Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে খলায় ধান শুকানো নিয়ে সংঘর্ষে ফিকলের আঘাতে এক কৃষক নিহত

    বানিয়াচংয়ে খলায় ধান শুকানো নিয়ে সংঘর্ষে ফিকলের আঘাতে এক কৃষক নিহত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে খলায় ধান শুকানো নিয়ে সংঘর্ষে ফিকলের আঘাতে ফালু মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

    বুধবার দুপুরে উপজেলার পুরান পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফালু মিয়া পুরান পাথারিয়া গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে।
    ঘাতক জহিরুল ইসলাম ফালু মিয়ার ভাতিজির ছেলে।

    বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, নিহত ফালু মিয়ার সাথে তার নাতি জহিরুল ইসলামের বেশ কিছুদিন যাবত পরিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে দুপুরে তাদের মধ্যে খলায় ধান শুকানো নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জহিরুল ইসলাম টেটা (বল্লম) দিয়ে ফালু মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।
    খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

  • হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

    হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

    স্টাফ রিপোর্টার:- সীমিত পরিসরে হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কাঁশবন হোটেল এন্ড রেস্তোরায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী ও টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিম, হবিগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক মোঃ শরীফ চৌধুরী,

    হবিগঞ্জের মুখের বার্তা সম্পাদক মঈন উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়ছল চৌধুরী, সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক সৈয়দ মশিউর রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জুয়েল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী এমএ আর শায়েল, বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক আফতাবুর রহমান সেলিম, বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেক, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি জাহেদ আলী মামুন, প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার এইচএম হেলিম, সমাচারের স্টাফ রিপোর্টার ইফতেখার লোদি সানি, সাংবাদিক সম্রাট ও সুজন মিয়া প্রমুখ।

    ইফতার মাহফিলে প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিমসহ অন্যান্য অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌরসভা জামে মসজিদের ইমাম ফরিদ উদ্দিন আহমেদ।

     

  • রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে ৪ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে ৪ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে কোভিড ১৯ ( করোনা) মহামারীতে কর্মহীন, ক্ষতিগ্রস্থ এবং অসহায় ৪ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় হবিগঞ্জ লন টেনিস ক্লাব মাঠে এই আয়োজন করা হয়।

    হবিগঞ্জ পৌরসভার মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিমের সভাপত্বিতে ও রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।

    বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া, সহকারী কমিশনার প্রতীক মন্ডল, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিকুজ্জামান হিরাজ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহঃসভাপতি ও হবিগঞ্জ জেলা ডিএফএ এর সভাপতি আব্দুর রহমান, রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি দাস পল্লব এবং যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক সাইফুল ইসলাম। এছাড়াও, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতিটি উপহার প্যাকেটে ছিল ৭.৫ কেজি চাল, এক কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সুজি।

    প্রধান অথিতি হিসেবে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, করোনা মহামারীতে রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিজের জীবন বাজি রেখে মানুষের সেবা করে যাচ্ছে ।

    আতাউর রহমান সেলিম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট গত এক বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন । আপনাদের পাশে ছিলাম ,পাশে আছি ,ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ।

  • লাখাইয়ে ব্রীজ না থাকায় জনসাধারণের চরম ভোগান্তি

    লাখাইয়ে ব্রীজ না থাকায় জনসাধারণের চরম ভোগান্তি

    হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের বড়তলা থেকে লাখাই বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার কলমা হাটি ও কাছারি হাটি মধ্যবর্তী খালের উপর ব্রীজ না থাকায ছাত্র ছাত্রীসহ জনসাধারণের ভোগান্তি চরমে।

    বর্ষাকালে নৌকা আর হেমন্তকালে কাদাজল মারিয়ে চলতে হচ্ছে পথচারীদের ।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ হাফিজুল ইসলাম সেলফোনে আলাপকালে জানান, প্রায় ২০ বছর পূর্বে কলমাহাটি ও কাছারি হাটির মধ্যবর্তী খালের উপর একটি ব্রিজ নির্মিত হয়েছিল রাস্তার অনুপাতে ব্রীজটি অধিক উঁচু হওয়ায় আমাদের কোন কাজে আসেনি পথচারীরা দুপাশে বাঁশের মই লাগিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করত।

    লাখাইয়ে ব্রীজ না থাকায় জনসাধারণের চরম ভোগান্তি
    ব্রীজটির পূর্বের অবস্থা এমন ছিল।

    এক পর্যায়ে জনগণের ভোগান্তি লাঘবে বিগত ৫/৬ বছর পূর্বে এ ধরনের অপরিকল্পিত ব্রীজটি ভেঙ্গে ফেলা হলেও অদ্যবধি ব্রীজটি পুনঃনির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই ।

  • আতাউর-মজকোরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ

    আতাউর-মজকোরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ

    আতাউর-মজকোরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বানিয়াচং উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামের সুবিধা বঞ্চিত একুশটি পরিবারের মধ্যে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়।

    সুনামপুর জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মাওলানা আল আমীন হোসাইন এর মোনাজাতের মাধ্যমে অত্র জামে মসজিদে এই ঈদ ফুড প্যাক বিতরণ উদ্বোধন করা হয়।

    অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন মসজিদের মোতাওয়াল্লি জনাব মোঃ মলাই মিয়া, গ্রামের বিশিষ্ট মুরুব্বি জানাব মোঃ তাহের আলী, মোঃ আশিক মিয়া, মোঃ কিতাব আলী এবং ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব আতিকুল ইসলাম সোহাগ প্রমূখ।

  • সিনিয়র সদস্য ফয়ছল চৌধুরী স্কটিশ পার্লামেন্টের  সদস্য নির্বাচিত হওয়ায় জীবন সংকেতের উচ্ছাস প্রকাশ

    সিনিয়র সদস্য ফয়ছল চৌধুরী স্কটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় জীবন সংকেতের উচ্ছাস প্রকাশ

    জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সিনিয়র সদস্য ফয়ছল চৌধুরী স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হয়েছেন। তাই সংগঠনটির পক্ষ থেকে উচ্ছাস প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে উচ্ছাস প্রকাশ করা হয়।

    সভাপতি অনিরুদ্ধ কুমার ধর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঝহারুল ইসলাম পাভেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘হবিগঞ্জের কৃতি সন্তান ফয়ছল চৌধুরী প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত হিসেবে স্কটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়া একটি ঐতিহাসিক ঘটনা। নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ফয়ছল চৌধুরী শুধু হবিগঞ্জ নয় বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন।’

    বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আরো বলেন- ‘জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছেন ফয়ছল চৌধুরী। তাঁর এই সাফল্যে জীবন সংকেতের সকল সদস্য দারুন উচ্ছসিত। সামনের দিনগুলোতে ফয়ছল চৌধুরীর জীবনে আরো অনেক সাফল্যের পালক যুক্ত হবে। যা হবে আমাদের আনন্দ ও গৌরবের উপলক্ষ্য।’

    উল্লেখ্য, স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য নির্বাচিত হয়েছেন ফয়ছল চৌধুরী। যার বাড়ি নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে।গত বৃহস্পতিবার স্কটল্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওন্যাল লিস্টের প্রার্থী ছিলেন তিনি।

    ইক্যুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইট অ্যাকটিভিস্ট ফয়ছল চৌধুরী দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। লেবার পার্টি থেকে ২০১৭ সালে ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়ছল চৌধুরী।

    দীর্ঘদিন ধরে তিনি এডিনবরা অ্যান্ড লোদিয়ান রিজিওন্যাল ইকুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিভিন্ন সংখ্যালঘু কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রয়েছে তাঁর। এজন্য ২০০৪ সালে ব্রিটেনের রাণির দেওয়া ‘মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এমবিই)’ খেতাবে ভূষিত হন তিনি।

  • আজমিরীগঞ্জের রাহেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

    আজমিরীগঞ্জের রাহেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

    আজমিরীগঞ্জের রাহেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
    আহত অর্ধ-শতাধিক, বাড়িঘরে লুটপাট ও ভাংচুর আটক ৩৪

    আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রাহেলা গ্রামে মঙ্গলবার সকাল অনুমানিক ১১ টায়, তুচ্ছ ঘটনা – কাটা ধানের মুরি রাখাকে কেন্দ্র করে প্রায় ১ ঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলেই ফিকলের আঘাতে কামাল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত ও অর্ধ-শতাধিক আহত হয়েছে। নিহত কামাল মিয়া একই গ্রামের ইয়াকূব আলীর পুত্র।

    জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রাহেলা গ্রামের বাসিন্দা আনু মিয়া ও বর্তমান ইউ পি সদস্য শের আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত সোমবার বিকালে কাকাইলছেও বাজারে ভুঁইয়া মার্কেট এলাকায় ইউপি সদস্য শের আলী এবং কামাল মিয়ার মধ্যে বাক বিতণ্ডা ও হাতাহাতির ঘঠনা ঘটে। নিহত কামাল মিয়ার পিতা ইয়াকূব আলী জানায়, এরই জের ধরে পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল অনুমানিক ৯ টায় তার পুত্র মোঃ কামাল মিয়া (৩৫) পার্শ্ববর্তী হাওরের কৃষিজমি থেকে ধান কেটে মুরিগুলো একটি স্থানে স্তুপ করে রাখতে গেলে একই গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউ,পি সদস্য মোঃ শের আলী সহ তার
    স্বজনরা বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। কিছুক্ষণ পর উভয়পক্ষের লোকজন বাক-বিতন্ডায় অংশ নেয়। এরই এক পর্যায়ে দু’পক্ষের লোকজন রামদা, ফিকল, লাঠি সহ নানা ধরণের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোঃ কামাল মিয়া (৩৫) নামে এক যুবক ফিকলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়।

    অনুমানিক প্রায় ১ ঘন্টব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে আরও প্রায় অর্ধ-শতাধিক লোক আহত হয়। সংঘর্ষে কমপক্ষে দেড় শতাধিক নারী পুরুষ অংশ নেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ নিহত কামাল মিয়ার মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে। এদিকে, গুরুতর আহতদের আশংখাজনক অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরা হল, নিহত যুবক মোঃ কামাল মিয়ার পুত্র শিবলু মিয়া (১৮) পিতা মোঃ ইয়াকূব আলী (৬৫) আনোয়ার হোসেনের পুত্র আতর আলী (৩২)মৃত- ময়না মিয়ার পুত্র আল আমিন মিয়া (২৮) মুজিবুর রহমানের পুত্র ফয়েজ মিয়া (২২) এ ছাড়া, উসমান মিয়া (৬০), মোখলেছ মিয়া (৩৫), আলফাত (৩০), জহির (৩৫), ইয়াহিয়া (৪০), কাজল মিয়া (৪০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

    আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে, সংঘর্ষের পর বাড়িঘরে লুটতরাজ ও ভাংচুর চালায় একদল।

    এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশের সুরত হাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাটানো হয়েছে।

    সংঘর্ষে জড়িত ৩৪ জনকে আটক করা হয়েছে৷ এরা হল, মৃত- ইসমাঈল মিয়ার পুত্র বজলুর রহমান (৫৬) মৃত- হাসিন মিয়ার পুত্র আশন মিয়া (৪৫) মৃত- শামসুল হকের পুত্র মুসা মিয়া মৃত- আব্দুল বাতেনের পুত্র সাদ্দাম হোসেন (৩২) এলাছ মিয়া (২২) রজব আলীর পুত্র ডালিম (৩০) মৃত- নুর মিয়ার পুত্র দিলোয়ার হোসেন (৩৫) নবী হোসেনের পুত্র সালাউদ্দিন (২৫) প্রমূখ।

    এ ব্যপারে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।