Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ! গুরুতর আহত অন্তত ৩০ জন

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ! গুরুতর আহত অন্তত ৩০ জন

    হবিগঞ্জের আজমিরীগঞ্জের নোয়াগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিকেল ৫টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ ও এলাকাবাসী জানান, নোয়াগর গ্রামের সাবেক মেম্বার শাহাজাহান মিয়া ও একই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরেই আজ বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত আবিদুল (৫০) নামে একজন সহ গুরুতর আহত অন্তত ৩০ জন।

    সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

    এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন জানান, পূর্ব বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  • বানিয়াচংয়ে প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে অসহায় মানুষেদের মাঝে ত্রাণ বিতরণ

    বানিয়াচংয়ে প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে অসহায় মানুষেদের মাঝে ত্রাণ বিতরণ

    বিশ্বব্যাপী সৃষ্টি হওয়া প্রাণঘাতী “করোনা ভাইরাস” এর ফলে গোটা বিশ্বই যখন লকডাউন, ঠিক তখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও তাঁর ব্যতিক্রম নয়। বাংলাদেশে “করোনা ভাইরাস” এর কারণে নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষে ও কেটে খাওয়া শ্রমজীবী মানুষ পরেছে বিপাকে।

    কাজ করতে পারছেন না! যারা প্রদিতিনের রোজগার দিয়ে দুমুঠো ভাত জোটান তাদের কষ্ট যখন চরমে, ঠিক তখনই তাদেরকে সহযোগিতার হাত বাড়ালেন বানিয়াচং ইনাতখানীর প্রবাসীরা (রেমিট্যান্স যোদ্ধারা)।

    তাদের মধ্যে আবু খালেদ, নুর মুহাম্মদ, পারভেজ মিয়া, রুবেল মিয়া, সামিনুর রহমান, হৃদয় মিয়া, সারোয়ার হাসান, মিজানুর রহমানসহ অন্যান্যদের একান্ত প্রচেষ্টায় ও অর্থায়নে এবং এলাকায় অবস্থানরত যুবসমাজ ও মুরুব্বিয়ানদের একান্ত সহযোগিতায় অসহায় এবং হতদরিদ্র মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    গতকাল (২৭ মার্চ)  সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে এবং নুরুল হুদা আফজার এর সঞ্চালনায় এবং ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হুসেন খান।

    বানিয়াচংয়ে প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে অসহায় মানুষেদের মাঝে ত্রাণ বিতরণ

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ৩ নং দঃক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, পুরানবাগ সাত মহল্লা সান্দের সেক্রেটারি জাকির রেজা, ইনাতখানী মহল্লার সাবেক সর্দার ছাদিকুর রহমান।

    যুব সমাজের মধ্যে থেকে উপস্থিত ছিলেন মোঃআমিনুল হক, দীন মুহাম্মদ, মোঃআবু তালিব, কামরুল হাসান আবির, মোঃনুরুল ইসলাম, জামাল উদ্দিন আলফু, সুহেদ হাসান সুহেল, রাজু আহমেদ, আবুল বাশার, পায়েল আহমেদ, আহমেদ আলী, রিপন মিয়া, সিতুউর রহমান সিতু, মিফতাহুল হুদা নাঈম, আহমেদ ইমতিয়াজ নাফিজ প্রমুখ।

    হবিগঞ্জে জেলা প্রশাসনের চাল বিতরণ

    অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রবাসীদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান এবং রাজনৈতিক নেতৃবৃন্দদের অসহায় এবং কেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

    প্রধান অতিথি ইকবাল হুসেন খান বলেন, “এখনই উপযুক্ত সময় এ সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর এবং মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেয়ার।”

  • মাধবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

    মাধবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

    মোঃ জাকির হোসেনঃ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরষপুর ৯৯+ কালেকশনের স্বত্বাধিকারী এবং ধর্মঘর ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

    গত ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরষপুর রেল স্টেশনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় তথ্য জানিয়ে হরষপুর রেল স্টেশনে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও যানবাহনের চালকসহ যাত্রীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

    এ সময় ধর্মঘর কৃষকলীগের সাধারন সম্পাদক মুক্তার হোসেন জানান, “অনেক সাধারণ মানুষ মিডিয়ার মানুষকে অনুসরণ করে। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সাংবাদিকরা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। তাই আমি সেই দায়িত্ববোধ থেকেই আজ এই মাস্ক বিতরণ করলাম। যার যার জায়গা থেকে যদি এভাবে কাজ করা হয়, তাহলে করোনা নিয়ে সচেতনতা অনেকটাই বৃদ্ধি পাবে।”

  • নবীগঞ্জে ১০ বছরের মেয়েকে অপহরণের চেষ্টা, আটক ১

    নবীগঞ্জে ১০ বছরের মেয়েকে অপহরণের চেষ্টা, আটক ১

    নভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে শহর জুড়ে নিরবতা। প্রশাসনের নির্দেশে বন্ধ কাচামাল ব্যতিত সকল প্রকার দোকানপাট। এ সুযোগ হাত ছাড়া করতে চায়নি লম্পট গাড়ি চালক। সুনসান রাস্তায় একা পেয়ে গাড়ি চড়ানোর কথা বলে শিশুকন্যাকে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলে অপহরনের চেষ্টা চালায়।

    নবীগঞ্জে এক এম্বুলেন্স চালকের কান্ড নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জনমনে বিরাজ করছে আতঙ্ক। গাড়ি চড়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে পালাতে গিয়ে পুলিশের খাচায় বন্দি হয়েছে লম্পট সুন্দর আলী (৩৫)।ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ মার্চ) রাত ৮ টায়।

    সরেজমিনে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের (হাংসাং সালামতপুর) ১০ বছরের এক মেয়েকে ফাঁকা রাস্তায় একা পায় বালাগঞ্জ থানার জামালপুর গ্রামের বশির মিয়ার পুত্র এম্বুলেন্স চালক সুন্দর আলী। আজমিরীগঞ্জ থেকে ফেরার পথে নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর পেট্রল পাম্পের সামন থেকে এই মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার গাড়িতে তুলে । ঢাকা মেট্রো-ছ ৭১-২১৩৩ নং গাড়িতে করে ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দির দিকে রওনা দেয়।

    এসময় মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে এম্বুলেন্স চালক বিপাকে পড়ে যায়। স্থানীয় লোকজন আসার আগেই এম্বুলেন্সটি নবীগঞ্জ শহর ত্যাগ করে। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। এম্বুলেন্স চালক দিগ্বিদিক না পেয়ে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি বাজারে জনতার হাতে ধরা পড়ে।

    পরে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং চালককে আটক করা হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মেয়েটিকে অপহরন করাই ছিল তার মূল উদ্দেশ্য।”

    এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এদিকে মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।

  • মাধবপুরে করোনা থেকে মুক্তি পেতে মধ্যরাতে আজান ও মিছিল

    মাধবপুরে করোনা থেকে মুক্তি পেতে মধ্যরাতে আজান ও মিছিল

    মোঃ জাকির হোসেনঃ ‘আজ রাতে বড় ধরনের ভূমিকম্প হবে। আকাশ থেকে পাথর পরবে। এক দিকে নেমে যাবে আকাশ। হতে পারে পৃথিবী ধংশ।’

    এমন গুজবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে গভীর রাতে রাস্তা জুড়ো হন হাজার হাজার মানুষ। দল বেধে নারায়ে তাকবির দিয়ে শুরু করে মিছিল।

    এর আগে মসজিদে মসজিদে দেওয়া হয় আজান। এক সাথে সনাতন ধর্মাবলম্বীরা দেন উলুধ্বনি। মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের শিক্ষাক আব্দুল কাদির বলেন “রাত ১২টায় মসজিদের মাইকে দেওয়া হয় আজান, এর পরে শুরু হয় মিছিল।”

    দাসপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জালাল উদ্দিন জালালী বলেন, “অন্য একজনের ফোন পেয়ে তিনিও আজান দিয়েছে।”

    নয়াপাড়া বাজারের পান দোকানদার আব্দুল আজিজ বলেন, “সিলেট থেকে তার শাশুড়ির ফোন করে বলেছেন তার এক আত্মীয়র ঘরে নবজাতক জন্মের সাথে সাথে মারা যান। মৃত্যু আগে বলে গেছেন করোনা থেকে বাঁচতে হলে রাতের মধ্যে লং এলাচি ও জিরা খাও।”

    মাধবপুর থানার সহকারী উপ পরিদর্শক ইমরান আহমেদ বলেন, “এ গুজবে মানুষ রাস্তায় নেমে আসছে। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।”

    এদিকে রাস্তায় বের হয়ে এক সাথে মিছিল করায় করোনাভাইরাসে সংক্রমিত হবার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন সিলেট রাকিব রাবেয়া মেডিকেল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার হাবিবুর রহমান।

  • নির্দেশ অমান্য করে দোকান খুলায় বাহুবলে জরিমানা

    নির্দেশ অমান্য করে দোকান খুলায় বাহুবলে জরিমানা

    বাহুবলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলায় এক ব্যবসায়িকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে মোবাইল কোর্ট নন্দনপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলায় নন্দনপুর বাজারের নিরব ডেকোরেটার্সকে ৫ হাজার, সঠিক মূল্য তালিকা না থাকায় সুমি এন্টারপ্রাইজ, জান্নাত স্টোর ও আব্দুল করিমের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

    এছাড়াও দক্ষিণ বাহুবল গ্রামে একটি বিয়ে আয়োজনের সংবাদ পেয়ে ইউএনও স্নিগ্ধা তালুকদার অনুষ্ঠানস্থলে হাজির হন। পরে অনুষ্ঠানের সকল আয়োজন বন্ধ করে উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে জনসমাগম ব্যতিত বিয়ে সম্পন্ন করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বঅহী ম্যাজিস্ট্রেট খ্রিষ্টফার হিমেল রিছিল।

  • হবিগঞ্জে জেলা প্রশাসনের চাল বিতরণ

    হবিগঞ্জে জেলা প্রশাসনের চাল বিতরণ

    করোনা প্রতিরোধে ঘরে ঘরে খাদ্য সামগ্রি নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জে দরিদ্র পরিবারগুলোর
    মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান বিভিন্ন পয়েন্টে এসব চাল বিতরণ করেন।

    জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান,
    চালকল মালিকদের সহায়তায় এসব চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ৫ কেজি করে চাল দেয়া হয়েছে। একটি ভ্যান গাড়িতে করে চাল নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে চালগুলো বিতরণ করা হয়। ভ্যান থেকে চাল নামিয়ে একটি জায়গায় রাখা হয়। এরপর একেকজন দরিদ্র মানুষ চাল নিয়ে যান।