Home শায়েস্তাগঞ্জশায়েস্তাগঞ্জে উচ্ছেদের পর আবারও রেলের জায়গা দখল হচ্ছে

শায়েস্তাগঞ্জে উচ্ছেদের পর আবারও রেলের জায়গা দখল হচ্ছে

by Crime Desk
০ comments
শায়েস্তাগঞ্জ-উপজেলা

শায়েস্তাগঞ্জে উচ্ছেদের পর আবারও রেলের জায়গা দখল হতে চলেছে। গত বছর রেলওয়ে কতর্ৃপক্ষ ও মোবাইল কোর্ট যৌথ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের প্রায় শতাধিক অবৈধ কাঁচা ও পাকা স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু ইদানিং দখলদাররা আবারও এসব জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করে বসবাস করতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি মার্কেট ও দাউদনগর রেলগেইটের সামনে শতাধিক দোকান পাট ও বাড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এখন পুরোদমে এসব আবারও দখল শুরু হতে চলেছে৷

এ কারনে সরকার একদিকে যেমন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে অবৈধ স্থাপনার ফলে ট্রেন চলাচলের সময় দূর্ঘটনার কারন হতে পারে। স্থানীয় লোকজন আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।

You may also like