Category: হবিগঞ্জ

  • মাধবপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

    মাধবপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বেওয়ারিশ একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী সারারাত জেগে কুকুরটিকে খোঁজে বের করে আজ মঙ্গলবার সকালে পিটিয়ে মেরে ফেলেছে। এর পর গ্রামবাসীর মধ্যে স্বস্থি দেখা দিয়েছে।

    গ্রামবাসীর সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে একটি বেওয়ারিশ কুকুর দৌঁড়াদৌড়ি করতে দেখা যায় গ্রামের বিভিন্ন স্থানে। বাঘাসুরা চকবাজার ও সড়ক বাজার এবং পুরাইকলা এলাকায় নারী পুরুষ সহ অনেকেই পাগলা কুকুরের কবলে পড়ে। দৌড়াদৌড়ি করতে গিয়ে বাজার ও স্কুলে যাওয়ার পথে শিশু সহ বৃদ্ধরা কুকুর কামড়িয়েছে।

    কয়েকঘন্টার মধ্যেই গ্রামের গফুর আলীর ছেলে ইদ্রিছ (৫৫), আয়াত আলীর ছেলে তাকবির (১৪), চাঁন মিয়ার মেয়ে বিংরাজ বেগম, ওসতার এর ছেলে (৭), হুমায়নের ছেলে (৯) সহ কমপক্ষে ২০ জনকে কামড়িয়ে আহত করে। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

    কুকুরের কামড়ে আহত রফু চৌধুরীর ছেলে সারুয়ার আলম (২৮) জানায়, বাড়ি থেকে বের হয়ে কাজে যাওয়ার সময় কিংবা বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় কুকুরের কামড়ে আহত হন। এর মধ্য একজন সি.এন.জি ড্রাইভার ও কুকুরের কামড়ে আহত হন এবং অনেকের পরিচয় এখন জানা যায়নি। পাগলা কুকুরের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ সারারাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে কুকুরটিকে খোঁজে বের করে পিটিয়ে হত্যা করেছে। কুকুরটি হত্যার খবরে বাঘাসুরা গ্রাম সহ আশপাশের গ্রামবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।

    মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই

    মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম এশতিয়াক মামুন এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বছর খানেক আগে উপজেলার বিভিন্ন স্থানে একটি প্রকল্পের মাধ্যমে মার্ক ডগ ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। যে সকল কুকুর এর আওতায় ছিল মার্ক করে দেওয়া হয়েছিল। কুকুরটি যদি এ ভ্যাকসিন এর আওতায় এসে থাকে তাহলে কুকুরের কামড়ে আক্রান্তদের কোন সমস্যা হওয়ার কথা না। এরপরও ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। তবে এ ভ্যাকসিন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেই। তা জেলা সদর হাসপাতাল থেকে সংগ্রহ করতে হবে।

  • হবিগঞ্জে সাদ পন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

    হবিগঞ্জে সাদ পন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

    হবিগঞ্জে মাওলানা সাদ পন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

    আগামী ২৫ ফেব্রুয়ারী হবিগঞ্জের প্রত্যেক উপজেলায় বিক্ষোভ মিছিল ও ২৭ ফেব্রুয়ারী হবিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা চত্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

    গতকাল রোববার দুপুরে শহরের মার্কাজ মসজিদে সম্মিলিত উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা হবিগঞ্জ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করা হয়। অপরদিকে আগামী ২৭, ২৮ ও ২৯ ফেব্রুয়ারী শহরের সুলতান মাহমুদপুর মাঠে মাওলানা সাদ পন্থীরা ইজতেমার আয়োজন করছে।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রায় শতবর্ষী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ও তাবলিগের কাজ বাংলাদেশসহ সারাবিশ্বে অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে চলে আসছিলো।

    বিগত কয়েক বছর যাবত লক্ষ্য করা গেছে, বিশ্ব তাবলিগের একজন শুরা সদস্য ভারতের দিল্লীর নিজামুদ্দিন মারকাজের একজন মুরুব্বি মাওলানা সাদ হঠাৎ করে তাবলিগের উসুল ও নিয়ম ভঙ্গ করে কোন ধরণের পরামর্শ ছাড়াই নিজেকে তাবলিগ জামাতের বিশ্ব আমীর ঘোষণা করেন।

    অথচ বিশ্বব্যাপী তাবলিগের এই মেহনতে পরামর্শ ছাড়া কোন কাজ আঞ্জাম দেয়া হয় না। ১৯২৪ সালে তাবলিগের ১ম আমীর হযরত মাওলানা ইলিয়াস (রহঃ) থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তাবলিগ জামাতে একক আমীর পদ্ধতি চালু ছিল। উক্ত সময়ের মধ্যে ৩ জন আমীর এই জামাতকে নেতৃত্ব দেন। কিন্তু কোন আমীরই নিয়মতান্ত্রিক পরামর্শ ছাড়া নির্বাচিত হননি।

    পরবর্তীতে বিশিষ্ট মুরুব্বিদের পরামর্শক্রমে ১৯৯৩ সালে ১০ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক শুরা কমিটি গঠন করা হয়। এই কমিটি বিশ্ব তাবলিগের কাজ পরামর্শ ভিত্তিক পরিচালনা করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহন করা হয়। যার একজন সদস্য মাওঃ সাদ। মাওঃ সাদ ছাড়া বাকী সকল সদস্য ইন্তিকাল করলে হঠাৎ করে তিনি স্বেচ্ছাচারমুলক অনৈতিক ঘোষণার মাধ্যমে নিজেকে একক আমীর ঘোষনা দেন। ফলে অসন্তোষ ও ভাঙ্গণ দেখা দেয় তাবলিগে। যার প্রভাব বাংলাদেশেও পড়ে।

    সংবাদ সম্মেলনে মাওলানা সাদের কোরআন হাদীস বিরোধী বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। মাওলানা সাদ মনে করেন “হেদায়েত আল্লাহর হাতে নেই, আল্লাহর উপর যার ভরসা নেই সে যেন আত্মহত্যা করে, মসজিদের বাইরে দ্বীনের দাওয়াত দেয়া সুন্নাহ পরিপন্থী কাজ, মক্কা-মদীনার পর সবচেয়ে পবিত্রতম স্থান হল মারকাজ নিজামুদ্দিন”।

    এছাড়াও মাওলানা সাদ দীর্ঘদিন যাবত কোরআন সুন্নাহ বিরোধী মরাত্মক বিভ্রান্তিকর ও অপব্যাখ্যা দিয়ে আসছেন। ফলশ্রুতিতে ২০১৮ সালে মাওলানা সাদ টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ গ্রহনের জন্য বাংলাদেশে আসলেও সাধারণ মুসলমানদের বাধার মুখে ইজতেমায় প্রবেশ করতে পারেনি। পরে তার বাংলাদেশে আসার উপর নিষেধাজ্ঞা জারী করা হয়।

    এক প্রশ্নের উত্তরে মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী বলেন, বাংলাদেশে তাবলিগ জামাত দুইভাগে বিভক্ত হয়ে কয়েক বছর যাবৎ টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। উভয় গ্রুপের মুরুব্বিদের নিয়ে সিদ্ধান্ত হয়েছে, জেলায় জেলায় মাওলানা সাদ পন্থীরা ইজতেমা করতে পারবে না। কিন্তু এই সিদ্ধান্ত উপেক্ষা করে মাওলানা সাদ পন্থীরা হবিগঞ্জে ইজতেমার আয়োজন করে। তাদের এই কার্যক্রম বন্ধ করতে আমরা হবিগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করি, এই ইজতেমা বন্ধ করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করবে। তা না হলে আগামী ২৫ ফেব্রুয়ারী হবিগঞ্জের প্রত্যেক উপজেলায় বিক্ষোভ মিছিল ও ২৭ ফেব্রুয়ারী হবিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা চত্তরে অবস্থান কর্মসূচি পালন করবো আমরা। সেই সাথে আমাদের দাবী হল-মাওলানা সাদ পন্থীদের যে কোন ধরণের গণজামায়েত, তাবলিগের নামে তাদের সব ধরনের অপতৎপরতা বন্ধ ও জেলার বিভিন্ন মসজিদে জোরপূর্বক তাদের জামাত প্রবেশ বন্ধ করতে হবে।

    সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেফাক সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, হবিগঞ্জ তাবলিগ জামাতের আহলে শুরার প্রফেসর সৈয়দ মহসিন আলী, চুনারুঘাট শামসূল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামীম মাওলানা জহুর আলী, হবিগঞ্জ ব্যকস সভাপতি সামছুল হুদা, যুব উলামা ঐক্য পরিষদ সভাপতি মাওলানা জাবের আল হুদা, মাওলানা মাসউদুর রহমান চৌধুরী বেলাল, শেখ সেবুল আহমেদ, হাফিজ আব্দুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, হাজী নুরুল হক ও মাওলানা নাজমুল হুদা প্রমুখ।

  • করোনার ভ্যাকসিন আবিস্কার, প্রথম প্রয়োগে রোগী সুস্থ বলে দাবি চিকিৎসকের

    করোনার ভ্যাকসিন আবিস্কার, প্রথম প্রয়োগে রোগী সুস্থ বলে দাবি চিকিৎসকের

    করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রতিষেধক আবিস্কার করেছেন মার্কিন গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ভ্যাকসিন তৈরির জন্য লম্বা সময় চাইলেও তার মধ্যে আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করে করোনা আক্রান্ত রোগী সুস্থ করেছেন মার্কিন বিজ্ঞানীরা।

    গত ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তবে তার চিকিৎসা শুরু হয় স্নোহোমিশ হেলথ ডিস্ট্রিক্টে। ওই হাসপাতালে অ্যাডিসন এবং উইলকারসনসহ কয়েকজন দক্ষ ডাক্তারকে নিয়ে একটি দল গঠন করা হয়। এরপর থেকে এর প্রতিষেধক নিয়ে কাজ শুরু করেন সেখানকার গবেষকরা।

    রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে আলোচনা করে ওই বিভাগের প্রধান যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ওষুধ প্রশাসনের কাছ থেকে পরীক্ষামূলকভাবে ‘রেমডেসিভির’ অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োগের অনুমোদন পান।

    অনুমতি পাওয়ার পর তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে একটি অ্যান্টিভাইরালের ব্যবহার শুরু করে। ওষুধটি তৈরি করে ক্যালিফোর্নিয়াভিত্তিক গিলিড ফার্মাসিটিউক্যালস।

    ওই চিকিৎসক দলের প্রধান ছিলেন দিয়াজ নামে এক ডাক্তার। তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের অনুমোদন পাওয়ার পর তিনি যে অ্যান্টিভাইরাল ব্যবহারের অনুমোদন পান তা ওই রোগীর ওপর প্রয়োগের কয়েক দিন পর তার জ্বর কমতে শুরু করে এবং তিনি সুস্থ বোধ করেন। জানুয়ারি ৩১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ওই রোগী বাড়ি ফেরেন।

    মার্কিন এ চিকিৎসক বলেন, ‘এটাই করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে প্রথম এবং একমাত্র সফলতা হলেও এ পদ্ধতি যে কাজ করছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।’

    অন্যদিকে ফ্যাপিলাভির নামে আরেকটি অ্যান্টিভাইরাল নভেল করোনা ভাইরাসের চিকিৎসা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে চীন।চীনের ঝেঝিয়াং প্রদেশের সরকার ফ্যাপিলাভির অ্যান্টিভাইরালটি বাজারজাতকরণের অনুমতি দিয়েছে। করোনা ভাইরাসের এটিই প্রথম কোনো প্রতিষেধক যা দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনেরও অনুমোদন পেয়েছে।

    সূত্র : চায়না ডেইলী

  • শিক্ষায়, খাদ্যে দেশ অনেকদূর এগিয়ে গেছে – শিক্ষামন্ত্রী

    শিক্ষায়, খাদ্যে দেশ অনেকদূর এগিয়ে গেছে – শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য। শিক্ষায়, খাদ্যে দেশ অনেকদূর এগিয়ে গেছে।”

    শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “কোচিং বাণিজ্যসহ কোন অনৈতিককাজে লিপ্ত থাকবেন না। নোট ও গাইড বইয়ের জন্য শিক্ষার্থীদের চাপ দেবেন না।”

    অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “GPA-5 পাওয়ার জন্য সন্তানদের চাপ দেবেন না। সন্তান তার যোগ্যতা অনুযায়ী ফলাফল অর্জন করবে। বর্তমান সরকারের পরিকল্পনা প্রত্যেক উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করে কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

    রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে সুধি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি

    কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোঃ শাহনেওয়াজ মিলাদ, মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা এমপি জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ভিসি ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এডঃ আবুল ফজল প্রমুখ।

    শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমাদাদুর রহমান মুকুল। কলেজের ইংরেজি প্রভাষক মোশারফ আলী মিঠু পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়।

    শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মোঃ আব্দুল হাসেম। গীতাপাঠ করেন প্রভাষক দুলাল দেব।

    এর আগে মন্ত্রী দিনারপুর কলেজ একাডেমিক ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

  • চুনারুঘাটে সাবেক কাউন্সিলরের মৃত্যুবার্ষিকী পালন

    চুনারুঘাটে সাবেক কাউন্সিলরের মৃত্যুবার্ষিকী পালন

    হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন মিলনের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

    রবিবার দুপুর ১২টায়  পৌর পরিষদের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা পরিষদ সদস্য ফরিদ মিয়া তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গাফ্ফার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রইছ উল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস. এম. সুলতান খান, কাউন্সিলর লাল মিয়া, মহিলা কাউন্সিলর শাহেনা খাতুন, বকুল আক্তার।

    চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের, তাহের আলী প্রমুখ।

    সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোঃ জালাল উদ্দিন।

  • মাধবপুরে বিভিন্ন প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

    মাধবপুরে বিভিন্ন প্রাইমারি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

    দেশব্যাপী প্রাইমারী স্কুলের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন একযোগে রবিবার ২৩ শে ফেব্রুয়ারি অনুষ্টিত হয়।

    সরজমিনে গিয়ে দেখা যায় ছাত্র-ছাত্রী থেকে নির্ধারিত নির্বাচনী কর্মকর্তা সকাল থেকে ভোট গ্রহন করছেন আর ভোটার গন সারিবদ্ধ ভাবে দাড়িয়ে একে একে তাদের প্রার্থীকে ভোট প্রদান করেন। মাধবপুর উপজেলা ১নং ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন বিদ্যালয়ে সভাপতি মোঃ লাল মিয়া,সহ সভাপতি মোঃ মিজানুর রহমান,ও প্রধান শিক্ষক মাসুদুল হাছান।

    মাধবপুরে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ

    ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা ভোট গ্রহন করছেন আর ভোটার গন সারিবদ্ধ ভাবে দাড়িয়ে একে একে তাদের প্রার্থীকে ভোট প্রদান করছেন।

  • হবিগঞ্জে পালিত হচ্ছে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    হবিগঞ্জে পালিত হচ্ছে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা!

    আজ ২১ এ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

    বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবীতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার দামাল ছেলেরা। সেদিন পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। ৫২ মহান আন্দোলন। শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের।

    ফুলে ফুলে ভরে উঠে হবিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। গতকাল রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হবিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

    এদিকে যথাযথ মর্যাদায় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, রাত ১২টা ১ মিনিটে স্থানীয় বৃন্দাবন কলেজ মহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভোর ৬টায় প্রবাতফেরিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া সুবিধামত সময়ে ভাষা শহীদদের রুহের মাগেফেরাতের কামনা করে মিলাদ-মাহফিল, দোয়া ও বিশেষ প্রার্থণা অনুষ্ঠান এবং প্রামাণ্য অনুষ্ঠানসহ ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন।