Category: হবিগঞ্জ

  • ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধবপুরে মানববন্ধন অনুষ্ঠিত

    ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধবপুরে মানববন্ধন অনুষ্ঠিত

    মসজিদে বায়তুল আকসায় নামাজরত ফিলিস্তিনিদের উপর বর্বর ইসরাইলের নগ্ন হামলার প্রতিবাদে মাধবপুর-বিজয়নগর আহলে সুন্নত ওয়াল জামায়াতের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১১ টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধবপুরে মানববন্ধন অনুষ্ঠিত

    আহলে সুন্নাত ওয়াল জামাত মাধবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ধনু মিয়ার সভাপতিত্বে অত্র মানববন্ধন কর্মসূচিতে ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নুর বক্স মাস্টার, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ শফিক উদ্দিন খান, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা জাকিউর রহমান আল কাদরী, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ভূঁইয়া, মাওলানা হাফেজ আবুল বাশার সালেহ, হাজী আবুল বাশার, মাওলানা মুস্তাকিম বিল্লাহ নূরী, সোলেমান খান, মাওলানা মোঃ খাদেমুল ইসলাম, মাওলানা মোঃ জিয়াউল কামাল জাকারিয়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম।

  • হবিগঞ্জ শহরে একের পর এক চুরি, মানুষের মাঝে আতংক

    হবিগঞ্জ শহরে একের পর এক চুরি, মানুষের মাঝে আতংক

    হবিগঞ্জ শহরে চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। বিভিন্ন বাসাবাড়ি এবং দোকানপাটে একের পর চুরি সংগঠিত হচ্ছে, নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ । এনিয়ে গত ২মাসের মধ্যে বেশ কয়েকটি দোকান এবং বাসা বাড়ীতে চুরি সংগঠিত হলো।

    গতকাল বৃহস্পতিবার (২১মে) দিবাগত রাত ৩.৪০ মিনিটের সময় শহরের মোহনপুর আবাসিক এলাকার সামছুর রহমান মাষ্টারের বিল্ডিং এ সামছুনা নাহারের বাসার জানালার গ্রিল কেটে চোর ভিতরে ঢুকে নগদ ১০ হাজার টাকা এবং কাপড়চোপড় নিয়ে যায়।
    একই সময়ে পাশের আরেকটি বাসা থেকে ২শত টাকা নিয়ে যায় চোরের দল।

    সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা যায়, রাত ৩.৪০ মিনিটের সময় জনৈক চোর একটি বাশ দিয়ে জানালা খুলে এবং পরে গ্রিল কেটে ভিতরে ঢুকে টাকা ও মালামাল নিয়ে যায়।

    খরব পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ওয়ার্ড কমিশনার আলা উদ্দিন কুদ্দুস এবং সদর থানার সেকেন্ড অফিসার মোঃ জুয়েল আহমদ ঘঠনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

  • মাধবপুরে কেএমআরটি একতা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

    মাধবপুরে কেএমআরটি একতা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

    হবিগঞ্জের মাধবপুরে কে এম আর টি একথা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের ১০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে।

    শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কুলাইচাচর মধ্যপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ ফতেহুল ইসলাম স্যারো।

    মাধবপুরে কেএমআরটি একতা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

    সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, শহীদুল হক শানু মাস্টার, মোঃ তাজুল ইসলাম, মোঃ সামসু মিয়া মাস্টার, মোঃ হাবিবুর রহমান, আহাদ মিয়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রবাসী মোঃ নুরুল হক।

    সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মিয়ার মাস্টার এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম জীবন, এনামুল হক নিরব, মাহাতাব উদ্দিন রনি, রুবেল মিয়া, মোঃ আতিকুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, জসীম উদ্দিন কাশেম, মোঃ নাহিদ হোসেন, মোঃ আবুল কাশেম, মোঃ লিটন মিয়া প্রমূখ।

    মাধবপুরে কেএমআরটি একতা যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাওলানা হেলাল মিয়া। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের ১০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে।

    রোগী দেখছেন ডাক্তার মাসুদ ইবনে আব্দুল্লাহ এমবিবিএস পিজিটি মেডিসিন, সি এম ইউ আলট্রা, ট্রেইন্ড ইন ইন্টার্নশিপ কেয়ারিং এন্ড সিপিআর জেনারেল প্রাকটিশনার ও সনোলজিস্ট।

  • হাফেজ বশির-কে সংবর্ধনা দিয়েছে হলদারপুর আল-হেলাল সংস্থা

    হাফেজ বশির-কে সংবর্ধনা দিয়েছে হলদারপুর আল-হেলাল সংস্থা

    বাংলাদেশর সর্ববৃহৎ কোরআনিক রিয়েলিটি-শো Ntv র পর্দায় পি এইচ পি কুরআনের আলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২১

    চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলার কৃতি সন্তান হাফেজ বশির আহমদকে সংবর্ধনা দিয়েছে আল-আল হেলাল ইসলামী সমাজকল্যাণ সংস্থা।

    আজ ২০ মে ২১’ বৃহস্পতিবার, জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর মাদ্রাসার হল রুমে সংস্থার সভাপতি মাওলানা মাসুদ খানের সভাপতিত্বে সংস্থার সেক্রেটারি মাওলানা হাফিজ উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কুরআন পাকের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

    স্বাগতবক্তব্য রাখেন মাওলানা শিব্বির আহমদ,বক্তব্য রাখেন,৭ নং বড়ইউড়ী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা রুহুল আমীন,হলদারপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুশ শহীদ, সংবর্ধিত ব্যক্তি হাফেজ বশির আহমদের পিতা শায়েখ আব্দুর রশিদ প্রমুখ।

    এছাড়া উপস্থিত ছিলেন, হলদারপুর মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী ওলীউর রহমান,মাওলানা জামাল উদ্দীন,মাওলানা সাব্বির আহমদ,মাওলানা ইবাদুর রহমান,মুফতী এনামুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদরাসা,স্কুল কলেজের ছাত্রবৃন্দ ও আল হেলাল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দরা।

  • ফিলিস্তিনে বর্বর হামলায় হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানববন্ধন

    ফিলিস্তিনে বর্বর হামলায় হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানববন্ধন

    গাজায় ফিলিস্তিনি মুসলমানদরে উপর ইসরাইলের বর্বর হামলা ও নির্বিচারে ফিলিস্তিনি শিশু-নারীসহ সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ ২০ মে বাদ জোহর হবিগঞ্জ শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরে তরিকত শাহ্ জালাল আহমদ আখঞ্জী সাহেবের সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা ছাত্রসেনা সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম.এ কাদিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সচিব জননেতা মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম,বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আল আযহারী,জেলা আহলে সুন্নাতের অর্থ সম্পাদক মাওলানা সাইফুল মোস্তফা,ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বি এস সি,সাংগঠনিক সম্পাদক জননেতা মুফতি তাহির উদ্দিন সিদ্দীকী,অর্থ সম্পাদক জননেতা মুফতি খায়রুদ্দীন,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাউসার আহমদ রুবেল,দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি হাফিজ আহমদ নিজামী শাফী, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নুরুদ্দীন, পৌর আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মুফতি আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ, মুফতি মাওলানা মুজিবুর রহমান,যুবনেতা হাবিবুর রহমান হাবিব,কাজী মাওলানা আব্দুল জলিল,মাওলানা আমিনুল হক,মাওলানা নিজাম উদ্দিন,মাওলানা মোশাহিদুল ইসলাম।

    এসময় বক্তারা বলেন, ব্রিটিশ বেনিয়া শাসকরা ৭০ বছর আগে একটি স্বাধীন দেশকে ধ্বংস করার জন্য অনুপ্রবেশকারী দখলদার ইহুদীদ্বারা যে ইসরাইল নামক রাষ্ট্রের গোড়া পত্তন করা হয়েছিল, তা এখন বিশ্বসভ্যতার জন্য বিষফোঁড়ায় পরিনত হয়েছে। অসভ্য, বর্বর এবং চক্রান্তকারী ইহুদীরা কত অমানবিক এবং ইসলাম বিদ্ধেষী তা প্রমাণ করার জন্য সম্প্রতি গাজায় নির্বিচারে হত্যাকাণ্ডের উদাহারণই যথেষ্ট।

    তারা বলেন, বিশ্ব সম্প্রদায়ের আবেগ ও অনুভুতির প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জভাবে ইসরাইলের পক্ষাবলম্বন ও অস্ত্র দিয়ে প্রচ্ছন্ন সহযোগিতা এবং জাতিসংঘের নির্লিপ্ততা ইসরাইলকে বেপরোয়া করে তুলছে।  ইসরাইল ফিলিস্তিনে যে মানবতা বিরোধী যে অপরাধ সংঘঠিত করছে-এর দায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। বক্তারা জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেন, এটিকে জাতিসংঘ না বলে জাতি নিধনের সংঘ বলাই উত্তম।

    মানববন্ধনে বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আপনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে, ফিলিস্তিনের পূর্নাঙ্গ স্বাধীনতা অর্জনে আপনার বলিষ্ঠ পদক্ষেপ এ জাতি আশা করে।

    এসময় বক্তারা অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা ও নিষ্টুর হত্যাকা- বন্ধের আহবান জানান এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে ফিলিস্তিনীদের বাঁচাতে বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠানোর জন্যও সরকারের কাছে আহ্বান জানান।

    ফিলিস্তিনে বর্বর হামলায় হবিগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিছিল
    মিছিলের ছবি।

    সমাবেশ শেষে ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী বর্বরতার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ট্রাফিক পয়েন্টে এক পথসভায় ফিলিস্তিনী মুসলমানদের জন্য মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

  • সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাবের  মানববন্ধন

    সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

    প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন এবং গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্দোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সোয়েব চৌধুরী, মোঃ ইসমাইল হোসেন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নুরুজ্জামান শওকত, ৭১টিভির শাকিল চৌধুরী, যমুনা টেলিভিশনের প্রদীপ দাস সাগর, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ।

    এসময় বক্তাগণ বলেন, একটি গণতান্ত্রিক দেশে একজন সিনিয়র সাংবাদিকের উপরে এরকম হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকের কণ্ঠরোধ করে দূর্নীতির মহাৎসব করা যাবে না। অনতিবিলম্বে গ্রেফতারকৃত সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে বলেও দাবি জানান তারা।

  • রমজানে ১০ হাজার প্যাকেট ইফতার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করল তাসনুভা শামীম ফাউন্ডেশন

    রমজানে ১০ হাজার প্যাকেট ইফতার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করল তাসনুভা শামীম ফাউন্ডেশন

    হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের পরামর্শে তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম পবিত্র রমজান মাসে প্রতিদিন ফাউন্ডেশনের কার্যালয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রায় ৩০০ প্যাকেট ইফতারির আয়োজন করেন।

    তাছাড়া ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত ৩টি মাদ্রাসায় প্রতিদিন নিয়মিত ৬০ জন মানুষের জন্য ইফতারির আয়োজন করেন। ফাউন্ডেশনের উদ্যোগে সারা রমজান মাসে সর্বমোট ১০ হাজার প্যাকেট ইফতারি বিতরণ করা হয়।

    ১লা রমজান শহরের মাহমুদাবাদ এলাকায় হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিন উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম। আর এই ক্যান্টিনের মাধ্যমে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে প্রতিদিন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব ইফতারি বিতরণ করা হয়। এই কার্যক্রমে সার্বিক দায়িত্বে ছিলেন শেখ ইউনুছ আলী ও শেখ জামাল এবং সহযোগিতায় ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি রাজু আলী সুমনসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং সানি ও তার আরো ৫ জন বন্ধু। তারা রমজান মাসে প্রতিদিন অনেক কষ্ট করে এসব ইফতারির আয়োজন করেন। হবিগঞ্জ শহরে মাসব্যাপী ১০ হাজার প্যাকেট ইফতারির আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করে তাসনুভা শামীম ফাউন্ডেশন।

    তাছাড়া রমজানের শেষ ১০ দিনব্যাপী জেলা প্রশাসক ইশরাত জাহানের পরামর্শে ও প্রশাসনের সহযোগিতায় প্রতিদিন দরিদ্র লোকজনের মাঝে ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ প্রদান, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, টুপি , গেঞ্জি , শাড়ি, লুঙ্গি, বিতরণ ও বিধবা পরিবারে টিন বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই রমজানে প্রায় ছয়শত পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করল আর্ত-মানবতার সেবায় নিয়োজিত তাসনুভা শামীম ফাউন্ডেশন।

    পবিত্র রমজান মাসে মানবতার কাজে সহযোগিতা করায় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামীম। তিনি বলেন, আগামী দিনগুলোতেও হবিগঞ্জ জেলা প্রশাসনকে সাথে নিয়ে মানবতার কাজে ও সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ হাতে নিবে তাসনুভা শামীম ফাউন্ডেশন।