Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্ধোধন

    বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্ধোধন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে।

    আজ ৭মে শুক্রবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলার নতুনবাজারে অবস্থিত খাদ্যগুদামে আনুষ্টানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    খাদ্য কর্মকর্তা খবির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত খাদ্যগুদাম অফিসার অসীম কুমার তালুকদার,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া,জসিম উদ্দিন,আতাউর রহমান মিলন,মোক্তাদির হাসান সেবুল প্রমূখ।

    চলতি বোরো মৌসুমে বানিয়াচং উপজেলায় সরকারিভাবে মোট ৩হাজার ২‘শ ৬ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।

    এজন্য লটারীর মাধ্যমে উপজেলার ১৫টি ইউনিয়নের ১হাজার ৬‘শ ৩৭জন কৃষক বাছাই করা হয়েছে।

    এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সর্বোচ্চ সতর্কতার সহিত কৃষি অফিসের কৃষক তালিকা থেকে প্রকৃত কৃষক বাছাই করা হয়েছে। লটারীতে বিজয়ী প্রকৃত কৃষকগনই সরকারিভাবে ধান সরবরাহ করতে পারবেন। এর বাইরে অন্য কেউ ধান দিতে পারবেননা।

  • লোকড়া ইউনিয়নে মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

    লোকড়া ইউনিয়নে মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নে ১ হাজার ৮৮০ জন নারী-পুরুষের মাঝে ৪৫০ টাকা করে সরকারি নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

    আজ শুক্রবার সকালে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে সংসদ সদস্য আবু জাহির উপকারভোগী কয়েকজনের হাতে ভিজিএফ কর্মসূচির আওতাধীন ৪৫০ টাকা করে তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    একই সঙ্গে তিনি করোনাভাইরাস মোকাবিলার স্বার্থে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদ উদযাপনের জন্য অনুরোধ জানিয়েছেন।

  • সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার দিলেন আমেরিকা প্রবাসী সুলতান আহমেদ

    সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার দিলেন আমেরিকা প্রবাসী সুলতান আহমেদ

    আজ (৭ মে) শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন ১নং গাজীপুর ইউপির ১নং ওয়ার্ডের বাগিয়ার গাঁও গ্রামে ঈদ উপহার বিতরণ করা হয়।

    আমেরিকা প্রবাসী সুলতান আহমেদ এর আর্থিক সহযোগীতায় প্রায় অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    তিনি চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশে কোরোনা মহামারীতে লকডাউন এবং পবিত্র রমজান মাসে দরিদ্র পরিবারের কথা তিনি ভুলে যাননি। বিভিন্ন সময় চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ এই সামাজিক সংগঠনের মাধ্যমেও তিনি হতদরিদ্রদের মাঝে সহযোগিতা করেন।

    এবারও তিনি চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ এবং নিজে উদ্যোগেই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তিনি দেশবাসীর কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

  • নবীগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

    নবীগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার  বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান করা হয়েছে।

    আজ ০৬ মে বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা’র নেতৃত্বে এ অভিযানে ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১৯,০০০ (উনিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

    নবীগঞ্জ বাজারের তিনটি রেস্টুরেন্ট ও মিষ্টি ঘরের রান্নাঘর থেকে হাইড্রোজ, এমোনিয়া পাওয়া গেছে । এছাড়াও এই তিনটি রেস্টুরেন্ট ও মিস্টি ঘরে প্রতিটি মিস্টির প্যাকেটের ওজন ২৯০ গ্রাম পযন্ত পাওয়া যায় । এসব অপরাধে তারিন মিষ্টি ঘরকে ৬,০০০/-, শান্তিবাগ হোটেলকে ৫,০০০/-, তৃপ্তি স্ন্যাকস এন্ড সুইটস কে ৫,০০০/- জরিমানা করা হয়।

    এ সময় চঞ্চল মিয়া নামে এক তরমুজ বিক্রেতাকে ৩,০০০/- জরিমানা করা হয়েছে । প্রতি পিস তরমুজ ৭০ টাকা দরে কিনে ১৫০ টাকায় বিক্রি করার অপরাধে এ জরিমানা করা হয় ।

    অভিযান চলাকালে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয় । অভিযানকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়।

    অভিযানে সহযোগিতা করেন উপজেলা সেনিটারী ইন্সপেক্টর, নবীগঞ্জ জনাব নূরে আলম সিদ্দিকী ও নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম ।

    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

  • সাংবাদিক শাবান মিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাংবাদিক শাবান মিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশ মোহাম্মদ শাবান মিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    আজ বৃহস্পতিবার বাদ জোহর হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

    মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী।

    প্রেসক্লাব সদস্য শফিকুল আলম চৌধুরী, নূরুজ্জামান ভূইয়া মামুন, রাশেদ আহমেদ খান, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শাকিল চৌধুরী, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, আব্দুল হালীম, মুজিবুর রহমান, এন.এম ফজলে রাব্বী রাসেল, মোঃ কাউছার আহমেদ, মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ।

    মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফ্তী আলমগীর হোসাইন সাঈফী।

    বর্তমানে মোহাম্মদ শাবান মিয়া ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। উনার হার্টের রিংক প্রতিস্থাপন করা করা হবে।

  • দুই ইউনিয়নে মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

    দুই ইউনিয়নে মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে ৩ হাজার ৮৭৫ জন নারী-পুরুষের মাঝে সরকারি নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ সহায়তা বিতরণ করেছেন। ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজন উপকারভোগী ৪৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা পেলেন। এর মাঝে তেঘরিয়া ইউনিয়নে ২ হাজার ৪৫০ ও তেঘরিয়ায় ১ হাজার ৪৫৫ জন।

    পৃথক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মাশফিকা হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সংসদ সদস্য আবু জাহির সরকারি স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া ও আশির্বাদ করতে উপকারভোগীদের প্রতি আনুরোধ জানিয়েছেন।

  • চুনারুঘাটে পুলিশের উপর হামলা করে মাদক মামলার আসামী ছিনতাই

    চুনারুঘাটে পুলিশের উপর হামলা করে মাদক মামলার আসামী ছিনতাই

    হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের উপর হামলা করে মাদক মামলার আসামী ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

    চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া একটি মাদক মামলার পলাতক আসামি ছিল।

    বুধবার দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট থানা পুলিশ শিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে নিয়ে আসার সময় শিপনের পরিবারের লোকজন পুলিশ সদস্যদের ওপর আক্রমন করে তাকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

    এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের উপর আক্রমনকারীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।