Category: হবিগঞ্জ

  • কথা অনুযায়ী ২য় দফায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল বৃন্দাবন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ

    কথা অনুযায়ী ২য় দফায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল বৃন্দাবন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ

    গত ২৩/০৩/২০২০ ইং রোজ সোমবার হঠাৎ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষক দেশের বর্তমান প্রতিকূল অবস্থার কথা চিন্তা করে জীবানু নাশক হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে কলেজ প্রশাসন, স্টাফ, শিক্ষকবৃন্দ ও উপস্থিত অন্যান্যদের মাঝে বিতরণ করে বেশ আলোচিত ও প্রসংশিত হন।

    উদ্ভিদবিজ্ঞান বিভাগের ঐ দুই শিক্ষকের একজন হলেন,

    ০১. ড. সুভাষ চন্দ্র দেব, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।

    ড. সুভাষ চন্দ্র দেব

    এবং অপরজন হলেন,

    ০২. আ. ব. ম. ফখরুদ্দিন খান পারভেজ, প্রভাষক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।

    আ. ব. ম. ফকরুদ্দিন খান

    সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রসায়ন বিভাগ গুলো যখন স্যানিটাইজার প্রস্তুত করে বিতরণ করছিল ঠিক তখনই উনারা হবিগঞ্জ জেলার অন্যতম বিদ্যাপীঠ সরকারি বৃন্দাবন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্যানিটাইজার প্রস্তুত করে বিতরণ করার উদ্যোগ নেন এবং তা করেও ফেলেন। এতে তারা ব্যাপক আলোচনায় আসেন ও বিভিন্ন মহলে প্রশংশিত হন।

    আর হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বৃন্দাবন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগই এই প্রথম ব্যাপক আকারে নিজেদের প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বলে জানা গেছে।

    তাদের পক্ষ থেকে প্রায় ৫০০ বোতল স্যানিটাইজার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে বলে হবিগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব।

    সারা দেশে করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে দেশ প্রায় গতিহীন হয়ে পড়েছে । এই অবস্থায় যথেষ্ট পরিমাণ ক্যামিক্যালস ও অন্যান্য উপাদান সংগ্রহ করতে না পারায় বৃন্দাবন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ এর ল্যাব থেকে আর নতুন করে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা সম্ভব হচ্ছে না বলেও তিনি জানিয়েছেন।

    ড. সুভাষ চন্দ্র দেব হবিগঞ্জ নিউজকে আরও বলেন, যদি পর্যাপ্ত পরিমাণ ক্যামিক্যালস ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করা সম্ভব হয় তাহলে আরও বেশি পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে । এছাড়াও যদি কোন বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে ক্যামিকেলস ও প্রয়োজনীয় উপাদান এর যোগান এর ব্যবস্থা করা হয় তাহলে উনারা নিজেরা আরও হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে দিবেন যেন তা দেশ ও জাতির উপকারে আসে। আর যদি উনারা সময় দিতে না পারেন তাহলে বিভাগের আগ্রহী সিনিয়র ছাত্র/ছাত্রীদের সহযোগিতায় তা প্রস্তুত করার ব্যবস্থা করা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।

    আজকের প্রস্তুতকৃত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কাজের উদ্ভোদন করেন ড. সুভাষ চন্দ্র দেব নিজে। তিনি বলেন, আজকের হ্যান্ড স্যানিটাইজার গুলো আমাদের বিভাগের প্রাক্তন ছাত্র ও বর্তমান শিক্ষক সানজীদুর রহমান শামীম এবং আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ছাত্র কে. এম. আবু বকর দু’জনে মিলে প্রস্তুত করেছে। গত ২৪ মার্চ থেকে প্রায় ২০০ বোতল এর বেশি বিতরণ করা হয়েছে এবং আজ তারা ৩০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করেছে। মূলত আমার এই দু’জন প্রিয় ছাত্রের আবদারে আজকের এই বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করি। আমি ব্যক্তিগতভাবে উদ্ভোদনে রাজি ছিলাম না।

    অন্যদিকে বিগত দিনের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা এবং পূর্বের ঘোষিত কার্যক্রম (সর্বসাধারণের মাঝে বিতরণের ঘোষণা) যথাযথভাবে সম্পন্ন করায় ইতিমধ্যে বিভিন্ন মহলে তারা ব্যাপক প্রশংসিত হয়েছেন।

    ড. সুভাষ চদ্র দেব এর ছাত্র কে. এম. আবু বকর ফেইসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ড. সুভাষ চন্দ্র দেবকে ধন্যবাদ জানান।

    তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো :

    উদ্ভিদবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, ড. সুভাষ চন্দ্র দেব ও প্রভাষক, আ. ব. ম. ফকরুদ্দিন খান (পারভেজ) স্যারের যৌথ উদ্যোগে আমাদের সুরক্ষার জন্য সীমিত সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে।

    এখন পর্যন্ত প্রায় ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

    অত্র কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন স্যার বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করেছিলেন গত ২৪ মার্চ ২০২০ ইং।

    এরই ধারাবাহিকতায় আজ পুনরায় সর্বসাধারণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

    আজকের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করেন ড. সুভাষ চন্দ্র দেব, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ।

    আজকের স্যানিটাইজার প্রস্তুত কার্যক্রমে সহযোগিতা করেন অত্র বিভাগের প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক জনাব, সানজীদুর রহমান শামিম ।

    আমি অধমও ছিলাম।

    ধন্যবাদ সুভাষ স্যারকে এমন মহৎ কার্যক্রমে আমাদের সুযোগ দেওয়ার জন্য।

    সকলকে ধন্যবাদ।

  • আজমিরীগঞ্জ যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

    আজমিরীগঞ্জ যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট নয়াবন নামকস্থানে ঢাকা থেকে আজমিরীগঞ্জগামী যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেলে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৬মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বসবাসরত আজমিরীগঞ্জ ও কিশোগঞ্জের অনেক চাকুরীজীবি, নানা পেশার মানুষ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে ছিটকে পড়ে যায়।

    আজমিরীগঞ্জ যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

     

    খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশের আহতদের উদ্ধার করে। এদের মধ্যে থেকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

  • বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী

    বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী

    হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ ‘বৃন্দাবন সরকারি কলেজে’ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন হবিগঞ্জের কৃতি সস্তান প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী। গত ২৩ মার্চ আনুষ্ঠানিকভবে তিনি যোগদান করেন।

    প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী হবিগঞ্জ শহরের ‘পানির ট্যাংকি’ এলাকার বাসিন্দা। তার পিতা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেওয়ান তসির উদ্দিন চৌধুরী ও মাতা সৈয়দা রওশন আরা।

    ১৯৬৮ সালের ১৫ নভেম্বর বাহুবল উপজেলার স্নানঘান ঐতিহ্যবাহি দেওয়ান বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রচুর-মেধাবী ছিলেন তিনি। ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিলাভ এবং এসএসসি ও এইচএসসিতে প্রথম গ্রেড অর্জন করেন।

    ১৪তম বিসিএস ক্যাডার হিসেবে মাত্র ২৬ বছর বয়সে ১৯৯৩ সালের নভেম্বর মাসে সুনামগঞ্জ সরকারি কলেজে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। সেখান থেকে চলে যান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। দীর্ঘ ১১ বছর সফলতার সাথে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার মাধ্যমে কয়েক হাজার শিক্ষার্থীর হৃদয়ে স্থান করে নেন।

    সেখান থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এবং সর্বশেষ কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষকতার পর তার মেধা ও সততার মুল্যায়ন হিসেবে নিজ জেলা হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

  • করোনা প্রতিরোধে গঙ্গানগর উন্নয়ন সংস্থা ও আলো ফাউন্ডেশন এর লিফলেট মাস্ক বিতরণ

    করোনা প্রতিরোধে গঙ্গানগর উন্নয়ন সংস্থা ও আলো ফাউন্ডেশন এর লিফলেট মাস্ক বিতরণ

    মোঃজাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গঙ্গানগর উন্নয়ন সংস্থা ও আলো ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে মাধবপুর পৌরসভার বাস ষ্ট্যান্ড, শান্তি পাড়া, শ্যামলী ও গঙ্গানগর এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। জীবানু যাতে সংক্রমন না ঘটাতে পারে সেজন্য বিভিন্ন গন পরিবহন ও রাস্তা ঘাটে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

    গঙ্গানগর উন্নয়ন সংস্থা ও আলো ফাউন্ডেশন

    বুধবার মাধবপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যামল বরণ ঋষি উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

    আয়োজকরা জানান, তাদের বিভিন্ন সেবামূলক কাজের অংশ হিসেবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে নিম্ন আয়ের মানুষের মাঝে এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করছে তারা। এ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে করোনা ভাইরাসে কাউকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

    গঙ্গানগর উন্নয়ন সংস্থা ও আলো ফাউন্ডেশন

    এসময় উপস্থিত ছিলেন, পরিচালক মোঃ মোজাহের হোসেন রুবেল আনছারী, সহ প্রতিষ্ঠাতা মোঃ শাহাব উদ্দিন, হৃদয়, রিশি, তমালসহ সংগঠনের  সদস্যরা।

  • মাধবপুরে করোনা ভাইরাস সচেতনে আওয়ামীলীগের প্রচারনা

    মাধবপুরে করোনা ভাইরাস সচেতনে আওয়ামীলীগের প্রচারনা

    মোঃজাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান।

    করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে আতঙ্কিত না হয়ে করোনার হাত থেকে রক্ষা পেতে বুধবার সকাল  থেকে উপজেলার আনাচে-কানাচে মাইক নিয়ে প্রচারনায় পাঠিয়েছে ছাত্রলীগের নেতাদের।

    বুধবার সকাল থেকে প্রচারাভিযান পরিচালনার জন্য ছাত্রলীগ নেতাদের ডেকে এনে প্রচারের জন্য পরামর্শ দেন। এ সময়  তিনি  নিজেই মাধবপুর পৌর এলাকার জনগনকে সচেতন করার লক্ষ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার আদেশ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি জনসমাগম এড়িয়ে চলার জন্য, বাড়িতে থাকা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া,বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন এক রুমে থাকা অবাধ চলাফেরা না করার আহবান জানান।

    তিনি অরো বলেন, দূর্যোগময় সময় পর্যন্ত কোন এনজিও ঋণের কিস্তি নিতে পারবেন না। বাজারে নিত্যদ্রব্যের মূল্য সংকট দেখিয়ে কোন ব্যবসায়ী যেন ফায়দা লুটতে না পারে সে দিকেও সজাগ রয়েছে প্রশাসনের। এর ব্যত্তয় ঘটলে মোবাইল কোর্টের  মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    এই প্রচারনার মাধ্যমে  সাধারণ মানুষ আরো সচেতন হবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।

  • শায়েস্তাগঞ্জে দোকান বন্ধের নিয়ম না মানায় জরিমানা

    শায়েস্তাগঞ্জে দোকান বন্ধের নিয়ম না মানায় জরিমানা

    সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন থেকে সুরক্ষার জন্য দোকান পাঠ বন্ধের নিয়ম না মানায় ৫ দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

    বুধবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এ জরিমানা আদায় করেন।

    উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা না মানায় স্টেশন রোডে হাজী আব্দুর রহিম স্টোরকে ৫ হাজার, আখি ইলেক্টনিক্সকে ১০ হাজার, দাউদনগর বাজারে আনন্দ ফ্যাশনকে ২ হাজার, মদিনা সেনিটারীকে ৫ হাজার ও পুরানবাজারে মনিহার স্বর্ণের দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    সরকারি নিষেধ অমান্য করে হবিগঞ্জে কিস্তি আদায় করছে এন.জি.ও প্রতিষ্ঠানগুলো

    উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের নিয়ম না মেনে দোকান  খোলা থাকলে জরিমানা হবে। এমকি প্রয়োজনে জেল ও দেওয়া হবে। এবং এ অভিযান অব্যাহত থাকবে।

  • মাধবপুরে মাস্ক বিতরণ করল ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগ

    মাধবপুরে মাস্ক বিতরণ করল ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগ

    করোনা ভাইরাস হতে জনসচেতন হওয়ার লক্ষ্যে মাধবপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও ১নং ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ফারুক আহাম্মেদ (পারুল) এর নেতৃত্বে ২৪ মার্চ বিকেলে ধর্মঘর বাজারে মাস্ক বিতরণ করেন ধর্মঘর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এসময় স্থানীয় জনগনকে করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষা করার জন্য সচেতন থাকতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও সরকারের পরামর্শ মেনে জরুরী কাজ না থাকলে বাড়িতে থাকতে সবাইকে সচেতন করেন।

    ইতিহাসের ভয়ঙ্কর যত মহামারী

    এব্যাপার মাধবপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও ১নং ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ফারুক আহাম্মেদ (পারুল) বলেন, “আজ পৃথিবী একটি কঠিন সময় অতিক্রম করছে। আমাদের দেশও সেই করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের ঘনবসতি দেশে তার মোকাবিলা করা অসম্ভব হয়ে পরবে। তাই আমাদের ইউনিয়নে অপেক্ষাকৃত কম সচেতনতা মানুষকে সচেতন করার চেষ্টা করছি। পাশাপাশি আমারা গরিব ও দিনমজুরকে মাস্ক বিতরণ করছি। আমি অনুরুধ রাখব বৃত্তবানদের প্রতি দেশের ক্রান্তিকালে সবাই যার যার সামর্থ্যানুযায়ী এগিয়ে আসুন।”