Category: হবিগঞ্জ

  • চিরনিদ্রায় শায়িত হলেন পইলের সাব

    চিরনিদ্রায় শায়িত হলেন পইলের সাব

    সৈয়দ আহমদুল হক পইলের সাবের জানাজা ও দাফন সম্পূর্ণ। হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় করা হলো সকলের প্রিয় নেতাকে। 

    জানাজার কথা ছিলো আজ বিকাল ৩ ঘটিকায় একটু বিলম্ব হওয়ার পর সাড়ে ৩ ঘটিকার  দিকে জানাজা নামাজ সম্পূর্ণ হয়।

    জানাযা নামাজের দৃশ্য।

    নামাজ পড়ান পইলের সাবের ছোট ভাই আমেরিকা প্রবাসি মাওলানা সৈয়দ সাজিদুল হক পীর সাব হুজুর পইল দরবার শরীফ। নামাজের পর তিনিই মুনাজাত করেন।

    মুনাজাত করার দৃশ্য।

    পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক চার বারের উপজেলা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদুল হককে।

    পারিবারিক কবরস্থানে শায়িত পইলের সাব।

    এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

    সৈয়দ আহমদুল হক দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান।  বড় ছেলে সৈয়দ এজাজুল হক লন্ডন প্রবাসী এবং ছোট ছেলে সৈয়দ মঈনুল হক আরিফ পইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও একমাত্র মেয়ে বিবাহিত এবং গৃহিনী।

    পইলের সাব শুধু জনপ্রতিনিধিই ছিলেন না, তিনি শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতা করেছেন কিছু দিন। সরকারি চাকরিও করেছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি ছিলেন দীর্ঘদিন। এছাড়াও একাধারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

    জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সংসদ সদস্য মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, সাবেক বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন, চুনারুঘাট আওয়ামীলীগের  সভাপতি সাবেক পিপি আকবর হোসেন জিতু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামসহ জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

  • পইলের সাবের ইন্তেকাল

    পইলের সাবের ইন্তেকাল

    হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আল্লামা ফুলতলী ছাহেব (রহ)-এর জামাতা, গণমানুষের নয়নমণি আলহাজ্ব সৈয়দ আহমদুল হক (পইলের সাব) আজ ১৩ মার্চ ২০২০ইং রোজ শুক্রবার ভোর রাত (১.৩০) মিনিটে ইন্তেকাল করেছেন।

    উনার জানাজার নামাজ আজ বিকাল ৩ ঘটিকার সময় পইল ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

     

  • শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

    শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

    উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মুক্তা আক্তার।

    মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান প্রমুখ।

  • মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

    দুর্যোগ ঝুকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়ন আনবে গতি এই শ্লোগান নিয়ে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া দেখানো হয়।

    মঙ্গলবার সকালে শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাসুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, ফায়ার সার্ভিস কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।

  • মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

    মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

    আখাউড়া-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনের একটি বগি (৩৫৫৭ নাম্বার লাগেজ ভ্যান) লাইনচ্যুত হয়েছে।

    উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করার পর ৬ ঘন্টা বিলম্বে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

    মনতলা রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৫টার দিকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনটি মনতলা স্টেশনে প্রবেশের সময় একটি বগির (লাগেজ ভ্যান) চাকা লাইচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। কিন্তু উদ্ধারকৃত বগির চাকায় সমস্যা দেখা দেয়ায় অন্য বগি গুলো নিয়ে ১১টার দিকে সুরমা মেইল ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

    মাধবপুরে ভারতীয় সীমান্ত থেকে ব্যাগ ভর্তি বাংলাদেশী টাকা উদ্ধার

    শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় ট্রেন চলাচলে কোনও অসুবিধা হয়নি। বিকল্প রেললাইন দিয়ে ট্রেন চলাচল করেছে।”

  • নবীগঞ্জে মাসিক আইনশৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    নবীগঞ্জে মাসিক আইনশৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    নবীগঞ্জ উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ।

    বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলূল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা জাসদের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, সত্যজিত দাশ, মোঃ আশিক মিয়া, মোঃ আবু সাইয়িদ এওলা মিয়া, সাজু আহমদ চৌধুরী, আলী আহমেদ মুসা, আব্দুল মুহিত চৌধুরী, নজরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র রায় প্রমুখ।

    সভায় নবীগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া শাখা বরাক নদীর চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার জন্য গুরুত্বারোপ করা হয়। এবং নদীর সকল জায়গা দখলমুক্ত করে সীমানা পিলার দেয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া শহরে যানজট নিরসনে যত্রতত্রভাবে অটোরিক্সার স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • মাধবপুরে ভারতীয় সীমান্ত থেকে ব্যাগ ভর্তি বাংলাদেশী টাকা উদ্ধার

    মাধবপুরে ভারতীয় সীমান্ত থেকে ব্যাগ ভর্তি বাংলাদেশী টাকা উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুরের রামনগর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে আজ সোমবার সকালে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি।

    ৫৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম এম সামীউন নবী জানান, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল সোমবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকায় টহল দেওয়ার সময় সীমান্ত এলাকায় এক ব্যাক্তির সন্দেহজনক ঘোরাফেরা দেখে তাকে আটক করতে চাইলে সে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে যায়।

    নারীরা সামলাচ্ছেন হবিগঞ্জের প্রশাসন

    টহল বিজিবি পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে এতে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা জব্দ করে। তবে এখনো পালিয়ে যাওয়া ব্যাক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি।