Category: হবিগঞ্জ

  • অস্ত্র মামলায় শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুলের ১০ বছরের কারাদন্ড

    অস্ত্র মামলায় শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুলের ১০ বছরের কারাদন্ড

    হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাাদক বুলবুল খানকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

    ০৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে এ রায় দেন হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনাল -৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল আমিন।

    কারাদন্ডপ্রাপ্ত বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত ছুরক আলীর পূত্র।

    মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০১২ সালের ১৫ মার্চ গভীর রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সৈয়দ আবুল হাশেম নেতৃত্বে একদল র‌্যাব অভিযান চালায়। তার স্বীকারোক্তি মতে বাড়ির একটি সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।

    পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। রাস্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জন স্বাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষনা করেন। রায় ঘোষনাকালে আসামী বুলবুল খান আদালতে ছিলেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

    আসামীপক্ষের আইনজীবি এডভোকেট জয়নাল আবেদীন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • শায়েস্তাগঞ্জ রেলওয়ে জমি: রাগব বোয়ালদের স্থাপনা না ভেঙ্গে চুনুপুটিদের উচ্ছেদ

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে জমি: রাগব বোয়ালদের স্থাপনা না ভেঙ্গে চুনুপুটিদের উচ্ছেদ

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুরঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের জমিতে গড়ে উঠা স্থাপনায় রাগব বোয়ালদের স্থাপনা না ভেঙ্গে চুনুপুটিদের ২ দিন ব্যাপী উচ্ছেদ অভিযান হয়েছে।

    গত ১২ ও ১৩ ফেব্রুয়ারী (বুধবার ও বৃহস্পতিবার) এ উচ্ছেদ অভিযানে ৪ শতাধিক চুনুপুটিদের স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে বিভাগ। বেঁচে গেল রাগববোয়ালরা।

    রেলওয়ে সূত্রে জানাগেছে, ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ভূমিতে যুগ যুগ ধরে ৫ শতাধিক স্থাপনা গড়ে উঠে। এরমধ্যে রাজনৈতিক দলের কার্যালয়, পৌর মার্কেট, প্রেসক্লাব, নাট্য সংগঠন, মসজিদ, দোকানপাঠ ও বস্তিসহ নানা ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। অনেক পরিত্যক্ত জায়গা দখল করে লীজ নিয়েছে রেলওয়ে হতে। নানা সময়ে দখলদারদের রেলওয়ের ভূমি ছাড়তে লাল ক্রস, নোটিশ ও মাইকিং করা হয়। কিন্তু কেউ কেউ নিজেদের অবস্থান থেকে সরে জায়নি। আবার কেউ কেউ নিজ ইচ্ছায় স্থাপন ভেঙ্গে ফেলে।

    গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেলওয়ে জংশনের ঐতিহ্যবাহী দাউদনগর পরগনার জমিদারদের দেওয়া রেলওয়ে ভূমিতে ঐতিহ্যবাহী দাউদনগর বাজার, বাল্লা রেলগেইট, হবিগঞ্জ রেলগেইট, মুক্তিযোদ্ধা হোটেল, রেলওয়ে গোদাম রোড, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিজগাঁও দিঘীর পাড় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ২ দিনে ৪ শতাধিক দোকান, বস্তি উচ্ছেদ করে রেলওয়ে বিভাগ। পাশাপাশি লীজ নেওয়া ও খাজনা নেওয়াকৃত অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু বেছে যায় রাগববোয়ালরা। উচ্ছেদ হয়নি রেলওয়ের জায়গায় এমন স্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

    রেলবিভাগ, জেলা প্রশাসন, পল্লী বিদ্যুত কর্মচারী, ফায়ার সার্ভিস, থানা পুলিশ প্রশাসন, র‌্যাব ৯ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেয় রেলওয়ে বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ রানা।

    এ উচ্ছেদ অভিযানের সময় এক্সেভেটর যন্ত্রের সাহায্যে স্থাপনা গুলো ভেঙ্গে ফেলা হয়। আবার অনেক লাইসেন্সকৃত দোকানদার নিজেদের উদ্যেগে স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে।

    শায়েস্তাগঞ্জ শহরের প্রবীন ব্যবসায়ী মকছুদ আলী বলেন, লীজকৃত জায়গার মালিক দোকানদার বা বস্তিতে বসবাসকারীরা ভাবেনি এভাবে হঠাৎ তাদের উচ্ছেদ করা হবে।

    মকছুদ আলী আরো বলেন, ২ দিনে ৪ শতাধিক চুনুপুটির দোকান ও বস্তি উচ্ছেদ করা হয়েছে। আবার কেউ রেলের জায়গায় পাকা ঘর ১-৩ তলা ও দোকান স্থাপনা নির্মাণ করে বসবাস করলেও এদের উচ্ছেদ করেনি। এ অভিযানে ক্ষতি সাধন হয়েছে গরিব দোকান মালিক ও বস্তির অসহায় লোকজনের।

    রেলওয়ে বিভাগীয় ভূ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম

    রেলওয়ে বিভাগীয় ভূ-কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জ রেলওয়ে ভূমিতে গড়ে উঠা ১৭ শত স্থাপনার তালিকা তৈরি করেছেন। এর মধ্যে ২ দিনে ৪ শতাধিক দোকান ও বস্তি উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সবকয়টি উচ্ছেদ করা হবে। পুরো উচ্ছেদ অভিযান শেষ হলে প্রায় ৫ শত কোটি টাকার ভূমি উদ্ধার করা যাবে বলে মনে করেছেন এই কর্মকর্তা। যে সকল স্থানে উচ্ছেদ করা হয়নি ২ মাস এর ভিতরে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।

  • স্কুল থেকে ফেরার পথে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

    স্কুল থেকে ফেরার পথে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

    জাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। তারা উভয়ে ধর্মঘর ইউনিয়নের হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র মোঃ রাহাত মিয়া (৬) ও তার চাচাতো বোন একই বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী তানিয়া আক্তার (৬)।

    বুধবার বিকালে আশরাফুল ইসলাম (বাবুল) এর ছেলে মোঃ রাহাত মিয়া (৬) ও তার চাচাতো বোন একই বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী হুমায়ুন মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৬) এর লাশ একটি পুকুরে ভাসতে দেখে পথচারিরা উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

    আরো পড়ুনঃ পরীক্ষামূলক চালু হলো বৃন্দাবন কলেজের নিজস্ব নামে বাস

    নিহতদের পারিবারিক সূত্রে জানাযায়- রাহাত ও তানিয়া প্রতিদিনের ন্যায় তাদের বিদ্যালয়ে যায়। স্কুল ছুটি হলে অন্যান্য শিক্ষার্থীরা বাড়ীতে পৌছলেও তারা বাড়ী আসেনি। পরিবারের লোকজন খুজাঁখুজি শুরু করার এক পর্যায়ে বাড়ীতে আসার রাস্তার পাশে একটি পুকুরে তাদের লাশ ভাসতে দেখে।

    ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল জানান- এটি একটি হৃদয় বিধারক ঘটনা। ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

  • হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    তাফহিম চৌধুরীঃ–  হবিগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

    সম্প্রতি জেলা সাংবাদিক ফোরামের সভাপতিকে প্রাণনাশের হুমকি, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক সুরুজ আলীর ওপর হামলা ও স্থানীয় দৈনিক খোয়াই-এর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল হক সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন– হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, আরইউ সুমন, মতিউর রহমান মুন্না, আজমিরীগঞ্জের সেন্টু আহমেদ, মাধবপুরের শামসুল হক আল মামুন প্রমুখ।

  • বানিয়াচংয়ে ইউপি মেম্বারের লাশ উদ্ধার

    বানিয়াচংয়ে ইউপি মেম্বারের লাশ উদ্ধার

    হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর পাড় থেকে এক ইউপি মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুকড়া গ্রামের ফারুক মিয়ার পুকুর পাড় থেকে ইউপি মেম্বার অরুণ দাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ৯নং পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার। অরুণ দাশ পশ্চিম পুকড়া গ্রামের মৃত অনীশ দাশের ছেলে।

    নিহতের স্বজনরা জানায়, সোমবার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যান অরুণ দাশ। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে কথাও হয় তার। এরপর থেকে পরিবারের সাথে আর যোগাযোগ ছিলনা অরুণ দাশের। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হাওরে কাজ করতে যাওয়ার সময় তার ভাগ্নে জগদীশ দাশ পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

    পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, বানিয়াচং-আজমিরিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে তদন্ত চলছে। আমরা আশা করছি দ্রুত এই হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে পারব। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

  • নবীগঞ্জে ৩ দিনের বই মেলা অনুষ্ঠিত হবে

    নবীগঞ্জে ৩ দিনের বই মেলা অনুষ্ঠিত হবে

    নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৩ দিন ব্যাপী মুজিববর্ষ এবং অমর একুশে বই মেলা অনুষ্ঠিত হবে। সেই প্রেক্ষিতে বই মেলা সফল করতে এক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।

    গতকাল সোমবার সকালে পৌরসভার হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন মেয়র- আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।

    বই মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও প্যানেল মেয়র-১ এটিএম সালামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গীতি কবি জাহাঙ্গীর আলম রানা, কবি আফতাব আল মাহমুদ, আলী আমজদ মিলান, ওস্তাদ সোনা মিয়া, শিল্পী বিন্দু সুত্রধর, শামস খেলা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, কাউন্সিলর কবির মিয়া, সুন্দর আলী, জায়েদ চৌধুরী, জাকির হোসেন, প্রানেশ চন্দ্র দেব, সচিব আজম হোসেন, সাজ্জাদুর রহমান, কাজী হাছান আলী, আবু তাহের, মাওঃ রকিব হক্কানী, নীলকন্ঠ দাশ সামন্ত, জীপেশ গোপ, রুবেল মিয়া, শাহ মিলাদুর আবেদ, তৌহিদ চৌধুরী, সোহেলুজ্জামান লিপটন প্রমূখ।

    এছাড়াও সভায় নবীগঞ্জ উপজেলার কবি, সাহিত্যিক, লাইব্রেরীয়ান, সংগীত শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় আগামী ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারী নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে ৩দিন ব্যাপী মুজিববর্ষ এবং অমর একুশে বই মেলাকে সফল করতে ৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির মাধ্যমে মেলার সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।

  • পরীক্ষামূলক চালু হলো বৃন্দাবন কলেজের নিজস্ব নামে বাস

    পরীক্ষামূলক চালু হলো বৃন্দাবন কলেজের নিজস্ব নামে বাস

    পরীক্ষামূলক চালু হলো বৃন্দাবন সরকারি কলেজের নিজস্ব নামের বিশেষ বাস। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলল বৃন্দাবন সরকারি কলেজ শিক্ষার্থীদের। শতশত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি ছিল কলেজ বাস সার্ভিস চালুর। দীর্ঘদিন পর অবশেষে শিক্ষার্থীদের প্রত্যাশিত প্রাণের দাবি পূরণ হল।

    আজ হবিগঞ্জ জেলার ৩টি স্থান থেকে পরীক্ষামূলক ছেড়ে কলেজে আসবে কলেজের নিজস্ব নামের বিশেষ এই বাস গুলো। পরীক্ষামূলক চালু হলেও আনুষ্টানিক ভাবে চালু হবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির উদ্ভোধনের মাধ্যমে।

    কলেজ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার ৫টি রুটে এ বিশেষ ৫টি বাস চালু হবে। ১ম বাস মাধবপুর বাজার হতে ছেড়ে জগদিশপুর ও নসরতপুর রেল গেট হয়ে কলেজে আসবে। ২য় টি চুনারুঘাট হতে ছেড়ে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন হয়ে কলেজে আসবে। ৩য় বাস নবিগঞ্জ থেকে ছেড়ে আউশকান্দি, বাহুবল, মিরপুর ও ধুলিয়াখাল হয়ে কলেজে আসবে। ৪র্থ বাস বানিয়াচং বড় বাজার থেকে ছেড়ে নতুন বাজার হয়ে কলেজে আসবে। এবং ৫ম বাস লাখাই মুড়াকরি হতে ছেড়ে বামঈ, বুল্লা, হয়ে কলেজে আসবে।

    পরীক্ষামূলক চালুহল বৃন্দাবন কলেজের নিজস্ব নামে বাস

    বাস গুলোর মালিক হবিগঞ্জ বাস মালিক সমিতি। এ সকল বাস মাসিক বাড়ায় হবিগঞ্জ বাস মালিক সমিতি থেকে নেয়া হয়েছে।

    বাসে শুধু বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা উঠতে পারবে। বাসে উঠতে বাধ্যতামূলক আইডি কার্ড প্রদর্শন করতে হবে। কলেজের বাস সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দের রোল বইতে দেখাগেছে।

    রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারেকুল ইসলাম বলেন, “কলেজে ভর্তীর সময় থেকেই পরিবহন খরচ বাবদ মাসিক ২০ টাকা করে প্রদান করে আসছি। এর সূফল ভোগ করার একটি সুযোগ হল। কলেজের নামে বাস চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত।”

    বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সিজিল মিয়া বলেন “কলেজের নামে বাস সার্ভিস চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই অধ্যক্ষ স্যারকে। চমৎকার একটি সেবা তিনি আমাদের কে উপহার দিয়েছেন।”

    এব্যপারে কলেজের অধ্যক্ষ এলিয়াস হুসেন বলেন, “পরীক্ষামূলক ভাবে আপাতত ৩টি বাস আমরা চালু করছি। এমপি মহোদয়ের উদ্ভোধনের মাধ্যমে ৫টি বাস আনুষ্টানিক যাত্রা শুরু করবে। এর জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত কোন টাকা প্রধান করতে হবে না। এটি বেসরকারি খাত হতে পরিচালিত হবে।”