Category: হবিগঞ্জ

  • ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

    ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল

     

    গতকাল শুক্রবার বাদ জুমা হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ প্রাঙ্গন হইতে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের আহবানে ভারতের দিল্লীতে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগসহ নির্বিচারে মুসলমানদের হত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

    মিছিলটি চৌধুরী বাজার মোড়ে প্রবেশ করলে শহরের বিভিন্ন মসজিদ হতে খন্ড খন্ড মিছিল সংযুক্ত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী কোর্ট মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

    সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া অসুস্থতার কারণে গাড়ীতে বসে মিছিলটির নেতৃত্ব দেন। হাফেজ মাওঃ রেজাউল করিম ও মাওঃ কে.এম ওয়াহাব নাঈমীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আল্লামা ফরিদ উদ্দিন আহমেদ

    সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সেক্রেটারী কাজী মাওঃ এম.এ জলিল, শাহী ঈদগাহের খতিব মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মুফতি মাওঃ আব্দুল মজিদ পিরিজপুরী, মুফতি মুজিবুর রহমান, মুফতি আবুল বাশার হানাফী, হাফেজ মাওঃ আব্দুস সহিদ, মোফাচ্ছির রায়হান মুফতি প্রমুখ।

    সমাবেশে বক্তাগণ বলেন, যে ভারতবর্ষ মুসলমান সম্রাটগণ শত শত বৎসর রাজত্ব পরিচালনা করেছেন কোনদিন মুসলমান সম্রাটগণ কোন হিন্দু হত্যা বা নির্যাতন করেন নাই। যদি সেদিন মুসলিম সম্রাটগণ হিন্দুদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার ইচ্ছা করতেন, তাহলে ভারতে আজ একটা হিন্দু খোঁজে পাওয়া যেত না। সেই ভারতের দিল্লীতে হিন্দুত্ববাদী মোদি সরকার আজ মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতে ওঠেছে।

    মুসলমানদের মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। অবিলম্বে সেই নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য এবং হত্যাকারীদের শাস্তির আওতায় আনার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানানো হয়।

    মুসলমানদের রক্তে রঞ্জিত হাত নিয়ে নরেন্দ্র মোদি যেন বাংলাদেশে আসতে না পারে সেই জন্য বাংলাদেশ সরকারের প্রতিও সমাবেশ থেকে দাবী জানানো হয়। অবিলম্বে যদি ভারতের মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন বন্ধ করা না হয় তাহলে বাংলার মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় মুসলমানদের রার জন্য চুড়ান্ত আন্দোলন সংগ্রামের ডাক দিবে। পরিশেষে সারা বিশ্বের মুসলমানদের রার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন আল্লামা ফরিদ উদ্দিন আহমদ।

  • ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করল কোর্ট মসজিদের মুসল্লিরা

    ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করল কোর্ট মসজিদের মুসল্লিরা

    ভারতের দিল্লিতে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন খানকায় অগ্নি সংযোগ সহ মুসলিমদের হত্যা করার প্রতিবাদে বিশাল এক বিক্ষোভ মিছিল করেছে শহরের ঐতিহ্যবাহী কোর্ট জামে মসজিদের ধর্ম্প্রাণ মুসল্লি, ইমাম, খতিব ও মসজিদ কমিটির সদস্যরা।

    শুক্রবার (০৬ মার্চ) জুম্মার নামাজের পর মসজিদ প্রাঙ্গন থেকে এক বিশাল মিছিল বের করা হয়।

    মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও মসজিদ কমিটির সদস্য জনাব মাহবুবুর রহমান আউয়াল।

    মিছিলে অত্র মসজিদের খতিব জনাব গোলাম মোস্তফা নবীনগরী, অত্র মসজিদের হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক সহ আরও অনেক ওলামায়ে কেরাম গণ উপস্থিত ছিলেন।

    মিছিলটি শহরের মেইন রোড হয়ে চৌধুরী বাজারের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে কেন্দ্রীয় মিছিল সাথে মিলিত হয়ে পুনরায় শহর প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ প্রাঙ্গনে এসে জমায়েত হয়।

    মসজিদ প্রাঙ্গনে জমায়েত হয়ে কেন্দ্রীয় মিছিলের সাথে একাত্বতা পোষণ করে বিশাল এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

    প্রতিবাদ সভায় কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের খতিব জনাব আব্দুল মজিদ ফিরোজপুরী, হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার মুফাসসির মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ, মুফতি মুজিবুর রহমান আল কাদরী, কাজী নাজমুল হোসেন, কাজী আব্দুল জলিল, সৈয়দ আজহার আহমেদ সহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন।

    সভা শেষে মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ ভারতের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া করেন। এছাড়াও তিনি বিশ্ব মুসলিমের নিরাপত্তা ও শান্তি কামণায় দোয়া করেন।

  • হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত

    হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত

    হবিগঞ্জের নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি।

    জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    এদিকে বৃহস্পতিবার (৫ মার্চ ) রাত আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে হতাহত সবার বাড়িও নারায়ণগঞ্জ জেলায়।

    খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

    তিনি আরো জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল।

  • ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    হবিগঞ্জ সদর উপজেলায় ৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি

    উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো-২ কোটি ৭ লাখ আনোয়ারপুর থেকে গোপালগঞ্জ রাস্তা মেরামত, ২৭ লাখ টাকা ব্যয়ে তিতুখাই-চাঁনপুর ভায়া মির্জাপুর সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং ৯০ লাখ টাকা ব্যয়ে মরাবতাই, লংলা ও আনোয়ারপুর জালালাবাদ খাল খনন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।

    এছাড়া একই দপ্তরের মাধ্যমে নির্মিতব্য ৬২ লাখ টাকা ব্যয়ে রিচি চক বাজারের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি আবু জাহির।

    উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে  উপস্থিত ছিলেন এলজিইডি’র হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও যুবলীগ নেতা মিজানুর রহমান শামীম, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ প্রমুখ।

    উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকারের আমলে সকল উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নতি হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।

  • নবীগঞ্জে বরাক নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

    নবীগঞ্জে বরাক নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

    নবীগঞ্জে বরাক নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন নবীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া মুমিন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত।

    অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে অর্ধশতাধিক স্থাপনা। উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া মুমিন জানিয়েছেন সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত তাদের অভিযান কার্যক্রম চলবে।

    হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, শুধু শাখা বরাক নয় হবিগঞ্জের প্রত্যেকটি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। কোন নদীর অবৈধ স্থাপনা বাদ যাবে না। তিনি বলেন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

    এর পূর্বে গত রবিবার বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান উচ্ছেদ অভিযানের বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে বলেন “শাখা বরাক নদীতে ১০১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে”।

  • বৃন্দাবন কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    বৃন্দাবন কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে দীর্ঘ চার বছর পর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।

    কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘ সময় পর কলেজ ক্যাম্পাসে ছাত্রদল এ  বিক্ষোভ মিছিল করে।

    কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ এর নেতৃত্বে আজ দুপুর ১২ ঘটিকায়  বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল মিছিলটি বের করা হয় ।

    উক্ত মিছিলটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে কলেজের এক প্রান্তে সমাবেশে মিলিত হয়। সেখানে কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ সহ বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

  • সুতাং নদীর বিষাক্ত পানি থেকে মুক্ত চায় এলাকাবাসী

    সুতাং নদীর বিষাক্ত পানি থেকে মুক্ত চায় এলাকাবাসী

    সুতাং নদীর বিষাক্ত পানির কারণে এলাকার জনস্বাস্থ্য ও কৃষি ব্যবস্থা হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে।

    জানা যায় বিভিন্ন কোম্পানীর বর্জের দ্বারা এই এলাকার পরিবেশ দিন দিন দূষণ হচ্ছে।

    ইতিমধ্যে এলাকার মানুষজন বিভিন্ন রোগব্যাধ দেখা দিয়েছে । বিশেষ করে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

    গতকাল হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল এলাকায় পরিদর্শন করেন।

    আশেরা, বেকীটেকা এলাকায় গেলে স্থানীয় লোকজন তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে তারা জানান, বিভিন্ন কোম্পানীর দুষিত বর্জ সুতাং নদীর পানি দোষীত হওয়ায় এলাকার কৃষি কাজ হুমকীর মুখে পতিত হয়েছে।

    নদীর পানি ব্যবহারের অনুপযোগী। ওই বিষাক্ত পানির কারণে বিভিন্ন রোগে মানুষজন আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকরা চিন্তিত। ইতিমধ্যে বেশ কয়েকজন শিশু বিভিন্ন রোগে আক্তান্ত হওয়ায় স্থানীয় লোকজনকে ভাবিয়ে তুলেছে।

    এলাকাবাসীর দাবি শুনে  হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল সুতাং নদীর দোষিত পানি দূষণ এবং স্থানীয়  লোকজনকে পরিবেশ দূষণ থেকে এলাকাবাসীকে রক্ষার দাবী জানান।

    এ সময় হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম এলাকাবাসীকে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এটা কারো ব্যক্তিগত সমস্যা নয়, এটি সকলের সমস্যা, তাই সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।