Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

    লাখাইয়ে মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

    লাখাই উপজেলার করাব, বুল্লা ও বামৈ ইউনিয়নে প্রায় চার হাজার মানুষের মাঝে সরকারি সহায়তার টাকা বিতরণ করেছেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ সহায়তা বিতরণ করেছেন।
    সহায়তা বিতরণের পৃথক তিনটি অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় প্রায় চার হাজার উপকারভোগীর হাতে নগদ ৪৫০ টাকা করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    এ সময় তিনি করোনা পরিস্থিতে সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালনের মধ্য দিয়ে একে অন্যের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

    অনুষ্ঠানগুলোতে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হাই কামাল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমদ দুলদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • ৩০০ পরিবারের মাঝে ইনভাইটার অব ইসলামের ঈদ সামগ্রী বিতরণ

    ৩০০ পরিবারের মাঝে ইনভাইটার অব ইসলামের ঈদ সামগ্রী বিতরণ

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় তিন শত দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইনভাইটার অব ইসলাম বাংলাদেশ, হবিগঞ্জ জেলা।

    আজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় শহরের শায়েস্তানগরস্থ গাউসিয়া একাডেমি ও সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি হাফেজ নূর আহমদ শাহীনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া একাডেমি ও সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা গোলাম সারওয়ারে আলম, ৯নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম সেতু, শাহজালাল জামে মসজিদের খতিব মুফতি মুজিবুর রহমান, এডভোকেট আমিনুল হক চৌধুরী নোমান।

    এসময় বক্তারা বলেন, মানবতার সেবায় ইনভাইটার অব ইসলাম দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। করোনা-কালীন সময়েও এদের সামাজিক কাজ গুলো ছিল প্রশংসনীয়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার সামগ্রী পৌঁছানো ধর্মীয় সংগঠন হিসেবে প্রশংসনীয়।

    এসময় ইনভাইটার অব ইসলামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম শাফিউল আলম মাহিন, হাফেজ ফয়সল রেজা কাদরী, মীর তাহমিদুর রহমান মাহি, সাইফুল ইসলাম জয়, সাইফুর রহমান তুহিন, শাকিল আহমেদ, মাহিনুর সানি, সৈয়দ আবু সালমান রাজু, মুহাইমিনুল হোসেন সাকিবসহ প্রমুখ।

    পরিশেষে করোনা ভাইরাস থেকে দেশ-জাতি এবং বিশ্বের মুক্তি এবং সকলের সুস্থতা কামনা করে মুনাজাত করা হয় এবং ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

  • শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে  নগদ অর্থ বিতরণ

    শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

    শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ এর উদ্দোগে আজ মঙ্গলবার দুপুরে শিবপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে৷

    ইংল্যান্ড থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালী সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাও.শাহ হালিম উদ্দিন নূরী৷

    সংগঠনের পক্ষে অনুষ্টানটি পরিচালনা করেন হবিগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরী৷

    অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ রাজুল ইসলাম৷

    শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষে
    বক্তব্য রাখেন মাষ্টার জাহিদুল ইসলাম চৌধুরী সুমন,মোকাম্মিল আবেদিন চৌধুরী (বিপলু চৌধুরী), মোঃ লিটন মিয়া,মোস্তফা কামাল,মোঃ আমির হোসেন তালুকদার লিটন,শেখ শাহরিয়ার সাঘর৷

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী মোঃ আমজাদ তালুকদার৷
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল হাই,ইউনিয়ন আওয়ামিলীগ সেক্রেটারি একেএম আজাদ চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ নুরুল নুরুল হক,মোঃশামছুল আলম,মোঃ খালেদ হোসেন চৌধুরী,কাজল চৌধুরী,মাষ্টার জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধা আলকাছ মিয়া,প্রভাসক মোঃ মারুফ আহমেদ,মেম্বার শিরু মিয়া,মেম্বার আরশাদ মিয়া,
    আব্দুল কুদ্দুছ দাখিল মাদ্রাসার সুপার মাও.আব্দুল আলিম প্রমূখ৷

    আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন শিবপাশা বাজার মসজিদের ইমাম মাও.আব্দুস শহিদ ।

    অনুষ্ঠান শেষে ইউনিয়নের ১ থেকে ৬ নং ওয়ার্ডের ১৬৫ জন হতদরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়৷

    এর পূর্বে সকালে পশ্চিমভাগ বাজারে ৭ থেকে ৯ নং ওয়ার্ডের ৮১ জন হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে৷

  • পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

    পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

    লাখাইয়ে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।

    গতকাল লাখাই উপজেলার লাখাই ইউনিয়নে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার অদম্য স্বেচ্ছাসেবী গন।

    ঈদের দিনেও প্রিয় সন্তানের হাতে নতুন জামা তুলে দিতে পারেনা অনেক হতভাগা বাবা একরাশ অভিমান নিয়ে বসে থাকে সন্তানেরা।

    তাই এসব মুখে মুখের হাসি অঙ্গীকার নিয়ে পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ এমন কিছু শিশুদের ঈদের পোশাক কিনে দিয়েছে আর করে নিয়েছে অফুরন্ত ভালোবাসা ।

  • লাখাইয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

    লাখাইয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

    বিশ্ব মা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে লাখাই উপজেলার দুস্থ অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    গত গতকাল সোমবার ১০ মে ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহি অফিসার লুসি কান্ত হাজং এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মশিউল আলম আজাদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মশাই ও পজীব কর্মকর্তা এ কে এম সাহেদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের উপস্থাপনায় ১২ জন অসহায় দুস্থ মা দের ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।

  • শায়েস্তাগঞ্জে উচ্ছেদের পর আবারও রেলের জায়গা দখল হচ্ছে

    শায়েস্তাগঞ্জে উচ্ছেদের পর আবারও রেলের জায়গা দখল হচ্ছে

    শায়েস্তাগঞ্জে উচ্ছেদের পর আবারও রেলের জায়গা দখল হতে চলেছে। গত বছর রেলওয়ে কতর্ৃপক্ষ ও মোবাইল কোর্ট যৌথ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের প্রায় শতাধিক অবৈধ কাঁচা ও পাকা স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু ইদানিং দখলদাররা আবারও এসব জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে বসবাস করতে শুরু করেছে।

    স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি মার্কেট ও দাউদনগর রেলগেইটের সামনে শতাধিক দোকান পাট ও বাড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এখন পুরোদমে এসব আবারও দখল শুরু হতে চলেছে৷

    এ কারনে সরকার একদিকে যেমন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে অবৈধ স্থাপনার ফলে ট্রেন চলাচলের সময় দূর্ঘটনার কারন হতে পারে। স্থানীয় লোকজন আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।

  • করোনাকালে হবিগঞ্জে বেড়েছে চুরি

    করোনাকালে হবিগঞ্জে বেড়েছে চুরি

    ঈদকে সামনে রেখে করোনাকালেও হবিগঞ্জ সদর উপজেলায় চুরির ঘটনা বেড়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে।

    গত ৫ মে হবিগঞ্জ সদর উপজেলার নুরুন্নেছা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সৌর প্যানেল ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ থাকায় রাতের আধারে কে বা কারা ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। বর্তমানে স্কুলটি পুরো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

    জানা যায়, কিছুদিন আগে আলাপুর গ্রামের গ্রামীণফোন টাওয়ার থেকেও চোরের দল ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এছাড়া আশপাশের গ্রামের বেশ কয়েকটি এলাকায় প্রায়ই এ রকম ট্রান্সফরমার চুরি হচ্ছে। সদর উপজেলার আলাপুর, রায়ধর, গোপালগঞ্জসহ আশপাশের গ্রামগুলোতে রাতের অন্ধকারে একদল ছিচকে চোরসহ চোর চক্রের একটি দল এভাবেই লকডাউনের সুযোগ নিয়ে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র।