Category: হবিগঞ্জ

  • চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে

    চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ উপজেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে

    চুনারুঘাটের সর্ববৃহৎ আর্ত-মানবতার সামাজিক সংগঠন হল চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত এই প্রবাসী উন্নয়ন পরিষদ। চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ’র উদ্যোগে চুনারুঘাট পৌরসভা সহ (১০) দশটি ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরনের কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন হয়েছে।

    সাবেক ছাত্র নেতা মির্জা ফয়সল আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা জনাব সোহেল তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব লুৎফুর রহমান মহলদার সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এজাজ ঠাকুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার আব্দুস শহীদ তরফদার, এম ক্বারী আনিসুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট ইবনে সিনা হাসপাতালের ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নুরুল হক সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য জনাব আব্দুল্লাহ্ সরদার, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী আব্দুল মালেক, সাবেক ছাত্র নেতা মোঃ রফিকুল ইসলাম,সহ আরো বিভিন্ন গণ্যমান্য শুভাকাঙ্ক্ষী সদস্যগণ ও বিভিন্ন পত্রিকার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা হোসাইন আহমদ মির্জা ও মীর রাজীব।।

    চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ আর্ত-মানবতার সেবায় সফলতা শীর্ষে এগিয়ে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন । সকল অতিথিগন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের ভুয়সী প্রশংসা করেছেন এবং সকল প্রবাসীদের উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সামাজিক কাজে শরিক হওয়ার আহবান জানিয়েছেন এবং উক্ত সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

  • জেলা প্রশাসকের পরামর্শে দরিদ্র বিধবা নারীর মাঝে খাদ্যদ্রব্য ও শাড়ি বিতরণ করেছে তাসনুভা শামীম ফাউন্ডেশন

    জেলা প্রশাসকের পরামর্শে দরিদ্র বিধবা নারীর মাঝে খাদ্যদ্রব্য ও শাড়ি বিতরণ করেছে তাসনুভা শামীম ফাউন্ডেশন

    হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান-এর পরামর্শে রমজানের ১০ দিনব্যাপী কর্মসূচির ৫ম দিনে আজ ২৫ জন দরিদ্র বিধবা নারীর মাঝে খাদ্যদ্রব্য ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি বিতরণ করে “তাসনুভা শামীম ফাউন্ডেশন”।

    জেলা প্রশাসকের পক্ষে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাভিদ সারওয়ার ও জনাব শোয়েব শাত-ঈল ইভান কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

    তাসনুভা শামীম ফাউন্ডেশন

    জেলা প্রশাসনের পক্ষ থেকে এসময় জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য তাসনুভা শামীম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়।

    এছাড়া মাহমুদাবাদ এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে ৩০০ জন মানুষের মাঝে রান্না করা ইফতারি বিতরণ করা হয়।

    তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম সাহেব বলেন, জেলা প্রশাসক ইশরাত জাহানের সমন্বয়ে মানবতার সেবায় হবিগঞ্জবাসীর পাশে থেকে কাজ করে যাবে তাসনুভা শামীম ফাউন্ডেশন।

    তাসনুভা শামীম ফাউন্ডেশন

    উল্লেখ্য তাসনুভা শামীম ফাউন্ডেশন ২০১৭ থেকে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল পরিচালনার পাশাপাশি মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে।

  • লাখাইয়ে প্রতিদিনের বাণীর সম্পাদক সাবান মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত

    লাখাইয়ে প্রতিদিনের বাণীর সম্পাদক সাবান মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত

    মহিউদ্দিন আহমেদ রিপনঃ লাখাইয়ে প্রতিদিনের বাণীর সম্পাদক ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃসাবান মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল শনিবার বিকালে বুল্লা বাজারে লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজের সভাপতিত্বে ও রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিনের পরিচালনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, সাংবাদিক আব্দুল ওয়াহেদ, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান, সাধারণ সম্পাদক সূর্য রায়, সায়েদুর রহমান, মাওলানা জালাল আহমেদ, লাখাই সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস,নসানী চন্দ্র বিশ্বাস, মনর উদ্দিন মনির, আকিব শাহারিয়ার, শাহীনুর রহমান শাহীন মোল্লা প্রমূখ।

  • নয় সহশ্রাধিক মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণে এমপি আবু জাহির

    নয় সহশ্রাধিক মানুষের মাঝে সরকারি সহায়তা বিতরণে এমপি আবু জাহির

    হবিগঞ্জ  সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯ হাজার ২৪৭ জন নারী-পুরুষের মাঝে ৪৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি রিচি, পইল, লস্করপুর, নিজামপুর ও রাজিউড়া ইউনিয়নে তিনি এ সহায়তা বিতরণ করেছেন।

     

    সহায়তা বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোসহ পরিষদের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় রিচি ইউনিয়নে ২ হাজার ২১৫ জন, পইলে ১ হাজার ৭৪০, লস্করপুরে ১ হাজার ৭৮০, নিজামপুরে ১ হাজার ৭০০ ও রাজিউড়া ইউনিয়নে ১ হাজার ৮১২ জনকে ৪৫০ টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

    সহায়তা বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আবু জাহির উপস্থিত নারী পুরুষের সামনে বর্তমান সরকারের নানা কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, এ সরকার সাধারণ মানুষের সরকার। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নকে প্রাধান্য দিয়েই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। এ সময় করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যান্য উদ্যোগগুলোর কথা তুলে তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

     

  • লাখাইয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ কাপড় ব্যবসায়ীকে অর্থদন্ড

    লাখাইয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ কাপড় ব্যবসায়ীকে অর্থদন্ড

    মহিউদ্দিন আহমদ রিপনঃ লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৬ জনকে ১,৯০০ টাকা অর্থদন্ড প্রদান।

    শুক্রবার (০৭ মে) বিকাল ৪ ঘটিকার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা উপজেলার বুল্লা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা করেন।

    বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পথচারীদের জরুরী প্রয়োজন ব্যতীত যার যার ঘরে অবস্থান করার জন্য নির্দেশনা দেয়া হয়।

    অভিযানকালে মাস্কবিহীন ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর আওতায় ০২ টি মামলায় ০৬ জন কাপড় ব্যবসায়ীকে ১,৯০০ টাকা জরিমানা করা হয়।

    এ সময় বাজারের প্রায় প্রতিটি কাপড়ের দোকান, শপিংমলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বাজারের প্রবেশ পথে দোকানের বাহিরে বিভিন্ন মালামাল রেখে গণউপদ্রব সৃষ্টি করায় এসব মালামাল সাথে সাথে সরিয়ে নিতে বাধ্য করা হয় ও ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্কতা আরোপ করা হয়।

    পথচারীদের মাস্ক ক্রয় করে পড়তে বাধ্য করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পড়ুন ও সরকারি নির্দেশনা মান্য করুন, করোনা প্রতিহত করুন এ বিষয়ে সকলকে অবহিত করা হয়।

    আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।

  • হবিগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, স্বাস্থ্যবিধি পালনে প্রশাসন কঠোর।

    হবিগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, স্বাস্থ্যবিধি পালনে প্রশাসন কঠোর।

    করোনা প্রার্দূভাবে সময়ে ব্যবসায়ীদের দাবিরমুখে লকডাউন কিছুট শীতিল করার সাথে সাথে হবিগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, বিভিন্ন কাপড়ের দোকান, মোবাইলের দোকান এবং কসমেটিকস এর দোকানে বিভিন্ন বয়সী নারী পুরুষ ক্রতাদের উপছেপড়া ভিড়।

    তবে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি পালনের জন্য প্রশাসনের রয়েছে কঠোর নজরদারি। এরই মাঝে সরেজমিন দেখা যায়, মাস্ক ব্যবহারের সংখ্যা বৃদ্ধি পেলেও গুটি কয়েকটি দোকানে রয়েছে হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা।

    হবিগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার, স্বাস্থ্যবিধি পালনে প্রশাসন কঠোর।
    ঈদের বাজারে স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহানের বাজার মনিটরিং।

    পুলিশ, র‍্যাবের পাশাপাশি জেলা প্রশাসক ইশরাত জাহান নিয়মিত বাজার মনিটরিং করেন। এসময় তিনি বিভিন্ন দোকানীর সাথে কথা বলেন এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে পালনের জন্য বলেন।

    কাপড়ের সাথে মানানসই করে বিভিন্ন রকম কসমেটিকস এবং প্রসাধনী সামগ্রী কিনতে তরুন তরুনীদের ভিড় লেগে আছে কসমেটিকসের দোকান গুলোতে। পাশাপাশি ঈদ উপলক্ষে বিভিন্ন ব্রান্ডের মোবাইল বাজারে আসলেও সেদিকে তেমন কোন উপছেপড়া ভিড় নেই ক্রেতাদের।

    তবে ব্যবসায়ীরা বলছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে শপিং করেন এবং এভাবে ক্রেতাদের উপস্থিতি থাকলে করোনাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে উঠতে পারব।

  • তাসনুভা শামীম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ

    তাসনুভা শামীম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ

    তাসনুভা শামীম ফাউন্ডেশনের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২৫ জন প্রতিবন্ধী পরিবারকে ঈদের জন্য নতুন জামা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

    এ সময় উপস্তিত ছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এনডিসি জনাব জহিরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ সারোয়ার এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, জেলা প্রশাসক ইশরাত জাহানের উদ্যোগে রমজানের শেষ ১০ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নেয় তাসনুভা শামীম ফাউন্ডেশন। আজ শুক্রবার  ০৭/০৫/২০২১ ইং ছিল কর্মসূচির চতুর্থ দিন।

    এছাড়া মাহমুদাবাদ এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে ৩০০ জন মানুষের মাঝে রান্না করা ইফতারি বিতরণ করা হয়। তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম সাহেব বলেন, জেলা প্রশাসক ইশরাত জাহানের সমন্বয়ে মানবতার সেবায় হবিগঞ্জবাসীর পাশে থেকে কাজ করে যাবে তাসনুভা শামীম ফাউন্ডেশন, মাহমুদাবাদ, হবিগঞ্জ ।

    উল্লেখ্য তাসনুভা শামীম ফাউন্ডেশন ২০১৭ থেকে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল পরিচালনার পাশাপাশি মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে।