Category: হবিগঞ্জ

  • নারীরা সামলাচ্ছেন হবিগঞ্জের প্রশাসন

    নারীরা সামলাচ্ছেন হবিগঞ্জের প্রশাসন

    একটা সময় ছিল, যখন চাকরির ক্ষেত্রে নারীদের অবস্থান শুধুমাত্র শিক্ষকতাতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন আর পূর্বের অবস্থা নেই। সময়ের পরিবর্তন ও নারী ক্ষমতায়নের ফলে সকল ক্ষেত্রেই নারীরা এখন পুরুষের সঙ্গে তাল মিলিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছেন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জেলা উপজেলার প্রশাসনের গুরুদায়িত্ব পালন করছেন তারা।

    হবিগঞ্জের প্রশাসনিক কাঠামোর দিকে দৃষ্টি দিলেই স্পষ্ট হবে নারীর ক্ষমতায়ন ও কর্মদক্ষতার পরিচয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনে মোট ১০ জন নারী সফলতার সাথে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। এর মধ্যে নয় উপজেলার পাঁচটিতেই নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করছেন নারী। এছাড়া জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ৫ জন।

    উপজেলা প্রশাসনের মধ্যে রয়েছেন- লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা কর্মকার, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার, আজমিরিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাসতারান।

    জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালন করছেন মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, সহকারী কমিশনার ইফফাত আরা জামান উর্মি, সহকারী কমিশনার (সাধারণ শাখা, পর্যটন সেল) আফিয়া আমীন পাপ্পা ও সহকারী কমিশনার আমেনা খাতুন।

    তারা যে শুধু দায়িত্ব পালন করছেন তা নয়। নিজেদের কর্মদক্ষতায় ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন সর্বমহলে। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মূল্যায়ন পেয়েছে তাদের শ্রম, মেধা ও সততা। বলতে গেলে নারীতেই সমৃদ্ধ হবিগঞ্জের প্রশাসন।

  • মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    এ বছর নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আমি প্রজন্মের সমতা: নারী অধিকারের প্রতি সচেতনতা’। আর বাংলাদেশে সরকারের পক্ষ থেকে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’

    আজ সারা বিশ্ব ঘটা করে যে নারী দিবসটি পালন করে তার সৃষ্টি কিন্তু নারী শ্রমিকদের অধিকার আদায়ের নিরন্তর সংগ্রামে। নারীরা প্রাথমিকভাবে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করে তখন সেখানে মজুরি বৈষম্য ছিল, কর্মঘণ্টা নির্দিষ্ট ছিল না, কাজের পরিবেশও ছিল অমানবিক।

    এসব অরাজক পরিস্থিতির বিরুদ্ধে নারী শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে। ১৮৫৭ সালে আমেরিকার নিউইয়র্কের রাস্তায় নামেন সুতা কারখানার নারী শ্রমিকরা, প্রতিবাদী মিছিল বের হয়, দমন-নিপীড়নের জন্য সে মিছিলে গুলি চালাতে দ্বিধা করেনি সে সময়কার শাসকগোষ্ঠী।

    রবিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর নেতৃত্বে এক শোভাযাত্রা বের করা হয়। পরে  আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, পারভিন সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, রোখসানা পারভীন সহ প্রমুখ।

  • মাধবপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে এডভোকেসি সভা

    মাধবপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে এডভোকেসি সভা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   আয়োজিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম ইশতিয়াক মামুন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় বিভিন্ন স্পটে ১৮ মার্চ হতে ১১ এপ্রিল পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালিত করা হবে। সবাইকে যার যার অবস্হান হতে তা প্রচার ও সফল করার জন্য সহযোগীতা চেয়েছেন।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য, মাওলানা আব্দুল মান্নান মৃধা, মাধবপুর প্রেস ক্লাব সেক্রেটারি সাব্বির হাসান সহ প্রমুখ।

  • বাংলাদেশের নারীরা এখন আর অবহেলিত নয় – আবু জাহির

    বাংলাদেশের নারীরা এখন আর অবহেলিত নয় – আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, “বাংলাদেশের নারীরা এখন আর অবহেলিত নয়। দেশের উন্নয়ন-অগ্রগতিতে পুরুষদের সাথে সমান তালে ভূমিকা রাখছেন তারা। যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুযোগ্য নেতৃত্বের কারণে। এই ধারা অব্যাহত রাখতে সমাজে নারীদের প্রতি অবহেলার মানসিকতা দূর করতে হবে।”

    রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এমপি আবু জাহির আরো বলেন, “অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। তবে ফাল্গুন-চৈত্র মাসে বিভিন্ন এলাকায় মেলা আয়োজন হবে। এগুলোতে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় এবং অপরাধমূলক কর্মকান্ড রোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

    এছাড়া পুরো জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পরিষদে নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির সভা আহবানের নির্দেশনা দেন তিনি।

    হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইশরাত, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেনসহ জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা প্রশাসন ও হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

  • শায়েস্তাগঞ্জে মাদ্রাসার সুপার ও ইমামের মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

    শায়েস্তাগঞ্জে মাদ্রাসার সুপার ও ইমামের মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডুরা শাহজালাল (রহঃ) এর দাখিল মাদ্রাসার সুপার, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

    ৭ই মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে পুরাইকলা বাজারে প্রতিবাদ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, বিশিষ্ট মুরব্বী ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সহশ্রাধিক লোক অংশগ্রহণ করে মামলা প্রত্যাহারের দাবি জানান।

    সভায় বক্তারা বলেন, ”মহিউদ্দিন কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ফখর উদ্দিন সাজিব নিজের স্বার্থ হাসিলের জন্যে ব্রাহ্মণডুরা শাহজালাল (রহ:) দাখিল মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবকদের বিভিন্ন প্রলোভন দিয়ে মাদ্রসার শিক্ষার্থী কমিয়ে তার প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী বাড়ানোর জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে।”

    শায়েস্তাগঞ্জে মাদ্রাসার সুপার ও ইমামের মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

    বক্তারা আরো বলেন, “শাহজালাল (রহ:) দাখিল মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার উদ্যেশ্যে মাদ্রাসার সুপার নূর মোহাম্মদ এবং মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম সাইদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথ্যা। তারা দুই জন সৎ এবং ভাল চরিত্রের মানুষ।”

    উল্লেখ্য শাহজালাল (রহ:) দাখিল মাদ্রাসাটি ১৯৭৫ সালে প্রতিষ্টিত হয়। মাদ্রাসাটিতে ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে এবং বর্তমানে শীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০ জন।

    এলাকার বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব হাবিবুর রহমান চৌধুরী বলেন, “মাদ্রাসাটির ক্ষতি সাধন ও বন্ধ করার উদ্যেশ্যে পায়তারা করে মিথ্যা অভিযোগ এই মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

    নারী দিবসে চলুন মানসিকতা পাল্টাই

    এলাকার বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্তে ও আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন চৌধুরী দিলুর পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া।

    এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোজাহের উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম রাব্বানী ধানু, শৈলজুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও আওয়ামীলীগ নেতা দিলকুশা মিয়া, শাহ জালাল (রহ:) দাখিল মাদ্রাসার সুপার মুফতি নূর মোহাম্মদ ফেরদৌসসহ প্রমুখ।

  • আজ পইল দরবার শরীফের মাহফিল

    আজ পইল দরবার শরীফের মাহফিল

    আজ ৮ই মার্চ,২৪ই ফাল্গুন রোজ রবিবার পইল সাহেব বাড়ি হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দী এবং পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা সৈয়স জাহেদুল হক (রহ.) এর ইসালে সওয়াব মাহফিল।

    মাহফিলটি অনুষ্ঠিত হবে পইল সাহেব বাড়ি মাদ্রাসা ময়দান হবিগঞ্জ।
    উক্ত মাহফিলে সভাপতি হিসেবে থাকবেন  লক্ষ মানুষের প্রাণের স্পন্দন পইলের সাব নামে পরিচিত সৈয়দ আহমদুল হক। (সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ, হবিগঞ্জ সদর।)

    মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী। (সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।)

    তা’লীম- তারবিয়াত প্রদান করবেন – সূদুর আমেরিকা প্রবাসি, উস্তাদুল উলামা আলহাজ্ব সৈয়দ সাজিদুল হক, পীর সাহেব হুজুর। (বর্তমান পীর সাহেব, পইল দরবার শরীফ।)

    এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ ওয়াজ নসিহত প্রদান করবেন।

  • ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের ৫ পরিবার পেল ক্ষতিপূরণ

    ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের ৫ পরিবার পেল ক্ষতিপূরণ

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনের মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের ৫ পরিবারকে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিল রেলওেয়ে কর্তিৃপক্ষ। তবে তিন জনের ওয়ারিশ নিয়ে জটিলতা থাকায় তাদের ক্ষতিপূরণ দেয়া হয়নি।

    রোববার (৮ মার্চ) দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

    রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, “ক্ষতিপূরণ প্রাপ্তদের মধ্যে ৮ জন হবিগঞ্জের, ৪ জন চাঁদপুরের ও ১ জন নোয়াখালীর। এরমধ্যে হবিগঞ্জের ৩ জনের ওয়ারিশ নিয়ে জটিলতা থাকায় কেউ চেক নিতে আসেননি। যারা আজ আসেননি তাদের চেক জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেওয়া হবে। সেখান থেকেই বাকিরা চেক গ্রহণ করবেন “

    উল্লেক্ষ্য ২০১৯ সালের ১২ নভেম্বর রাত পৌনে ৩ টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় ১৭ জন নিহত ও ৫৭ জন আহত হয়।