হবিগঞ্জ সদর উপজেলার সুতাং নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার রাজিউড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া সুতাং নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা ও পিবিআই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা অজ্ঞাত লোক হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। পিবিআই দিনভর লাশ সনাক্তের চেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন লাশ সনাক্ত হয়নি।
সদর ওসি মোঃ মাসুক আলী জানান, লাশটি মর্গে রয়েছে আগামিকাল শনিবার ময়নাতদন্ত হবে। এটি হত্যাকাণ্ড হলে এর সাথে জড়িতদের খঁুজে বের করা হবে এবং সেই সাথে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্টের শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮মে) বিকাল ৩ ঘটিকায় উপজেলার মশাদিয়া গ্রামে প্রস্তাবিত শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফজলে এলাহী ফরহাদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্ভোদনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন এবং গীতা পাঠ করেন দীপক দাস।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. মুশফিউল আলম আজাদ।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানা পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) মহিউদ্দিন সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, ১ নং লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রোপম, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন মাষ্টার, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, শফিকুল ইসলাম, প্রবাসী খসরু নোমান, সাংবাদিক তৌহিদ মোল্লা প্রমুখ।
উদ্বোধনী দিনে উপজেলার ১ নং লাখাই ইউনিয়ন থেকে লাখাই ইউনিয়ন একাদশ বনাম ৩ নং মুড়িয়াউক ইউনিয়ন থেকে মুড়িয়াউক ইউনিয়ন একাদশ দল দুটি খেলায় অংশ নেয়।
খেলায় মুড়িয়াউক একাদশ-১ এবং লাখাই একাদশ-০।
এছাড়া আগামীকাল শনিবার (২৯ মে) একই সময়ে উপজেলার অবশিষ্ট ২ নং মোড়াকরি ইউনিয়ন একাদশ বনাম ৬ নং বুল্লা ইউনিয়ন একাদশের খেলা এবং দ্বিতীয় পর্যায়ে ৪ নং বামৈ ইউনিয়ন একাদশ বনাম ৫ নং করাব ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হবে।
সমাজ থেকে মাদক দূর করতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী। তিনি আরো বলেন খেলাধুলা কমে যাওয়ায় যূবকরা মাদক আসক্ত হয়ে পড়েছে মাদকের ভয়াবহ ছোবল থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে সমাজ থেকে মাদক দূর করতে খেলাধুলার কোন বিকল্প নাই
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজ ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সরকার খেলাধুলাকে উৎসাহিত করতে খেলোয়াড়দের অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। বাংলার নারীরাও তাদের দক্ষতা দিয়ে আন্তর্জাতিক মানের খেলা উপহার দিয়েছে। এখন নারীরাও খেলাধুলায় পিছিয়ে নেই।
মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও বাংলাদেশ অর্থনীতি এখনও ভাল। করোনার পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন খান,চেয়ারম্যান,শফিকুল ইসলাম, চেয়ারম্যান আরিফুর রহমান, মাধবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মুক্তিযোদ্ধা সুকোমল রায় প্রমুখ।
লাখাইর বুল্লা বাজারে র্যাব-পুলিশ, মোবাইল কোর্টের ভয় দেখিয়ে অর্থ আত্বসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা উত্তম দেব শালিশে দোষী সাব্যস্ত। বিচার শুরুর আগেই টাকা ফেরতের শর্তে আত্মসমর্পণ, জরিমানা এবং ২ লক্ষ টাকা মুচলেকার শর্তে সালিশে নিষ্পত্তি।
নানা টালবাহানার পর লাখাই উপজেলার বুল্লা বাজারে র্যাব-পুলিশ ও মোবাইল কোর্টের মিথ্যা ভয় দেখিয়ে সাধারণ ব্যবসায়ীদের টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা উত্তম কুমার দেব অবশেষে ব্যবসায়ীদের কাছে নতি স্বীকার।
বুল্লা বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি গোপীমোহন শীল অভিযোগ করেন গত (৮ মে) শ্রীমঙ্গল র্যাব-৯ এ তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে ভয় দেখিয়ে মামলা থেকে বাঁচানোর কথা বলে প্রতারণা করে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন বুল্লা বাজারের ডিম ব্যবসায়ী রাঢ়িশাল গ্রামের প্রানেশ দেব ভুলুর পুত্র উত্তম কুমার দেব।
২৬ মে বুধবার বুল্লা বাজারে এ নিয়ে লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে উত্তম কুমার দেব এর বিরুদ্ধে বুল্লা বাজারের স্বর্ণ ব্যবসায়ী গোপীমোহন শীলের নিকট থেকে প্রতারণা করে আত্মসাৎকৃত ৪৫ হাজার টাকা ফেরত ও হয়রানি করার দায়ে আরো ৫ হাজার টাকা সহ মোট ৫০ হাজার টাকা ফেরত দেয়া হবে বলে রায় হয়।
এছাড়া আরেক অভিযোগকারী রাঢ়িশাল গ্রামের অর্জুন রবি দাশের ৮ হাজার টাকা ও ফেরত দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। রায় প্রদানকালে উপজেলা চেয়ারম্যান বলেন, উত্তম দেব প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে বলে বিষয়টি প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে বুল্লা বাজারের কোন ব্যবসায়ীর সাথে এ ধরনের প্রতারণা করলে দু- লক্ষ টাকা মুচলেকা রেখে উত্তমের বিরুদ্ধে বিচার অনুষ্ঠিত হবে বলে শর্ত রাখা হয়। এছাড়াও ভবিষ্যতে উত্তম দেব বুল্লা বাজারে ব্যবসা করতে হলে বাজারের ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে বলেও বাধ্যবাধকতা রাখা হয়।
কথিত সাংবাদিক উত্তম দেব।
এ সময় সালিশ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান আকরাম আলী, বুল্লা বাজার ব্যকস এর সাবেক সভাপতি বাদশা মিয়া, সাবেক সাঃ সম্পাদক হাবিবুর রহমান আজনু ও জাকির হোসেন, বুল্লা বাজার ব্যকস এর সদস্য সচিব আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, ব্যকস সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক, উপজেলা আঃলীগ যুগ্ম সাঃসম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র গোপ, করাব ইউপি আঃলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, আব্দুল মালেক মেম্বার, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, জাহারুল ইসলাম তাউস সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, ইতোপূর্বে উত্তম কুমার দেব বিভিন্ন সময়ে বুল্লা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিকট হতে পুলিশ, র্যাব ও মোবাইল কোর্টের ভয় দেখিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত (৮ মে) বুল্লা বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি গোপীমোহন শীলের নিকট থেকে মামলা ও র্যাব-পুলিশের ভয় দেখিয়ে এ থেকে বাঁচানোর কথা বলে ৪৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেন উত্তম।
পরে এ বিষয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনা তৈরি হলে প্রতারক উত্তম বিষয়টি মীমাংসা করার জন্য লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এর দ্বারস্থ হন।
গত (১৮ মে) সালিশের সিদ্ধান্ত হলে ধুরন্ধর উত্তম দেব সুকৌশলে সেই সালিশের তারিখটি টালবাহানা করে বানচাল করে দেন। পরবর্তীতে গত (২১ মে) পুনরায় সালিশের দিন ধার্য করা হয় এবং উপজেলা চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী মহল এবং নালিশকারী গোপীমোহন উপস্থিত হলেও রহস্যজনক কারণে শালিস বৈঠকে অনুপস্থিত থাকেন চতুর উত্তম কুমার দেব।
এতে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীমহল ও উপজেলা চেয়ারম্যান এর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান জানান ইতিমধ্যে তিনি নিজেও উত্তমের আরো কয়েকটি প্রতারণা সংক্রান্ত রেকর্ডিং শুনেছেন।
ওই সালিশ বৈঠকে উত্তমের প্রতারণার শিকার রাঢ়িশাল গ্রামের অর্জুন রবিদাসের ছেলে অতীন রবিদাস জানান, উত্তম কুমার দেব মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকেও ৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
এ সময় (২৩ মে) রবিবারের মধ্যে সালিশ প্রক্রিয়ায় অভিযুক্ত উত্তম অংশগ্রহণ না করলে পরবর্তীতে করণীয় নির্ধারণ করার জন্য আগামী (২৮ মে) শুক্রবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান। পরবর্তীতে উত্তম বহুমুখী চাপে পড়ে গতকাল (২৬ মে) তারিখে সালিশে উপস্থিত হন।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ ফজলুল কবীর হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (২৭ মে) সারাদিনব্যাপী উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ ও বুল্লা ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ, মুড়িয়াউক ইউনিয়নে নির্মাণাধীন ভূমি অফিস এবং একই ইউনিয়নের মশাদিয়া গ্রামে গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফজলুল কবীর।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দাপ্তরিক কর্মকাণ্ডে সুশৃঙ্খল পরিবেশ ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তওহীদ আহমেদ সজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ সহ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।
বিভাগীয় কমিশনার এর পক্ষ থেকে কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ হিসাবে ডেক্সটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়। এছাড়া এডিপি বরাদ্দকৃত ল্যাপটপ লাখাই এ.সি.আর.সি উচ্চবিদ্যালয় এবং বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে বিতরন করেন তিনি।
জুয়েল রহমান: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর থেকে ৩ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ আলী।সে আবু ছালেহ মিয়ার পুত্র।
ঘটনাটি ঘটেছে (২৭ মে)বৃহস্পতিবার সকাল ৮টায়। উপজেলার ২ নম্বর ইউনিয়নের আদর্শ গ্রামে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,৮ সন্তানের জনক অতিদরিদ্র আবু ছালেহ মিয়া মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করেন।তার ৪ ছেলে ৪ মেয়ের মধ্যে সবার ছোট নিহত মোহাম্মদ আলীর বয়স মাত্র ৩ মাস।
ঘটনার সময় শিশুটির মা বাথরুমে ছিলেন।বাথরুম থেকে এসে ছেলেকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখোজি করেন।পরবর্তীতে বাড়ির পিছনের পুকুরে লাশ ভেসে উঠতে দেখে থানা পুলিশ কে খবর দেওয়া হয়।
নিহত শিশুটি ঠিকমত খাবার না পেয়ে রাতে কান্নাকাটি করতো বলে প্রতিবেশিরা জানিয়েছেন।
থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
শিশুটির পরিবার এ ব্যাপারে কাউকে সন্দেহ বা অভিযুক্ত করে কোন অভিযোগ প্রদান করেনি।
এ বিষয়ে বানিয়াচং থানা ইনচার্য মোহাম্মদ এমরান হোসাইন জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্তের আগেই এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।