Category: হবিগঞ্জ

  • সতর্কতার মধ্যে করোনা মোকাবেলা করুণ – এমপি আবু জাহির

    সতর্কতার মধ্যে করোনা মোকাবেলা করুণ – এমপি আবু জাহির

    প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলুন, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকসহ সবধরণের জনসমাগম এড়িয়ে চলুন।

    পাশাপাশি সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধুয়ার বিকল্প নেই। আতঙ্ক নয়, অত্যন্ত সতর্কতার সাথে এই সংকট মোকাবেলা করতে হবে। হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল সোমবার রাতে সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।

    তিনি বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশও রয়েছে ঝুঁকির মধ্যে। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

    করোনা ভাইরাস নামক এই প্রাণঘাতি সংক্রমণ থেকে রক্ষা করার মালিক সর্বশক্তিমান আল্লাহ। তবে আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে।

    এই ধরণের জাতীয় দুর্যোগে সকল ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা আয় থেকে বিরত থাকতে হবে। দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ রয়েছে। সেজন্য অতিরিক্ত খাবার সংরক্ষণ থেকে যেন সাধারণ ভোক্তারা বিরত থাকেন সেই আহবানও জানান।

    আবু জাহির বলেন, সাম্প্রতিককালে বিদেশ ফেরত প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই ক্ষেত্রে যদি বিদেশ ফেরত কোন নাগরিক নির্দেশনা অমান্য করে অবাধে চলাফেরা করেন তাহলে প্রশাসনের নজরে আনতে হবে।

    এর আগে গত শনিবার টিভিএন টেলিভিশনের এক টকশোতে ফোনে অংশ নিয়ে করোনা মোকাবেলায় দেশবাসীর প্রতি বিভিন্ন পরামর্শ দেন এমপি আবু জাহির।

  • নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    নবীগঞ্জের আউশকান্দিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ টি দোকানে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন।

    সোমবার (২৩মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফুলকলিতে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ইন্ডিয়ান কোলড্রিকস রাখার দায়ে ১৫ হাজার টাকা, বেঙ্গল ফুড এ মেয়াদ উত্তীর্ণ দই পাওয়ায় ৮ হাজার টাকা, মূল্য তালিকা না ঝুঁলানোর কারণে মৌবন এন্টার প্রাইজকে ৩ হাজার টাকা ও মা ভ্যারাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা সহ মোট ৪টি প্রতিষ্টানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা শেষে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিন্হা বলেন, “অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় প্রতিদিন তদারকি করে যাচ্ছি। প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যারা বাড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। এরই দ্বারাবাহিকতায় আজ আমরা ঢাকা- সিলেট মহা সড়কর নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে অভিযান পরিচালনা করি।”

  • মাধবপুরে কলেজ অধ্যক্ষের বাড়িতে ডাকাতি

    মাধবপুরে কলেজ অধ্যক্ষের বাড়িতে ডাকাতি

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

    গতকাল রোববার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    অধ্যক্ষ মোহন মিয়া জানান, রাত দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাই কে বেঁধে ফেলে। ঘর থেকে ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, এলইডি টিভি, ৪ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।

    খবর পেয়ে সোমবার সকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন ও মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

    মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে খোজ খবর নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে বিতরণ করলেন বৃন্দাবন কলেজের ড. সুভাষ দেব ও ফখরুদ্দিন খান

    হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে বিতরণ করলেন বৃন্দাবন কলেজের ড. সুভাষ দেব ও ফখরুদ্দিন খান

    সম্প্রতি সারাবিশ্বে করোনা প্রাদুর্ভাব এর মূল কারণ হল জীবানু। আর করোনার ভাইরাস হাত-পায়ের জীবানুর সাথে সহজে মিশে মানব দেহে প্রবেশ করতে পারে।

    তাছাড়াও করোনা থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ সংস্থা বার বার হাত পরিষ্কার রাখার কথা বলছে। আর হাতের জীবানু থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়।

    দেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় স্যানিটাইজার বিতরণের উদ্যোগ গ্রহণ করা হলেও স্বল্পতার কারণে তা পৌঁছে নি সবার হাতে।

    এমনই এক পরিস্থিতিতে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ নেন। স্যানিটাইজার তৈরী করতে ড. সুভাষ চন্দ্র দেবকে সহযোগিতা করেন একই বিভাগের প্রভাষক জনাব, আ. ব. ম. ফকরুদ্দিন খান পারভেজ ও উনার ছাত্র কে. এম. আবু বকর।

    ড. সুভাষ দেব এর সাথে কে. এ. আবু বকর

    স্যানিটাইজার প্রস্তুত হওয়ার পর বোতলজাত করা হয়।প্রতিটি বোতল ১০০ ml ধারণ ক্ষমতাসম্পন্ন।

    ড. সুভাষ দের সাথে ফখরুদ্দিন খান (ডান দিকে) ও কে. এম. আবু বকর (বাম দিকে)

    দুপুর ০৩ টার দিকে উদ্ভিদবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজে অত্র কলেজের বিদায়ী প্রিন্সিপ্যাল জনাব, অধ্যাপক এলিয়াছ হোসেন স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করেন।

    শুভ উদ্ভোদন করছেন মাননীয় অধ্যক্ষ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ

    এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব, ইলিয়াস জালাল, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব, আব্দুল হাকিম সহ অত্র কলেজের আরও বেশ কয়েকজন শিক্ষক/শিক্ষিকা।

    ড. সুভাষ চন্দ্র দেব

    প্রাথমিকভাবে অত্র কলেজের শিক্ষকবৃন্দের মাঝে হ্যান্ড স্যানিটাইজার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও কলেজের বেশ কয়েকজন স্টাফ ও ছাত্র/ছাত্রীদেরও বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।

    পরবর্তীতে কলেজের অন্যান্য স্টাফ, ছাত্র/ছাত্রী ও সর্বসাধারণের মাঝে বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

    এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংশিত হন তারা।

    নিচে কয়েকটি ফেইসবুক কমেন্টস তুলে ধরা হল –

    ০১. ” বৈশ্বিক এ দুর্যোগ মোকাবেলায় বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এ উদ্যোগ সফল হউক। ড. সুভাষ দেব ও জনাব ফখরুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন। ”

    কমেন্টটি করেছেন উদ্ভিদবিদ্যা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব, আবু আহমদ আহসান কবির।

    ০২. Subash Deb sir ও Fokoruddin Khan Parvej sir কে অনেক ধন্যবাদ । উপস্থিত ধাকতে পারলে আরো ভাল লাগতো।

    কমেন্টটি করেছেন উদ্ভিদবিদ্যা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক জনাব, মোসলেম উদ্দিন।

    ০৩. ধন্যবাদ । সময় উপযোগী পদক্ষেপ । আরও ভালো লাগলো শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার শেষ মূহুর্তে ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন । স্যারের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ।

    কমেন্টটি করেছেন প্রানিবিদ্যা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজের বিভাগীয় প্রধান জনাব, নজরুল ইসলাম ভূইয়া।

    ০৪. আলহামদুলিল্লাহ। সারা দেশের সরকারি কলেজের রসায়ন বিভাগ যখন স্যানিটাইজার বানাচ্ছিল তখন কিছুটা হলেও বিব্রতবোধ করছিলাম।যাক অবশেষে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ইজ্জত রক্ষা করেছে। অভিনন্দন ড. সুভাষ স্যার ও পারভেজকে।

    কমেন্টটি করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব, মোঃ আবু সিদ্দিকী।

    এছাড়াও ড. সুভাষ চন্দ্র দেব ও জনাব ফকরুদ্দিন খান স্যারের ছাত্র কে. এম. আবু বকর ফেইসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টটি হুবুহু তুলে ধরা হল –

    ” উদ্ভিদবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, ড. সুভাষ চন্দ্র দেব ও প্রভাষক, আ. ব. ম. ফকরুদ্দিন খান (পারভেজ) স্যারের যৌথ উদ্যোগে আমাদের সুরক্ষার জন্য সীমিত সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে আজ বিতরণ করা হয়েছে।

    অত্র কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন স্যার বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করেন।

    আমি অধম এই মহৎ উদ্যোগে সহযোগিতা করতে বিভাগে উপস্থিত হয়েছিলাম।

    ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ড.সুভাষ চন্দ্র দেব স্যার ও আ. ব. ম. ফখরুদ্দিন খান (পারভেজ) স্যারের প্রতি। ”

  • নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জে পুণ্যস্নান!

    নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জে পুণ্যস্নান!

    ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলেও হবিগঞ্জের লাখাইয়ে পুণ্যস্নান করেছে পুণ্যার্থীরা।

    রোববার দুপুরে উপজেলার করাব বেকিটেকা এলাকায় বেলেশ্বরী নামক স্থানে সুতাং নদীতে এ পুণ্যস্নানের আয়োজন করা হয়।

    এ দিকে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে এ পুণ্যস্নান পন্ড করে দেয়।

    স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় বেলেশ্বরীতে এবারও পুণ্যস্নান ও বারুণী মেলার আয়োজন করা হয়। এতে হাজারও লোকের সমাগম ঘটে। অথচ করোনাভাইরাসের কারণে দেশব্যাপী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

    এ নিষেধাজ্ঞা অমান্য করেই পুণ্যার্থীরা মেলা ও পুণ্যস্নানের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন গিয়ে বারুণী মেলা ও পুণ্যস্নান বন্ধ করে দেয়।

    জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন রুবেল ও লাখাই ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা কর্মকারসহ পুলিশ গিয়ে মেলা ও পুণ্যস্নান বন্ধ করে দিয়েছে।

  • মাধবপুরে হাটবাজারে জনসমাগম ঘটানো বন্ধের নির্দেশ

    মাধবপুরে হাটবাজারে জনসমাগম ঘটানো বন্ধের নির্দেশ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন করোনা ভাইরাস প্রতিরোধে, হাট বাজার,পাড়া, মহল্লায়, টিভি চ্যানেলের মাধ্যমে সিনেমা, গেমস, বিভিন্ন অনুষ্টান সম্প্রচার করে গন জমায়েত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কেউ যদি তা অমান্য করে গনজমায়েত ঘটায় তাকে আইনের আওতায় এনে  শাস্তির ব্যবস্হা করা হবে।

    এছাড়া হাটবাজারে সন্ধ্যা ৬ টার মধ্যে ওষুধের দোকান ব্যতিত সকল দোকান পাঠ বন্ধ রাখতে উপজেলা প্রশাসন  এক গনবিজ্ঞপ্তি জারি করেছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাসতারাণন জানান স্বাস্হ্য ঝুকি এড়াতে করোনা ভাইরাস রোধে জেলা প্রশাসকের নির্দশে এ উদ্বেগ নেয়া হয়েছে। পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ  বলবদ থাকবে।

    দীর্ঘ দিন থেকে মাধবপুর উপজেলার বিভিন্ন হাটবাজার,এমন কি পাড়া,মহল্লা,  রেষ্টুরেন্ট, দোকান পাঠ গুলোতে, টেলিভিশন চ্যানেল  মাধ্যমে

    বিভিন্ন দেশী, বিদেশী সিনেমা, গেমস, কাটুন,   বিনোদন মুলক অনুষ্টান সম্প্রচার করে ক্রেতার ভীড়, ও গনজমায়েত সৃষ্টি করে আসছে। অপ্রযোজনে লোকজন  আড্ডা  দেয়।

    বর্তমান  করোনা ভাইরাস আতংকের মধ্যে গনজমায়েত স্বাস্হ্য ঝুকিতে  রয়েছে। লোকজন কে বাড়িতে থাকতে পরামর্শ  দেয়া হলে ও দোকানে এসে বিনোদনে  মগ্ন হচ্ছে।

    প্রশাসনের উদ্যেগ কে স্বাগত জানিয়েছেন, সচেতন নাগরিকরা।  কেউ যদি এনির্দেশ অমান্য করে গনজমায়েত ঘটায়  প্রশাসনকে অবগত করতে  গন বিজ্ঞপ্তি  বলা হয়েছে।

  • মাধবপুরে পৃথক স্থান থেকে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

    মাধবপুরে পৃথক স্থান থেকে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে পৃথক দুইজায়গা থেকে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার।

    বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) শনিবার সকালে নওহাটি বাজার নামক স্থান থেকে অভিযান চালিয়ে গাঁজা সহ রাজু আকন্দ (৪০) নামে একজনকে আটক করে। রাজু আকন্দ বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কুনিবাড়ী গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।

    একই দিন (২১ মার্চ) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী বাংলাদেশের নিজনগর এলাকা ৯৬ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

    ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

    ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বলেন, “ধর্মঘর বিওপির নায়েক জুয়েল রানার নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশ ভারত সীমান্তের ১৯৯৮ পিলার থেকে বাংলাদেশ সিমানার ১শ গজ অভ্যন্তর নিজনগর এলাকা অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।”

    তিনি আরো বলেন, “ওইদিন সকালে তেলিয়াপাড়া বিওপির নায়েক মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ১৯৮৩ থেকে ২ কিলোমিটার অভ্যন্তর নওহাটি এলাকা থেকে ৫ কেজি ৭ শ গ্রাম গাঁজা সহ একজনকে কে আটক করে।”

    এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।