Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা সভায় উন্নয়নের সবার সহযোগীতা প্রয়োজন-এমপি মজিদ খান

    বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা সভায় উন্নয়নের সবার সহযোগীতা প্রয়োজন-এমপি মজিদ খান

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জ বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য, বেসরকারি বিল ও বেসরকারি সিদ্ধান্ত সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

    প্রধান অতিথির বক্তব্যে মজিদ খান বলেন,আইন-শৃঙ্খলার উন্নয়নের জন্য শুধূ থানা পুলিশ দিন-রাত কাজ করলেই হবেনা। জনপ্রতিনিধি,ব্যাবসায়ী সহ সকলকেই এগিয়ে আসতে হবে। এ সময় তিনি আরও বলেন আমাদের সমাজে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। সন্তানের হাতে যেমন বাবা-মা অনেক ক্ষেত্রে নিরাপদ নয় তেমনি বাবা-মায়ের হাতেও সন্তান নিরাপদ নয়।এর জন্য অবশ্যই আমাদেরকে নৈতিকতার উন্নতি ঘটাতে হবে।এর আগে অবশ্যই আমাদেরকে মানুষ হতে হবে।

    আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নৈতিকতার ভিত্তিতে চলার আহবান জানান।

    ২৭ মে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,বানিয়াচং থানা অফিসার ইনচার্য মোঃ এমরান হোসেন,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,অধ্যক্ষ স্বপন কুমার দাশ,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক তজম্মুল হক চৌধুরী,ইমাম সমিতির সভাপতি মাওঃ আতাউর রহমান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও আধিবাসী ঐক্য পরিষদের সেক্রেটারী কাজল চ্যাটার্জী,মহিলা বিষয়ক কর্মকর্তা প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক,গিয়াস উদ্দিন আহমদ,ওয়ারিশ উদ্দিন খান,মাওঃ হাবিবুর রহমান,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,ফারুক মিয়া(ভাঃ)আনোয়ার হোসেন,ইঞ্জিঃ জয়কুমার দাশ,আহাদ আলী,আব্দুল কুদ্দুছ শামীম,মোতাহের হোসেন(ভাঃ)ফজলুর রহমান প্রমূখ।

    সভায় চেয়ারম্যান এরশাদ আলী সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সমালোচনা ও প্রতিবাদ জানানো হয়েছে।প্রধানমন্ত্রীর উপহারেরর ঘর নির্মাণের সংবাদটি মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখান করা হয়েছে।সভায় আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

  • নবীগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

    নবীগঞ্জে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

    ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলতাব মিয়া (৩৫) নামে এক হাঁস ব্যবসায়ী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

    বুধবার (২৬ মে) দুপুরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আলতাব মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মজিদ মিয়ার ছেলে।

    জানা যায়, ঢাকা থেকে সিলেট গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব-১৬-৭২৯৬) ও সিলেট থেকে হবিগঞ্জ গামী একটি হাঁস বুঝাই পিকআপ ভ্যান ঢাকা মেট্রো (ন-২০-১৩১৭) ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পৌঁছামাত্রই মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

    এতে ঘটনাস্থলেই হাঁস ব্যবসায়ী আলতাব মিয়া নিহত হন। এতে পিকআপ ভ্যান চালক ও হেলপাড় আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।

    খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।

    শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নবীর হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

  • নবীগঞ্জে সরকারি ঘর নির্মাণে বাঁধা, ৩ জনকে মোবাইল কোর্টে কারাদণ্ড

    নবীগঞ্জে সরকারি ঘর নির্মাণে বাঁধা, ৩ জনকে মোবাইল কোর্টে কারাদণ্ড

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মুজিববর্ষে হতদরিদ্র, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ গৃহনির্মাণ কাজে বাঁধা দেয়ার ঘটনায় ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    বুধবার (২৬ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ড দেন।

    গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত তোয়াজ উল্লাহর ছেলে আহমদ আবুল কালাম (৪৪), আলেক মিয়া (৫৫) ও তার ছেলে সাজন আহমদ (২৫)।

    জানা যায়, নবীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১১০টি গৃহের মধ্যে অধিকাংশ ঘরের কাজ প্রায় শেষ। এর মধ্যে ইনাতগঞ্জ বাজার সংলগ্ন দীঘিরপাড় এলাকায় সরকারের খাস খতিয়ানের ২২.৭১ শতক ভূমির মধ্যে ৮ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১৬ শতক ভূমি বন্দোবস্ত দিয়ে ৮টি গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন। নির্মাণ কাজ চলাকালে আহমদ আবুল কালাম আজাদ নামে স্থানীয় এক ব্যক্তি ভূমি তার নামে বন্দোবস্ত দাবী করে নির্মাণ কাজে বাঁধা দেন। এরপর সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মুমিন তাকে একাধিকবার নোটিশ করলে সে উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

    চলতি বছরের ২০ জানুয়ারী হবিগঞ্জ সহকারী জজ আদালতে আহমদ আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিলে ইনাতগঞ্জের ৮টি ঘরের শেষ পর্যায়ের কাজ আটকা পড়ে। এতে অনিশ্চিত হয়ে পড়ে ওই ৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। ফলে কপাল ভাঙ্গে ভূমিহীন ও গৃহহীন ৮টি পরিবারের।

    আদালতের আদেশের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে আদালতে তাঁর জবাব প্রদান করেন। গত মঙ্গলবার (২৫ মে) হবিগঞ্জ সহকারী জজ (নবী) আদালতের বিজ্ঞ বিচারক অভিজিৎ চৌধুরী আবুল কালামের দায়েরী মামলা খারিজ করে দেন।

    বুধবার (২৬ মে) সকালে বন্ধ থাকা নির্মাণ কাজ পুনরায় শুরু করতে সেখানে যায় শ্রমিকরা। তখন অবৈধ দখলদার আহমদ আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে শ্রমিকদের কাজের নির্মাণ সামগ্রী নামাতে বাঁধা দেয় ও মারমুখী আচরণ করে।

    খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌঁছেন। পরে সরকারি কাজে বাঁধা ও শ্রমিকদের আক্রমণের ঘটনায় অবৈধ দখলদার আহমদ আবুল কালামসহ ৩ জনকে আটক করেন।

    নবীগঞ্জে সরকারি ঘর নির্মাণে বাঁধা

    পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় সরকারি কাজে বাঁধা প্রদান ও আক্রমণের দায়ে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর প্রকল্পের নির্মিত ঘরের মালামাল চুরি করে আবুল কালাম আজাদ, তার ব্যক্তিগত ঘরের কাজে সরকারি মালামাল ব্যবহার করার বিষয়ে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে। বর্তমানে ঘর নির্মান কাজ চলমান রয়েছে, আশা করছি দ্রুত সময়ের মাঝে ভূমিহীনদের মাঝে ঘর সমজিয়ে দিতে পারবো।

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে সালিস বিচারে সংঘর্ষ, নিহত ১

    হবিগঞ্জের বানিয়াচংয়ে সালিস বিচারে সংঘর্ষ, নিহত ১

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সালিস বিচারে দু’পক্ষের সংঘর্ষে গোলাপজান (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

    বুধবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

    নিহত বৃদ্ধা গোলাপজান (৬৫)

    স্থানীয়রা জানান, জেলার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তি করতে বুধবার সকালে সালিস বৈঠকের আয়োজন করা হয়।

    সালিসে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

  • জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেনের খাবার বিতরণ

    জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেনের খাবার বিতরণ

    জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর উদ্ভোধন উপলক্ষে এবং হবিগঞ্জ জেলার পক্ষ থেকে হবিগঞ্জ শহরে খাবার বিতরণ করা হয়।

    আজ ২৫ মে মঙ্গলবার দুপুরে শহরে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মানুষ এবং পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

    এতে উপস্থিত ছিলেন জনকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল-সাইমুম আহাদ, সাংগঠনিক সম্পাদক সাগর বৈষ্ণব,সহ-দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, অর্থ সম্পাদক বিদ্যুৎ চৌধুরী, সহ অর্থ সম্পাদক মোঃ মাসুম, সদস্য ইব্রাহীম খলিল।

  • নবীগঞ্জে হাওড় থেকে মহিলার লাশ উদ্ধার

    নবীগঞ্জে হাওড় থেকে মহিলার লাশ উদ্ধার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জোয়াল ভাঙ্গার হাওর থেকে জয়তুন বিবি (৬৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

    মঙ্গলবার (২৫ মে) বিকেলে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের জোয়াল ভাঙ্গার হাওর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

    জয়তুন বিবি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। পুলিশ জানায়- মঙ্গলবার দুপুরে জোয়াল ভাঙ্গার হাওরে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ থানা ওসি মোহাম্মদ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়তুন বিবির লাশ উদ্ধার করেন। স্থানীয়দের দাবী, জয়তুন বিবি মানসিক ভারসাম্যহীন।

    এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে,লাশ শনাক্ত করেছে তার পরিবারের লোকজন, জয়তুন বিবি মানসিক ভারসাম্যহীন তিনি মাজারে মাজারে ঘুরে বেড়াতেন।

  • নবীগঞ্জে বাবা-মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড

    নবীগঞ্জে বাবা-মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘরব্রাহ্মণ গ্রামে পিতা মাতাকে নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাংচুর করার দায়ে আহমদ মিয়া (৩০) নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    গতকাল সোমবার (২৪মে) রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

    জানা যায়, গেল ঈদ-উল ফিতরের পূর্বে উপজেলার আউশকান্দি ইউনিয়নে ভিজিএফ অর্থ বিতরণকালে দীঘরব্রাহ্মণ গ্রামের বৃদ্ধ সমেদ মিয়া ইউএনও শেখ মহি উদ্দিন এর নিকট তার ছেলের বিরুদ্ধে নির্যাতনের ব্যাপারে অভিযোগ জানান।

    বিস্তারিত শুনে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে ছেলে আহমদ মিয়াকে বুঝিয়ে পিতা মাতাকে কষ্ট না দিতে বলেন। তিনি ছেলেকেও ফোনে বুঝান এবং ভবিষ্যতে এসব কাজ থেকে বিরত থাকতে বলেন। এরপরও ওই ছেলে আহমদ মিয়া তার পিতা মাতাকে নির্যাতন করে। সোমবার বিকালে ওই ছেলে আহমদ পিতা মাতাকে নির্যাতন করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে।

    নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে গিয়ে আহমদ আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে আহমদ মিয়াকে সকল পরিস্থিতি বিবেচনা করে দঃবিঃ ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধের দায়ে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    আইনশৃংখলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা সত্যতা নিশ্চিত করেছেন।