Category: হবিগঞ্জ

  • ‘পিএইচপি কোরআনের আলো’তে ১ম হয়েছেন হবিগঞ্জের বশির

    ‘পিএইচপি কোরআনের আলো’তে ১ম হয়েছেন হবিগঞ্জের বশির

    হয়ে গেল দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২১-এ চ্যাম্পিয়ন প্রতিযোগিতা। হিফজুল কুরআনভিত্তিক দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো’তে প্রথম হয়েছে হবিগঞ্জের হাফেজ বশির আহমেদ। প্রথম রানার আপ হয়েছে নেত্রকোনার হাফেজ লাবীব আল হাসান। দ্বিতীয় রানার আপ হয়েছে কিশোরগঞ্জের হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। চতুর্থ হয়েছে সিলেটের হাফেজ সালমান আল মাহমুদ।

    আজ সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে একে একে সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সেরা প্রতিযোগীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আবেগে আপ্লুত হয়ে পড়ে হাফেজ বশির আহমেদ। অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার তিন লাখ টাকা, তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা ও চতুর্থ পুরস্কার দেওয়া হয় এক লাখ টাকা। এ ছাড়া প্রথম তিনজন প্রতিযোগীর ওস্তাদরা পান পিএইচপি মোটরবাইক।

    অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন বলেন, ‘অনেক অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তবে এ অনুষ্ঠানের মতো এত সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরে গর্বিত ও নিজেকে ধন্য মনে করছি। যারা এ আয়োজন করেছে, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের তথা কুরআনের সব আয়োজনে সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতে এসব কুরআনের হাফেজদের জন্য আমরা চেষ্টা করব কিছু করার।’

  • বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে – এমপি আবু জাহির

    বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে – এমপি আবু জাহির

    সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশে একসময় কৃষি খাত কম উৎপাদনশীল ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ এবং কৃষি খাতে প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। সরকার চায় এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। যে কারণে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হচ্ছে। সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। করোনা ভাইরাস মহামারীর এই সংকটাপন্ন সময়ে অব্যাহত রাখা হয়েছে প্রণোদনা।

    আজ সোমবার হবিগঞ্জ খাদ্যগুদামে কৃষকগণের কাছ থেকে সরকারিভাবে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ ও ভূমিহীনদের ঘর-বাড়ি বানিয়ে দিয়ে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছেন। শুধু ঘর-বাড়ি প্রদানই নয়Ñ তাঁর নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করছে।

    শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চান। এক্ষেত্রে দেশের সকল মানুষেরও আন্তরিকতা প্রয়োজন।

    জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দিলদার মাহমুদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌরাপদ দে, আমিনুল ইসলাম ভূইয়া, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    খাদ্যগুদাম কর্তৃপক্ষ জানিয়েছে, হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকার ন্যায্যমূল্যে ১ হাজার ৭৯ মেট্রিক টন বোরো ধান এবং ২ হাজার ৩৫৬ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করবে।

  • বানিয়াচংয়ে ২হাজার মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ

    বানিয়াচংয়ে ২হাজার মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে নিম্ন আয়ের ২ হাজার জন মানুষের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী‘র পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

    আজ ১০ মে সোমবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে সামাজিক দূরত্ব মেনে ঈদ সামগ্রী বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

    বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের নিম্ন আয়ের ২ হাজার জন মানুষকে
    ঈদ সহায়তা দেওয়া হয়েছে।

    এছাড়াও আরও ১হাজার জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিতরনকৃত ঈদ সামগ্রী‘র মধ্যে রয়েছে তেল,চিনি,ময়দা,পেয়াজ,সেমাই ও নুডুলস।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,ওয়ারিশ উদ্দিন খান,উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,নজরুল ইসলাম,আনোয়ার হোসেন,যুবলীগ নেতা সায়েব আলী,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক,ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন,রিপোটার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন,ফরহাদ সুমন,তাপস হোম,শাহ সুমন,মাজহারুল ইসলাম অপুু,শেখ সজীব হাসান, প্রমূখ।

  • লাখাইয়ে চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

    লাখাইয়ে চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

    হবিগঞ্জের লাখাই উপজেলায় খাদ্য গুদামে সরকারিভাবে বরো চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

    রবিবার ( ৯ মে) দুপুরে দিকে উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল সংগ্রহ অনুষ্ঠান উদ্বোধন করেন লাখাই উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) আশীষ কুমার সরকার, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক নিরেঞ্জন দাস, ইউপি সদস্য শতকত আকবর, আউয়ব রাজা, যুবলীগ নেতা মনির মোল্লা স্হানীয় নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, লাখাই উপজেলায় খাদ্য গুদামে ৪০ টাকা দরে সিদ্ধ চাল ও ৩৯ টাকা দরে আতব চাল সাদিয়া অটো রাইছমিল এর নিকট থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে ১২৮৯ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

  • শিল্প বর্জ্যের  দূষণের কবলে লাখাই এর সুতাং নদী

    শিল্প বর্জ্যের দূষণের কবলে লাখাই এর সুতাং নদী

    শিল্প বর্জ্যের  দূষণের কবলে লাখাইর দীর্ঘ প্রধান নদী সুতাং। আব্যাহত শিল্পবর্জ্যের দূষণের ফলে নদীর বেহাল দশা। নদীর জল ঘন কালো বর্ন ধারন করেছে। দূর্গন্ধ ছড়াচ্ছে। নদীর পাড় দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। নদীর জল কালো ও বিবর্ন হয়ে পড়ায় মৎস্য শুন্য।

    এক সময়ের শান্ত ও স্বচ্ছ নীল জলরাশির সুতাং আজ মৃত প্রায়। নদীর তীরে গড়ে উঠা হাট বাজার ও গ্রামের লোকজন নিয়মিত গোসল করতো, গৃহস্থালি কর্ম সম্পাদন করতো কিন্তু তা আজ অসম্ভব হয়ে পড়েছে।

    সুতাং অববাহিকায় বিস্তীর্ণ হাওরের বোরো ফসলের মাঠে এ কালো ও দূর্গন্ধ যুক্ত জলে সেচকার্য চলে। এতে একদিকে সেচকাজে কৃষকদের ভোগান্তি অন্যদিকে শিল্পবর্জ্যে দুষিত জলে সেচকার্জ চলায় কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘ দিন যাবত খননের অভাবে নদীর তলদেশ ভরাট হয়ে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাওয়ার ফলে সেচকার্য বিঘ্নিত হচ্ছে।

    এরই মধ্যে মড়ার উপর খাড়ার ঘা এর মতো ২০১৫ সাল থেকে হবিগঞ্জ এর উজানে শায়েস্তাগঞ্জ উপজেলায় গড়ে উঠা শিল্পাঞ্চল এর শিল্পবর্জ্যে সুতাং এর বহাল অবস্থা। বর্ষায় নদীর জল প্রবাহ বেশী থাকায় দূষণ তেমন দৃষ্টি গোচর না হলেও শুষ্ক মৌসুমে নদীর জল কমে যাওয়ায় তা প্রকট আকার ধারন করে।

    সুতাং নদীর বর্তমান অবস্থা।

    এ অবস্থা থেকে উত্তোরনে লাখাইয়ের সচেতন মহল ও বিভিন্ন পরিবেশ বাদী সামাজিক সংগঠনের পক্ষে উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন নিবেদন করেও অদ্যাবধি কোন ফলোদয় হয়নি।

    একদিকে সুতাং দূষণের  ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব নিয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন বিভিন্ন সময়ে প্রকাশিত হলেও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসেনি।

    এ অবস্থা চলতে থাকলে এবং সুতাং নদীর শিল্পবর্জ্য দূষণের রোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহন না করলে লাখাইয়ের কৃষি, মৎস্য ও পরিবেশ এবং জীব বৈচিত্রের উপর দীর্ঘ মেয়াদি প্রভাব পড়বে।

    এ থেকে উত্তোরনে এবং লাখাইর প্রধান নদী সুতাং কে বাঁচাতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন  মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে লাখাইয়ের ভুক্তভোগী মহল।

  • স্কটিশ পার্লামেন্টে এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ফয়সল চৌধুরী

    স্কটিশ পার্লামেন্টে এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান ফয়সল চৌধুরী

    স্কটিশ পার্লামেন্টে এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের ফয়সল চৌধুরী। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান।

    ৬ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ট স্কটিশ পার্লামেন্ট নির্বাচন। ২০০০ সালে চালু হওয়া এই পার্লামেন্টে মুলত স্কটীশ জণগনের স্বাস্থ্য, শিক্ষা ও ট্রান্সপোর্ট সংক্রান্ত বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

    তাছাড়া কয়েক প্রকার পাবলিক বেনিফিট এবং ট্যাক্স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করার ক্ষমতা রয়েছে স্কটিশ পার্লামেন্টের।

    প্রতি চার বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ১২৯ জন এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হন।

    ফয়ছল হোসেন চৌধুরীর জন্ম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে। তার বাবার নাম আলহাজ্ব গোলাম রব্বানী চৌধুরী। মা–বাবার সাথে তরুন বয়সে পাড়ি জমান ইংল্যান্ডে। প্রথমে ম্যানঞ্চেষ্টার এবং পরে এডিনবরায় বসবাস শুরু করেন।

  • আজমিরীগঞ্জে বোরো ধান সংগ্রহের শুভ উদ্ধোধন করলেন এসিল্যান্ড

    আজমিরীগঞ্জে বোরো ধান সংগ্রহের শুভ উদ্ধোধন করলেন এসিল্যান্ড

    আজমিরীগঞ্জ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। শনিবার বেলা আনুমানিক দুপুর ১২ঃ৩০ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২১ শুভ উদ্বোধন করা হয়।

    বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সহকারী কমিশনার(ভূমি) উত্তম কুমার দাশ৷

    এসময় উপস্হিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।