Category: হবিগঞ্জ

  • নারীদের সংসারে বিনা যুদ্ধে জয়লাভ করতে হবে – পুলিশ সুপার মোহাম্মদ উল্লা

    নারীদের সংসারে বিনা যুদ্ধে জয়লাভ করতে হবে – পুলিশ সুপার মোহাম্মদ উল্লা

    হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা (পিপিএম), (বিপিএম) বলেছেন, “নারীদের সংসারে বিনা যুদ্ধে জয়লাভ করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে সারা দিন বাহিরে কাজ করে ঘরে এসে স্ত্রীর সঙ্গে প্রভাব বিস্তার করে। এতে সংসারে অশান্তির সৃষ্টি হয়। এতে করে নারী নির্যাতনের মত ঘটনা ঘটে।”

    মোহাম্মদ উল্লা আরো বলেন, “একজন নারী হচ্ছে সন্তানদের শ্রেষ্ট শিক্ষক। মা সচেতন হলে তার ছেলে-মেয়েরা ভাল মানুষ হবে, শিক্ষিত হবে। তাই প্রত্যেক মা’র উচিত সন্ধ্যার পর ছেলে-মেয়ে যেন বাহিরে না থাকে সে দিকে খেয়াল রাখা। সকাল বেলা সন্তানদের ঘুম থেকে উঠানো ধর্মকর্ম শিখানো। অনেক মায়ের এমন সন্তানও আছে, যারা স্কুলের নাম করে দোকানে গিয়ে আড্ডা মারে, বিভিন্ন জিনিস ক্রয় করে। এবং খারাপ ছেলেমেয়েদের সঙ্গে মিশে বিপদগামী হচ্ছে।”

    তিনি আরো বলেন, “এক শ্রেণীর মা আছেন যারা তার উঠতি বয়সের ছেলে-মেয়েদের হাতে দামী মোবাইল ফোন তোলে দিচ্ছে। এতে করে উঠতি বয়সের ছেলে-মেয়েরা মোবাইল ফোনে আকৃষ্ট হচ্ছে। মোবাইল ও ইন্টারনেটের কুফলে সামাজিক অবক্ষয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। এ দিকে সকল মায়েদের খেয়াল রাখা প্রয়োজন।”

    তিনি বুধবার (১৯ শে ফেব্রুয়ারী) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে হবিগঞ্জ পুলিশ, বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্দোগে আয়োজিত সন্ত্রাস, নারী নির্যাতন রোধ, আদর্শ সন্তান গঠনে এক বিশাল মা সমাবেশে এসব কথা বলেন।

    মাধবপুরে মা সমাবেশ

    নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও সমাজ সেবক সৈয়দ মোঃ জাবেদ এর সভাপতিত্বে প্রথমে কুরআন তিলাওয়াত করেন নোয়াপাড়া চা বাগানের ৫নং টিলায়র হযরত শাহ নেওয়াজ মজনু শাহ (রঃ) মাজারে খাদেম মৌলানা আব্দুল করিম কবিরাজ।

    মা সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট-মাধবপুর থানার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন, আশার ডিভিশনাল ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী, ডিস্ট্রিক ম্যানেজার কামাল হোসেন, নোয়াপাড়া ইউ/পি’র সংরক্ষিত মহিলা সদস্য শ্যামলী রাণী দেব, শাফিয়া বেগম, হারিজ উদ্দিন লালু মেম্বার, নুরুল হাসান তপু মেম্বার, রুবেল মিয়া মেম্বার, বকুল মেম্বার, শহীদ মিয়া মেম্বার, প্রধান শিক্ষক নুরজাহান আক্তার, হবিগঞ্জ জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, সাংবাদিক আবু নাছের জামাল, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ।

    পুলিশ সুপার আরো বলেন, “হবিগঞ্জ জেলায় একটি বৈচিত্রময় ভূমি প্রকৃতি রয়েছে। এখনকার মানুষ সহজ, সরল ও আবেগ প্রবণ। এই আবেগকে ভাল কাজে লাগাতে হবে। এক সময় এই জেলা দাঙ্গা হাঙ্গামা প্রবণ এলাকা ছিল। দাঙ্গা ও ঝগড়ার কারণে বহু মামলা ছিল। গত ১ বছরে পুলিশের মটিভেশন ও বিট পুলিশিং এর মাধ্যমে ৬৭১ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু নারী নির্যাতন মামলা এখনো কমছে না। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে পুলিশ কাজ করছে।”

  • মাধবপুরে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ

    মাধবপুরে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত ২০ জন শিক্ষককে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।  আজ বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক

    বিদ্যালয়ে পদায়নকৃত শিক্ষকবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান, প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম শিক্ষকদের বরন করেন।

    উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার  নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

  • মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

    মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

    হবিগঞ্জের মাধবপুরে মেহেদী হাসান (৩২) ও মাহমুদুল হাসান (৩২) নামে ২ মাদক ব্যবসায়ীকে ৩ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মাহমুদুল হাসান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর পৌর শহরের সফিক উদ্দিন এর ছেলে তার সহযোগী মেহেদী হাসান একই এলাকার সুফি উদ্দিন এর ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারী) বেলা ২ টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফা গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান ও মেহেদী হাসান নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারাণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • এবার শুরু হলো বাহুবলে একুশে বই মেলা

    এবার শুরু হলো বাহুবলে একুশে বই মেলা

     

    একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার ইতিহাস গৌরবের সাথে মিশে আছে অমর একুশে বইমেলা সেই প্রেক্ষিতে বাহুবলে শুরু হয়েছে ৫ দিনের বই মেলা।

    হবিগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্যের প্রতীক বাহুবল একুশে বইমেলা। মেলাটি আমাদের মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে চির জাগ্রত রাখছে। বাংলা ভাষার সঠিক চর্চার লক্ষ্যে বেশি করে বই পড়তে হবে।

    গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ দিন ব্যাপি ঊনবিংশ একুশে বইমেলা ২০২০- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এই কথাগুলো বলেন।

    তিনি আরো বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অবিস্মরণীয়। গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, মনুষ্যত্বের বিকাশের জন্য, সত্যিকার জ্ঞান অর্জনের জন্য, সত্যিকারের মানুষ হওয়ার জন্য বইয়ের বিকল্প শুধুই বই। কিন্তু বর্তমান প্রজন্ম টেলিভিশন ও ইন্টারনেটের প্রভাবে বই বিমুখ হয়ে যাচ্ছে। ইন্টারনেটের প্রয়োজন আছে, তবে তা প্রয়োজনের বেশি যেন না হয়।

    তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যবইয়ের পর ইন্টারনেট নিয়ে পড়ে থাকলে চলবে না। তরুণেরা ভালো বই পড়লে নানা রকমের অপরাধকর্মে থেকে বিরত থাকবে। তাদের বলব ভালো বই পড়। আজকের বই মেলায় আমরা ওয়াদাবদ্ধ হই এখন থেকে নিজেরা বই পড়ব এবং অন্যদের বই উপহার দেব।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সভাপতি স্নিদ্ধা তালুকদার-এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ’র পরিচালনায় রাখেন বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, ডিএনআইর সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, মেডিকেল অফিসার কনক চাঁপা নূর মিথিলা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আসাদুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নূরুল আমীন ও গীতা পাঠ করেন রতন আচার্য্য।

    আলোচনা সভার পূর্বে বিকাল ৪টায় কিশলয় জুনিয়র হাই স্কুল সংলগ্ন মাঠে ফিতা কেটে ঐতিহ্যবাহী বাহুবল একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বই ক্রয় করেন। সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    উল্লেখ্য, এ বছর মেলায় ২৯টি স্টল অংশগ্রহণ করছে। মেলাটি সোমবার থেকে শুরু হয়ে আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত চলবে।

  • হবিগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে মেডিকেলে ভর্তি

    হবিগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে মেডিকেলে ভর্তি

    মরণ ব্যাধি ‘করোনা ভাইরাস’ আক্রান্ত সন্দেহে হবিগঞ্জ শহরের  রায়হান আহমেদ (২৮) নামে এক যুবক কে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। 

    জানা যায় রায়হান আহমেদ  চীন থেকে ফেরত আসা মেডিকেল শিক্ষার্থী। তাকে  নিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চলছে তোলপাড়।

    চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগি ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পুলিশ প্রহরায় বিশেষ ওয়ার্ডে রেখে করা হচ্ছে পর্যবেক্ষন। রায়হান আহমেদ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুন নূরের পুত্র। তিনি চীনে মেডিকেল ইন্টার্নি কোর্স করতে গিয়েছিলেন।

    জানা যায়, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর গত ১ই ফেব্রুয়ারী চীনের উহান প্রদেশ থেকে দেশে ফিরেন ৩১৬ জন বাংলাদেশী। তাদের মধ্যে রায়হান আহমেদও ছিলেন।

    দেশে ফেরার পর অন্য সবার মতো তিনিও মেডিকেল চেকআপ-এর জন্য রাজধানীর আশকোণা হজ্ব ক্যাম্পে ছিলেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ১৫ ফেব্র“য়ারী শনিবার সবার সাথে রায়হান আহমেদকেও শর্ত সাপেক্ষে পরিবারের জিম্মায় দেয়া হয়।

    গতকাল রোববার দুপুরে তিনি অসুস্থ্যতাবোধ করলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় তাকে ঘিরে শুরু হয় তোলপাড়। চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগি ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

    অনেক রোগি ও স্বজনকে তখন হাসপাতাল থেকে পালিয়ে যেতেও দেখা যায়। তবে রায়হান বার-বার দাবী করছিলেন তিনি করোনা ভাইরাস আক্রান্ত নন। একপর্যায়ে তিনি  আতঙ্ক কমাতে চিকিৎসা না নিয়েই বাসায় ফিরে যান।

    এদিকে, বিষয়টি নজরে আসে পুলিশ প্রশাসনের। সন্ধ্যার পর হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ রায়হান আহমেদকে বাসা থেকে আবারও হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে পর্যবেক্ষনে রাখার জন্য পুলিশ প্রহরায় হাসপাতালের বিশেষ (করোনা ভাইরাস আক্রান্তদের জন্য খোলা) ওয়ার্ডে রাখা হয়।

    এ ব্যাপারে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন- ‘রায়হান আহমেদকে সদর হাসপাতালের বিশেষ ওয়ার্ডে রাখা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পরীক্ষা সরঞ্জাম না থাকায় করোনা ভাইরাস আক্রান্ত কি-না নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার  জন্য তার রক্তের সিম্পল ঢাকায় পাঠানো হবে।’ তিনি বলেন- ‘যেহেতু তাকে আশকোণা হজ্ব ক্যাম্পে দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেহেতু তার শরীরে করোনা ভাইরাস থাকার আশঙ্কা নেই।’

  • অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের উদ্ভোধন

    অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের উদ্ভোধন

    অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের উদ্ভোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

    এ উপলক্ষে গতকাল রবিবার সন্ধায় অলিপুর হাসান মার্কেটের এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অলিপুর শিলাঞ্চল প্রেসক্লাবের সভাপতি শেখ শাহাউর রহমান বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান ডিউকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন চৌধুরী, সৈয়দ শাহান শাহ পীর, মীর আব্দুল কাইয়ুম,

    সুশীল চন্দ্র দাশ, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, ফয়সল আহমেদ পলাশ, মামুন খান কিবরিয়া, এইচ আর রুবেল, ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন সম্রাট, সৈয়দ তাজিন,জহিরুল ইসলাম লিটন পাঠানসহ ক্লাবের সকল সদস্য।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির স্টাফ মোঃ লাল মিয়া। অন্যান্যদের মধ্যে ছিলেন তালুকদার রিহাদ রতন,মোহন মেম্বার,সজল আহমেদ সিপন, মো হাসান মিয়া, ফজলু মিয়া, মিরাজ আলী শাহ, প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিলেদোয়া করেন মাওলানা মো: আবুবক্কর সিদ্দিক।

  • হবিগঞ্জে হজ্জ নিয়ে কটূক্তিকারী কথিত পীর কারাগারে

    হবিগঞ্জে হজ্জ নিয়ে কটূক্তিকারী কথিত পীর কারাগারে

    পবিত্র কাবা, মদিনা শরিফ, হজ ও ওমরাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার উমানাথপুরের গুলে মদিনা দরবারের কথিত পীর আবুল বাশার আল কাদরীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

    জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাবিবুল্লাহ আজ রোববার দুপুরে এই আদেশ দেন।

    কথিত এই পীরকে অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ক্ষুব্ধ বিভিন্ন ইসলামি সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করে আসছিল।

    ধর্মীয় মূল্যবোধে আঘাত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ এনে কিশোরগঞ্জ জজ আদালতের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে আবুল বাশার আল কাদরীকে একমাত্র আসামি করে গত ১২ জানুয়ারি ভৈরব থানায় একটি মামলা করেন।

    বাদীপক্ষে অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট রহম আলীসহ বিপুল আইনজীবী এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস মামলাটি পরিচালনা করেন।

    পরে ঢাকা হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৮ জানুয়ারি চার সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

    মামলার আসামি  উমানাথপুরের গুলে মদিনা দরবারের কথিত পীর আবুল বাশার আল কাদরী হবিগঞ্জ শহরের ইনাতাবাদের এক মাহফিলে পবিত্র কাবা, মদিনা শরিফ, হজ ও ওমরাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন। সেইসঙ্গে নিজের দরবার শরিফকে হেরেম ঘোষণা দেওয়ার কথা বলেন। কথিত পীরের এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ধর্মপ্রাণ মুসলমানদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।