Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে বাংলা টিভির জন্মদিন পালিত

    বানিয়াচংয়ে বাংলা টিভির জন্মদিন পালিত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালিত হয়েছে।

    বুধবার (১৯ মে) রাত ৮ টায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি মোসাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় এক জমকালো আয়োজনের মাধ্যমে জন্মদিন পালিত হয়।

    বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি আল আমিন খানের আমন্ত্রনে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন। ওসি (তদন্ত) প্রজিত কুমার।

    অন্যানের মাঝে উপস্থিত ছিলেন,সাংবাদিক ইমদাদুল হোসেন খান, মখলিছ মিয়া, আনোয়ার হোসেন, শেখ নুরুল ইসলাম, জসিম উদ্দিন,
    আতাউর রহমান মিলন, তাওহিদ হাসান, মাজহারুল ইসলাম অপু, আলমগীর রেজা, শাহ সুমন, রাজিব, এসকে রাজ, শিশির, সুজন মিয়া প্রমূখ।

    জন্মদিনের অনুষ্ঠানে অতিথিরা বাংলা টিভির সফলতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসংগতি লেখনীর মাধ্যমে তুলে ধরেন। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় সাংবাদিকরা যেন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা অব্যাহত রাখেন সেই আহবান জানান অতিথিরা।

  • হাফেজ বশির’কে সংবর্ধিত করেছে সিংহগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদ

    হাফেজ বশির’কে সংবর্ধিত করেছে সিংহগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদ

    হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের কৃতিসন্তান হাফেজ বশির আহমেদ কে সিংহগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    বুধবার (১৯ মে) বিকাল ৩ ঘটিকায় উপজেলার সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সিংহগ্রাম ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ মুফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল।

    শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংবর্ধিত ব্যাক্তিত্ব হাফেজ বশির আহমেদ।
    উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ শামীম আহমদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ বশির আহমেদ’র পিতা মাওঃ আবদুর রশিদ, লাখাই প্রেসক্লাব সভাপতি এড. আলী নোয়াজ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিংহগ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি আবদুল আওয়াল তালুকদার, বিশিষ্ট মুরুব্বি হাজী মিজানুর রহমান, উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি আমিমুল এহসান মাসুম, সাখাওয়াত হোসেন শাহীন, উলামা পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওঃ আব্দুল হান্নান, সহ সভাপতি মাওঃ তাফাজ্জুল হক, মাওঃ হুমায়ুন কবির, মাওঃ লুৎফুর রহমান বিপ্লবী, মাওঃ মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইয়াহিয়া সাঈদ, সহ সাংগঠনিক হাফেজ তাফাজ্জুল হক, যুগ্ম সম্পাদক মাওঃ আহমদ হোসেন আব্দাল, হাফেজ মাওঃ মোঃ উল্লাহ বাহার, হাফেজ মাওঃ আসাদুজ্জামান, মাওঃ সাইফুল ইসলাম, হাফেজ মাওঃ আবু মোসা স্বপন প্রমুখ।

    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লাখাই সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস, লাখাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান, সাধারণ সম্পাদক সূর্য্য রায়, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক মনর উদ্দিন মনির, তথ্য প্রযুক্তি সম্পাদক আকিব শাহরিয়ার সহ সিংহগ্রামের বিশিষ্ট মুরুব্বিয়ান ও সর্বস্থরের জনসাধারণ।

    সংবর্ধনায় দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে দেশসেরা হাফেজ বশির আহমেদ’র হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
    গত (১০ই মে) এনটিভিতে প্রকাশিত বাংলাদেশের সর্ববৃহৎ কোরআনিক রিয়েলিটি-শো পিএইচপি কোরআনের আলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা-২০২১ এ হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের কৃতিসন্তান হাফেজ বশির আহমেদ ১ম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়।

  • সাংবাদিক রোজিনা আক্তারকে গ্রেফতারের প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

    সাংবাদিক রোজিনা আক্তারকে গ্রেফতারের প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

    আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী নারী, দৈনিক প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবীতে হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৯ মে) সকাল ১১ঘটিকা সময় মাধবপুর প্রেসক্লাবের সামনে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, প্রেসক্লাবের সকল সাংবাদিক সদস্যদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক সাব্বির হাসান (আকাশ) সাবেক সভাপতি রোকন উদ্দিন (লস্কর )যুগ্ম সাধারণ সম্পাদ আলমগীর (কবির) আলাউদ্দিন (রনি)

    বক্তব্য রাখেন-ইত্তেফাকের প্রতিনিধি শংকর পাল (সুমন ) সমকাল প্রতিনিধি আইয়ুব খান, মাইটিভি উপজেলা প্রতিনিধি রাজিব দেব রায়,প্রথম আলোর সাবেক প্রতিনিধি জামাল মোঃ আবু নাছের, সহ প্রমূখ।

    এসময় আগত বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। আমরা মানববন্ধনে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবী জানাই ।

  • লাখাইয়ে  প্রথম আলোর  জেষ্ঠ্য  প্রতিবেদক  রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

    লাখাইয়ে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

    বুধবার (১৯ মে) বিকাল ৩ টায় লাখাই উপজেলার স্থানীয় বুল্লাবাজারে লাখাইয়ে কর্মরত ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে লাখাই প্রেস ক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়।

    লাখাই অনলাইন প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান এর সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, সমাজ সেবক ও ঢাকাস্থ লাখাই থানা প্রবাসী জন জন কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সুতাং বাচাও আন্দোলনের আহবায়ক মাহবুব আলম মালু, সাংবাদিক ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস, লাখাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশীষ দাস গুপ্ত, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, অনলাইন প্রেস ক্লাব সাধারন সম্পাদক সূর্য্য রায়, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন আহমেদ রিপন, অনলাইন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা, রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক শাহ আমজাদ হোসেন নয়ন, আদর্শ সাহিত্য পাঠাগারের সম্পাদক তাফাজ্জুল হক ,অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস, অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনর উদ্দিন মনির সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

    সভায় বক্তাগন প্রথম আলোর জেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে পরিকল্পিত ভাবে হেনস্থা, সাজানো মামলা দিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির জোর দাবী জানানো হয়।

  • “জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন” এর কমিটি গঠন

    “জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন” এর কমিটি গঠন

    হবিগঞ্জের নতুন স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর ২৩ জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি আল-সাইমুম আহাদ, সাধারণ সম্পাদক আবু তাহির এবং সাংগঠনিক সম্পাদক সাগর বৈষ্ণব।

    বর্তমানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আল-সাইমুম আহাদ।

    তিনি বলেছেন যেকোনো ধরনের বিপদে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করবো আমি এবং আমার সংগঠন। গরীব, দুঃখী, অসহায়, বঞ্চিত মানুষের পাশে থাকে এবং বিভিন্ন দুর্যোগে এবং মহামারীতে তাদের পাশে থাকে সর্বদা তাদের সাহায্য করবো

  • উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ এর অজুখানা উদ্বোধন

    উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ এর অজুখানা উদ্বোধন

    উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ হবিগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী মসজিদ যা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পঞ্চদশ শতকের প্রথমার্ধে নির্মাণ করেন।

    স্থানীয়দের দাবি ছিল প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ এই মসজিদে একটি অজুখানা স্থাপনের। জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকায় আজ এখানে একটি দৃষ্টিনন্দন অজুখানার উদ্বোধন করা হয়। অজুখানার উদ্বোধন করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান।

    উচাইল শংকরপাশা শাহী জামে মসজিদ

    এসময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর জনাব বর্ণালী পাল, সহকারী কমিশনার জনাব নাভিদ সারওয়ার এবং মসজিদ কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

  • হবিগঞ্জ ঢাকা রোড পরিবহন শ্রমিক কল্যাণের ত্রি-বার্ষিক সভা

    হবিগঞ্জ ঢাকা রোড পরিবহন শ্রমিক কল্যাণের ত্রি-বার্ষিক সভা

    হবিগঞ্জ ঢাকা রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
    রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ আধুুনিক স্টেডিয়াম হল রুমে মোঃ দিয়ারিছ মিয়ার সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সজীব আলী, মটর মালিক গ্রপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ, দিগন্ত পরিবহনের ব্যবস্থাপক মিয়া মোঃ ইলিয়াছ, মর্ডান পরিবহনের ব্যবস্থাপক মোঃ জামাল মিয়া, মোঃ আব্দুর রাজ্জাক, সহসভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, শ্রমিক নেতা মোঃ আজিজুর রহমান, মোঃ সাইদুর রহমান, আহমেদ চৌধুরী, মোঃ সাহাব উদ্দিন, মোজাম্মেল মিয়া, সিরাজ মিয়া, শ্যমল মিয়া প্রমুখ।

    বাবু শ্রী রতন বর্মনের পরিচালনায় সভায় সজীব আলী মিয়াকে আহবায়ক করে ৩ সদস্যের বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী ২মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।