃত আব্দুল্লা মিয়ার পুত্র লন্ডন প্রবাসী নুর মিয়া ওরফে ইকবাল মিয়া গত ৮ মার্চ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৫ এ একটি মামলা ও জেলা প্রশাসকসহ বিভিন্ন ফতরে অভিযোগায়ের করেন একই গ্রামের সৈয়দ উল্লার পুত্র মোঃ ইয়াহিয়ার বিরুদ্ধে।

    উক্ত অভিযোগের প্রেক্ষিতে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। শুধু মামলা করেই ক্রান্ত হয়নি, এলাকায় বিভিন্নভাবে লাটিয়াল বাহিনী তৈরি করে ইয়াহিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ইকবাল মিয়া দেশ ত্যাগ করেছেন। আর উক্ত লাটিয়াল বাহিনী ইয়াহিয়াকে নানাভাবে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে। যে কোনসময় ওই লাটিয়াল বাহিনী তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলেও প্রচার করে আসছে।

    প্রকৃত পক্ষে লন্ডন প্রবাসী নুর মিয়া ওরফে ইকবাল মিয়া ও লন্ডন প্রবাসী আফজাল মিয়া হল ইয়াহিয়ার মামাতো ভাই। নবীগঞ্জের গজনাইপুর গ্রামে ইয়াহিয়া তার নানার বাড়িতে বসবাস করে আসছিল এবং লন্ডন প্রবাসী আফজাল মিয়ার তার সহায় সম্পত্তি দেখার জন্য তাকে দায়িত্ব য়ে। প্রায় ১৭/১৮ বছর যাবত ইয়াহিয়া তার মামাতো ভাই আফজল মিয়ার সম্পত্তি অত্যান্ত সততা ও ক্ষতার সাথে দেখাশুনা করে আসছে। সম্প্রতি নুর মিয়া ও আফজাল মিয়ার মধ্যে লন্ডন ও বাংলাদেশের সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ইদানিং নুর মিয়া দেশে এসে ইয়াহিয়াকে চাপ প্রয়োগ করে আফজাল মিয়ার’ সহায় সম্পত্তি তাকে বুঝিয়ে দেয়ার জন্য। এতে ইয়াহিয়া রাজি না হওয়ায় তার উপর চড়াও হয় এবং মারধোর করে। শুধু তাই নয়, নুর মিয়ার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইস্ট রোগে ভুগছিলেন, আফজল মিয়া ও নুর মিয়া দেশে না থাকায় তাদের মা-বাবাকে দেখাশুনা করে আসছিল ইয়াহিয়া। প্রায় ২ বছর পূর্বে নুর মিয়ার বাবা মারা গেলে ইয়াহিয়া নিজেই তার মামার দাফন কাপন সম্পন্ন করে। এদিকে নুর মিয়ার লালিত সন্ত্রাসী বাহিনীর ভয়ে ইয়াহিয়া বাড়ি ছাড়া হয়ে আতংকে নি কাটাচ্ছে। এ ব্যাপারে নুর মিয়ার ভাই লন্ডন প্রবাসী আফজাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নুর মিয়া এলাকায় যে সব অপকর্ম করে আসছে এবং নিরীহ মানুষদের হয়রাণী করছে তাকে আমার ভাই বলে পরিচয় দিতে ঘৃণা হয়। সে শুধু দেশে নয়, লন্ডনেও আমার বাবার ক্রয়কৃত শতবর্ষ পুরানো বাড়ীটিও বিক্রি করে টাকা আত্মসাত করেছে। বিশৃংখলা সৃষ্টি করে দিয়েছে আমাদের পরিবারের মাঝে। তার স্বভাব চরিত্র ভাল নয়।

    আফজাল মিয়া আরো জানান, ইয়াহিয়া আমার আপন ফুফাতো ভাই, সে খুব ভাল মানুষ। আমার সহায় সম্পত্তি দেখাশুনা করে। শুধু তাই নয়, আমার মা-বাবাকেও দেখাশুনে করে আসছিল। সম্প্রতি নুর মিয়া দেশে গিয়ে আমার সম্পত্তি আত্মসাত করার জন্য চেষ্ঠা চালায়, এতে ইয়াহিয়া বাঁধা দিলে তাকে মামলা দিয়ে হয়রানী করে আসছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য।