Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে খাদ্য বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত

    হবিগঞ্জে খাদ্য বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত

    করোনা মোকাবিলায় জনসচেতনতা কর্মসূচিতে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় ১ হাজার ৪৮০ জন অস্বচ্ছল লোকের হাতে পৌঁছে দেয়া হয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাল। এ সময় সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে সকলকে নিজ ঘরে অবস্থানের আহবান জানানো হয়।

    সোমবার সকাল ১০টায় সদর উপজেলার রিচি ইউনিয়নে খাদ্য বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচির শুরু করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    পরে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৬শ’ এবং হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নে ৮৮০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে এসব বিতরণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

    বিতরণকালে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হাসান রুবেল, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকারসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    খাদ্য বিতরণের প্রক্কালে জনসচেতনতামূলক কর্মসূচিতে এমপি আবু জাহির বলেন, সবাই ঘরে থাকুন, নিরাপদ জীবনযাপন করুন। নিজে পরিস্কার থাকুন, অন্যকে পরিস্কার থাকতে উৎসাহিত করুন। অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো করে হাত ধুয়ে থাকুন করোনামুক্ত।

    তিনি জেলার বিদেশফেরতদের এবং একইসঙ্গে তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতেও সকলকে সচেতন থাকার আহবান জানান। এছাড়াও প্রধানমন্ত্রীর সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে সকলকে নিজ নিজ বাসস্থানে অবস্থানের অনুরোধ জানান এমপি আবু জাহির। জনসচেতনতামূলক কর্মসূচি চলাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে ইজিবাইক চালক হত্যা কান্ডে জড়িত স্থানীয় ‘কিশোর গ্যাংগ’

    মাধবপুরে ইজিবাইক চালক হত্যা কান্ডে জড়িত স্থানীয় ‘কিশোর গ্যাংগ’

    হবিগঞ্জের মাধবপুরে আলোচিত ইজিবাইক চালক ‘আওয়াল’ হত্যা কান্ডে জড়িত স্থানীয় ‘কিশোর গ্যাং’। ইজিবাইকের জন্য চালক আওয়াল কে নির্মম ভাবে খুন করে চা বাগানের নির্জন এলাকায় ফেলে আসা কিশোর গ্যাংগের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (২৯ মার্চ) তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন-চার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৩ টা থেকে ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোঃ জুবায়েদ মিয়া (১৬), মোঃ মোশারফ মিয়া (১৭) ও মোঃ সজীব মিয়া (১৭) নামে তিন হত্যাকারীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

    আটককৃত মোঃ জুবায়ের মিয়া মাধবপুর উপজেলার বনগাঁও গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে। বর্তমানে সে একই উপজেলার সন্তুষপুর এলাকায় বসবাস করে। মোঃ মোশাররফ আলী মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের আদম আলীর ছেলে। মোঃ সজীব মিয়া একই এলাকার নাসির মিয়ার ছেলে।

    আটককৃতরা হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হুদা চৌধুরীর নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে হত্যাকাণ্ডের সাথে ৭ জন ও টমটম বেচাকেনার সাথে আরো ২ জন জড়িত থাকার কথা স্বীকার করে।

    একটি মোবাইল ফোনের সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানার পরির্দশক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপজেলার বেলঘর ও সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে কিশোর গ্যাংগের এই তিন সদস্য কে গ্রেফতার করে। এ সময় মোবাইল ফোন, হত্যায় ব্যবহত ছুরা, ইজিবাইক গাড়ি উদ্বার করে।

    তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন-চার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, “গত ১৭ মার্চ একটি ‘সংঘবদ্ধ ইজিবাইক চুর চক্র’ আব্দুল আউয়াল (২০) কে চা বাগানে বেধে রেখে তার ইজি-বাইকটি ছিনতাই করবে বলে পরিকল্পনা করে।”

    আরো পড়ুনঃ
    মাধবপুর গ্রামাঞ্চলে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি
    মাধবপুরে করোনা ভাইরাস রোধে সেনাবাহিনীর প্রচারাভিযান
    মাধবপুরে সরকারি আদেশ অমান্য করায় ৫ দোকানে জরিমানা

    “পরদিন ১৮ মার্চ তারা চা বাগানে ঘুরতে যাবে বলে ভাড়া করে আব্দুল আউয়ালকে নিয়ে যায়। চা বাগানের ভেতরে গিয়ে আব্দুল আউয়ালকে বেধে ফেলার পরে তারা বুঝতে পারে সে তাদের চিনে ফেলেছে। ফলে তারা তাকে হত্যা করে লাশ চা বাগানে ফেলে ইজি-বাইকটি নিয়ে যায়।” বলেন গোলাম মোস্তফা।

    মিস্টার গোলাম মোস্তফা আরো বলেন, “হত্যাকারীরা তাঁর মোবাইল ফোনটি নিয়ে যায়। এই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের সনাক্ত করে আটক করে। আটকের পর তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।”

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনার পরদিন পুলিশ উপজেলার চৌমুহনী এলাকা থেকে আওয়ালের ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে। হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও ৪ জন এবং বেচাকেনার সাথে জড়িত ২ জনকে আটকের জন্য অভিযান অব্যাহত থাকবে।

    পুলিশ সূত্র জানায়, এই এলাকায় একটি কিশোর অপরাধী চক্র গড়ে উঠেছে। ছিচকে চুরি দিয়ে শুরু করে এখন তারা কিলার। ইজিবাইক চালক আওয়াল হত্যাকান্ডে এই কিশোর গ্যাংটি চিহ্নত হয়েছে। সখের বসে মানুষের গাছের নারিকেল, পেপে চুরি দিয়ে তাদের শুরু। ৮ থেকে ১০ জন এই কিশোর গ্যাংটির সদস্য। আওয়াল কে খুন করে ইজিবাইক ছিনতাই করে তারা ফেসে গেছে।

    সূত্র মতে, আওয়ালের ইজিবাইক বিক্রি করে তাদের ভাগে তিন হাজার টাকা পরে। এই টাকা নিয়ে ঘটনার পর পরই ঢাকা শহরে ঘুরতে যায়। খাওয়া দাওয়া ও আড্ডাবাজি করতে গড়ে উঠে এই কিশোর গ্যাং টি।

    এ গ্রুপে সদস্যরা স্কুলের গন্ডি পার হয়নি। আওয়াল হত্যার ঘটনায় জড়িত তিন কিশোর গ্রেফতার হওয়ার পর কিশোর অপরাধীদের গ্যাং এর বিষয়টি পুলিশের সামনে আসে।

  • বাহুবলে গরিব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এএসপি পারভেজ আলম চৌধুরী

    বাহুবলে গরিব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এএসপি পারভেজ আলম চৌধুরী

    মোঃ আমিনুর রহমানঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় গরিব অসহায়, দরিদ্র, দিনমজুরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাহুবল নবীগঞ্জের সিনিয়র সার্কেল অফিসার এএসপি পারভেজ আলম চৌধুরী ।

    সোমবার (৩০ মার্চ)  বিকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর অর্থায়নে ৬০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও সাবান বিতরণ করা হয়।

    উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ওসি তদন্ত মোঃ আলমগীর কবির, সানশাইনের পৃষ্ঠপোষক আজাদ্দছ মিয়া বাবুল, পাঁচ গ্রাম নেতা ও ভোরের আলো সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ফয়ছল আহমেদ, ভোরের আলো সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি মীর জমিলুন্নবী ফয়ছল, সাংবাদিক দিদার এলাহী সাজু প্রমুখ।

    সার্বিক সহযোগিতা করে সানশাইন স্কাউট দল। বাড়ি বাড়ি স্কাউট দলের সদস্যরা খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

  • মাধবপুরে নিজ উদ্যোগে করোনা জীবাণুনাশক স্প্রে করছেন ধর্মঘর কৃষক লীগের সাধারণ সম্পাদক

    মাধবপুরে নিজ উদ্যোগে করোনা জীবাণুনাশক স্প্রে করছেন ধর্মঘর কৃষক লীগের সাধারণ সম্পাদক

    মোঃজাকির হোসেনঃ করোনা প্রতিরোধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুর ৯৯+ কালেকশনের স্বত্বাধিকারী এবং ১নং ধর্মঘর ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের

    নিজ উদ্যোগে এলাকার যুবকদের নিয়ে আজ ৩০ (মার্চ) সোমবার  সকালে হরষপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদ,হরষপুর রেল স্টেশন  বাজার জামে মসজিদ,চকরাজেন্দ্রপুর  পূর্ব পাড়া জামে মসজিদ,চকরাজেন্দ্রপুর পশ্চিম পাড়া নূরে মদিনা জামে মসজিদে জীবাণুনাশক স্প্রে করছেন।

    এ ছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যারা বাসা থেকে বের হচ্ছে তাদের হাত ও শরীরে দেওয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। আর বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আসার জন্য সবাইকে সর্তক করছেন।

    সোমবার সকালে মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নের হরষপুর যেয়ে এমন চিত্র দেখা গেছে।

    এসময় উপস্থিত ছিলেন বিশিস্ট সমাজসেবক গোলাম হোসেন, ধর্মঘর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মামুন পাশা, গোলাম মোস্তফা হৃদয়,ইরফান মাহমুদ, ইয়াসিন মিয়া।

    কৃষকলীগের  সাধারণ সম্পাদক মুক্তার হোসেন হবিগঞ্জের নিউজ কে জানান, আমরা মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি এজন্য নিজ জায়গা থেকে চিন্তা করে এ কাজ করে যাচ্ছি। আমরা এলাকার প্রতিটি মসজিদে জীবাণুনাশক ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে স্প্রে করছি ।

  • সহস্রাধিক লোকের হাতে খাবার তুলে দিলেন এমপি আবু জাহির

    সহস্রাধিক লোকের হাতে খাবার তুলে দিলেন এমপি আবু জাহির

    করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কর্মসূচিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ শহর, শহরতলী ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে সহশ্রাধিক লোকের হাতে খাবার তুলে দেন তিনি।এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ সালেক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া প্রতিজনের প্যাকেট চাউল, সোয়াবিন তেল, ডাল ও আলুসহ কয়েক প্রকার খাদ্য সামগ্রী রয়েছে। এসব বিতরণকালে সংসদ সদস্য বলেন, সবাই ঘরে থাকুন, নিরাপদ জীবনযাপন
    করুন। নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন। অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো করে হাত ধুয়ে থাকুন করোনামুক্ত।

    এর আগে গত কয়েকদিন ধরে সামাজিক দূরত্ব নিশ্চিতে হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ উপজেলা, হবিগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন স্থানে গ্রামে গ্রামে ক্যাম্পেইন করেছেন সংসদ সদস্য। এ সময় বিদেশফেরতদের এবং একইসঙ্গে তাদের সংস্পর্শে যারা গেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতেও সকলকে গুরুত্বের সাথে ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

  • করোনা সচেতনতায় লাখাই স্বেচ্ছাসেবক দলের ভিন্ন কর্মসূচি পালন

    করোনা সচেতনতায় লাখাই স্বেচ্ছাসেবক দলের ভিন্ন কর্মসূচি পালন

    জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ এর লাখাই উপজেলা শাখার উদ্দোগে গত কাল দুপুরে উপজেলার বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাবান দিয়ে হাত ধৌত করার ব্যবস্থা, লিফলেট, সাবান, মাস্ক বিতরণ করা হয়।

    উপজেলার বামৈ,কালাউক ও বুল্লা বাজার এ কর্মসূচি পালনের উদ্দোগ নেয়া হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামসুদ্দিন আহমেদ,উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্ছু,বিএনপি নেতা বিলাল আহমেদ,সাবেক ছাত্রনেতা সোহাগ চৌধুরী মানিক,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মিয়া মো: লায়েছ,উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিঃ যুগ্ন আহবায়ক মো:সোহেল আহমেদ,সেচ্ছাসেবকদল নেতা মাছুম আহমেদ সানি প্রমুখ।।

  • মাধবপুর গ্রামাঞ্চলে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি

    মাধবপুর গ্রামাঞ্চলে বাড়ছে করোনা সংক্রমনের ঝুঁকি

    মোঃজাকির হোসেনঃ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিস্তার লাভ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরই মধ্যে বাংলাদেশ রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রন ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর তথ্য অনুযায়ী ১০৭৬ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৮ জনের শরীরে ভাইরাসটি সংক্রমন করেছে, ১৫ জন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন, এবং ৫ জন মৃত্যুবরণ করেছেন ।

    এ অবস্থায় সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ২৫ শে মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সমস্ত দূরপাল্লার গণপরিবহন, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, সাময়ীক বন্ধের ঘোষনা দেওয়া হয়েছে। ঘোষনার পরপরই লক্ষ্য করা যায় শহর থেকে মানুষের গ্রামে ফেরার প্রবণতা এবং ঢাকা শহর থেকে হাজার হাজার মানুষ গ্রামে ফিরতেছে এবং (আইইডিসিআর) থেকে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বার বার প্রচার করা হচ্ছে ঢাকা ফেরতদেরও হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য কিন্ত মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে এই নিয়ম নীতি কিছুই মানছে না।

    এলাকাবাসী সুত্রে ও সামাজিক যোগযোগ মাধ্যম থেকে জানা যাচ্ছে তারা নিজ বাড়িতে অবস্থান করছেন না। দিনের একটা সময় তারা বাড়িতে থাকলেও বিকেলের দিকে তারা যেখানে সেখানে ঘোরাফেরা করছে। এতে করে সংক্রমনের ঝুঁকি থেকেই যাচ্ছে।

    বিভিন্ন গ্রাম গুড়ে দেখাগেছে বাজার ছেড়ে গ্রামের গলির দোকান গুলো জমজমাট হয়ে উঠেছে। তৈরি হচ্ছে অস্থায়ী চা-স্টল। গ্রামের খেলার মাঠ গুলো বিকালে জনসমাগম স্থল হয়ে উটে।

    উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, “অত্যন্ত দুঃখের বিষয় যে, আমরা আমাদের নিজেদের ভালটা উপলব্ধি করতে পারছি না, গণমাধ্যমের দিকে তাকালে একটা জিনিষ পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেশের প্রতিটা জেলাতেই প্রশাসন খুবই তৎপর তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কোন কোন ক্ষেত্রে একটু হার্ডলাইনেও যাচ্ছে। তারপরও সামাজিক দূরত্বটা সন্তোষজনক ভাবে তৈরী হচ্ছে না।”

    এ বিষয়ে মাধবপুর থান অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসাইন হবিগঞ্জ নিউজকে বলেন, “প্রবাসী ও শহর থেকে ফেরা লোকদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছি, মাইকিং করছি, লিফলেট বিতরন করছি। বাজারে অভিযানে আমাদের দেখলে দোকান বন্ধ করে দেয়, চলে আসলে আবার খুলে। জনগনকে কে সচেতন করতে আমরা সর্বোচ্ছ চেষ্টা করে যাচ্ছি। জনগন নিজেও সচেতন হতে হবে।”