Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালন

    হবিগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালন

    “প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জ জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়।

    দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১জুন) সকাল ১১টায় জেলা প্রাণী সম্পদ প্রাঙ্গনে আলোচনা সভা, প্রদর্শনী ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

    জেলা প্রাণী সম্পদ বিভাগের উপপরিচালক ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) শৈলেক চাকমা, জেলা প্রশাসকের সহকারী কমিশনার রাজীব দাস পুরকায়স্থ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রঞ্জিত কুমার আচার, ডাঃ রমাপদ দেব, খামারী মোঃ আব্দুল কুদ্দুস, শাকেরা বেগম, মোঃ আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ জসিম উদ্দিন।

    বক্তাগণ বলেন, করোনা মহামারীর সময় সরকার যেভাবে খামারীদেরকে প্রণোদনা দিয়েছে, সেটা একটা মাইলফলক হিসেবে থাকবে। তাছাড়া করোনার এই সময়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন অল্প করে হলেও দুধ খেতে হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আরো সুন্দর ও নিরোগ রাখতে হলে মাছ মাংস ও দুধ প্রতিদিনের খাবারের সাথে রাখতে হবে। তাছাড়া একটি বাড়ী একটি খামার প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সেটিকে বাস্থবায়ন করতে পারলে আমাদের আমিষের চাহিদা অনেকাংশে পুরণ হবে।

  • হবিগঞ্জ সদরে ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের এডভোকেসি সভা

    হবিগঞ্জ সদরে ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের এডভোকেসি সভা

    ভিটামিন এ প্লাস ক্যম্পেইন উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

    সোমবার (৩১ মে) সকাল১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে উপজেলা স্বাস্থ্য বিভাগ এসভার আয়োজন করে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোওয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাসসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা বেগম, মেডিকেল অফিসার ডাঃ বাধন আচার্য, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সিহাব উদ্দিন প্রমুখ।

    সভায় জানানো হয় যে, আগামী ৫ জুন/২০২১ থেকে ১৯জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যম্পেইন অনুষ্ঠিত হবে।

  • লাখাইয়ে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত

    লাখাইয়ে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী পালিত

    বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লাখাই উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ১১ টায় অনুষ্ঠিত হয়।

    উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন লাখাই থানা বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল। পরিচালনা করেন যুগ্ন আহবায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ আইয়াতুল ইসলাম।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক ও সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক জালাল আহম্মেদ, জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মোঃ সামছুল ইসলাম, লাখাই থানা বি এন পির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃআব্দুল আওয়াল ভুইয়া, শেখ ফরিদ মেম্বার, শামছুদ্দিন আহম্মেদ।

    বক্তব্য রাখেন থানা বি এন পির সদস্য মোঃ তোফাজ্জল হক, সাবেক যুদলের সভাপতি শাহ আলম গোলাপ, এড ইয়ারুল ইসলাম, মাহবুবুর রহমান, মোক্তাদির হোসেন, বাবুল মিয়া, মোহাম্মদ আলী, হাজী মস্তফা কামাল খসরু, মাহবুব আলম মালু, শেখ মোতাকির আহমেদ, আল আমিন ইসলাম, কে এম জিয়া, হাবিব তালুকদার, আবদুল্লাহ তাহের জেলা ছাত্রদল নেতা কাওছার আহম্মেদ, আযম আহমেদ, ফজলে রাব্বী, সাকিব প্রমূখ।
    অালোচনা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী আযম।

  • হাসপাতালে সিন্ডিকেট তৈরী করা যাবে না- প্রতিমন্ত্রী মাহবুব আলী

    হাসপাতালে সিন্ডিকেট তৈরী করা যাবে না- প্রতিমন্ত্রী মাহবুব আলী

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, প্রত্যেককে যার যার কর্মস্থলে অবস্থান করে সেবা প্রদান করতে হবে। তাছাড়া হাসপাতালের নতুন ভবনের লিফট এবং অন্যান্য যন্ত্রপাতি নষ্ট বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন।

    এসময় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তিনি আরো বলেন, সরকার উন্নয়ন করছে সাধারণ মানুষের জন্য, তাই এসকল উন্নয়ন বা সেবা সাধারণ মানুষের জন্য ব্যয় না করে হাসপাতালে কোন ধরণের সিন্ডিকেট তৈরী করা যাবে না।

    মন্ত্রী আরো বলেন, হাসপাতালের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা প্রদান করেন, যাতে জেলা প্রশাসক হাসপাতলের সামগ্রীক কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন।
    তাছাড়া হাসপাতালের সামনে রোগী এবং সাধারণ মানুষের জন্য মতামত বক্স স্থাপনের নির্দেশনা প্রদান করেন।

    তিনি রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মিটিং এ কথা বলেন।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, বিএমএ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ কামরুল হাসান প্রমুখ।

    ট্রেচার বেয়ার খাতায় আছে কিন্তু বাস্তবে পাওয়া যায় না এবং হাসপাতাল সুপার কর্মস্থলে না থাকা এবং সিন্ডিকেট বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ সৈয়দ মুশফিক হোসেন, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ কামরুল হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজের দূর্নীতির বিষয়ে সর্বশেষ তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়।

    এছাড়া ভুয়া ডাক্তার এবং নাম সর্বস্থ প্রাইভেট ক্লিনিক সমুহ সনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে অনুরোধ করা হয়।

  • ভ্যাট নিবন্ধন নিল গুগল ও আমাজন, নেবে ফেসবুক ও নেটফ্লিক্স

    ভ্যাট নিবন্ধন নিল গুগল ও আমাজন, নেবে ফেসবুক ও নেটফ্লিক্স

    বিশ্বের অন্যতম টেক জায়ান্ট গুগল ও আমাজন এখন বাংলাদেশের নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান। এই দুটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। ২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন এই ভ্যাট নিবন্ধন পেয়েছে। এখন থেকে এ দুটি প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে ভ্যাটের টাকা পরিশোধ করবে।

    অবশ্য এত দিনও প্রতিষ্ঠান দুটি ভ্যাটের টাকা পরিশোধ করত। বাংলাদেশ থেকে যে ব্যাংকের মাধ্যমে তাদের টাকা পরিশোধ হতো, সেই ব্যাংকই ভ্যাট কেটে রেখে সরকারি কোষাগারে জমা দিত।

    শুধু গুগল, আমাজন নয়; শিগগিরই ফেসবুক ও নেটফ্লেক্স ভ্যাট নিবন্ধন নিতে যাচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

    জানা গেছে, গুগল এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে। ব্যবসার ধরন হিসেবে বলা হয়েছে সেবা। আর সিঙ্গাপুরের আঞ্চলিক কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আমাজন নিবন্ধিত হয়েছে আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন নামে। এই প্রতিষ্ঠান সেবাধর্মী ব্যবসা করবে বলে জানিয়েছে। আমাজন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ঠিকানা ব্যবহার করেছে।

    অনাবাসী প্রতিষ্ঠান হলেও এ দেশে তাদের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করবে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি গুগল ও আমাজনের পক্ষে ভ্যাট রিটার্ন দাখিল তৈরিসহ ভ্যাট কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষায় সহায়তা করবে।

    ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে এ দেশে ব্যবসা করছে গুগল ও আমাজন। এখন তাঁরা পুরোপুরি ভ্যাট আইনের আওতায় এল। অন্য ভ্যাটদাতা প্রতিষ্ঠানের মতো ওই প্রতিষ্ঠান দুটি রিটার্ন দাখিল করবে। আবার ভ্যাটের আইনি সুরক্ষাও পাবেন।
    জানা গেছে, ভ্যাট নিবন্ধন নেওয়ার আবেদনপত্রে গুগল ও আমাজনের ব্যাংক হিসাব, ট্রেড লাইসেন্স ও আয়-ব্যয়ের হিসাবের তথ্য জানিয়েছে।

    প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ প্রথম আলোকে বলেন, ‘এনবিআর বিশেষ করে পূর্বের চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান, মেম্বার ভ্যাট ও তার সহকর্মীদের ধন্যবাদ। তারা প্রায় ১৮ মাস প্রচুর কাজ করেছেন এসব বৈশ্বিক কোম্পানির নিয়ম মেনে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আইসিটিমন্ত্রী মোস্তাফা জব্বারকেও এ ক্ষেত্রে সহায়তার জন্য। সঠিকভাবে ভ্যাট প্রদানের জন্য ছোটখাটো কিছু সমস্যা এখনো রয়ে গেছে। আমরা আশাবাদী আস্তে আস্তে এনবিআর এগুলো দূর করার ক্ষেত্রেও সমধিক তৎপর হবেন।’

    এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুকও ভ্যাট নিবন্ধন নিতে যাচ্ছে। নেটফ্লিক্সের ভ্যাট নিবন্ধনের আলোচনা প্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে। এনবিআর সূত্রে জানা গেছে, আবেদন করা হলে আগামী এক মাসের মধ্যে এই দুটি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেওয়া হতে পারে। এই দুটি প্রতিষ্ঠানের পক্ষে পরামর্শক হিসেবে কাজ করছে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। এ ছাড়া ভারতের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-কে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে আলোচনা চলছে।

    গুগল, আমাজন, ফেসবুকসহ অনাবাসী প্রতিষ্ঠানগুলো (যাদের এ দেশে স্থায়ী কার্যালয় নেই) এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা ধরনের সেবা দিয়ে থাকে। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখেন। ভ্যাট কেটে না রাখলে বাংলাদেশ ব্যাংক বিদেশে ওই প্রতিষ্ঠানের কাছে পাঠানোর অনুমতি দেয় না। বাংলাদেশে সেবা গ্রহণ করা হলেও অনেক সময় বিদেশ থেকেও এসব অনাবাসী প্রতিষ্ঠানের অর্থ পরিশোধ করা হয়, যা ভ্যাট কর্তৃপক্ষের পক্ষে চিহ্নিত করা সম্ভব হয় না।

  • অভিকর্ষ’র বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

    অভিকর্ষ’র বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

    শামসুদ্দিন রাজন

    বিজ্ঞানের এই বিষ্ময়কর যুগে বসবাস করেও, সত্যিকার অর্থে আমরা বিজ্ঞানচর্চায় অনেক পিছিয়ে আছি। তাই বিজ্ঞানকে আরো মজাদার এবং আমাদের এই প্রজন্মকে আরো বেশি বিজ্ঞানমনষ্ক করার লক্ষ্য নিয়ে ২২শে এপ্রিল ২০২১ যাত্রা শুরু করে “অভিকর্ষ”।

    ‘বিজ্ঞান ক্লাব’— এ কথাটা শুনলেই মনে হয় বেশ গম্ভীর একটা ব্যাপার। এই ধরণের মনোভাবের গন্ডি ভেঙে আমাদের পারিপার্শ্বিক চেনা জগতের বিজ্ঞানকে সহজভাবে সবার কাছে পৌঁছে দিতে চায় “অভিকর্ষ” ।

    আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে আজ বিজ্ঞান মানেই পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়নের পাঠ্যবই। পাঠ্যবই এর গন্ডি পেড়িয়ে বিজ্ঞানের সৌন্দর্যকে কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌছে দেয়াটাই অভিকর্ষের তরুণ নেতৃবৃন্দদের মূল লক্ষ্য।

    অপার সম্ভাবনাময় এদেশের শিশু কিশোরা একদিকে যেমন বিশ্বায়নের আধুনিকতার স্পর্শে নিজেদের বুদ্ধিবৃত্তিক বিকাশকে নিয়ে স্বপ্ন দেখছে, তেমনি একটি বড় অংশ প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে মৌলিক বিজ্ঞান চর্চা থেকে।

    কিন্তু কেন?

    এর উত্তর খুজতেই গত ২৮ মে ২০২১ নিজেদের আত্মপ্রকাশ এর মাধ্যমে অভিকর্ষ আয়োজন করে Science Debate 1.0 |

    এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই তাদের মতামত তুলে ধরেছেন যুক্তির মাধ্যমে।

    বিজ্ঞানের এই বিষ্ময়কর যুগে বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যুক্তিযুক্ত বিজ্ঞানমনস্ক চিন্তাধারা গড়ে তোলাই অভিকর্ষের মূল লক্ষ্য।

    উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সঞ্চালক হিসেবে ছিলেন দেবযানী কর – ঢাকা সিটি কলেজ, ঢাকা।

    পক্ষ দলের বিতার্কিকরা হলেন,
    ১ম বক্তা -জয়ীতা দত্ত কথামনি( বি.কে. জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,হবিগঞ্জ।
    ২য় বক্তা-আদিত্য দাশ(হবিগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয়)।
    ৩য় বক্তাঃপ্রীতম রায় শ্রেষ্ঠ (হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)।

    বিপক্ষ দলের বিতার্কিকরা হলেন,
    ১ম বক্তা- বিশাল তালুকদার (হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ)
    ২য় বক্তা- অরিন্দম মোদক (হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)
    ৩য় বক্তা- পার্থিব চন্দ দিব্য(হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়)।

    বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,
    মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ
    প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

    ইরতিজা দোহা
    কো ক্লাব উইং কো অরডিনেটর
    লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি,সিলেট।

    মইন খান
    ডিবেটার, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

    প্রদীপ্ত রয়
    সাধারণ সম্পাদক, হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি।

    এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে কাজ শুরু করলেও তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সুদূরপ্রসারী।

    ফাহিম মুর্শেদ ফুয়াদ বলেন, তারা হবিগঞ্জের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় এগিয়ে নিয়ে যেতে চান।
    তারা ভবিষ্যতে হবিগঞ্জে বিজ্ঞান বিষয়ক সেমিনার,বিজ্ঞান মেলা,বিজ্ঞান নিয়ে গবেষণাসহ নানাবিধ কর্মসূচি হাতে নেয়ার পরিকল্পনা করছেন।

  • হবিগঞ্জ জেলা তালামীযের কমিটি গঠন

    হবিগঞ্জ জেলা তালামীযের কমিটি গঠন

    বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

    গত বুধবার বাদ যোহর হবিগঞ্জ প্রেসক্লাবে কাউন্সিল অনুষ্ঠিত হয়। শাখার বিদায়ী সভাপতি নাছির উদ্দিন খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক

    সাইদুর রহমানের উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ ও সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মাছুম আহমদ, হুমায়ূনুর রহমান লেখন, সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মহসিন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, কেন্দ্রীয় সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক সৈয়দ মাজহারুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য সৈয়দ আফজাল হোসেন সায়েম, মাধবপুর উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি মুফতি সিরাজুল ইসলাম জালালী, মাওলানা মুবাশশির হোসাইন চৌধুরী।

    কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. ছাদেকুর রহমানকে সভাপতি, ফয়সল আহমদকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান সাজুকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্য দায়িত্বশীল হলেন সহ-সভাপতি আবুল কাশেম চয়ন, আমিমুল ইহসান তাহসিন, সাইদুর রহমান, মো. ইমরান আল ইমন, ফখরুল ইসলাম বিলাল, সহ-সাধারণ সম্পাদক হাসনাইন ইনু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম মজনু, জামিল আহমেদ, প্রচার সম্পাদক শরীফ আব্দুল্লাহ, সহ-প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ, শামছুল ইসলাম, সাহিদ আলম, অর্থ সম্পাদক ফয়েজ আহমদ, অফিস সম্পাদক মাহমুদ হোসেন কাওছার, সহ-অফিস সম্পাদক মির্জা মোজাম্মেল হক, সিতার আলী, মামুনুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক আবুল কাশেম খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোস্তাকিম আলী, আলমগীর হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহ মেরাজ আলী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোত্তাছির হোসাইন, তোফায়েল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক নজরুল ইসলাম, নুর উদ্দিন, সদস্য- রাহেল আহমদ, মইনুল ইসলাম মানিক চৌধুরী, মুজাহিদ আহমদ, এজাজুল ইসলাম, সাকিবুল হাসান, তালুকদার আবুল হায়াত রুহিন, সুলাইমান আহমদ, শামীম আহমদ, আনছার আলী, সুহেল আহমদ, সৈয়দ আদনান, শামীম আহমদ, নাছির উদ্দিন, শাহ সরওয়ার আলী, আব্দুল বাসিত, মইনুল ইসলাম, সুমন আহমদ, তাজুল ইসলাম ও আবু সুফিয়ান হারুন