Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে ভ্যাপসা গরমে দেখা দিয়েছে রোগ বালাই

    হবিগঞ্জে ভ্যাপসা গরমে দেখা দিয়েছে রোগ বালাই

    সারাদেশের ন্যায় হবিগঞ্জেও ভ্যাপসা গরম শুরু হয়েছে। প্রচন্ড গরমের কারণে গত কয়েকদিন ধরে হবিগঞ্জ জেলায় রোগ বালাই দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

    গত দুই দিনে সদর হাসপাতালে শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এর মাঝে এক নবজাতক ও বৃদ্ধ মারা গেছেন। অতিরিক্ত রোগী থাকায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।

    সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গরমের কারণে ডায়রিয়া, আমাশয়, নিমোনিয়া ও হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন রোগীরা। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। স্যালাইন খাওয়াসহ পরিস্কার থাকলে এসব রোগে আক্রান্ত হওয়ার আশংকা নেই।

    তবে রোগীদের অভিযোগ, হাসপাতালের পড়ে থাকলেও চিকিৎসাতো দূরের কথা হাসপাতাল থেকে কোনো ওষুধ দেয়া হচ্ছে না। খাবার স্যালাইনসহ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়।

    কিন্তু বিষয়টি অস্বীকার করে তত্তাবধায়ক মিস্টার হেলাল জানিয়েছেন, খাবার স্যালাইন, প্যারাসিটামল, অমিডন, গ্যাষ্ট্রিকসহ বেশ কিছু ওষুধ হাসপাতাল থেকে দেয়া হচ্ছে। অবশিষ্টগুলো বাহির থেকে আনতে হয়।

    অন্যদিকে অনেকেই জানিয়েছেন, একমাত্র সেবাকেন্দ্র হবিগঞ্জ সদর হাসপাতাল। এখানে এলেই ডাক্তার তাদের দায় এড়াতে সাধারন রোগীদেরও সিলেট ও ঢাকা প্রেরণ করেন। এতে করে রোগীদের ভোগান্তির কম নেই।

  • হবিগঞ্জে ভ্যাপসা গরমে বেড়েছে ডাবের দাম, তৃষ্ণা মেটাচ্ছে লেবুর শরবত

    হবিগঞ্জে ভ্যাপসা গরমে বেড়েছে ডাবের দাম, তৃষ্ণা মেটাচ্ছে লেবুর শরবত

    সারাদেশের মতো গত কয়েকদিন ধরে হবিগঞ্জে ভ্যাপসা গরম শুরু হয়েছে। এতে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচন্ড গরমে মানুষ শহরের বিভিন্ন স্থানে লেবুর শরবত, আখের রস, ডাবের শরবত খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন।

    গরম পড়ার কারণে ডাবের দাম বেড়ে গেছে দ্বিগুণ থেকে তিনগুণ। অসাধু বিক্রেতারা মানুষের সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত দাম আদায় করছেন।

    কয়েকজন ক্রেতা জানান, আগে যে ডাব বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকায় বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। তাছাড়া লেবু, আখের রসসহ বিভিন্ন জাতের শরবতের দাম অপরিবর্তিত রয়েছে।

    গতকাল সরেজমিনে হবিগঞ্জ সদর হাসপাতালের প্রবেশ মুখে ডাবের অবৈধ দোকান পাওয়া যায় এবং ক্রেতারা অতিরিক্ত দামে ডাবের পানি পান করছেন।

    থানার মোড়ে লেবুর রস বিক্রেতা লাখাই উপজেলার সিংহগ্রামের হাদিস মিয়ার পুত্র এনু মিয়া ও আখের রস বিক্রেতা শিষ আলী জানান, আমরা লেবুর রস ৫ টাকা ও আখের রস ১০ টাকা বিক্রি করছি। এতেই আমরা সন্তোষ্ট। গরম বেশি হওয়ায় প্রতিদিন হাজার থেকে ১৫শ টাকা বিক্রি করছি। এতে আমাদের ৫শ থেকে ৭শ টাকা লাভ হয়। কিন্তু ডাব বিক্রেতারা অতিরিক্ত দাম আদায় করছে। আমাদের বিরুদ্ধে কারো অভিযোগ নেই।

  • নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১

    নবীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুটবল খেলায় মারধরের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে।

    রবিবার (২৩ মে) রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন (৩০) ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়- গত শুক্রবার (২১মে) বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের ফুটবল মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে ও নিহত দেলোয়ারের ছোট ভাই ইসলাম উদ্দিনের সাথে একই গ্রামের আকল মিয়ার ছেলে নবেল মিয়ার হাতাহাতি ও এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এঘটনার জেরে গত দুদিন ধরে এলাকায় উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়।

    রবিবার রাতে ১০টার দিকে কালাভরপুর গ্রামের সারং বাজারে ইসলাম উদ্দিনের বড় ভাই নিহত দেলোয়ার ও নবেল মিয়ার চাচাতো ভাই অলিউর রহমান ও তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হন। আহতদের মধ্যে দেলোয়ার মিয়া ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার মিয়াকে মৃত ঘোষণা করেন। এঘটনায় গুরুতর আহত অবস্থায় ৬জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

  • লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

    লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

    হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত ও অর্থদন্ড প্রদান।

    আজ ২৩ মে রবিবার দুপুর ১ টায় উপজেলার বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় দোকানের সামনে তেলের ড্রাম রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখার দায়ে ০২ দোকানীকে ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
    এছাড়া আসন্ন বর্ষাকালে কারেন্ট জালের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে বাজারের বিভিন্ন জাল বিক্রির দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানকালে কারেন্ট জাল কোন দোকানে পাওয়া যায়নি এবং ভবিষ্যতে কারেন্ট জাল বেচাকেনা না করার বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

    অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা।
    অভিযানে সর্বাত্তক সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার ও তার সঙ্গীয় টিম।

  • বানিয়াচংয়ে পানিতে পরে এক শিশুর মৃত্যু

    বানিয়াচংয়ে পানিতে পরে এক শিশুর মৃত্যু

    হবিগঞ্জ বানিয়াচংয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

    জানা যায়,বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে
    আজ ২৩ মে(রবিবার) বিকালে তোফায়েল(৫)মিয়া নামের এই শিশু বাচ্ছা মৃত্যু হয়েছে ।

    নিহত তোফায়েল রহমতপুর গ্রামের আফজাল মিয়ার সন্তান।

    তোফায়েল প্রতি দিনের ন্যায় বাড়ির পাশে খেলা করতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশেই একটি ডোবায় পড়ে যায়।

    বাড়ির লোকজন তোফায়েলকে দেখতে না পেয়ে বিভিন্ন স্হানে খোঁজাখোঁজি করতে থাকেন।
    এক পর্যায়ে বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে একটি ডোবার পানিতে তোফায়েলকে ভাসতে দেখা যায়।

    তাৎক্ষণিক উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে যাওয়া কর্তব্যরত ডাক্তার তোফায়েলকে মৃত ঘোষণা করেন।
    এদিকে তোফায়েলকে হারিয়ে পিতা-মাতাসহ পরিবারের অন্যান্য লোকজনের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা দিয়েছে।

  • হবিগঞ্জ শহর থেকে ভাগ্নের সাথে পালিয়ে যাওয়া এক নার্স  নিয়ে আলোচনার ঝড়

    হবিগঞ্জ শহর থেকে ভাগ্নের সাথে পালিয়ে যাওয়া এক নার্স নিয়ে আলোচনার ঝড়

    হবিগঞ্জ শহর থেকে ভাগ্নের সাথে পালিয়ে যাওয়া এক নার্সের ঠিকানা হলো পুলিশ হেফাজতে এবং প্রেমিকের ঠিকানা হলো কারাগারে। এ ঘটনাটি নিয়ে পুরো শহরজুড়ে রসালো আলোচনার ঝড় বইছে। অপরদিকে ওই নার্সের ভাই হবিগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা করেছেন।

    জানা যায়, নবীগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের সাদেক মিয়ার পুত্র ব্যবসায়ী আরাফাত হোসেন শুভ (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা ববিষ্ট্যান্ড ল্যাব এইড হাসপাতালের নার্স রাশেদা আক্তারের (১৮)। তবে শুভ সম্পর্কে রাশেদার দুলাভাইয়ের ভাগ্নে। এ কারণে রাশেদার পরিবার তাদের প্রেম মেনে নেয়নি। কিন্তু রাশেদা শুভকে ছাড়তে রাজি না হওয়ায় তাদের মাঝে আরও গভীর সম্পর্ক গড়ে উঠে।

    গত ১৯ মে রাশেদা ও প্রেমিক ভাগ্নে শুভ’র সাথে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। বিভিন্ন স্থানে কয়েকদিন থাকার গত ২১ মে নবীগঞ্জ শহরের একটি বাসা থেকে প্রেমিক যুগলকে পুলিশ আটক করে। সদর থানা পুলিশ খবর পেলে এসআই মুজিবুর রহমান তার দলবল নিয়ে প্রেমিক যুগলকে হবিগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ঘটনায় রাশেদার ভাই সোহেল মিয়া সদর থানায় একটি অপহরণ মামলা করেছেন। আটক শুভ জানায়, আমরা রক্তের সম্পর্কে খালা-ভাগ্নে নই। তাই এমন প্রেমে বঁাধা নেই। এসআই জানান, যেহেতু অপহরন মামলা করা হয়েছে সেহেতু শুভকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং রাশেদাকে পুলিশ হেফাজতে রেখে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • বাহুবলের সৈয়দাবাদ বাগান থেকে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

    বাহুবলের সৈয়দাবাদ বাগান থেকে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

    বাহুবলের সৈয়দাবাদ বাগান থেকে হাসিম মিয়া (৪০) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে লাশ উদ্ধার করায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

    শনিবার বিকেলে তার ঝুলন্ত লাশ শশুর বাড়ির পাশের ছাউনি গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তিনি উপজেলার বক্তারপুর গ্রামের গণি মিয়ার পুত্র। দীর্ঘদিন তিনি সৌদি আরবে থাকার পর দেশে চলে আসেন এবং প্রথম স্ত্রীর সাথে অভিমান করে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে থাকতেনবলে জানা যায়।

    গতকাল তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। হাসিমের পরিবার বলছে, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবুও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যদি হত্যার আলামত তাকে তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।